ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের টেস্ট ক্যাপটা মাথায় তোলার অপোয় ইয়াসির আলী। তার আগে আরেকবার জানিয়ে দিলেন, কেন তিনি সাদা পোশাকের জন্য যোগ্য ব্যাটসম্যান। প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন ইয়াসির। সেই উপল্যটা তিনি রাঙিয়ে দিলেন বিসিএলে জোড়া সেঞ্চুরি করে।
প্রথম ইনিংসে প্রায় ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ইয়াসির। কিন্তু সেবার দ্বি-শতকের স্বপ্ন পূরণ করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ফের দেখা পেলেন সেঞ্চুরির। তার জোড়া সেঞ্চুরিতে ভর করেই বিসিএলের তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পূর্বাঞ্চল। ফাইনালে পূর্বাঞ্চলের প্রতিপ চারবারের চ্যাম্পিয়ন দণিাঞ্চল। বিসিএলের গত আসরেও ফাইনালেও খেলেছে দু’দল। তবে সেবার রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় পূর্বাঞ্চলকে। এর আগে তিনবার ফাইনাল খেললেও কখনো শিরোপা জিতেনি তারা।
গতকাল সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ বা শেষদিনে ৫ উইকেটে ১৪৫ রানে দিন শুরু করেছিল উত্তরাঞ্চল। কিন্তু নাঈম হাসানের ঘূর্ণিতে তারা অলআউট হয় ২৫৯ রানে। প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন নাঈম। এবার ১০১ রান খরচ করে নিলেন আরও ৫ উইকেট। ২১১ রানে ব্যাট করতে নামা পূর্বাঞ্চলের ফাইনাল নিশ্চিত করার জন্য ড্র হলেও চলতো। তবে শুরু থেকে জয়কে মূল ল্য ধরে এগোতে থাকে ইমরুল কায়েসের দল। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে পূর্বাঞ্চল। প্রথম ইনিংস ক্যারিয়ার সেরা ১৬৫ রান করেছিলেন ইয়াসির। এবার তিনে নেমে ৮৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১১০ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে আটটি সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
ল্য তাড়া করতে নেমে শুরুতে ১৮ রানে পিনাক ঘোষ ফিরে গেলেও মোহাম্মাদ আশরাফুলকে নিয়ে ১৬০ রানের জুটি গড়েন ইয়াসির। তার বিদায়ের পর ইমরুলকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশরাফুল ৮৬ বলে ৪টি চারে ৭০ রানে অপরাজিত থাকেন আশরাফুল। ইমরুল ১৬ বলে ১ ছক্কায় ১৭ রান করেন। নিয়মিত বোলারদের ব্যর্থতার দিনে টানা তিন ওভার বোল করেন মুশফিকুর রহিম। ছয় বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে বল হাতে নেন এই উইকেটরক-ব্যাটসম্যান। ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও দণিাঞ্চল।
(২/ক ছসিহ)
ফুটবলে কাদা ছোড়া হয়েছে : ছোড়াছুড়ি হয়নি : সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
মাত্র ২৪ ঘণ্টায় বদলে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচন ঘিরে তৈরি দৃশ্যপট। একদিন আগেও দেশের অন্যতম শীর্ষ এই ক্রীড়া ফেডারেশনের নির্বাচন নিয়ে তুঙ্গে থাকা উত্তেজনা নিমিষেই পানি।
সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে দুই বছরের অধিক সময় ধরে প্রচারণা চালানো চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন রোববার সন্ধ্যায় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে ফোন করে নির্বাচন না করার কথা জানিয়েছিলেন।
গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে দিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা। তারপর বিকেলে বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীরা জড়ো হলে এ বিষেয় অনির্ধারিত সংবাদ সম্মেলন করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
সভাপতি পদে নির্বাচন না করার হঠাৎ ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে তরফদার মো. রুহুল আমিন উল্লেখ করেছেন, ফুটবলাঙ্গনে অস্থিরতা তৈরি এবং কাদা ছোড়াছুড়ির হওয়ার কথা। তরফদারের এই ‘কাদা ছোড়াছুড়ির’ অভিযোগে অবশ্য একমত হনননি কাজী মো. সালাউদ্দিন।
