ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে । ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের আটারুই গ্রামের ফকির দাসের মেয়ে ও জেএনএ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৫) বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ – উল- হাসান ।
এসময় মেয়ের বাবা ফকির দাসের কাছ থেকে বাল্য বিবাহর প্রস্তুতি নেওয়ার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ও ছেলে নিকট আত্মীয় চন্দ্র দাশ ও শসো দাশের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মামুন রেজা, বেসরকারি সংস্থা( প্রসেস) এর মৌসুমি আক্তার হেনা, তালা থানার এএসআই ওমর ফারুক প্রমুখ।
ইউএনও বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে হয়। মেয়ের পরিবার বাড়িতে বিয়ে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন।তালা থানা পুলিশকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। পরে মেয়েটির পরিবার জরিমানা ও ১৮ বছর আগে মেয়েকে বিয়ে দিবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।











































