নড়েচড়ে বসেছে প্রশাসন: ভারতের পালনোর সময় ট্রাক চালক আটক: গতির বিরুদ্ধে মহাসড়কে মোবাইল কোর্ট
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের আলোচিত সড়ক ট্রাজেডিতে মাস্টার্সের ৬ শিক্ষার্থীসহ ১২ জন নিহতের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতোমধ্যে ওই মামলার আসামী ট্রাকের চালক রনি গাজিকে যশোরের শার্শা উপজেলার পুটখালীা সীমান্ত এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে বারোবাজার হাইওয়ে পুলিশ। আটকৃত রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাঠি গ্রামের মশিয়ার গাজির ছেলে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে মহাসড়কে চলাচলরত দ্রুতগ্রতির গাড়ির নিয়ন্ত্রনে আনতে রোববার দিনভর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রান সাহা এ আদালত পরিচালনা করেন। এ সময় ঢাকা -খুলনা মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সন্মুখে অবস্থান নিয়ে দ্রুত গতির ট্রাক,যাত্রীবাহি গড়াই ও রপসা পরিবহনসহ ৯ টি যানবাহনে মামলা ও সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সূবর্না রানী সাহা জানান, সম্প্রতি এ মহাসড়কে দূর্ঘটনা বেড়েই চলেছে। পরিবহন চালকদের প্রতিযোগীতামুলক বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারনে মহাসড়কে বেড়েছে দূর্ঘটনা। শিকার হয়ে অনেকের জীবনহানী ঘটছে। আবার সারাজীবনের জন্য অনেককে পঙ্গুত্ববরন করতে হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন যানবাহনের গতিরোধ ও চালকদের কাগজপত্র দেখতে অভিযানে নেমেছেন। এ সময়ে তিনি ওই সড়কের আলোচিত দ্রুতগতির যাত্রীবাহি গড়াই ও রুপসা পরিবহন সহ ৯ টি যানবাহনের নামে মামলা ও সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। তিনি আরো জানান, যানবাহন চলাচলে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য,গত ১০ ফেব্রুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ মাষ্টার্সের শিক্ষার্থীসহ ১২ টি তরতাজা জীবন ঝরে যায়। নিহত শিক্ষার্থীরা ওই দিন যশোর এম এম কলেজে মাস্টার্স পরিক্ষা শেষে দূর্ঘটনার শিকার জেকে পরিবহনে করে ঝিনাইদহের দিকে বাড়ি ফিরছিলেন।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের বাস ও ট্রাকের দুই চালকই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ফলে দুই চালকই অপরাধী। এ ঘটনায় বাস ও ট্রাকটির চালকের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা হলেও শুক্রবার ওই ট্রাক চালককে আটক করা সম্ভব হলেও বাসের চালক এখনও রয়েছে ধরাছোয়ার বাইরে। এদিকে মহাসড়কের এ শোক কাটিয়ে উঠতে না উঠতেই একদিন পরে ১২ ফেব্রুয়ারী ভোরে কালীগঞ্জ শহরের হক চিড়ামিলের নিকটে অদক্ষ হেলপারের চালানো বেপরোয়া গতির একটি ট্রাক মহাসড়কের পাশের একটি দোকানে সজোরে আঘাত করে। এ সময় দোকানে বসে থাকা দোকান মালিকসহ ৪ জন আজ পঙ্গুত্বের পথে। সাথে সাথে ওই দোকানের মালিক একদিকে শারীরিকভাবে অন্যদিকে দোকানসহ সকল মালামাল গুড়িয়ে যাওয়ায় ওই পরিবারের সব শেষ হয়ে গেছে।
খুলনার মেহেদী ঝড়ে উড়ে গেলো ঢাকার ড্রিম গ্লাডিয়োটর
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে টি-২০ কাপ ক্রিকেট খুলনার মেহেদী ঝড়ে উড়ে গেলো ঢাকা ড্রিম গ্লাডিয়োটর ক্রিকেট একাদশ। মেহেদী মাত্র ২১ বলে ৭০ রানের তান্ডব চালিয়ে খুলনা গল্লামারী ক্রিকেট একাডেমীর শক্ত ভিত গড়ে দেন। রোববার দুপুরে কালীগঞ্জের ভূষন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তারা ৪১ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা ড্রিম গ্লাডিয়োটর ক্রিকেট একাদশকে।
কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের আয়োজনে ১৬ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত টুনামেন্টের ৮ম ম্যাচে টচে জয়লাভ করে অধিনায়ক সজল ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মেহেদীকে সঙ্গি করে মাঠে নামেন। মেহেদী প্রথম বলেই বাউন্ডারী হাকিয়ে তার খাতা খোলেন। এরপর পরের বলেই বিশাল ছক্কা হাকিয়ে অগ্নিমুির্ত ধারন করেন। পরে অধিনায়ক সজল ২৩ রানে আউট হলেও একই অবস্থানে থেকে বেধড়ক পেটাতে থাকেন মেহেদী। তিনি মাত্র ২১ বলে ৭০ রানের বেপরোয়া ইনিংস খেলে আউট হন। ওপেনিং জুটিতেই ব্যাটিং তান্ডব চালিয়ে একটি শক্ত ভিত গড়ে দিয়ে আসেন। পরে এ ভিতের ওপর ভর করেই পরের ব্যাটসম্যান মাত্র ৩৬ বলে ৬৪ ও উজ্জল ৩০ বলে ৪৬ রান করেন। সর্বশেষ ৬ উইকেটে নির্ধারিত ওভারে ২২৩ রান করে ফাইটিং স্কোর ছুড়ে দেন। ঢাকার বোলার আসিফ ৩ উইকেট লাভ করেন।
২য় ইনিংসে ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ড্রিম গ্লাডিয়োটর ক্রিকেট একাদশের ওপেনার মেহেদীর পথে উঠতে বাউন্ডারী হাকান ওপেনার জাহিদ ও মুন্না। কিন্ত ইনিংসের ৩ ওভারে খুলনার অধিনায়ক সজলের ঘুর্ণি বলে মুন্না বিদায় নেন। একই ওভারেই মুন্নার পথ ধরেন জাহিদও। পরে কিছুটা হাল ধরেন ঢাকার পাভেল। তিনি মাত্র ১৪ বলে ৩৪ রান করে আউট হওয়ার পর ক্রিজে আর কেউ টিকতে পারেননি। সর্বশেষ ঢাকা ১৯ ওভার ৪ বলে সবকটি ইউকেট হারিয়ে ১৮১ রান করতে সমর্থ হয়। অর্থাৎ খুলনা গল্লামারী ক্রিকেট একাডেমীর কাছে ৪১ রানের ব্যবধানে হার মেনে মাঠ ছাড়েন ঢাকা। বিজয়ী দলের রানা ৬৪ রান ও ৩ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেষ্ট তুলে দেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। এ সময়ে মাঠে আরো উপস্থিত ছিলেন, ক্রিকেট কমিটির সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, যুগ্ন সম্পাদক জামির হোসেন,অশোক কুমার, প্রেসক্লাবের সম্পাদক সাবজাল হোসেন, ফুটবল ফেডারেশনের দিলিপ সাহা, ও আয়ুব হোসেন (বস) ফজলুল হক তুষারসহ ক্রিড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
এ টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার হয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাব।
খেলার আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন, মশিউর রহমান নয়ন ও সাইদুর রহমান শাহিন। অফিসিয়াল স্কোরার ছিলেন ইমরান ও ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম। আগামী মঙ্গলবার টুর্নামেন্টের ২য় রাউন্ডের প্রথম ম্যাচে অংশ নিবে যশোর বিপ্লব কোচিং ক্রিকেট একাডেমী বনাম মহেশপুর ক্রিকেট একাদশ।
প্রয়াত যুবলীগ নেতা দুলুর চল্লিশা উপলক্ষে নগর যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের সদস্য নজরুল ইসলাম দুলুর চল্লিশা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর যুবলীগ। রবিবার বাদ মাগরিব শঙ্খমার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল,ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুন মিলন, রাশেদুজ্জামান রিপন, ইলিয়াস হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, মো: হাসান শেখ, ইব্রাহিম আহমেদ তপু, মাসুম হাসান ডলার, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজু, মাহামুদুর রহমান রাজেশ, হিরন হাওলাদার, তরিকুল ইসলাম তুফান, মেহেদী হাসান স্বপন, নিশাত ফেরদৌস অনি, শাহ্ আরাফাত রাহীব, সৈকত দাস সহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ৫নং ওয়ার্ডের বাসিন্দা শেখপাড়া (পাকার মাথা) সেকেন্দার শেখ (৫৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সেকেন্দারের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায় ১৩ ফেব্রুয়ারী শনিবার সন্ধা থেকে তাঁকে বাড়ীতে পাওয়া না গেলে অনেক খোজাখুজির পর রাত ১১টার দিকে তার ছেলে বসত ঘরের আড়ার সাথে পিতাকে ঝুলতে দেখে চিৎকার দিলে এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এলাকাবাসী আরোও জানায় গিলাতলা মৃত মোকলেছ শেখ এর পুত্র সেকেন্দার শেখ ভ্যান চালিয়ে কলা’র ব্যবসা করে দিনাতিপাত করতো। সম্প্রতি তাঁর স্ত্রী আমেনা খাতুন আশা সমিতি থেকে মোটা অংকের ঋণ গ্রহন করায় স্বামী সেকেন্দার শেখ ঋণের টাকা পরিশোধের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানায় খানজাহান আলী থানা এলাকায় আশা সমিতি, আদ্ব-দীন সমিতি, গ্রামীণ সমিতি সহ বিভিন্ন সমিতি এবং এনজিও গরীব, দুস্থদের মাঝে ঋণ বিতরণ করে এক সপ্তাহ পর সেই ঋণের টাকা পরিশোধের চাপ প্রয়োগ করায় সাধারণ মানুষের হয়রানীর স্বীকার হতে হচ্ছে, যার জন্য অপমৃত্যু বেড়েই চলেছে। এব্যাপারে সংস্লীষ্ট ঊর্ধŸতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