তিনি বলেছেন, ‘কাদা ছোড়াছুড়ির বিষয়টি আমি জানি না। সেটা হয়ে থাকলেও হয়েছে একদিক থেকে। আমি সর্বশেষ আড়াই তিন বছর নির্বাচন নিয়ে কোনো বিবৃতি দেইনি। তাই, তার এ কথা আমি গ্রহণ করতে পারলাম না।’
সংবাদ সম্মেলনের পর বাফুফে সভাপতি এই কাদা ছোড়াছুড়ি নিয়ে জাগো নিউজকে বলেছেন, ‘ছোড়াছড়ির প্রশ্ন আসে যখন দুই দিক থেকে হয়। কাদা আমার দিকেই ছোড়া হয়েছে, আমি কাউকে ছুড়িনি। তাই আমি বলবো- ফুটবলের নির্বাচন নিয়ে কাদা ছোড়া হয়েছে, ছোড়াছুড়ি হয়নি।’
টানা তিন মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন কিংবদন্তী ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন সে ঘোষণা আগেই দিয়েছেন। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে নিজের পূর্বঘোষণাকে আরো পোক্ত করে কিংবদন্তী এ ফুটবলার বলেন, ‘আমি এ পদে আবার নির্বাচন করবো। কারণ, আমার কিছু কাজ বাকি আছে। জয়ের ব্যপারেও আশাবাদী আমি। আশাবাদী না হলে তো আর আমার মতো মানুষ নির্বাচন করবে না।’
বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেটের দু’টি ম্যাচ অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় ভাষা আন্দোলনের মুজিব ৫৩ রানে রক্তে ভেজা মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের শিবলু ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলায় হার না মানা মুজিব ৬৮ রানে খোকা মুজিবকে পরাজিত করে। বিজয়ী দলের মনির ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলি আকবার টিপু, সরদার আব্দুল হালিম, শরীফ এনামুল কবির, অধ্যক্ষ বাদশা খান, গাউস উদ্দিন শিকদার, শেখ আবুল হোসেন, শেখ মাহাবুবুর রহমান বাবু, যুব নেতা কাজী কামাল হোসেন, মামুনুর রশিদ, শেখ জাবিদ হোসেন, শিপার হায়দার, ছাত্র নেতা আলী হোসেন, নাজমুল হাসান, পল্টু, সাইদুর, রাব্বি, আলগীর, জিয়া, বাপ্পি প্রমুখ।
রোকবল প্রতিযোগিতা শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপন উপলে বাংলাদেশ রোকবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে রোকবল প্রতিযোগিতা।
পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টি দল নিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হবে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার জাতীয় রোকবল প্রতিযোগিতা-২০২০’। ফার্মগেটের ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে কাল বুধবার পর্যন্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয় পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগের ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, ফিরোজ স্মৃতি সংসদ ও জগৎপুরা যমুনা কাব। আর ‘খ’ গ্রুপে আছে বাংলাদেশ আনসার, খুলনা জেলা, ঢাকা কাব ও সাতীরা জেলা।
মেয়েদের ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ পুলিশ ও জামালপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, খুলনা জেলা ও জে.বি স্পোর্টিং কাব।
বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকির ফাইনালে সেনা ও নৌবাহিনী
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট এর ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
গ্রুপপর্বের ৩ ম্যাচের তিনটিতেই জিতে নৌবাহিনী পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখায়। অন্যদিকে ৩ ম্যাচের ২ টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে উঠেছে সেনাবাহিনী। ৩ ম্যাচের একটিতে জিতে বাংলাদেশ বিমান বাহিনী ও ৩ ম্যাচের কোনোটিতেই না জিতে বাংলাদেশ পুলিশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
