খবর বিজ্ঞপ্তি:
পদ্মা সেতু খুলনার অর্থনৈতিক এবং শিল্পায়নে ব্যাপক ভূমিকা রাখবে। এর ফলে খুলনা অঞ্চলে ব্যাপকভাবে নানা ধরনের ইমারতসহ বড় বড় স্থাপনার নির্মান কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর বিস্তার উত্তোরত্তর বাড়তে থাকবে। এরই প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সাশ্রয়ী মূল্যে ভূমির ভারবহন ক্ষমতা বৃদ্ধির কাজে নিয়োজিত বিশ্বমানের প্রযুক্তিনির্ভর বিশেষায়িত প্রতিষ্ঠান ফ্রান্সভিত্তিক Menard কোম্পানীর সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানীত চেয়ারম্যান ব্রিগেঃ জেনাঃ মোঃ মাহবুবুল ইসলাম । ইমারত নির্মাণের ক্ষেত্রে বর্তমানে খুলনার দুর্বল মাটিকে উন্নত করার জন্য নানা ধরনের প্রকৌশল পদ্ধতি ব্যবহার করতে হয়। যা অনেক ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।
Menard কোম্পানী মতবিনিময়কালে তাদের নানা ধরনের ব্যয় ও সময় সাশ্রয়ী এবং টেকসই ও গুনগতমান সম্পন্ন প্রকৌশলগত পদ্ধতির উপর ধারণা উপস্থাপন করেন। পদ্ধতিগুলো খুলনাঞ্চলে প্রয়োগ করা গেলে সরকারী, বেসরকারী ও ব্যাক্তি মালিকানা পর্যায়ের ইমারত নির্মান অনেক সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে বলে সভায় উপস্থিত ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করেন। সর্বস্তরের জনগন যাতে ইমারত নির্মানে Menard এর প্রকৌশল ও প্রযুক্তিগত সাহচার্য্য পেয়ে উপকৃত হতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেন। উল্লেখ্য Menard রুপপুর পারমানবিক মেগা প্রকল্পের ভূমির ভারবহন উন্নয়ন কাজে নিয়োজিত রয়েছে। প্রতিষ্ঠানটি ১৯৫৭ সাল থেকে এ ধরনের প্রযুক্তিনির্ভর টেকসই কাজ করে চলেছে ।
শুধু ২০১৯ সনে তারা ৩৬০০ টি প্রকল্প বাস্তবায়ন করেছে।সভায় উপস্থিত ছিলেন কুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান , কেসিসি এর প্রধান প্রকৌশলী , নির্বাহী প্রকৌঃ গণপূর্ত-২, সিনিয়র সহঃ প্রকৌঃ এলজিইডি, খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন পায়েল এবং কেডিএ এর প্রধান প্রকৌশলী, পরিচালক প্রশাসন, পরিচালক এস্টেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলী , স্থপতি ও কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তা বৃন্দ।









