খানজাহান আলী থানা বিএনপি’র সহ সভাপতি তোকাচ্ছের আলী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপির সহ – সভাপতি তোকাচ্ছের আলী’র মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত । ১৪ ফেব্রুয়ারী রবিবার জোহরবাদ পরিবারের পক্ষ থেকে ফুলবাড়ী বাইতুস সুজুদ জামে মসজিদে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম , দৌলতপুর থানা বিএনপি’র সধিারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদঅ হাসান দিপু ,এনামুল হাসান ডায়মন্ড, সাংবাদিক শেখ বদর উদ্দিন, আব্দুর রব মুন্সি, এমদাদুল হক, মোল্যা সোহাগ , মোল্লা সোলায়মান, আলহাজ¦ আল আমিন, শেখ হাসিবুল ইসলাম, মোঃ আজম, শাহাদৎ হোসেন সাজু, কামরুল ইসলাম,জামাল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাইতুস সুজুদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ হাবিবুল্লাহ । দোয়ার অনুষ্ঠান শেষে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মরহুম তোকাচ্ছের আলী’র পরিবারকে শান্তনা দেন এবং সকল প্রকার সহযোগীতার আশ^াস প্রদান করেন। উল্লেখ্য তোকাচ্ছের আলী ১২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৬ টায় ফুলবাড়ীগেট পুরাতন মাইলপোষ্ট এলাকায় নিজ বাস ভবনে ষ্টোকজনিত কারণে ইন্তেকাল করেন।
খুলনার ব্যক্তিমালিকানাধীন জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবীতে স্মারকলিপি প্রদান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস সহ বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ১৪ ফেব্রুয়ারি রোববার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনে ১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। বেলা ২ টার সময় মিছিল সহকারে শ্রমিকরা খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের নিকটও স্মারকলিপি প্রদান করে শ্রম কার্যালয়ের সামনে অবস্থান নেয় । স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি শেখ আমজাদ হোসেন ,সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, ওয়াহিদ মুরাদ, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , নিজামউদ্দিন, বাবুল আক্তার, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , ডাঃ ফরিদ হোসেন, শেখ ইলাহী, আমির মুন্সি প্রমুখ । নেতৃবৃন্দরা বলেন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষে অতিদ্রুত শ্রমিকদের ৬ দফা দাবী মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার লক্ষে স্মারকলিপি প্রদান করেছি । এছাড়া আগামি ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা,এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ২ ঘন্টা রাজপথ – রেলপথ অবরোধ কর্মসুচি পালন করা হবে । এরইমধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা না হলে লাগাতার রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী পালন করা হবে।
সরস্বতী পূজা উপলক্ষে সভা
খবর বিজ্ঞপ্তি
আগামীকাল মঙ্গলবার সরস্বতী পূজা। এই পূজা সফল করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। এই মন্দিরে প্রতিবছরের ন্যায় এ বছরও পূজা অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করেন মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী। উপস্থিত ছিলেন শ্যামল হালদার, ভোলানাথ ভট্টচার্য, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, সুব্রত হালদার তপা, তোতন হালদার, উজ্জল ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জী, সবুজ হাজরা, শংকর ঘোষ, গনেশ হাজরা, রূপন দে ও মনি সাহনী।
মুজিববর্ষ উপলক্ষে বিএইচবিএফসি খুলনা জোনাল অফিসে ঋণ সেবা মাস শুরু
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষের সম্ভাষণ, সবার জন্য আবাসন এই স্লোগান নিয়ে সাশ্রয়ী, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসনের সচেতনতা বৃদ্ধি ও ঋণ সেবা মাসের আয়োজন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন। সারা বাংলাদেশের ন্যায় খুলনা জোনাল অফিসে রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন।
এ সময় বিএইচবিএফসি’র খুলনা অফিসের জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম, ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুঃ আব্দুর রব, সহকারী প্রকৌশলী হেদায়েত উল্লাহ, একাউন্টস মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র অফিসার তনয় কুমার দাস, পিও(আইন) জান্নাতুল ফেরদৌস, সিনিয়র অফিসার মৌসুমী মল্লিক, কাকলি রানি, নিপা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে মুজিববর্ষের ঋণ সেবা মাস কার্যক্রম। বিএইচবিএফসি’র খুলনা জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম বলেন, শুধুমাত্র ঋণের টাকায় জিরো ইক্যুইটি আবাসন ঋণ গ্রহনের মাধ্যমে ছয়শ থেকে নয়শ বর্গফুটের একতলা বাড়ি নির্মানের সুযোগ নিতে পারবেন গ্রাহকরা। তাছাড়া সৌর বিদ্যুৎ এবং সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দেওয়া হবে এই ঋণের আওতায়। এই ঋণ সেবা মাসে একজন গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষে আমাদের এই আয়োজন। সমগ্র বাংলাদেশেই এক মাস ব্যাপি এই আয়োজন থাকবে। বর্তমানে আমরা এই ঋণ সেবা মাসের বাহিরেও একজন গ্রাহক সকল নিয়ম মেনে আবেদন করলে এবং সব ঠিকঠাক থাকলে খুব স্বল্প সময়ে তার ঋণ মঞ্জুরী পেয়ে যায়। চলতি বছরে খুলনা জোনে সর্বোচ্চ পরিমান ঋণ মঞ্জুর হয়েছে এবং বিতরণ করা হয়েছে।
বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল ভোট বর্জন করেছেন। এজেন্ট বের করে দেওয়া, এজেন্টদের মারধর, বিএনপির ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অন্যজনকে দিয়ে নৌকা প্রতিকে ভোট দেওয়াসহ নানা অভিযোগ এনে রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষনা দেন। এসময় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম আকরাম হোসেন তালিম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল বলেন, প্রার্থী হওয়ার পর থেকে আমিসহ আমার পরিবার, আমার কর্মী সমর্থককের ভয়ভীতি হুমকি-ধামকী দিয়ে আসছে ক্ষমতাসীন দলের কর্মীরা। এমনকি আমার কর্মীদের উপর হামলাও হয়েছে। এর পরেও আমি ভোটের মাঠে ছিলাম। কিন্তু নির্বাচনের আগ মুহুর্তে প্রতিটি কেন্দ্রের জন্য আমার নির্বাচিত এজেন্টদের হুমকী দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।ক্ষমতাসীন দলের হুমকী-ধামকী উপেক্ষা করে আমার নিকট আত্মীয় কিছু মানুষ নির্বাচনী কেন্দ্রে যায়।তাদেরকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। দুই একজন প্রতিবাদ করে কেন্দ্রে ঢুকলেও কিছুক্ষন পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে।প্রতিটি কেন্দ্রে শতশত বহিরাগত সন্ত্রাসী জমা করা হয়েছে। কাল রাত থেকে ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে নৌকা প্রতিকের ছাড়া অন্য প্রতিকের ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ধানেরশীষ প্রতিকের ভোটারদের আঙ্গুলের ছাপ নিয়ে তাদের ভোট নৌকায় প্রেস করিয়েছে সরকার দলীয় এজেন্টরা।আমার সামনেও অনেক কেন্দ্রে নানারকম অপ্রিতিকর ঘটনা ঘটেছে। কোন প্রকার ভোটের পরিবেশ নেই বাগেরহাট পৌরসভা নির্বাচনে, এজন্য আমি ভোট বর্জন করলাম।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বস্তির লোক ও সন্ত্রাসী ভাড়া করে আওয়ামী লীগের নেতারা তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের লোকদের মারধরসহ নানা অনিয়ম করেছেন। আমার মেয়ে ব্যারিষ্টার তাজরিয়ান আকরাম হোসেন, ছেলে ইঞ্জিনিয়ার মোঃ অছিফ আকরাম হোসেনকে সরকারি পিসি কলেজ কেন্দ্রে ঢোকার সময় লাঞ্চিত করা হয়েছে। এমনকি আমার বড় ভাবি প্রার্থীর বৃদ্ধ মাকেও লাঞ্চিত করেছে নৌকা প্রতিকের সন্ত্রাসীরা।ভোট কেন্দ্রে ভোট দেওয়ার কোন পরিবেশ নেই। তাই আমরা ভোট বর্জন করলাম।
এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু বিএনপির প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন তাই অহেতুক নৌকা মার্কা প্রার্থীর নামে অপ্রচার চালানো হচ্ছে।
বাগেরহাট পৌরসভা নির্বাচনে দুইজন মেয়র প্রার্থী ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ডে ২৩ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছন। তবে তিনটি সাধারণ ওয়ার্ড অর্থ্যাৎ ৫, ৬ ও ৭ নং সাধারণ ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী রয়েছেন।