গতকাল সোমবার গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী ৪-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর মধ্যে। শেষ পর্যন্ত নৌবাহিনী ৩-২ গোলে জয় পায়। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ।
ছাত্রলীগের ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
আরাফাতের গোলে মোহামেডানের হার
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগের শুরুতে আরামবাগ ক্রীড়াসংঘকে হারিয়ে শুভ সূচনা করেছিল মোহামেডান। কিন্তু লিগের দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেলো শন লেনের দল। নিজেদের মাঠে বরং সাইফ স্পোর্টিং মোহামেডানকে হারিয়ে পেলো টানা দ্বিতীয় জয়। গতকাল সোমবার মোহামেডানকে হারিয়েছে (১-০) ডিফেন্ডার ইয়াছিন আরাফাতের গোলে।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধে মোহামেডান ভালো সুযোগ পেয়েও গোল পায়নি ফিনিসারের অভাবে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে এগিয়ে যায় আগের ম্যাচে রহমতগঞ্জকে হারানো সাইফ। কিরগিজ মিডফিল্ডার মুরোলিমজনের ফ্রি-কিকে তরুণ ডিফেন্ডার ইয়াছিন আরাফাত দারুণ হেডে দলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে মোহামেডান সমতা আনার চেষ্টা করে। ৬১ মিনিটে মালিয়ান স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতে বক্সে ঢুকে শট ল্েয রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার স্ট্যানলি আমাডির শট ল্যভ্রষ্ট হয়।
আবারও হাসলো আশরাফুলের ব্যাট
ক্রীড়া প্রতিবেদক
বিসিএলের তৃতীয় রাউন্ডে ইস্ট জোনের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কক্সবাজারে সাউথ জোনের বিপে ব্যাট করতে নেমে ৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এবার আবারও একই মাঠে জ্বলে উঠলো আশরাফুলের ব্যাট। নর্থ জোনের বিপে এবার আশরাফুলের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়লো ইস্ট জোন। যদিও এই জয়ে সেঞ্চুরি করে দারুণ অবদান রেখেছিলেন তরুণ অলরাউন্ডার ইয়াসির আলি রাব্বি।
দ্বিতীয় ইনিংসে ইস্ট জোনের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১১ রানের। পিনাক ঘোষণকে নিয়ে ব্যাট করতে নামেন আশরাফুল। ১৮ রানের জুটি গড়ে বিদায় নেন পিনাক ঘোষ। তিনি করেন ১২ রান। এরপর ওয়ান ডাউনে নামা ইয়াসির আলি রাব্বিকে সঙ্গে নিয়ে ১৭০ রানের বিশাল জুটি গড়ে তোলেন আশরাফুল।
৮৮ বলে ১১০ রান করে দলীয় ১৮৮ রানের মাথায় আউট হয়ে যান ইয়াসির আলি রাব্বি। এরপর মাঠে নামেন ইস্ট জোনের অধিনায়ক ইমরুল কায়েস। জয়ের জন্য বাকি কাজটুকু ইমরুলকে নিয়ে শেষ করে আসেন আশরাফুল।
ম্যাচ শেষে দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ৪টি মাত্র বাউন্ডারির মার ছিল তার ইনিংসে।
প্রেসিডেন্ট হতে লড়বেন ক্যাসিয়াস
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের অন্যতম গোলরকদের তালিকায় উপরের দিকে থাকবে স্প্যানিশ ইকার ক্যাসিয়াসের নাম। একজন দ নেতা হিসেবে দীর্ঘদিন স্পেন জাতীয় দলের দায়িত্ব পালন করেন এ ফুটবলার। এবার আরো বড় পরিসরে নেতৃত্ব দিতে লড়বেন ৩৮ বছর বয়সী ক্যাসিয়াস।
স্পেনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ইকার ক্যাসিয়াস। বর্তমান প্রেসিডেন্ট লুইস রুবিয়েলসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন এ ফুটবলার। স্পেনের ফুটবলকে আরো শক্তিশালী করার ল্েয নির্বাচন করবেন বলে জানান এ স্প্যানিশ ফুটবলার।
জয়ের পর জরিমানাও গুনল ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
