Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

34

খুলনা জেলা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ, খুলনা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর জয়বাংলা মোড়ে আহবায়ক রাজিবুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রুহুল আমিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের আহবায়ক রাজিবুল আলম খুলনা জেলা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে  খুলনা জেলা কমিটির উদ্যোগে বিকালে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায় যথাক্রমে মোঃ মিজান, মোঃ আব্দুল হালিম মুন্সি, নিজাম মোল্লা, কার্যনির্বাহী সদস্য এস এম আমিন বাবু, মোস্তাফিজুর রহমান বাচ্চু, সাইফুল ইসলাম রিপন, জালাল শেখ, সোহেল শেখ, আসাদুল ইসলাম, নিজাম ইসলাম, নিজাম উদ্দিন, কাদের শেখ, মাসুম শিকদার, খবির শেখ, রকিবুল ইসলাম, আজিম মোল্লা, রবিউল ইসলাম রবি প্রমুখ।

খুলনা জেলা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ, খুলনা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর জয়বাংলা মোড়ে আহবায়ক রাজিবুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রুহুল আমিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের আহবায়ক রাজিবুল আলম খুলনা জেলা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে  খুলনা জেলা কমিটির উদ্যোগে বিকালে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায় যথাক্রমে মোঃ মিজান, মোঃ আব্দুল হালিম মুন্সি, নিজাম মোল্লা, কার্যনির্বাহী সদস্য এস এম আমিন বাবু, মোস্তাফিজুর রহমান বাচ্চু, সাইফুল ইসলাম রিপন, জালাল শেখ, সোহেল শেখ, আসাদুল ইসলাম, নিজাম ইসলাম, নিজাম উদ্দিন, কাদের শেখ, মাসুম শিকদার, খবির শেখ, রকিবুল ইসলাম, আজিম মোল্লা, রবিউল ইসলাম রবি প্রমুখ।

মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র নির্বাচন ৫ মার্চ

 খবর বিজ্ঞপ্তি

খুলনা বিভাগীয় মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৫ মার্চ ২০২১ শুক্রবার। ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার ধার্যকৃত খসড়া ভোটার তালিকায় আপত্তি, শুনানী ও নিষ্পত্তির দিন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির অফিস নগরীর ডাল মিল মোড়স্থ পোল্ট্রি শিল্প মালিক সমিতি’র অফিসে কমিটির চেয়ারম্যান প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়। আপত্তি, শুনানী ও নিষ্পত্তিতে সাবেক কার্যনির্বাহী কর্মকর্তা, সদস্য ও ভোটারবৃন্দের উপস্থিতিতে সভায় বক্তৃতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম ওবায়দুল্লাহ, সদস্য ও জাতীয় মানবাধিকার ইউনিটি’র মহানগর সভাপতি শেখ আব্দুল হালিম, সহকারী প্রিজাইডিং অফিসার শামসুর রহমান বাবুল, সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আইনুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বুলবুল শেখ, সহ-সভাপতি মোঃ ইলিয়াস খান, ওমর ফারুখ কুমার প্রমুখ।

গোয়ালখালিতে পাওনা ১১ লাখ টাকা চাইতে গিয়ে হুমকির মুখে আ’লীগ নেতা; দেনাদার গ্রেফতার

স্টাফ রিপোর্টার

পাওনা প্রায় ১১ লাখ টাকা চাইতে গিয়ে জীবননাশের হুমকির মুখে পড়েছেন আওয়ামীলীগ নেতা সৈয়দ কিসমত আলী। এ ঘটনায় পাওনাদার বাদী হয়ে দেনাদার শাহাদাৎ মল্লিককে আসামী করে মামলা দায়ের করেছেন। এতে করে পুলিশ আসামী শাহাদাৎ মল্লিককে (৪৫)কে গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় খালিশপুর থানা পুলিশ গোয়ালখালি লেবুতলা মোড় এলাকা থেকে গ্রেফতার করে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।

৩৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলী একজন ব্যবসায়ী। ব্যবসায়ী কাজে বয়রা এলাকার বাসিন্দা মৃতঃ মুনছুর মল্লিকের ছেলে শাহাদাৎ মল্লিককে তিনি আট লাখ ছিয়াশি হাজার টাকা ধার নেয়। সর্বশেষ গত ২৮ অক্টোবর’২০ সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালখালি দেনাদারের অফিস কক্ষে বসে আরো নগদ দু’ লাখ টাকা ধার নেয়। টাকা ফেরৎ চাইলে বিবাদী তার নামীয় ছয় লাখ টাকার দু’টি চেক দেন। চেক দিয়ে ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে দেখা যায়, ওই একাউন্টে কোন টাকা নেই। এরপর বিবাদীর নিকট পাওনা টাকা চাইতে গেলে সে নানা অজুহাতে ঘুরাতে থাকে। বিবাদী কৌশলে বাদির নিকট থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ ৮৬ হাজার টাকা গ্রহণ করে তা আতœসাৎ করেছে। বাদী গত ১০ ফেব্রুয়ারী সকাল ১০টায় গোয়ালখালি লেবুতলা মোড়ে এইচ টাওয়ারের পাশে মেসার্স মল্লিক কনস্ট্রাকশন বিবাদীর অফিস কক্ষে এসে বাদী তার পাওনা টাকা চাইলে বিবাদী তাকে হত্যার হুমকি দেয়।  এ ঘটনায় তিনি বাদী হয়ে পাওনাদার শাহাদাৎ মল্লিককে আসামী করে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১১, তাং-১০/২/২১ইং। মামলাটি তদন্ত করছেন এসআই রফিকুল ইসলাম। তিনি গতকাল সন্ধ্যায় গোয়ালখালি এলাকায় অভিযান চালিয়ে প্রতরণার দায়ে শাহাদাৎ মল্লিককে গ্রেফতার করেন বলে স্বীকার করেন।

