ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালায় দূর্ণীর্তির দায়ে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আজিজুর রহমান রাজুকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচীব মোঃ আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন স্মারক ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০২.১৭(অংশ-১)-১৬১ তারিখ ৪ ফেব্রুয়ারীতে বলা হয়, টি আর বিল নং-৩৬/২০১৮-১৯ এর ৬৯ হাজার ৬শ ৬৮ টাকা উত্তোলন ও প্রকল্প সভাপতির স্বাক্ষর জালিয়াতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুসারে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আজিজুর রহমান রাজুকে সাময়িক বহিস্কার করা হলো। অন্যদিকে দূর্ণীর্তিবাজ চেয়াম্যান বহিস্কৃত হওয়ায় খলিলনগরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিরতণ করেছে স্থানীয়রা।
এ বিষয়ে বহিস্কৃত চেয়ারম্যান আজিজুর রহমানের ব্যবহৃত ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।











