ইয়ান মরগানের ছক্কা বৃষ্টিতে দণি আফ্রিকার ছুড়ে দেওয়া ২২৩ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। তবে ওই জয়ের পর জরিমানাও গুনতে হল ইংলিশদের। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
২০ ওভার শেষ করতে যে সময় বেঁধে দেওয়া ছিল তার চেয়ে এক ওভার কম করতে পারে ইংল্যান্ড। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে যে কয় ওভার কম করে সে অনুযায়ী জরিমানা নির্ধারণ করা হয়। ১ ওভার কম করায় ২০ শতাংশ জরিমানা করা হয় ইংল্যান্ড দলকে।
দ. আফ্রিকার টি-টোয়েন্টি দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গতকাল সোমবার দল ঘোষণা করে ক্রিকেট দণি আফ্রিকা। স্কোয়াডে ফিরেছেন সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও পেসার কাগিসো রাবাদা। এছাড়া দলে ফিরেছেন এনরিখ নৎর্শে-ও। অস্ট্রেলিয়ার বিপে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২১ ফেব্রুয়ারি, জোহেনাসবার্গে। পরের ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি, পোর্ট এলিজাবেথে। ২৬ ফেব্রুয়ারি, কেপটাউনে হবে সিরিজের শেষ ম্যাচ।
দণি আফ্রিকা স্কোয়াড : কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটরক), টেম্বা বাভুমা (ফিটনেসের ওপর নির্ভর), ফাফ ডু প্লেসিস, রসি ফন ডার ডাসেন, ডেভিড মিলনার, পিট ফন বিলজন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেলুকাও, জন-জন স্মাটস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, লুঙ্গি এনগিদি, বোজর্ন ফরচুন, এনরিখ নৎর্শে, ডেল স্টেইন ও হেনরিখ কাসেন।
রোনালদোকে ছাড়াই জিতল জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
ইতালিয়ান সিরি’আ লিগে টানা দশ ম্যাচে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার রাতে তাকে ছাড়াই পয়েন্ট টেবিলের তলানির দল ব্রেসিয়ার বিপে মাঠে নামে জুভেন্টাস। অবশ্য সিআর৭ না খেললেও জয় তুলে নিতে সমস্যা হয়নি তুরিনের ওল্ড লেডিদের। দশজনের ব্রেসিয়াকে তারা হারিয়েছে ২-০ ব্যবধানে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আবার দখলে নিয়েছে সাদা-কালো শিবির।
ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ব্রেসিয়ার স্ট্রাইকার ফোরিয়ান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৩৮ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এ সময় ফ্রি কিক থেকে গোল করেন পাওলো দিবালা। বিরতির পর ৭৫ মিনিটে হুয়ান কুয়ারদাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাকে গোলে সহায়তা করেন মাতুইদি। দুই গোলের পর জুভেন্টাসের সমর্থকরা সুযোগ পেয়েছিল জর্জিও কিয়েলিনির নামে গলা ফাটানোর। গেল আগস্টে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ছয় মাস পর গতকাল জুভেন্টাসের হয়ে মাঠে নামেন। যদিও এরপর আর গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা।
চার গোলের জয় আর্সেনালের
ক্রীড়া প্রতিবেদক
টানা চার ম্যাচে ড্র। রীতিমত ধুঁকছিল আর্সেনাল। সেখান থেকে দারুণ এক জয় নিয়ে ছন্দে ফিরল মাইকেল আর্তেতার দল। রবিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপে ৪-০ গোলের বড় জয় পেয়েছে গানাররা।
অথচ এত বড় জয় জয় পাওয়া ম্যাচে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও নিকোলাস পেপে। মনে হচ্ছিল, ওই ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে আর্সেনাল। ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। ৯০ মিনিটের মাথায় খুব কাছে থেকে গোল করেন মেসুত ওজিল। এরপর অতিরিক্ত সময়ে আরও এক গোল করে নিউক্যাসলকে লজ্জায় ডুবান আলেকসঁদ লাকাজেতে।
লিগে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৬টিতেই ড্র করে আর্সেনাল। এ নিয়ে চলতি আসরে সপ্তম জয়ের দেখা পেল গানাররা। ২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দশ নম্বর অবস্থানে।