মোংলায় আগুনে পুড়ে গেছে একটি বসত ঘর, তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আগুনে পুড়ে গেছে একটি বসত ঘর। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর উত্তর কাইনমারী এলাকার জোসেফ হালদার ওরফে কানাইয়ের বাড়ীর ভাড়া ঘরে আগুন লাগে। আগুন লাগার পর মাত্র ১০ মিনিটের মধ্যে কাঠ-গোলপাতার ভাড়া ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতেই দুই রুমের ভাড়া ঘরটি পুরোপুরি ভূস্মিভূত হয়ে যায়। এতে ঘর মালিক ও ভাড়াটিয়াদের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, জোসেফের নিজ রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। রবিবার দুপুরে রান্না শেষে জোসেফের স্ত্রী চুলার উপরে কাঠ শুকাতে দেন। দুপুরের পর সবাই ঘুমিয়ে পড়লে সেই চুলা থেকে আগুন লেগে পাশের ভাড়া ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মেম্বর আঃ রহমান শেখ, ইউএনও কমলেশ মজুমদার ও এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো জোসেফের ভাড়াটিয়া নাসির ও গোপাল। তারা পেশায় দিনমজুর।
২০২২ সালেই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের প্রত্যয়
খবর বিজ্ঞপ্তি
আগামী বছর ২০২২ সালেই রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের মাধ্যমে সুন্দরবন দিবস পালনের প্রত্যয়ের মধ্য দিয়ে গতকাল ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। ‘বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে সুন্দরবন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মোঃ মইনুদ্দিন খান। মুখ্য আলোচক ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির উপদেষ্টা এবং রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।
আলোচনায় অংশগ্রহণ করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বেলায়েত হোসেন, বন বিভাগের ডিসিএফ জাহের ইকবাল, খুলনা বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস-এর পরিচালক প্রফেসর এ কে ফজলুল হক, খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ দত্ত, সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল, খুলনা প্রেস ক্লাব সভাপতি এসএম জাহিদ হোসেন, শরণখোলা উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক রেজা, বাগেরহাট ফাউন্ডেশন আহাদ উদ্দিন হায়দার, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, সাংবাদিক বাবুল দাস, উন্নয়ন কর্মী শেখ জার্জিসউল্লাহ, প্রমুখ।
বক্তারা তাদের আলোচনায় বলেন, সুুন্দরবন সুরক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বনবিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয়, উন্নয়ন সংগঠন এবং পরিবেশবাদীদের সমন্বয়ে যৌথ উদ্যোগ জরুরী। এ ছাড়া সুন্দরবন নিয়ে মৌলিক গবেষণা প্রয়োজন। খুলনা বিশ^বিদ্যালয়কে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সুন্দরবন সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছা আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা বলেন, সুন্দরবন ব্যবস্থাপনা প্লানকে যুগোপযোগী করতে হবে। ১০০ বছরের পুরানো প্লান দিয়ে যথাযভথাবে সুন্দরবন সুরক্ষা হবে না। সুন্দরবনের আশপাশে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে হবে। এ কার্যক্রমে সুন্দরবনে কী ক্ষতি হচ্ছে তার সমীক্ষাও প্রয়োজন। সুন্দরবনকে সার্বজনীন ভালবাসার বস্তুতে পরিণত করতে হবে। এজন্য সুন্দরবন দিবসের সরকারী স্বীকৃতি দরকার। অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সুন্দরবনের সুরক্ষার বিষয়টি ভাবতে হবে। সুন্দরবন সম্পদ আহরণের আধার- এই দৃষ্টিভঙ্গি বাদ দিতে হবে। সুন্দরবন থেকে আমাদের রাজস্ব আহরণ এখন আর জরুরী নয়। এখন জরুরী সুন্দরবনকে রক্ষা করা। এজন্য জনগণের মাঝে সুন্দরবনের মালিকানাবোধ তৈরী করতে হবে।
উল্লেখ্য, ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় ১ম জাতীয় সুন্দরবন সম্মেলন। নানান প্রতিকূলতা পেরিয়ে সাফল্য পাওয়া সে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সেই সময়ের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালের সেই সুন্দরবন সম্মেলনের পরের বছর থেকেই খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাগুলোতে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। করোনার প্রদুর্ভাব শুরু হবার আগে বন বিভাগ ও সুন্দরবন একাডেমীর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন- বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সুন্দরবন সংলগ্ন সাংবাদিক সমাজ এবং প্রকৃতিপ্রেমী আপামর মানুষ।
মোংলায় সুন্দরবন দিবস পালিত, বন সুরক্ষায় বননির্ভরশীলদের শপথ গ্রহণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারীকে সুন্দরবন দিবস ঘোষণার দাবীসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে উপকূলীয় মোংলায় উদযাপিত হচ্ছে ‘সুন্দরবন দিবস’২০২১। সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটার কিপার’র আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত বননির্ভরশীলদেরকে বনের ক্ষতি না করার জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এ সময় বননির্ভরশীল নারী-পুরুষেরাও বনের ক্ষতি না করে বরং তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হন। পরে সুন্দরবনের বাঘ-হরিণ নিধন ও সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে মাছ ধরা এবং বনের অগ্নিকান্ড বন্ধসহ সুন্দরবন সুরক্ষার দাবীতে পৌর শহরের চৌধুরীর মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী নুর আলম শেখ ও বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। বক্তারা ভালবাসা দিবসে সুন্দরবনকেই ভালবাসার জন্য সকলের প্রতি আহবাণ জানান। তারা বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনই উপকূলের মানুষকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে থাকেন। তাই সুন্দরবনকেও আমাদের সকলেরই মিলেমিশে রক্ষা করা প্রয়োজন ও দায়িত্ব।
সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর জয়
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২৫ হাজার ৮৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। এছাড়া নৌকা প্রতীকের শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০, হাতপাখা প্রতীকের এসএম মুস্তাফিজুর রউফ এক হাজার ৬৭৯ ভোট ও জগ প্রতীকের নুরুল হুদা দুই হাজার ৮৮৮ ভোট পেয়েছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩৭টি কেন্দ্রের এই ফলাফল ঘোষণা করেন।
চতুর্থবার বাগেরহাট পৌরসভার মেয়র হাবিবুর
বাগেরহাট প্রতিনিধি
টানা চতুর্থবারের মতো বাগেরহাট পৌরসভার মেয়র হলেন আওয়ামী লীগের খান হাবিবুর রহমান। বাগেরহাট পৌরসভার ৯ ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে নৌকা প্রতীকে ১৮ হাজার ৮৯৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল ধানের শীষ প্রতীকে ৩৩৯ ভোট পেয়েছেন। তবে এজেন্ট বের করে দেওয়া, এজেন্টদের মারধর, বিএনপির ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অন্যজনকে দিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়াসহ নানা অভিযোগ এনে দুপুর ২টায় ভোট বর্জন করেন বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল।
খান হাবিবুর রহমান যুবক বয়স থেকেই আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে সর্বপ্রথম বাগেরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন খান হাবিবুর রহমান। এরপরে আরও দুইবার তিনি প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচনে বাগেরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এছাড়া বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোসা. আসমা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে তানিয়া খাতুন ও ৩ নম্বর ওয়ার্ডে কোহিনূর বেগম নির্বাচিত হয়েছেন। সাধারণ ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শামীম আহসান, ২ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ডে খান আবু বক্কর, ৪ নম্বর ওয়ার্ডে কাজী তৌহিদুর রহমান জনি, ৮ নম্বর ওয়ার্ডে রেজাউর রহমান মন্টু, ৯ নম্বর ওয়ার্ডে ফারুক তালুকদার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ৫ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম শিপন, ৬ নম্বর ওয়ার্ডে তালুকদার আব্দুল বাকি এবং ৭ নম্বর ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৫ দশমিক ৮৮৮ বর্গকিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২০০ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১৮ হাজার ৪২১ জন পুরুষ এবং ১৯ হাজার ৭৭৯ জন নারী রয়েছেন।
অবস্থান ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান খুলনা উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
