Home আঞ্চলিক বাথরুম থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

বাথরুম থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

12

 নড়াইল প্রতিনিধি 

নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাসার বাথরুম থেকে এসআই মো. শফিউদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার তার কোনো খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভেঙে বাথরুমে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এসআই মো. শফিউদ্দিন সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪নং ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাদহ জেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার ঝিনাইদহ অবস্থান করায় তিনি একাই থাকতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট এসআই শফিউদ্দিন নড়াইল সদর থানায় যোগদান করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ডিউটি করে বাসায় ফিরলেও বুধবার তার কোনো খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভেঙে তাকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান মুক্ত বলেন, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এসআই শফিউদ্দিন নামের একজনকে সদর হাসপাতালে নিয়ে আসেন। আমি পরীক্ষা করে দেখেছি তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি ডিউটি করেছেন। বাসায় স্বাভাবিক মৃত্যু ঘটেছে- এটাই এখন পর্যন্ত জানা গেছে, পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।