বড় জয়ে শীর্ষে বায়ার্ন
ক্রীড়া প্রতিবেদক
বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঘরের মাঠের এফসি কোলনকে। এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ওঠে এসেছে বায়ার্ন। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাইপজিগ।
প্রতিপরে মাঠে ম্যাচের ১২ মিনিট পেরুতেই তিন গোল তুলে নেয় বায়ার্ন। তৃতীয় মিনিট রবার্ট লেভানডোভস্কি, পঞ্চম মিনিটে কিংসলে কোম্যান আর ১২ মিনিটের মাথায় গোল করেন সার্জ জিনাব্রি। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আরও এক গোল করেন জার্মান উইঙ্গার জিনাব্রি। ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। বড় জয় তখনই নিশ্চিত হয়ে গেছে দলটির। এর চার মিনিট পর সান্ত্বনাসূচক একটি গোল পায় এফসি কোলন। ৭০ মিনিটে দলের পে একমাত্র গোলটি করেন মার্ক ওথ। শেষতক ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন।
ঘরের মাঠে হোঁচট রিয়ালের
ক্রীড়া প্রতিবেদক
লিগে টানা পাঁচ ম্যাচ জিতে রীতিমত আকাশে উড়ছিল রিয়াল মাদ্রিদ। তাদের মাটিতে নামাল তলানির দিকের দল সেল্টা ভিগো, সেটাও আবার রিয়ালেরই দুর্গ বার্নাব্যুতে।
রবিবার রাতে শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল দারুণভাবে লড়াইয়ে ফিরলেও শেষতক ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। যদিও তারা পয়েন্ট তালিকার এক নম্বর জায়গাটি দখলে রেখেছে এখনও। ২৪ ম্যাচে জিনেদিন জিদানের দলের পয়েন্ট ৫৪। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ম্যাচের সপ্তম মিনিটেই ধাক্কা খায় রিয়াল। ইয়াগো আসপাসের মাঝমাঠ থেকে বাড়িয়ে দেয়া বল থেকে নিচু শটে থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ফেদর স্মলভ। প্রথমার্ধে ওই গোল শোধ করার আপ্রাণ চেষ্টা করেছে রিয়াল। কিন্তু বল দখলে রাখলেও জালের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে অপোকৃত গোছানো ফুটবল খেলে জিদানের দল। তার ফলও পায় ম্যাচের ৫২ মিনিটে। মার্সেলোর কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ক্রুস। ৬৫ মিনিটে আরও এক গোল রিয়ালের, এবার সেল্টা ভিগোর ভুলে। এডেন হ্যাজার্ডকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন সেল্টার গোলরক ব্লানসো। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নেন সার্জিও রামোস। পিছিয়ে পড়েও দারুণভাবে লড়াইয়ে ফেরা রিয়ালকে ম্যাচের শেষ দিকে এসে হতাশা উপহার দেয় সেল্টা। মাঝমাঠ থেকে দেনিস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে এবার নিচু শটে কর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা। শেষতক ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
নেতৃত্ব ছাড়লেন ডু প্লেসি
ক্রীড়া প্রতিবেদক
ডু প্লেসি যে নেতৃত্বে থাকবেন না। তার একটা ইঙ্গিত ইংল্যান্ডের বিপে ওয়ানডে সিরিজেই মিলেছিল। তাকে বিশ্রামে রেখে ভারপ্রাপ্ত অধিনায়ক ঘোষণা করা হয় কুইন্টন ডি কককে। দণি আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথও বলেছিলেন, ডি ককের মধ্যেই তারা স্থায়ী অধিনায়ককে খুঁজছেন।
নেতৃত্ব ছাড়লেও তিন ফরম্যাটে খেলে যাবেন ডু প্লেসি। সেই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি, ‘দণি আফ্রিকান ক্রিকেট নতুন যুগে প্রবেশ করেছে। নতুন নেতৃত্ব, নতুন মুখ, নতুন চ্যলেঞ্জ ও নতুন কৌশল এসেছে। তবে আমি তিন ফরম্যাটেই এখন খেলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একই সঙ্গে দলের নতুন নেতৃত্বের কাছে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি ও সময় দিতেও প্রস্তুত আছি।’









































