পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এক মানসিক প্রতিবন্ধী ও বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর গ্রামে। এ ঘটনায় পাইকগাছা থানায় মকছেদ মোড়ল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার গদাইপুরের মৃত মিনাজ গাজী মেয়ে মানসিক প্রতিবন্ধী ও বিধবা ভিকটিম (৫০) রাত ৮টার দিকে তোকিয়া গ্রাম থেকে ওয়াজ শুনে বাড়ী এসে বারাদ্দায় ঘুমিয়েছিল। আনুমানিক ৫টার দিকে কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মৃত আহম্মাদ সরদারের ছেলে সবুর সরদার (৬৫) তার ভাই স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে তার শরীর থেকে রক্তক্ষরণ হয়। তাৎক্ষনিক তার আত্মীয়-স্বজনরা পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়া কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে বলে পারিবারিক সূত্র জানা যায়। এ ঘটনায় মোকছেদ বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রাতে সবুর সরদারকে আটক করে। ওসি এজাজ শফী জানান, ধর্ষক সবুর শুক্রবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছি।

পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা, ঘেরের বাসা ভাংচুর ও বাঁধ কর্তনের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা, ঘেরের বাসা ভাংচুর ও বাঁধ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের মাঝেরাবাদ গ্রামে। এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, উপজেলার মাঝেরাবাদ গ্রামের মৃত অমূল্য সানার ছেলে সরোজিত সানা ১.৯০ একর জমিতে বসত বাড়ী ও চিংড়ি ঘের করে বসবাস করছে। এর মধ্যে ডিসিআর ১.৩২ একর ও পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি .৫৮ একর। তার অপর তিন ভাই অনুকুল সানা, ফনিন্দ্র সানা, সুপদ সানা পৈত্রিক সম্পত্তি দাবী করে শুক্রবার সকালে জমিতে ঢুকে লীজ ঘেরের বাসা ভাংচুর ও বাঁধ কর্তন করে জবর দখলের চেষ্টা করে। এর আগে সরোজিত সানা বাদী হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় ৬৯/২০২১নং মামলা করে। মামলায় উক্ত সম্পত্তিতে দখলভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করে। এ আদেশ অমান্য করে শুক্রবার সকালে অনুকুল সানা, সুপদ সানা সহ ৫০/৬০ জন জমিতে প্রবেশ করে বাসা-বাড়ী ভাংচুর ও ক্ষয়-ক্ষতি করে। সরোজিত উপায়ন্তর না পেয়ে পাইকগাছা থানায় অভিযোগ করলে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেছে। এ ব্যাপারে ফনিন্দ্র জানায়, আমরা কোন ডিসিআরের জমি চাই না, পৈত্রিক .৫৮ একর সম্পত্তি সবই মেঝ ভাই সরোজিত দখল করছে। এর মধ্যে আমাদের .১৮ একর পাওনা রয়েছে। যা নিয়ে বিরোধ চলছে। সরোজিত জানায়, তারা পৈত্রিক সম্পত্তি দাবী করে আমার ডিসিআরকৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে।











