অপরিকল্পিত আবাসন প্রকল্প ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধ, প্রকল্পসমূহ বাস্তবায়নে সকল অনিয়ম দীর্ঘসূত্রিতা ও দুর্নীতি বন্ধ, রূপসা বাইপাস শিপিইয়ার্ড রোড, নিরালা রোড, গল্লামারী থেকে রায়েরমহল, আড়ংঘাটা থেকে রায়েরমহল সড়কের কাজ দ্রুত শুরু, বিদায়ী চেয়ারম্যান আবুল মকিম সরকারের দুর্নীতি-অনিয়ম তদন্ত, কেডিএ চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবিতে ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কেডিএ-এর সম্মুখে অবস্থান ধর্মঘট সফল করার লক্ষ্যে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে খুলনাবাসীকে স্বতঃফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সভাপতি শেখ আশরাফ উজ জামান ও মহাসচিব শেখ মোহাম্মদ আলী।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রবিবার সকালে অনলাইনে জুম প্রযুক্তিতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে অনুষ্ঠিত হয়। খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন এতে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। সভায় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জানুয়ারি মাসে ১৬১ টি মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা বিগত ডিসেম্বর মাসে দায়ের হওয়া মামলা থেকে ১৩ টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জানুয়ারি মাসের ১৪৪ টি মামলা হয়েছে যা বিগত ডিসেম্বর হতে ১৩ টি বেশি। সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় করোনা টিকাদান চলমান আছে। জেলায় গতকাল পর্যন্ত ২০ হাজার ৬শত ৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণের ফলে এ জেলায় কারও কোন পাশর্^প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
সভাপতির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, সঠিক সময়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করতে সকলকে উৎসাহিত করতে হবে। একই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অব্যাহত রাখা প্রয়োজন। অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।
গদাইপুর উষা যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিলে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার গদাইপুর উষা যুব সংঘের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় গত শনিবার তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুৃর রহমান বাবু, আ’লীগ নেতা প্রভাষক মইনুল ইসলাম, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন লিটন, আকরামুল ইসলাম, আ’লীগ নেতা কাজী হেদায়েতুল্লাহ, মোঃ সওকত হোসেন মোড়ল, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, রায়হান পারভেজ রনি, সালাহউদ্দীন কাদের, শেখ সেলিম, শাহিন শাহ বাদশা, অহিদুজ্জামান, রহিম প্রমুখ।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকারের পাশাপাশি কেসিসি’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি কেসিসি তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচির কথা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ালে দেশের দারিদ্র বিমোচনের হার দ্রুত হ্রাস করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র রবিবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় ছবি ফিস প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লি: এর পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ছবি ফিস প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লি: এর চেয়ারম্যান কাজী বেলায়েত হোসেন, কেসিসি’র কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়া হলে ‘২১ সাল হবে হাসিনার শেষ বছর : মোর্ত্তজা
খবর বিজ্ঞপ্তি
জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব নিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করা হলে ২০২১ সাল শেখ হাসিনা সরকারের শেষ বছর হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। তিনি বলেন, অনিয়ম-দুর্নীতি-লুটপাট-খুন-গুম-অপশাসনের খতিয়ান আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়ায় সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। দেশে-বিদেশে মাফিয়া হিসেবে কুখ্যাতি অর্জনকারী সরকার পেটোয়া পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে মসনদ দখল করে রাখতে চায়। কিন্ত অধিকারহারা জনগন ফুঁসে উঠলে তাদের মসনদ বানের ¯্রােতে ভেসে যাবে। ইতিহাসের পুনরাবৃত্তি এবং করুণ পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে চাইলে তওবা পড়ে জনগনের কাছ থেকে কেড়ে নেয়া সকল অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম এর খেতাব কেড়ে নেয়ার প্রতিবাদে খুলনায় মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশী হামলা, বর্বরোচিত লাঠিচার্জ এবং নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের অভ্যন্তরে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে সিদ্ধান্ত ছিল। কিন্ত দুপুরের পর থেকেই বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ এবং সাদা পোশাকে ডিবি পুলিশ সেখানে অবস্থান নেয়। দলীয় কার্যালয়কে ঘিরে তারা পুলিশবন্ধন সৃষ্টি করে। কিছু সময় পর পর সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি সেখানে টহল দেয়। বাশি বাজিয়ে চলাচলরত পথচারী এবং বিএনপির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় নগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি নেতা এস এম মনিরুল হাসান বাপ্পীসহ সিনিয়র নেতারা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে সমাবেশে বিঘœ সৃষ্টির না করার অনুরোধ করেন। কিন্ত পুলিশ রাস্তা অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করা হলে এ্যাকশনে যাবে বলে হুমকি দেয়। বিএনপি নেতাদের সাথে পুলিশের দীর্ঘ সময় বাকবিতন্ডা হয়। পরে কর্মসূচি সফল করার স্বার্থে কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে ওঠেন নেতারা। সেখানেই শুরু হয় সমাবেশের কাজ।
সমাবেশে বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, এহতেশামুল হক শাওন, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি এবং হেলাল আহমেদ সুমন। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মেজবাউল আলম, আজিজা খানম এলিজা, মতিয়ার রহমান বাচ্চু, শেখ হাফিজুর রহমান, মিরাজুর রহমান মিরাজ, মোল্লা সাইফুর রহমান, সরদার আব্দুল মালেক, হিরু মল্লিক, রফিকুল ইসলাম বাবু, বিকাশ মিত্র, জাভেদ মল্লিক, শরিফুল ইসলাম বকুল, সোহরাব হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মাসুদ পারভেজ বাবু।
যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নেহিবুল হাসান নেহিম, নাদিমুজ্জামান খান জনি, মেহেদী মাসুদ সেন্টু, আসাদুজ্জামান আসাদ, মোল্লা আইয়ুব হোসেন, মনিরুজ্জামান মনি, মোল্লা রিয়াজুল ইসলাম, মঞ্জুর আরফিন, অহেদুজ্জামান চঞ্চল, শেখ হেলালউদ্দিন, হাবিবুর রহমান বেলাল, মাহমুদুল হাসান মিঠু, শফিকুল ইসলাম বাচ্চু, কুদরতে ইলাহী স্পীকার, এম এম জসীম, খায়রুজ্জামান শামীম, জোবের আলম তুয়াজ, নাজমুল হোসেন বাবু, আব্দুস সামাদ বিশ^াস, জি এম বাবুল, মাহবুবুর রহমান, ফারুক খন্দকার, রুবেল মীর, মোস্তাফিজুর রহমান আজিবর, সুজন হোসেন, আরিফুল ইসলাম বিপ্লব, মো” মিন্টু, ওমর ফারুক। মহিলা দল নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সেতারা সুলতানা, শামসুন নাহার লিপি, নিঘাত সীমা, নাসরিন হক শ্রাবণী, সোনিয়া খান, রুমা আক্তার, মদিনা আক্তার। স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম টিপু, মুনতাসির আল মামুন, আবুল কালাম মাস্টার, মো” মোশারফ হোসেন, মো” লিটন, মুহিদুল ইসলাম, সোহাগ মুন্সি, ফেরদাউস আহমেদ, আবুল কালাম, মিজান সরদার, মো” মাসুদুর রহমান, ফরিয়াদ হোসেন, শাহ মো” বেলালুর রহমান, মোহাম্মদ খাজা। শ্রমিক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খান ইসমাইল হোসেন, শেখ ফরিদ হোসেন, শেখ আব্দুল কাদের, সোহরাব হোসেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতা সজীব তালুকদার। সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুজ্জামান সজীব, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মঈদুল হক টুকু। ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা তুহিন, মিজানুর রহমান বাবুৃ, হুমায়ুন কবির রুবেল, তানজিদ আহমেদ মিশু, ইমরান হোসেন, রাকিবুল ইসলাম, আল আমিন নয়ন, সাগর শিকদার, ইশতিয়াক আহমেদ ইশতি, রাজিব খান, আজমাইন হোসেন রাসেল, নাঈম হাসান হাসিব, সিরাজুল ইসলাম সানি, শাকিল আহমেদ, শেখ শাহিন, জয়, সাগর, তোহা, নাঈম প্রমুখ।
