স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজের রোড নং- ৮, বাড়ির নং- ৫০/১ এর নিচতলায় অভিযান চালিয়ে ৬৯ বোতল ফেন্সিডিল ও নগদ ৭৯৮০০ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আল আমিন আসামীদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
আসামীরা হলেন, নগরীর ১৫৯, হাজী ইসমাইল রোডস্থ বানরগাতী মেটোপোল এলাকার মৃত. আলহাজ্ব শরিফ আব্দুর রাজ্জাক এর ছেলে মো. রেজাউল কবির (৪৮) ও তার স্ত্রী পিয়া ইসলাম (৩৫), যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর মধ্যপাড়া গোলাম রসুলের বাড়ীর ভাড়াটিয়া মো. রিপন হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২২) ও একই গ্রামের মৃত. নুরু হাওলাদার এর স্ত্রী মর্জিনা বেগম (৫৫)।
মামলার বিবরণে জানা যায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজের রোড নং- ৮, বাড়ির নং- ৫০/১ এর নিচতলায় অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুকান্ত দাশ। এসময় ৬৯ বোতল ফেন্সিডিল ও নগদ ৭৯৮০০ টাকাসহ রেজাউল কবির (৪৮) ও তার স্ত্রী পিয়া ইসলাম, লাবনী খাতুন ও স্ত্রী মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয় যার নং-২৫। রেজাউলের বিরুদ্ধে খুলনা থানায় এবং মর্জিনা বেগমের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা রয়েছে। মর্জিনা ও লাবনী বেনাপোল থেকে ফেন্সিডিল এনে রেজাউল ও পিয়াকে দেয়। রেজাউল ও পিয়া নগরীর বিভিন্ন স্থানে সেগুলো বিক্রি করে।
নগরীতে র্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানাধীন রাজবাঁধ গ্রামের প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ এর সামনে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা ও নগদ ১০৯০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা থানার কায়েমখোলা গ্রামের মোহাম্মদ মো. আকিবুর রহমান (৩৫)।
র্যাব-৬ জানায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবাঁধ গ্রামের প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ এর সামনে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সন্দেহভাজন একটি বিদ্যুৎ চালিত রিক্সা ভ্যান তল্লাশি করে রিক্সা ভ্যানের নিচে ব্যাটারি রাখার স্থানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫ কেজি গাঁজা ও নগদ ১০৯০০ টাকাসহ আকিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
রূপসায় র্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রুপসা থানাধীন বাগমারা মধ্যপাড়ায় অভিযান চালিয়ে নড়াইল এর ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী হলেন, খুলনা জেলার রুপসা থানার নন্দনপুর পশ্চিমপাড়ার মৃত. আসাদুজ্জামান ফকিরের ছেলে মো. মাহফুজুর রহমান।
র্যাব-৬ জানায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খুলনা জেলার রুপসা থানাধীন বাগমারা মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় দায়রা ২১২/১৯ মাগুরা, এস সি ২১২/১৯ মাগুরা, সি আর ১১৩/২০ মাগুরা এবং সিআর ৭২/১৯ নড়াইল এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।











