খাজরা ৭ ওয়ার্ডে মেম্বার হোসেনের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মেম্বার মোঃ হোসেন আলির পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় ইউনিয়নের ৭ ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি মেম্বার ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য হোসেন আলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি ২০১৬ সালে মেম্বার নির্বাচিত হওয়ার পর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করে এসেছি। শেখ রাসেল স্মৃতি সংঘ মাঠ প্রতিষ্ঠা, কাছারিবাড়ি হতে ইটের সোলিং রাস্তা, সিদ্ধেশ্বরী মন্দির রাস্তা সোলিং, সবুর সরদারের বাড়ি হতে মসিজদ রাস্তা সোলিং, কাঠামারী খোকন সরদার বাড়ি হতে স্কুল রাস্তা সোলিং,কাঠামারি স্কুল মাঠ ভরাট, সানা বাড়ি হতে চেয়ারম্যানের ঘের নতুন রাস্তা নির্মান, ঋষিবাড়িহতে নদীর ধার রাস্তার মাটির কাজ, আইলায় নদী ভাঙ্গন বাধ (জুলির ঘের হতে কাপসন্ডা) সংস্কার, কাছারিবাড়ি মাঠ ভরাট ও জমি উদ্ধার, পীচের রাস্তা হতে ডাঃ মতিলাল বাড়ি পর্যন্ত সোলিং, সরদার বাড়ি মসজিদ হতে আঃ ওহাব বাড়ি রাস্তা সোলিং এর কাজ করেছি। ৫৪টি পানির ট্যাংকি, জেলা পরিষদ পুকুর খনন, সরদার বাড়ি মসজিদ জেলা পরিষদের ৫০০০০ টাকা অনুদান, চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাড়া মসজিদে ৭ লক্ষ টাকার কাজ, মসজিদের সামনের (ঈদগাহসহ) মাঠ ভরাট, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাচীর নির্মান, মাঠ ভরাট, মটর, ল্যাট্রন নির্মান, ৫টি মসজিদে বিভিন্ন সময় অনুদান প্রদান, মাধ্যমিক বিদ্যালঢ উন্নয়ন এবং বয়স্ক ভাতা, বিধবা কার্ড ৮০% ও প্রতিবিন্ধী কার্ড ১০০% করেছি। করোনার সময় নিজের অর্থে হোম কোয়ারিনটিনে থাকাদের খাদ্য, স্যানিটেশর সামগ্রী প্রদান, সাধারণ মানুষের জন্য মাস্ক ও সাবান বিতরণ করেছি। জাতীয় ও উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি। এলাকার মানুষের পাশে থেকে সর্বদা কাজ করে এসেছি। অসুস্থ মানুষকে শহরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। আমি পুনরায় নির্বাচিত হতে পারলে, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। বয়স্ক, বিধবা ভাতা ১০০%, সকল সরকারি কাজ ও সহায়তা যথাযথ ব্যবহার, ওয়ার্ডকে মাকমুক্ত রাখতে চাই। মানুষের সুখে দুখে পাশে থেকে ওয়ার্ডকে শান্তিপূর্ণ রাখতে চাই। দালালী, বাঠপাড়ী, ক্ষতি হয় এমন কিছু প্রশ্রয় দেবনা, নিজেও করবো না। মানুষের ভালবাসা নিয়ে আমি বাঁচতে চাই। তিনি বিগদত দিনের ন্যায় আগামীতেও সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

খাজরা তুয়ারডাঙ্গায় কালীপূজা শুরু

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় সার্বজনীন কালী পূজা শুরু হয়েছে। গতকাল পূজা উপলক্ষে যাত্রাপালা মঞ্চস্থ করা হয়।

সভাপতি দূর্গাপদ গাইনের সভাপতিত্বে সম্পাদক সুব্রত সরদারের সঞ্চালনায় তুয়ারডাঙ্গা তরুণ নাট্যগোষ্ঠির পরিবেশনায় পূজা উপলক্ষে যাত্রাপালা ‘শ্মশানে কাঁদছে ভালোবাসা’ মঞ্চস্থ হয়েছে। অনুষ্ঠানে তুয়ারডাঙ্গা এইচ, এফ, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল টুকু, খাজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আহাজারুল ইসলাম মন্টু, ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম মোল্যা, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার, মেম্বার প্রার্থী শাহিন ইকবাল মিন্টু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক গণেশ মন্ডল, সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী, এস এম আলমগীর হোসেন (শাকিব) প্রমুখ উপস্থিত ছিলেন। নায়কের ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ সরকার। নায়িকা প্রিয়সী সানা।

