Home আঞ্চলিক করোনার টিকা নিলেন খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু

করোনার টিকা নিলেন খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু

11

খবর বিজ্ঞপ্তি:

করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে করোনা ভাইরাসের এ টিকা গ্রহণ করেন তিনি। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র ব্যক্তিগত সহকারি মোঃ তসলিম হুসাইন তাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,পৃথিবীর অনেক দেশই টিকা থেকে বঞ্চিত। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছেন। এতে অনেকে আতংকে রয়েছেন। আমি আজ নিজেই এই ভ্যাকসিন নিয়েছি।

যার কারণ হলো সাধারণ জনগণ বুঝে উঠুক যে করোনার ভ্যাকসিন নিয়ে যা গুজব উঠছে তা সত্য নয়। এমপি আক্তারুজ্জামান বাবু এখন সুস্থ ও স্বাভাবিক আছেন। ভয়-ভীতি উপেক্ষা করে টিকা গ্রহণ করার আহ্বান জানান তিনি।