Home আঞ্চলিক সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত, নগর যুবলীগের সুস্থ্যতা কামনা

সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত, নগর যুবলীগের সুস্থ্যতা কামনা

5

খবর বিজ্ঞপ্তি:


খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।


খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর ব্যাক্তিগত সহকারি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। গত ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন। বৃহষ্পতিবার রাতে অসুস্থ্য বোধ করায় রাত সাড়ে আটটার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা ভাল আছে বলে তিনি জানান। গত চার পাচ দিন আগে সেখ সালাহউদ্দিন জুয়েল এর জ¦র হয়। তারপর সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।


পাশাপাশি তিনি বলেন, বঙ্গবন্ধু’র ভ্রাতুষপুত্র, বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, নৌ পরিবহন মালিক সমিতির সহ সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর চাচা খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় খুলনাবাসিসহ দেশ বাসির দোয়া ও প্রার্থনা কামনা করেছেন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা।


সংসদ সদস্যের পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ আছেন। সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক সেখ সালাহউদ্দিন জুয়েলসহ নগর যুবলীগের সকল নেতৃবৃবন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ, তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।