  বড়দল বিদ্যা নিকেতনের উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলার বড়দলে হতদরিদ্র ও ঝরেপড়া শিশুদের শিক্ষা দানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বড়দল বিদ্যা নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বড়দল মধ্যমপাড়ায় এ বিদ্যা নিকেতনের উদ্বোধন করা হয়।

ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট-৩২৮ এর সভাপতি নারগিছ জামায়েত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। এসময় সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল জি.এম জামায়েত হোসেন, সংগঠনের আইএসও সামিনা ইসলাম, সদস্য মাহবুবা জামান, আয়েশা চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য জি এম আব্দুর রশিদ, সমাজ সেবক জি এম হারুনার রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারগিছ জামায়েত বলেন, হতদরিদ্র ও ঝরেপড়া শিশুদের জীবনমান উন্নয়নে বড়দল বিদ্যা নিকেতনের উদ্বোধন করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আনুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দীন সানার নির্বাচনী মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার আনুলিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দীন সানার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দীন সানা বলেন, মসজিদ, মন্দির, ঈদগাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ তহবিল থেকে অর্থ সহায়তা দিয়ে আসছি। এলাকার সুপেয় পানির চাহিদা পুরনের জন্য মির্জাপুর সরদার বাড়ীতে আকিজ গ্রুপের সহায়তায় পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। বিছট নদী ভাঙ্গনে ওয়াপদার বাধে ও একসরা স্লুইজ গেটের উপর নিজ অর্থায়নে কাজ করেছি। তিনি আক্ষেপ করে বলেন, মেম্বার নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান একটি কাজ ব্যতীত কোন কাজ আমাকে দেননি। বিচার শালিসের নামে চেয়ারম্যান মানী লোকদের মানহানী করে চলেছে। হামলা মামলা করে গ্রাম ছাড়া করেছেন এবং এলাকায় বিদ্যুৎ দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছেন। ইউনিয়নের ১৫ দফায় ১১ কোটি ১৮ লক্ষ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অসংখ্য ব্যক্তির জমি জবর দখল, ঘেরের জমির মালিকদের হারির টাকা না দেওয়া, নদীর চরের খাস জমি দখল নেওয়া, স্থায়ী বন্দোবস্তের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, বিভিন্ন সরকারি সহায়তা আত্মসাৎ করা ইউনিয়ন পরিষদের সম্পদ আত্মসাৎসহ অসংখ্য দুর্নীতি ও আত্মসাতের ঘটনা ঘটিয়েছেন তিনি। এব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিমধ্যে জেলা জজ আদালতে ৭/২০নং মামলা এবং দুদক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পেতে এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকা থেকে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ নির্মুল করব। সকল সরকারি সুযোগ সুবিধা ন্যায্যতার ভিত্তিতে বিলিবন্টন করব। আনুলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করব।

আশাশুনিতে ৩ সাংবাদিকসহ ২২৯ জনের করোনা টিকা গ্রহন

আশাশুনি প্রতিনিধি

 সারাদেশের ন্যায় আশাশুনিতে করোনা ভাইরাস (কোভিট-১৯) ভ্যাকসিনের (টিকা) প্রথম ডোজ প্রদানের পঞ্চম দিনে ৩ জন সাংবাদিকসহ এপর্যন্ত ২২৯ জন টিকা গ্রহন করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স’র কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ইপিএল দীলিপ কুমার ঘোষ জানান, উদ্বোধনী দিনে ২৬ জন টিকা গ্রহণ করেছিলেন। পঞ্চম দিনে রেজিষ্ট্রেশন অনুযায়ী ৭২ জনের টিকা দেয়ার লক্ষ্যে প্রস্তুত থাকলেও এদিন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সম্পাদক এস এম আহসান হাবিব ও সদস্য সোহরাব হোসেনসহ মোট ৫৪ জন টিকা গ্রহন করেছেন। এপর্যন্ত মোট ২২৯ জন টিকা গ্রহন করেছেন।

বাগেরহাট পৌরসভা নির্বাচন: মোড়েলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যানের গনসংযোগ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

আগামী ১৪ ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার ব্যাপক গনসংযোগ ও লিফলেট বিতরণ করা করেছেন।

বৃহস্পতিবার তিনি বাগেরহাটের মুনিগঞ্জ, সোনাতলা, হাড়িখালীসহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও নৌকায় ভোট দিয়ে খান হাবিবুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার দেওয়ার আহ্বান জানান। এ সময় মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য আফরোজা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, মাহমুদ আলী, শফিকুর রহমান লাল, শাহাজাহান আলী খান, মো. আকরামুজ্জামান, রেজাউল ইসলাম নান্না, হোগলাবুনিয়া ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক অধ্যাপক শামীম আহসান পলাশ এ গনসংযোগকালে উপস্থিত ছিলেন।

করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য মোড়েলগঞ্জে মাইকিং

মোড়েলগঞ্জ প্রতিনিধি

 প্রাণঘাতি করোনা ভাইরাস ভ্যাকসিন পাওয়ার জন্য বাগেরহাটের মোড়েলগঞ্জের ১৪নং বারইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান বিপু গ্রামবাসীকে অনলাইনে আবেদনের জন্য ঘন্টাব্যাপী মাইকিং করেছেন। তিনি শুক্রবার জুমাবাদ ভরাঘাটা এলাকা থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং করে এলাকাবাসিকে সচেতন করেন।

দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে শেখ হাসিনা সরকার: আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। কোন মানুষ গৃহহীন থাকবে না এবং প্রতিটি মানুষ উন্নত জীবন-যাপন করবে এমন স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর এ স্বপ্ন পূরণ করতে দেয়নি। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে স্বপরিবারে প্রাণ দিতে হয় বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুকে হত্যার পর সৈরশাসক ও জামাত বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এরা দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগনের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। ফলে দেশের সকল ক্ষেত্রে সৃষ্টি হয় অনিয়ম, দূর্নীতি, নৈরাজ্য ও বিশৃঙ্খলার। অনিয়ম ও দূর্নীতি থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে দেশ পরিচালনার দায়িত্ব নেয় বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এমপি বাবু বলেন  ইতো মধ্যে দেশের প্রতিটি ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন করেছে সরকার। এখন দেশের কোন মানুষ না খেয়ে থাকে না। দেশবাসী শান্তিতে বসবাস করছে। দেশের প্রতিটি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে শেখ হাসিনা সরকার। মহামারি করোনা প্রতিরোধ সহ করোনা কালীন সময়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সফল রাষ্ট্র নায়কের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। তিনি শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের সরকারি বাস ভবনের সামনে এলাকার ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, প্রভাষক মসিউর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল, শফিকুল ইসলাম মোড়ল, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, শাহিন শাহ বাদশা, মাহাবুবুর রহমান নয়ন, অহিদুজ্জামান, জনি, ফয়সাল মাহমুদ ও ফয়সাল ফাহিম। অনুষ্ঠানে এমপি আক্তারুজ্জামান বাবু’র পক্ষ থেকে শতাধিক ভিক্ষুককে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনবিরোধী খুলনার বিক্ষুব্ধ নাগরিকবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

আটককৃত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদ-এর নিঃশর্ত মুক্তির দাবিতে ডিজিটাল নিরাপত্তা আইন বিরোধী খুলনার বিক্ষুব্ধ নাগরিকবৃন্দের উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা সম্পাদক এম হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ খুলনা জেলা সমন্বয়ক রুহুল আমীন। বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, লেখক শিবির খুলনা শাখা সাধারণ সম্পাদক বরকত আলী, গণসংহতি আন্দোলন খুলনা জেলা নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর আহবায়ক আল আমীন শেখ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সদস্য নিয়াজ মুর্শেদ দোলন, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর সম্পাদক অনিক ইসলাম, চলচ্চিত্র নির্মাতা মিহির কান্তি ম-ল, শ্রমিক নেতা আলমগীর কবীর, আলমগীর হোসেন, মাতঙ্গী খুলনা’র সমন্বয়ক অপু বালা, শাহেদ রহমান শুভ, কবি রোমেল রহমান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক আওয়ামী সরকারের পায়ের তলায় মাটি নেই। যেকোন মুহূর্তে জনগণের প্রবল ধাক্কা লাগলেই সরকার পড়ে যেতে পারে। জনসম্মতিহীন এ সরকার বলপ্রয়োগ করে তারা জনগণকে শাসন করছে। সংবাদ কর্মী, শিক্ষক, ব্লগার, লেখক, শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতায় নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা হস্তক্ষেপ করছে। দীর্ঘ ৯ মাস অতিবাহিত হলেও আটককৃতদের আজ পর্যন্ত মুক্তি দেয়া হয়নি। সরকারের সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে খড়্গহস্ত নেমে আসছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির একটা বৃহৎ উৎস হলো আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রকে সরকার বিভিন্নভাবে অবারিত সুবিধা দিচ্ছে। সুবোধ বালকের মতো এ আমলাতন্ত্র যেন দুর্নীতির অভিযোগে দুষ্টই না, রাষ্ট্রীয় আইনগুলোকে এমনভাবে পরিবর্তন করা হচ্ছে যাতে করে আইনিভাবে জনগণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়। একদিকে এ আইন দ্বারা সংবাদ মাধ্যম, লেখকসহ জনগণের কণ্ঠরোধের সার্বিক ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে সরকারের অপকর্ম, দুর্নীতি-লুটপাট আড়ালেরও ব্যবস্থা করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃতদের মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবী জানান। বক্তারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া  প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। গত বৃহস্পতিবার রাতে ন্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণ করেন গোলনা গ্রামের বিষ্ণুপদ দাস (৫৫)। তার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। গতকাল শুক্রবার সকালে ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠে অন্তেস্ট্রিক্রিয়ায় অংশ নেন। জুম্মার নামাজ শেষে সাজিয়াড়া হাবিবুর রহমানের মায়ের দোয়ার অনুষ্ঠানে শরীক হন। গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাজি ডুমুরিয়া মোড়লপাড়ার জলিল মোড়লের ছেলে ছালামের  ২ মাসের মাছুম পুত্র সন্তান। খবর পেয়েই তাদের বাড়িতে ছুটে যান তিনি। সন্ধ্যা ৭ টায় মোড়লপাড়া জামে মসজিদে নামাজে জানাজায় অংশ নেন। এছাড়া বিকেলে ডুমুরিয়া হাটে প্রতিহাটবারের ন্যায় গতকাল সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন। রাতে ডুমুরিয়া বাজারের মহিলা কলেজের পাশে ছিন্নমুল মানুষের সাথে মতবিনিময় করেন। রাত ৯ টায় উত্তর সাজিয়াড়া(ভূলটিয়া) সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাত ১০ টায় মির্জাপুর মন্ডলপাড়া ও বিশ্বাসপাড়ায় সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মোড়ল, খলিল মোড়ল, মাওঃ আব্দুল গফুর, মাওঃ শরীফ হোসেন, সুমন শেখ, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ

বিএনপি নেতা তোকাচ্ছের আলীর ইন্তেকালে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

খানজাহান আলী থানার বিএনপির সহসভাপতি প্রবীণ বিএনপি নেতা তোকাচ্ছের আলী হাওলাদার (৭১)  মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ি গেট মাইল পোষ্ট এলাকায় জানাযা শেষে তাকে মহেশ্বরপাশা কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খুলনা বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

খবর বিজ্ঞপ্তি

মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারের হটকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

উক্ত কর্মসূচি সফল করার লক্ষে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

ডুমুরিয়ায় ব্যাপক আয়োজনে চেয়ারম্যান হিমাংশু কে গণসংবর্ধনা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভান্ডারপাড়া ইউনিয়নবাসির বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস কে গণসংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন আ’লীগের সহযোগিতায় হাজিবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আ’লীগের সভাপতি গোবিন্দলাল মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আ’লীগ ও অঙ্গসংগঠন,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শিক্ষক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ আনন্দ মিছিল সহকারে বিশাল এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত চেয়ারম্যানকে পুষ্পমাল্য অর্পণ,ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়।এরপর ইউপি চেয়ারম্যান’র গত পাঁচ বছরের সফলতা,দূর্নীতিমুক্ত,সৎ ও যোগ্য দাবি করে বক্তব্যদেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আকরাম হোসেন মোল্যা,আ’লীগনেতা কালিদাস বিশ্বাস,সুশান্ত কুমার মল্লিক,শিক্ষক সৌরীন্দ্রনাথ হালদার,বিপুল কুমার মন্ডল,নির্মল মল্লিক,ইউপি সদস্য স্বপ্œা গাইন,সুচিত্রা রানী বিশ্বাস,বিথিকা মল্লিক,বনমালি রায়,অমল রায়,নারায়ন চন্দ্র মন্ডল, মাহাবুর রহমান শেখ,প্রীতিষ বৈরাগী,লোকেশ কবিরাজ,ছাত্রলীগ নেতা অনিশ বালা,রাকিবুল ইসলাম খান প্রমূখ।মানপত্র পাঠ করেন কালিদাস বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক শশাংক সরকার,কল্যাণ মল্লিক ও সুখেন্দু হালদার। জনপ্রিয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে স্বরচিত সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী ধীরেন্দ্র নাথ।সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডুমুরিয়ায় সালিশী বৈঠকে হামলায় ৪জন আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জমি নিয়ে সালিশী বৈঠকে মামাদের হামলায় ভাগ্নেসহ ৪জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সাহস ইউনিয়নে গজেন্দ্রপুর গোলদার বাড়ি এ ঘটনা ঘটে।আহত ভাগ্নে রবিউল ইসলাম খান জানান,গজেন্দ্রপুর গোলদার বাড়ি এলাকার মৃত নজির গোলদারের ছেলে হাবিবুর ও খায়রুল গোলদার বোনদের সম্পত্তি না দেয়ার জন্য দীর্ঘদিন যাবত পাঁয়তারা করে আসছে।এনিয়ে ঘটনার দিন পাঁচ বোন ও তাদের ওয়ারেশ স্থানীয় এক সালিশী বৈঠকে বসার এক পর্যায়ে মামা হাবিবুর ও খায়রুল দা,লাঠিসোটা নিয়ে হামলা করে।এতে মুস্তাফিজুর রহমান,রবিউল খান,আসলাম হোসেন ও আঃ হালিম আহত হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।

মহান ভাষা দিবস উপলক্ষে মহানগর সিপিবি’র কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞাপ্তি

মহান ভাষা দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির প্রস্তুতিসভা আজ সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুন, ওয়াহিদুর রেজা বিপলু, সাইদুর রহমান বাবু, মহানগর যুব ইউনিয়নের আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। প্রস্তুতি সভায় একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ, সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দলের থানা কমিটি এবং গণসংগঠন সমূহের পৃথক কর্মসূচি গ্রহণের প্রস্তাব গৃহীত হয়।

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র উঠান বৈঠক

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী শুক্রবার সন্ধায় যোগীপোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সকল কাউন্সিলর ও এলাকাবাসীদের নিয়ে যোগীপোল মধ্যপাড়া আসলামের মোড়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ইফনিটি’র সভাপতি শাহজাহান শেখ, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, আফজাল শেখ, আকরাম বাবু, আকবার ডাক্তার, শতকত মোড়ল, জামাল শেখ, ইউপি সদস্য হাফিজা বেগম, মোরশেদ মোড়ল, বেগ রাসেল,  বেগ রাসেদুজ্জামান, মিতুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলীকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় এবং তার নিকট যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার জোর দাবী জানান।

ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় বিবৃতি

ফুলতলা প্রতিনিধি

রাজীব ভুইয়া ফাউন্ডেনের চেয়ারম্যান ও আইয়ান জুট মিলস লিমিটেড এর পরিচালক এবং ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তরুন শিল্পপতি জহির উদ্দিন ভুইয়া রাজীবের আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বণিক কল্যাণ সোসাইটির কার্যনির্বাহী সদস্য সচিব কে এম জিয়া হাসান তুহিন, কোষাধ্যক্ষ শেখ আবুল কাশেম, সদস্য মোশারফ হোসেন মোড়ল, বরকত আলী ভুইয়া বাটুল, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ওয়াহিদুজ্জামান নান্না, আজিজুল হক ফারাজি, মোল্যা হেদায়েত হোসেন লিটু, মতিয়ার বিশ্বাস, ইসামাইল হোসেন বাবলু, আলমগীর খান, জাহাঙ্গীর মোড়ল, শেখ আঃ রশিদ, শহিদুল্লাহ প্রিন্স, হাসান ফকির, জুলফিকার আলী মোড়ল, আঃ হাই সরদার, অনুপম মিত্র, ট্রাক শ্রমিক ইউনিয়নের আবু সাঈদ ভুইয়া, পংকজ দে, আনোয়ার ভুইয়া, শেখ বশির, সাইফুল শেখ, ঘাট মালিক সমিতির আহসানুল হক লড্ডন, সনজিত কুমার বসু, ঢাকুরিয়া যুব সংঘের সোহাগ মোল্যা, হাদিউজ্জাান টিপু, মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ।

ফুলতলায় কম. হাফিজুর রহমান ভুইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও প্রয়াত শ্রমিক নেতা কম. হাফিজুর রহমান ভুইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ফুলতলা থানা কমিটির উদ্যোগে শুক্রবার বিকালে খুলনার ফুলতলা উপজেলা হাবিবুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফুলতলা থানা কমিটির সভাপতি সন্দীপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাড. কম. মিনা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কম. দীপংকর সাহা দিপু, শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা। থানা কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কম. মফিদুল ইসলাম, কম. দেলোয়ার উদ্দিন দেলু, কম. ফারুক উল ইসলাম, কম. খলিলুর রহমান, শ্রমিক নেতা মনির আহমেদ, আঃ মজিদ মোল্যা, আঃ সাত্তার মোল্যা, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, রেজোয়ান আলী খান, হারুন অর রশিদ মল্লিক, আঃ হামিদ মোড়ল, ফজলে খোদা বাচ্চু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম খান, ইউপি সদস্য সরদার আঃ রহমান, রিয়াদ হাসান তপু, মঈন উদ্দিন ময়না, শাহাবুদ্দিন বিশ্বাস, বিলাস রায়, রেকেয়া বেগম, সীতা রায়, মেহেরুন্নেছা প্রমুখ।  সভায় নেতৃবৃন্দ বলেন, কম. হাফিজুর রহমান শ্রমিক ও কৃষকের ন্যায্য দাবি আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন কিংবদন্তী শ্রমিকনেতা। তার নীতি ও আদর্শ অনুসরণ করলে কৃষক শ্রমিকের মুক্তি সম্ভব।

ফুলতলায় ইসলামী আন্দোলনের কমিটির গঠন

ফুলতলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলতলা উপজেলা শাখার কমিটির গঠনের লক্ষে এক সাধারণ সভা গতকাল সন্ধ্যায় ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান। বিশেষ অতিথি ছিলেন জেলা সহসভাপতি শেখ জামিল আহম্মেদ, সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল্লাহ আল গালিব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আলহাজ্ব মোঃ আঃ গনি, আলহাজ্ব আঃ রউপ মোল্যা, আলহাজ্ব মোঃ ইয়াছিন বিশ্বাস, আলহাজ্ব আঃ মজিদ, মাওঃ গাজী হুমায়ুন কবির, মোঃ আবুল হাসান গাজী, মোঃ হারেজ উদ্দিন ভুইয়া, মোঃ আঃ জব্বার খান প্রমুখ। সভায় ইঞ্চিনিয়ার সরদার মোঃ গোলাম সরোয়ারকে সভাপতি, মোঃ মোল্যা গোলাম মুকিতকে সহসভাপতি, মোঃ মোল্যা সোহেল আহম্মেদকে সেক্রটারী, হাফেজ মোঃ হোসেন আলীকে জয়েন্ট সেক্রেটারী, হাফেজ মোঃ ইউসুপ খানকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ কামরুল জমাদ্দারকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়। 

ফুলতলায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলতলার গাড়াখোলা এলাকা থেকে ২০গ্রাম গাঁজাসহ আঃ রাজ্জাক (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে। সে ঐ গ্রামের শামছুর রহমান সিকদারের পুত্র। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হলে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