কেসিসির সংরক্ষিত ১০নং ওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল বাতিলের দাবী বিএনপির
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর শুন্য ওয়ার্ড উপ-নির্বাচনে সরকারি দলীয় শীর্ষ নেতা, ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত সিটি মেয়রের সীমাহীন বেআইনি অপতৎপরতা, নির্বাচনী এলাকায় সরকার দলের ত্রাণ বিতরণ, সিটি কর্পোরেশনের সিডিপির মহিলা কর্মীদের সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা, বিভিন্ন বাজার ও দোকান মালিক সমিতিকে নির্বাচনী কাজ করতে বাধ্য করা, কালো টাকা বন্টন, বিএনপি কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনে শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী ও বহিরাগতদের এনে তিন ওয়ার্ডে ভোট সেন্টারের আশেপাশে জমায়েত করে বিএনপির ভোটারদের পথ অবরুদ্ধ করে বাড়ি ফিরে যেতে বাধ্য করা ও নির্বাচনের দিন নগর আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে নির্বাচনী এলাকার সকল সেন্টারে গাড়ী বহর নিয়ে মহড়া দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
রবিবার (১৪ ফেব্রুয়ারি)) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সিটি মেয়রের নির্বাচনী এলাকায় যাওয়া আইনগত ভাবে নিষেধ থাকলে তিনি আইনের কোন তোয়াক্কা করেননি বরং বিভিন্ন ব্যানার ব্যবহার করে নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় সভা সমাবেশ করেছেন, প্রভাবিত করেছেন প্রশাসনকে। নির্বাচনী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিষিদ্ধ ও বেআইনি সকল কাজ করে নিজের কতৃত্ব জাহির করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ভোটার শুন্য নির্বাচন প্রমান করে বিগত সকল নির্বাচনে সীমাহীন ভোট ডাকাতি, সন্ত্রাস, নির্বাচন কমিশনও সরকারের প্রতি অনাস্থার কারণে ভোটারা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সরকারি দলীয় শীর্ষ নেতারা নির্বাচনী আইন ভঙ্গ করলেও নির্বাচন কমিশন ও প্রশাসন তাদের বাঁধা দেয়নি। এতেই প্রমানিত হয় বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে অবাধ সুষ্ঠ, গ্রহনযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচন সম্ভব নয়। নেতৃবৃন্দ ভোটার শুন্য এ নির্বাচনী ফলাফল বাতিল করে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. বজলুর রহমান, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার কারা মুক্তিতে জেলা ও মহানগরের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতাকৃত জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ এস এম আল-জুবায়ের কারাগার হতে মুক্তি পাওয়ায় জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে রবিবার সন্ধ্যা ৬টায় তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জাপার ভারপ্রাপ্ত আহবায়ক এড. মাহাতাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবীর সাদী, তৈমুর হোসেন শাহীন, আশরাফুল ইসলাম সেলিম, শরীফ মোঃ শাহজাহান, এস এম আনিসুর রহমান, জাপা জেলা সহ-সভাপতি রেয়াজ উদ্দিন হাওলাদার, খুলনা মহানগর যুব সংহতির সভাপতি শেখ তোবারক হোসেন তপু, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম, খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব দেশ আহমেদ রাজু, খানজাহান আলী থানা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, জেলা জাপা নেতা শফিকুল ইসলাম বাচ্চু, নগর জাপা নেতা এড. হাফিজুর রহমান শান্ত, জাতীয় যুব সংহতি খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, নগর ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ হাসান, যুব নেতা শাকিল আহমেদ লাল, মোঃ মিলন খান, শেখ মোঃ মাসুদ রানা, শাহ আলম, মোঃ আতিকুল রহমান হাসান, জাপা নেতা আব্দুল হক, জান মোহাম্মদ, আবুুল হোসেন, মিজানুর রহমান শাকিল, যুবনেতা নারায়ণ সরকার, ছাত্র নেতা মোঃ রাকিব, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।
মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র নির্বাচনে মনোনয়নপ্রত বিতরণীসভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৫ মার্চ ২০২১ শুক্রবার। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১টি পদের জন্য মনোনয়নপত্র বিতরণীর দিন। মনোনয়নপত্র বিতরণ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। নির্বাচন কমিটির সদস্যদ্বয় এস এম ওবায়দুল্লাহ ও শেখ আব্দুল হালিম উপস্থি ছিলেন। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৫৮ জন মটন মেকানিক তাদের নোত নির্বাচনের জন্য প্রার্থী পছন্দ ও যাচাই-বাছাই শুরু করেছে।
ইসলামী আন্দোলন খুলনা জেলা কমিটির পরিচিতি সভা
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান রবিবার বিকাল ৪ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলানায়তনে জেলা সভাপতি মাওঃ অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, বামুকের খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পূর্নাঙ্গ কমিটিতে যারা রয়েছেন সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, সহ সভাপতি মাওঃ মুজিবর রহমান, শেখ জামিল আহমেদ, সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারী মাওঃ আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহবুবুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক হাফেজ নাজিম ফকির, দফতর সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সহ দফতর সম্পাদক এসকে নাজমুল হাসান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ূন কবীর, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবু সাইদ, প্রশিক্ষণ সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেলাল উদ্দিন শিকারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ হারুন অর রশীদ, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ নুরুল হুদা সাজু, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফেজ মঈন উদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওঃ আশরাফ আলী, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জিএম নওশের আলী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাওঃ ওমর ফারুক, মোঃ ইসমাঈল। প্রধান অতিথি বলেন, প্রত্যেক দায়িত্বশীল তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।
দেশের উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্রের ভীতকে মজবুত করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্রের ভীতকে মজবুত করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই। আর এই নির্বাচনকে ফলপ্রসূ করতে হলে ভোটারের উপস্থিতি ও ভোট প্রদান অপরিহার্য। তিনি আরো বলেন, যারা নানা সুবিধা নিয়ে দলের পরিচয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, অথচ তারা ভোট দিতে যাননি সে সকল সদস্য আওয়ামী লীগের সদস্য থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে গণতন্ত্রের ভীত মজবুজ করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আর এই গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে সকল অপশক্তি ও ষড়যন্ত্রকে সমূলে উৎপাটন করতে হবে। ওই ষড়যন্ত্রকারীরা হোক দলের বা অন্য দলের তাকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অবস্থাতেই ওই সকল অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনের পরিচালনায় দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জোবায়ের আহমেদ খান জবা, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, এ্যাড. একেএম শাহজাহান কচি, মীর বরকত আলী, চৌধুরী রায়হান ফরিদ, আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক, রাজু আহমেদ সহ সকল সেন্টার কমিটির আহবায়ক সদস্য সচিব গণ উপস্থিত ছিলেন।
আবিদের শশুর মোক্তারের মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের শশুর মোক্তার আহমেদ (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)। স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল রবিবার ৭টায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে নাতি নাতনি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ সোমবার বাদ জোহর ফুলবাড়ি গেট নূরানী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে মহেশ^রপাশা কবরস্থানে দাফন করা হবে।
