Home আঞ্চলিক বিদ্যুৎ-পানি পেয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা গৃহহীনদের

বিদ্যুৎ-পানি পেয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা গৃহহীনদের

7

 মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে মুজিববর্ষের উপহার আশ্রয়ণের ঘরে পৌঁছেছে বিদ্যুৎ লাইন। দেওয়া হয়েছে বিশুদ্ধ পানির টিউবওয়েল। এখন আশ্রয়ণের বাসিন্দাদের মুখে হাসি ফুটেছে।

জীবনযাপনের জন্য গৃহস্থালিসামগ্রী ঘরে তুলেছেন। কৃতজ্ঞতায় তারা এখন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছেন।

চরছাতিয়ানি গ্রামের আবুল কালাম মোল্যা জানান, প্রধানমন্ত্রীরে আল্লাহ মেলা দিন বাঁচিয়ে রাখুক। তার কারণে ঘর পাইছি। পানিও পাইছি। বিদ্যুতও পাইছি।

বাবুখালী ইউনিয়নে ঘর পাওয়া আব্দুল কুদ্দুস বলেন, আলো নাই, পানি নাই। এ জন্য ঘরে উঠি নাই। এখন টিউবওয়েল পোতা হইছে। আলোর জন্য বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে। আমরা ঘরে উঠে গেছি।

ঘর পাওয়া চরছাতিয়ানি গ্রামের হাজেরা খাতুন বলেন, আগে পানি ছিল না, বিদ্যুৎ ছিল না। এখন সব হইছে। ছেলেমেয়ে মানুষ করতে পারতিছি।

চরছাতিয়ানি গ্রামের আবুল কালাম মোল্যা জানান, প্রধানমন্ত্রীরে আল্লাহ মেলা দিন বাঁচিয়ে রাখুক। তার কারণে ঘর পাইছি। পানিও পাইছি। বিদ্যুতও পাইছি।

সরেজমিন গিয়ে জানা যায়, বেশ কয়েকটি টিউবওয়েল বসানো হয়েছে। আরও কিছু টিউবওয়েল বসানোর কাজ চলছে। বিদ্যুৎ লাইন ঘর পর্যন্ত পৌঁছানো হয়েছে। দারিদ্র্যতার কারণে বিদ্যুৎ লাইন থাকলেও ঘরে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করাতে পারেননি অনেকে। তবে অনেকে বিনামূল্যে ওয়্যারিং পেয়েছেন।

শারমিন খাতুন বলেন, আমি ঘরের ওয়্যারিংয়ের কাজ করাতে পারছিলাম না। পরে মালামাল কিনে দিয়েছি, বিনাপয়সায় আমার ওয়্যারিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। এখন আলো পাব। ঘরে থাকতে আর সমস্যা নাই।

এ ব্যাপারে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, পানি-বিদ্যুৎতের সংকটের কারণে আশ্রয়ণ প্রকল্পের ঘরে অর্ধেকের বেশি পরিবার ঘরে উঠতে চায় না, এ তথ্য সঠিক ছিল না।