শরণখোলায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ বিধি মেনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ^াস। প্রশিক্ষক ছিলেন প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস ও বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুুন নাহার রতœা।  প্রশিক্ষণে ধানসাগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ৬০জন কৃষাণ ও কৃষাণী অংশ গ্রহণ করেন। 

সভায় প্রশিক্ষকগন বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের ফলে মাটির উর্ভরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরুপ হচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন মাটির  উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এ জন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্খিত ফসল বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফসল উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরী করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে। কৃষকরা একটু সতর্ক হলেই আসল সার ও জেভাল সারের পার্থক্য বুঝতে পাবেন। প্রশিক্ষণে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র উদ্ভাবিত প্রযুক্তি বিনাচাষে ডিবলিং ও ট্রান্সপ্লান্টিং প্রদ্ধতিতে ভুট্টা চাষ, চারা রোপন পদ্ধতিতে বর্ষাকালিন তরমুজের চাষ, বিনা চাষে গম ও সূর্যমুখী চাষ , কলস সেচ পদ্ধতি , খামার পুকুর প্রযুক্তি, বর্ষাকালে ধানক্ষেতের আইলে সবজি চাষ সম্পর্কে কৃষকদের ধারণা দেয়া হয়।

যুব ইউনিয়নের মহানগর সম্মেলন আজ

খবর বিজ্ঞপ্তি

আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগরীর ৮ম সম্মেলনের উদ্বোধন বিকেল সাড়ে ৩টায় পিকচার প্যালেস মোড় অনুষ্ঠিত হবে। সম্মেলনে যুব ইউনিয়ন খুলনা মহানগরীর সকল থানা ও আঞ্চলিক কমিটির সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু ও সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ।

নগর পূজা কমিটির সভাপতির সাথে গোধূলী বয়েজ ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদ্যাপন নগর শাখার সভাপতি শ্যামল হালদারের সাথে গোধূলী বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং ফুলেল শুভেচ্ছা জানান। শুক্রবার সন্ধ্যায় বাজার কালিবাড়ি রোডে তার প্রতিষ্ঠান রমা স্টোর এ আসন্ন সরস্বতী পূজা পালনের লক্ষে এর আয়োজন করা হয়।

এসময় ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, সুশান্ত ব্যানার্জী, তোতন হালদার, উজ্জল ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, সৌরভ হাজরা, যশ বকসী, নীল দত্ত, শ্রাবণ সরকার, রূপম কর্মকার, প্রেম সাহা, রুদ্র সাহা, স্বর্গ সাহা. শিপন কর্মকার, সুমিত রায়, দেবপ্রিয় কর্মকার ও প্রান্ত ভক্ত উপস্থিত ছিলেন।

যোগীপোল মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি চক্রের পিকআপ সহ  ৪ চোর আটক

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় রবি মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি করার সময় ৪ চোরকে একটি পিকআপ (খুলনা-মেট্রো ন-১১-১৮০৫) সহ এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো খুলনার দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর এলাকার সিরাজুল শেখ এর পুত্র মাসুম শেখ (২২), যশোরের অভয়নগর এলাকার বাগদা গ্রামের ইশারত আলী বিশ্বাসের পুত্র মোঃ আক্কাছ বিশ্বাস (৩৩), দৌলতপুর কুলিবাগান এলাকার মোঃ আব্দুল হক এর পুত্র মেহেদি হাসান (৩২) ও একই এলাকার মৃত মজিদ সিকদার এর পুত্র কামাল সিকদার (৩৫)। মোবাইল টাওয়ারের নিরাপত্তায় নিয়োজিত, ক্যালকন সিকিউরিটি কোম্পানীর কো-অডিনেটর মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-০৫, তাং ১২/০২/২১ । মামলার এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১ টার সময় আটককৃতরা জাব্দিপুর রবি মোবাইল টাওয়ারের মেইন গেটের তালা ভেঙ্গে সিমানা প্রাচীর এর ভিতরে প্রবেশ করে । এ সময় সিকিউরিটি গার্ড সোহেল বিষয়টি টের পেয়ে চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী পুরো এলাকা ঘিরে ফেলে চোরদেরকে আটক করে পুলিশে খবর দেয় । ঘটনাস্থলে খানজাহান আলী থানার এসআই লুৎফুল হায়দার , এসআই হাসান উপস্থিত হয়ে চুরি করার সরঞ্জামাদি এবং পিকআপ সহ ৪ চোরকে আটক করে । খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ  প্রবীর কুমার বিশ্বাস জানান, আটককৃতদের মধ্যে মাসুম শেখ এর নামে অভয়নগর থানায় চুরির মামলা রয়েছে । এছাড়া তাদের কাছ থেকে সেলাইরেঞ্চ, কাটিং প্লায়ার্স, কাঁচি, স্ক্রু ড্রাইভার সহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

মহসেন সহ বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট  মিল চালু  ও বকেয়া   পাওনা পরিশোধের দাবীতে শ্রমিক  জনসভা অনুষ্ঠিত