এদিকে শেখ আবিদ হোসেনের শশুর মোক্তার আহমেদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল ॥
শেখ আবিদ হোসেনের শশুর মোক্তার আহমেদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুরূপ বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল।
তেরখাদায় ইদুর মারার বৈদ্যুতিক ফাদে গৃহবধুর মৃত্যু
তেরখাদা প্রতিনধিঃ
তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামে নেওয়াজ মোল্যার স্ত্রী তাসলিমা বেগম (৫২) গতকাল অনুমান সকাল ৭টায় বৈদ্যুতিক ইদুর মারা ফাদে জড়িয়ে মৃত্যু বরণ করেছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার ইখড়ি গ্রামে গৃহবধু তাসলিমা ধান ক্ষেত্রে ইদুর মারার জন্য লোহার গুনা দিয়ে বৈদ্যুতিক ফাদ পেতে রাখেন। পরের দিন রবিবার সকাল ৭টার দিকে ধান ক্ষেতে গেলে উক্ত বৈদ্যুতিক ফাদে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, সমাজসেবক আল আমিন হোসেন অপু সহ মরহুমের সুভা কাঙ্খীরা মরহুমের প্রতি সমবেদন জানাতে তার বাড়িতে যান। স্বামীর মৃত্যুর ঠিক এক বছর পর স্ত্রী তাসলিমা বেগমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতাম বইছে। মরহুমা মৃত্যুকালে ২পুত্র ও ১ কন্যা রেখে যান। পরবর্তী ইখড়ি পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ বিষয়ে তেরখাদায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাজি ডুমুরিয়া গ্রামের রাজ্জাক হালদার, পূর্ব ডুমুরিয়া গ্রামের ইজাহার শেখের স্ত্রী ও আরাজি ডুমুরিয়া গ্রামের ব্যাংকার সৈয়দ রিজাউল ইসলামের স্ত্রী হালিমা বেগম। গতকাল রবিবার সকালে তাদের চিকিৎসার খোজঁ খবর নিতে যান সাংবাদিক জাহাঙ্গীর। ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীণ বিলপাটিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে পায়েল খানম ও চর ডুমুরিয়ার হালিম গাজী। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। এর আগে দুপুরে হাজিডাঙ্গা গ্রামের নারায়ণ রায়ের শ্রাদ্ধ্যানুষ্ঠানে আগত অতিথিদের সাথে কুলশ বিনিময় করেন। পুত্র সন্তানের জনক হয়েছেন আরাজি ডুমুরিয়া গ্রামের জাফর মোল্লা। তার সন্তানসহ স্ত্রী চিকিৎসাধীণ নার্গিস ক্লিনিকে। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন বিকেলে। সন্ধ্যায় ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে এবং সকালে পূর্ব ডুমুরিয়া ও দক্ষিণ ডুমুরিয়ার সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন আতিয়ার শেখ, সুমন শেখ, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ
অভয়নগরের বনগ্রাম থেকে কামকুল রাস্তার কাজের অনিয়মের অভিযোগ
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের বনগ্রাম থেকে শুরু হয়ে কামকুল বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তাটির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্র জানায়, ১ কিলোমিটার রাস্তার কাজে ওয়ার্ক অর্ডারে ১২ ফিট চওড়া রাস্তা থাকার কথা থাকলে সেখানে ১০ ফিট চওড়া করা হয়েছে, যেখানে গভীরতা সাফবেস ও ম্যাগাডাম সহ ২২ ইঞ্চি পযর্ন্ত দেয়ার কথা থাকলেও তার চাইতে কম দেওয়া হয়েছে। তাছাড়া, কাজের শুরুতেই নিম্নমানের ইট, খোয়া, বালি দিয়ে কাজ করা হয়েছে। এলাবাসীরা জানায়, বনগ্রাম থেকে শুরু হয়ে কামকুল বাজার আমাদের এই রাস্তাটি যে ভাবে কাজ করার কথা আছে ঠিকাদার প্রতিষ্ঠান সে ভাবে কাজ করছে না । এ নিয়ে উপজেলা উপ-সহকারি পৌকশলি মো. মনজুরুল হক এর নিকট কাজ ঠিক হচ্ছেনা এমন প্রশ্নে তোলেন এলাকাবাসী । তখন তিনি তাদের প্রশের উত্তরে বলেন, নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে। কোন ভুল হচ্ছে না। এখন কাজ নিয়ে কোন বাধা দিয়েন না । ঠিকাদার প্রতিষ্ঠান কিছু কাজ করুক তার পরে বাধা দিয়েন তাহলে কাজ না করে পার বেনা। এখন বাধা দিলে তারা কাজ না করে চলে যেতে পারে। স্থানীয় ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি আসাদুর রহমান সরদার বলেন, আমি বনগ্রাম রাস্তা মাপ দিয়ে পাই ১০ ফিট যেখানে ১২ ফিট দেয়ার কথা আছে। সিডিউলে যা আছে তারা তা করছে না। তিনি আরোও বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান সানভিক এন্টারপ্রাইজ এর ক্রয়ক্রত ঠিকাদার প্রতিষ্ঠান সরদার এন্টারপ্রাইজে রফিকুল ইসলাম তিনি শুরুতেই নিম্নমানের ইট, খোয়া,বালি দিয়ে কাজ করছেন। স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন সুমন, আনছার মোল্যা, ফিরোজ মোল্যা, নবুয়াত মিনা, রবিউল মোল্যা, হারিয়াছ সরদার, মোফাসের সরদার, মোঃ আলামিন, জিয়াউর রহমান, শান্টু মিনা বলেন, আমাদের ১ কিলোমিটার রাস্তার কাজে ওয়ার্ক অর্ডারে ১২ ফিট রাস্তা থাকলেও সেখানে ১০ পিট চওড়া করা হয়েছে, যেখানে গভীরতা সাফবেস ও ম্যাগাডাম ২২ ইঞ্চি পযর্ন্ত দেয়ার কথা থাকলেও তার চাইতে কম দেওয়া হয়েছে। আমরা মাঝে এই রাস্তার কাজ বন্দ করে দিয়ে ছিলাম। তারা কাজ ভালো ভাবে কাজ করবে বলে কথা দিয়ে ছিলো । কিন্তু আগের মত দায়সারা কাজ করছে তারা। সরেজমিনে ঘরে, বিভিন্ন স্থানে এই কাজ মাপ দিয়ে চওড়া ১০ ফিট পওয়া যায়, গভিরতা যাহা থাকার কথা তার চাইতে কম পাওয়া যায় এবং নিম্নমানের ইট দিয়ে কাজ করার সত্যতাও মিলেছে। পথচারীরা জানান, আমরা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করতে নিষেধ করেছি । কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করেনি। সাংবাদিক আসার কথা শুনে রাস্তার পাশে আবার নতুন করে খোড়া হচ্ছে। আমাদের দাবী একটাই যাতে রাস্তাটির কাজ সুন্দর হয়। তাছাড়া খারাপ ইটগুলোকে সরিয়ে ভালো ইট, বালু ও খোয়ার পরিমান সঠিক দিয়ে রাস্তার কাজ করা হোক। রাস্তা নির্মাণের কাজ করা ঠিকাদার প্রতিষ্ঠানের সহকারি মো. আবু সাইদ জানান, আমি কাজের সিডিউল দেখি নাই। উপজেলা ইঞ্জিনিয়ার মনজুরুল হক যে ভাবে বলেছেন আমি সে ভাবে রাস্তার কাজ করছি। ঠিকাদার সরদার এন্টারপ্রাইজের রফিকুল ইসলামের মুঠোফোনে (০১৭১৬৯৭২২৬০) এ নম্বরে কয়েক দিন যাবত কল দিলে তার বাড়ি অন্য সদস্যরা ফোন ধরেন। অভয়নগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) উপ-সহকারী প্রকৌশলী মো. মনজুরুল হক’র কাছে এ বিষয়ে জানতে গেলে তিনি সাংবাদিকদের বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ভুল করেছে। আমারও বোঝার ভুল হয়েছে এটা প্রথমে ভেবে ছিলাম ইউনিয়ন পরিষদের রান্তা। পরে দেখি এটা উপজেলা পরিষদের রাস্তা। নিয়মে আছে উপজেলা পরিষদের রাস্তা ১২ ফুট চওড়া হতে হবে। আমি ঠিকাদার প্রতিষ্ঠান কে রাস্তার ওয়াক ওয়ার্ডার অনুযায় করার নির্দেশ দিয়েছি। আমরা মানুষ তাই আমাদের ভুল হতেই পারে আমাকে ৫দিনের সময় দেন আমি সবঠিক করে দিচ্ছি। কিছু দিন পরে আপনাদের (সাংবাদিক) ভাইদের নিয়ে রাস্তা পরির্দশনে যাবো। কিছু দিনের মধ্যে রাস্তাটি ১২ ফুট চওড়া পাবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর জানান, রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী যাতে সঠিকভাবে করা হয় সেজন্য উপজেলা প্রকৌশলি অফিসকে নির্দেশ দেওয়া আছে। কাজের কোয়ালিটিতে কোন আপোস করা হবে না। রাস্তাটি ইউনিয়নের জনগণের চলাচলে অনেক সুবিধা হবে ।
সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
“বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে ও ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির বাস্তবায়নে রবিবার সকাল ১০টায় পদ্মপুকুর ইউনিয়নে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। তারা এ সময় আরো বলেন, বিভিন্ন এলাকায় সুন্দরবনের কোল ঘেঁষে শিল্পায়ন, বন্যপ্রাণী শিকার ও কাঠ পাচারের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ আজ হুমকির মুখে।
এ বিষয়ে সচেতনতা তৈরি করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন হয়। সেই সম্মেলনেই ১৪ ফেব্রুারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
দেবহাটায় একতা ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের কুরাআন বিতরণ
কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি:
বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একতা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন নামের স্বেচ্ছসেবী সংগঠন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটায় একতা ফাউন্ডেশন পরিবারের আয়োজনে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব “কুরাআন মাজীদ” বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গাজী। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন একতা ফাউন্ডেশনের মিজানুর রহমান, আহসানুল্লাহসহ সকল সদস্যরা।
ফকিরহাটে পরিবারের সকলকে অজ্ঞান করে মালামাল চুরি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে চেতনানাশক ঔষধ ছিটিয়ে একটি পরিবারের সকলকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারী চক্র। চেতনানাশক ঔষধের বিষক্রিয়ায় ৪ নারী সহ ৫জন অসুস্থকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ও ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা মো: দেলোয়ার হোসেনের বসতঘরে রবিবার রাতের কোন এক সময় দুষ্কৃতকারী চক্রের সদস্যরা খাবারের সাথে অথবা ঘরের ভেতর চেতনানাশক ঔষধ স্প্রে করে। পরে যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন ঘরের গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগত টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র সহ আনুমানিক ৫লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তবে পরিবারের লোকজন অসুস্থ থাকায় চুরির সঠিক তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, চুরির সময় এর মধ্যে তানিয়া বেগম নামের এক নারী টের পেয়ে চিৎকার দিলে চোর চক্রটি পালিয়ে যায়। ঘটনার রাতে গৃহকর্তা মো: দেলোয়ার হোসেন বাড়ীতে ছিলেন না। অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তরা হলেন গৃহকর্তা দেলোয়ার হোসেনের স্ত্রী শাহিনুর বেগম (৪৭), পুত্র জুবায়ের হোসেন (২২),কন্যা সুমাইয়া বেগম,নিকট আত্মীয় তানিয়া বেগম ও শিউলি খাতুন। এ ঘটনার খবর পেয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে দেখতে যান এবং খোজ খবর নেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, স্থানীয় ইউপি সদস্য মো: লিয়াকত আলী শেখ, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমূখ।
ফকিরহাটে কোভিট-১৯ সপ্তম দিনে ৫১৩জনকে ভ্যাক্সিন প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের টিকা প্রদানের সপ্তম দিনেও ভীড় দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন জানান, এদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারী (রবিবার) ৫১৩জন নারী-পুরুষ কোভিট-১৯ এর টিকা গ্রহন করেছেন। এপর্যন্ত টিকা গ্রহন কারীর সংখ্যা মোট ২৬৪৭জন। জানা গেছে নতুন করে ভ্যক্সিন না আসলে তারা আর মাত্র ২৬০জনকে টিকা প্রদান করতে পারবেন। উল্লেখ্য, ভ্যাক্সিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশনের সংখ্যা দিন দিন বেড়ে গেলেও চাহিদার তুলনায় ভ্যক্সিন সংকট রয়েছে। ভ্যাক্সিন নিতে আগ্রহী অনেকেই জানিয়েছেন ইন্টারনেট সার্ভারের সমস্যা জনিত কারনে রেজিষ্ট্রেশন করতে সমস্যা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে প্রথম ধামে করোনার টিকা এসেছে ৪৪৮ ভায়াল অর্থাৎ ৪হাজার ৮শত। এরমধ্যে প্রদান করা হবে ২হাজার ৪শত জনকে। বাকী ভ্যাক্সিন দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া চাহিদার কথা বিবেচনা করে আরও ১৫০ভায়াল অর্থাৎ ১হাজার ৫শত ভ্যাক্সিন সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা ভ্যক্সিনও শেষের দিকে। তবে তিনি অন্যত্র থেকে ভ্যক্সিন সংগ্রহের চেষ্টা করছেন বলে জানান। এদিকে রবিবার যারা কোভিট-১৯ এর টিকা দিয়েছেন তাদের মধ্যে আছেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, সিনিয়র সাংবাদিক পি কে অলোক সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।
শুভদিয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে তৃনমুলে ঝিমিয়ে পড়া নেতাকর্মিদের চাঙ্গা করার লক্ষে মতবিনিময় সভা শনিবার রাত ৯টায় ভাংগনপাড় বাজারে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরীর সভাপেিত্ব সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি একরামুল কবির নান্নু, সাধারন সম্পাদক এস এম মাহবুবুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন, বর্তমান কমিটির নবনির্বাচিত সভাপতি অয়ন কুমার ঘোষ ও সাধারন সম্পাদক ইয়াছিন সরদার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সভায় তৃনমুলে ঝিমিয়ে পড়া নেতাকর্মিদের চাঙ্গা করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
মোরেলগঞ্জে বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায় শীতার্তদের প্রতি উষ্ণ ভালোবাসা প্রদানে শীতবস্ত্র বিতরণ করেছে বেপারী ফাউন্ডেশন মোরেলগঞ্জ। শনিবার বিকেলে পৌরসভার বারইখালীতে মরহুম আবদুল জব্বার বেপারীর বসত বাড়িতে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মরহুম অসির উদ্দিন বেপারীর দৌহিত্র এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আতাহার আলী ফকির। সভাপতিত্ব করেন বেপারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. মকবুল হোসেন বেপারী।
বেপারী ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক যথাক্রমে মাষ্টার মো. এনামুল হক বেপারী, জালাল আহমদ ফারুক, মো. দেলোয়ার হোসেন।
এলাকার বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জামাল হোসেন ফকির, মো. আবুল কালাম ফকির, মো. কবির হোসেন ফকির। অন্যানের মধ্যে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন বেপারী ফাউন্ডেশনের সদস্য যথাক্রমে মো. মনিরুজ্জামান মনির, মো. মিজানুর রহমান বেপারী, বিএম. মাসুদ, সাংবাদিক বিএম. মাহবুব, বিএম. এ লতিফ, বিএম. শমীম, বিএম. মানিক, মো. কবির হোসেন স্বপন, মো রফিকুল ইসলাম, বিএম. লিয়ন, বিএম. এ রশিদ, বিএম. স্বজল, বিএম সুমন,হাফেজ বিএম. নকিব, বিএম. সজল, বিএম. সাইফুল ইসলাম সজল, বিএম. আসিফ আশরাফ ,মেহেদী হাসান সিয়াম, বিএম. নওশাদ, বিএম. আবিদ রহমান প্রমূখ।
ঝিনাইদহে প্রতিপক্ষদের ফাঁসাতে অপহরণ নাটক: সুষ্ঠু তদন্তের দাবিতে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষদের ফাঁসাতে অপহরণ নাটক করে নিরীহ গ্রামবাসীর উপর মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় অপহরণটি সত্য নাকি সাজানো এর সুষ্ঠু তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগির পরিবারগুলো। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নাসির উদ্দিন মিয়া পলাশ নামের এক ভুক্তভোগির স্বজন।
তিনি অভিযোগ করে বলেন, শৈলকুপার কাঁচেরকোল এলাকার মনিরুজ্জামান মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছে। বিপক্ষে সংবাদ প্রচারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে। মনির কাঁচেরকোল গ্রামের কয়েকজন নিরীহ গ্রামবাসিদের ফাঁসাতে গত ৩ ফেব্রুয়ারি ধাওড়া গ্রামের পাশে নাটকীয় ভাবে পড়ে থাকেন। তাকে অপহরণ করা হয়েছে বলে নাটক জানান। এ ঘটনাকে পুঁজি করে কাঁচেরকোল গ্রামের অসহায় দিনমজুর, কাঠমিস্ত্রী, মাইক্রো ড্রাইভার, জনপ্রতিনিধিসহ কয়েকজনের নামে অপহরণ মামলা করেছেন। মামলার পর থেকে দিন এনে দিন খাওয়া পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুলত ঘটনার আগের দিন রাতে মনির নিজে শৈলকুপার ধাওড়া গ্রামে যায়। ধাওড়া গ্রামে কর্মরত কিছু নির্মান শ্রমিক যাদের বাড়ী কাঁচেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাদের কাছে রাত্রিযাপন করে। ভোরে ঘুম থেকে উঠে রাস্তার পাশে পড়ে থাকে। বিষয়টি ধাওড়া গ্রামের যার বাড়িতে ছিল সেখানে গেলে আরও বিস্তারিত জানা যাবে। এ জন্য পুলিশের সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। সংবাদ সম্মেলনের কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুনসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরপ্রতিক খেতাব বাতিলের সিন্ধান্তের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। এতে জেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমান, সদস্য সচিব এ্যাড.এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, পৌর বিএনপি আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, জিয়াউর রহমানের বীরপ্রতীক খেতাব বাতিলের সিন্ধান্তের প্রতিবাদ ও ঢাকায় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।
প্রাইমারী শিক্ষিকা হোসনে আরা খানমের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা খানমের বিদায় সংবর্ধনা আজ রোববার সকাল ১০টায় স্কুলে অনুষ্ঠিত হয়। তিনি গত ৩১ শে জানুয়ারি অবসরে যান। ১৯৮৫ সালে ২ জানুয়ারি শিক্ষকতা পেশায় সম্পৃক্ত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুজ্জামান লাবু। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জি,এম, ইউনুস, সদস্য বিপুল চন্দ্র রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষিকা হালিমা খাতুন, দেলোয়ারা ছিদ্দিকী, হালিমা খাতুন, ভানু মতি, শুল্কা রায়, রমা রায় ও রিপন সাহা। তিনি বিভিন্ন সময়ে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা সরকারি প্রার্থমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া প্রার্থমিক বিদ্যালয়, সোনাপোত সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুটপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়, এপিসি প্রাথমিক বিদ্যালয় সর্বশেষ টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। উল্লেখ্য তিনি খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এটিএম রফিকের স্ত্রী।
আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও ৮জন সাংবাদিকের করোনা টিকা গ্রহণ
আশাশুনি প্রতিনিধি
কোভিট-১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রদানের সপ্তম দিনে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৮ জন সাংবাদিকসহ ৮৪ জন টিকা গ্রহন করেছেন। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দান কেন্দ্রে উপস্থিত হয়ে তারা টিকা গ্রহন করেন।
রবিবার বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম টিকা গ্রহণ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার উপস্থিত ছিলেন। এরপর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সদস্য গোলাম মোস্তফা, মইনুল ইসলাম, শেখ বাদশা, জ্বলেমিন হোসেন, ফায়জুল কবীর, মুকুল শিকারি টিকা গ্রহন করেন। টিকা প্রদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ইপিএল দীলিপ কুমার ঘোষ জানান, সপ্তম দিনে রেজিষ্ট্রেশনকৃতদের মধ্যে ৮৪ জন কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা গ্রহণ করেছেন। এ পর্যন্ত রেজিস্ট্রেশনকৃত ৭০৮ জনের মধ্যে ৫৯২ জন টিকা গ্রহণ করেছেন।
শ্রীউলা আওয়ামীলীগ কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী ময়নুলের মতবিনিয় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ময়নুল ইসলাম ইসলাম নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের মহিষকুড় সেট আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ১৯৯৬ সালে আমি কালিগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সদস্য ছিলাম। পরে এজিএস প্রার্থী ছিলাম, কিন্তু স্বৈরশাসক এরদাশ ছাত্র রাজনীতি বন্ধ করায় নির্বাচন হয়নি। ২০০৪ সালে ইউনিয়ন যুবলীগ সদস্য ও ’০৬ সালে সহ-সভাপতি ছিলাম। ২০০৭ সালে উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ, ’০৮ সালে ইউনিয়ন আ’লীগের সদস্য ও ২০১৪ সালে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এছাড়া আমি রেডক্রিসেন্টের আজীবন সদস্য, গাজীপুর প্রাইমারী স্কুল ও কাকড়াবুনিয়া মা/বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্যর দায়িত্ব পালন করছি। আমি জন প্রতিনিধি না হয়েও বেড়ী বাঁধ ভাঙ্গন রোধে সক্রীয় ভূমিকা রেখেছি, নিজে অংশ নিয়েছি। জুয়া, মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে এসেছি। দলের সাধারণ সম্পাদক হওয়ায় এমপি মহোদয়ের কাছ থেকে যে সমস্ত সহযোগিতা পেয়েছি তা সততা ও নিষ্ঠার সাথে কাজে লাগিয়েছি। গাজীপুর মন্দির, হাজরাখালী কালি মন্দির, কাকড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বলাডাঙ্গা পাঞ্জেগানা মসজিদ, নছিমাবাদ শেখ বাড়ি মসজিদ, পুইজালা সেট মসজিদে টিআর এর চাউল দিয়েছি। তিনি আক্ষেপ করে বলেন, ইউপি চেয়ারম্যান অনেককে ন্যায্য বিচার বঞ্চিত করেছেন, আমি তাদের পাশে থেকে ন্যায় বিচারের মাধ্যমে আপোষ করেছি। এছাড়া ইউনিয়নের যারাই সমস্যায় পড়েছেন, আমি তাদের পাশে থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছি। অসহায় মানুষদের সাথে থেকে এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ন্যায় পথে থেকে দায়িত্ব পালন করেছি। আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে আজকে সোচ্চার হয়ে আ’লীগের প্লাটফরমে থেকে নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি, যদি আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা সম্মিলিত ভাবে বিজয় অর্জন করতে সক্ষম হবো। আমি নির্বাচিত হতে পারলে বেড়ী বাঁধকে ব্লক/টেকসই করতে ব্যবস্থা গ্রহন করবো। দুঃশাসন মুক্ত ইউনিয়ন গড়বো। মানুষের হক আদায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠা কবরো। নিজে জমি দিয়ে ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের ব্যবস্থা নেব। ইউপি সদস্যদের প্রকৃত অধিকার দিয়ে একসাথে ইউনিয়নের উন্নয়ন, মানুষের প্রাপ্যতা ও সম্মান রক্ষায় অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, আমরা সরকারের সকল প্রোগ্রাম, দিবস পালন করে এসেছি, আগামীতে সকল কার্যক্রম পালনের পাশাপাশি আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে পরিণত করবো।
বড়দলে সড়ক দুর্ঘটনায় আহত- ৩
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় ইজিবাইক উল্টে ৩ যাত্রী আহত হয়েছেন। রবিবার গোয়ালডাঙ্গা বাসন্তি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গোয়ালডাঙ্গা বাজার থেকে আশাশুনি গ্রামের মোহাম্মদ আলির পুত্র আরিফুল তার ইজিবাইকে যাত্রী নিয়ে আনুলিয়া হাজী মার্কেটে যাচ্ছিল। সড়কটি খুবই এবড়ো থেবড়ো ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গোয়ালডাঙ্গা বাসন্তি মন্দিরের সামনে পৌছলে রাস্তার গর্তের কারনে ইজিবাইক উল্টে পড়ে যায়। ফলে যাত্রীরা আছড়ে পড়ে আহত হয়। এতে চেউটিয়া গ্রামের অহেদ আলী সরদারের স্ত্রী মরিয়াম বেগম মারাত্মক ভাবে আহত হন। তাকে তাৎক্ষণিক ভাবে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে ও সুষ্ঠু ভাবে যানবাহন চলাচলের জন্য সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।
আশাশুনিতে শরিফুল মৃত্যু নিয়ে নানা গুঞ্জন!
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার লস্করী খাজরা গ্রামের আঃ মজিদ গাজীর পুত্র শরিফুলের (২৬) মৃত্যু ঘটনা নিয়ে জানা জল্পনা-কল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে। মৃত্যু শরিফুলের পিতা, ভাই ও পরিবারের সদস্যরা জানান, এক বছর পূর্বে শরিফুলের সাথে একই গ্রামের আব্দুল রফি মালির কন্যা ফতেমা খাতুনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্ত্রী অধিকাংশ সময় পিত্রালয়ে থাকতো। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। অনুমান ১৫/১৬ দিন পূর্বে স্ত্রী ফতেমা স্বামীকে বলে তার বাপ-মা খবর দিয়েছে সে বাপের বাড়ি যাবে। স্বামী তার স্ত্রীকে ভ্যানে তুলে দিয়ে বাপের বাড়ি পাঠায়। কিন্তু সে বাড়িতে ফিরে না আসায় ৭ ফেব্রয়ারি শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে যায়। বাড়ির লোকজন তাদের মেয়েকে পাঠাবে না বলে জামাইকে বাড়ি থেকে বের করে দেয়। অবশ্য দু’দিন পর স্ত্রী পিতা-মাতাকে না বলে স্বামীর বাড়ি গিয়ে ওঠে। শ্বশুর, শ্বাশুড়ি ও নানী শ্বাশুড়ি শরিফুলদের বাড়িতে খুজতে গিয়ে মেয়েকে পেয়ে জোরপূর্বক নিয়ে যায়। স্ত্রী ফিরে না আসায় ১২ ফেব্রুয়ারি শরিফুল শ্বশুর বাড়ি গেলে শ্বশুর রফি চাচাত বেয়াই আজিজের কাছে মোবাইল করে তাদের ছেলে এসেছে কেন কৈফিয়ত তলব পরে। শরিফুলের আব্বা বাড়িতে না থাকায় তারা সেখানে যায়নি। পরদিন ভোরে তাদের ঘেরের বাসায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে এসআই আজিজুল ইসলাম সুরোতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে প্রেরন করেন। আসলে সে আত্মহত্যা করেছে, না তাকে হত্যার পর লাশ ঘেরের বাসায় টানিয়ে রাখা হয়েছে এ নিয়ে পরিবার ও এলাকায় গুঞ্জন চলছে।
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী রবিবার বিকালে যোগীপোল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডেও বিভিন্ন স্থানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মত বিনিময় করেন। মতবিনিময় শেষে বিকাল সাড়ে ৫ টায় যোগীপোল ইউনিয়ন পরিষদের সামনে পথ সভা করেন। এসময় চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, যোগীপোল ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে ইফনিয়নবাসীর সহযোগীতা চাই। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ইউনিয়ন গড়ে গ্রামকে মহওে রূপান্তরিত করার দায়িত্ব নিতে চাই। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মিতুল মোল্যা, বেগ রাসেল, বেগ রাসেদুজ্জামান, মুরাদ মোড়ল,বেগ সিবলী , আব্দুর রহমান, বেগ তমজিদ, মেম্বর হাফিজুর রহমান, মাসুম মোড়ল, বেগ হানিফ, বেগ ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।











