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 খুলনার শিরোমনি শিল্পঞ্চল এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস সহ বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার  বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে শ্রমিক  জনসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন, শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্ল াহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী,   সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , বাবুল আক্তার, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , ডাঃ ফরিদ হোসেন, আমির মুন্সি প্রমুখ । নেতৃবৃন্দরা বলেন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষে রবিবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায়  খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার  স্বারকলিপি প্রদান ও অবস্থান কর্মসুচি এবং বিকাল ৩ টায় শ্রম কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে । এছাড়া আগামি ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত ২ ঘন্টা রাজপথ – রেলপথ অবরোধ করা হবে। এরই মধ্যে যদি শ্রমিকদের সকল বকেয়া পাওনাদি পরিশোধ না করা হয় তাহলে পরবর্তিতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লাগাতার রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

খানজাহান আলী থানা বিএনপি’র সহ সভাপতি তোকাচ্ছের আলীর ইন্তেকাল

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 খানজাহান আলী থানা বিএনপির সহ – সভাপতি তোকাচ্ছের আলী’র ইন্তেকাল । শুক্রবার সকাল ৬ টায় খানজাহান আলী থানা বিএনপি’র সহ সভাপতি ও প্রবীণ রাজনিতিবীদ ফুলবাড়ীগেট পুরাতন মাইলপোষ্ট এলাকায় নিজ বাস ভবনে ষ্টোকজনিত কারণে ইন্তেকাল করেন ( ইন্না- রাজিউন )। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী , ২ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ জুম্মা ফুলবাড়ীগেট মাইলপোষ্ট আমেলা প্লাজার সামনে জানাযা শেষে মহেশ্বরপাশা সরকারী কবর স্থানে দাফন করা হয় । জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মন্জু , সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম , দৌলতপুর থানা বিএনপি’র সধিারণ সম্পাদক সিরাজুল হক নান্নু , যেগিপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও যেগিপোল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, এনামুল হাসান ডায়মন্ড, কাজী মিজানুর রহমান, মোঃ বেলায়েত হোসেন, আবুল কালাম সিকদার, মোঃ মহিউদ্দিন, এম শাহ আলম, আজিজুর রহমান স্বপন, রফিকুল ইসলাম শুকুর , সাংবাদিক শেখ বদর উদ্দিন, শেখ আলমগির হোসেন, এমদাদুল হক, মোঃ সোহাগ , মোল্লা সোলায়মান, আলহাজ¦ আল আমিন, হেলাল শরিফ, মীনা মুরাদ হোসেন, শেখ হাসিবুল ইসলাম, মোঃ আজম,  শাহাদৎ হোসেন সাজু, কামরুল ইসলাম, মোঃ সোহেল, আরিফুর রহমান,দবির উদ্দিন, হেমায়েত হোসেন, আঃ হাই রুমি, মোঃ সোহেল, মোঃ সাইফুল্লাহ তারেক। জানাযায় ইমামতি করেন বাইতুস সুজুদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ হাবিবুল্লাহ । তোকাচ্ছের আলীর মূত্যুতে দলীয় নেতাকর্মিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।

সাতক্ষীরায় ইভিএম এর মক ভোট অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

আগামী ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ইভিএমের মক ভোট। শুক্রবার সকাল ১০টা থেকে পৌরসভার ৩৭টি ভোট কেন্দ্রে দুটি করে ইভিএম মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত এ ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত।

মক ভোটিংয়ে সব প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার উপস্থিত থেকে মক ভোট সম্পন্ন করেছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মো. নাজমুল কবির জানান, আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নারী ও সাধারন কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভার ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ এবং পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮জন।

করোনাকালে এবারেও পালিত হবে সুন্দরবন দিবস

খবর বিজ্ঞপ্তি

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসার আহ্বান জানিয়ে করোনা পরিস্থিতিতেও এবার সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। করোনার কারণে এবারে জনসমাগম হবে না। এবারে অনলাইন প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুন্দরবনপ্রেমী যে কেউ বিশ্বের যে কোন স্থান থেকে এই আলোচনায় অংশ নিতে পারবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় জুম প্লাটফর্মে এই সভায় অংশগ্রহণের লিংক, মিটিংয়ের আইডি এবং পাসকোড নীচে দেয়া হলো-

উল্লেখ্য, ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় ১ম জাতীয় সুন্দরবন সম্মেলন। নানান প্রতিকূলতা পেরিয়ে সাফল্য পাওয়া সে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সেই সময়ের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালের সেই সুন্দরবন সম্মেলনের পরের বছর থেকেই খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাগুলোতে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। করোনার প্রদুর্ভাব শুরু হবার আগে বন বিভাগ ও সুন্দরবন একাডেমীর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন- বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সুন্দরবন সংলগ্ন সাংবাদিক সমাজ এবং প্রকৃতিপ্রেমী আপামর মানুষ। অনেক সীমাবদ্ধতার মধ্যেও এবারও সীমিত পরিসরে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। পরিস্থিতির কারণে পরিসর সীমিত হলেও দিবসটির গুরুত্ব কমেনি এতটুকু। এবারের দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে সুন্দরবন দিবসের জাতীয় স্বীকৃতি আদায়।

ঝিনাইদহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যান পরিষদের নবীনবরন, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যান পরিষদের নবীনবরন, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্কে এ আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা ছাত্রকল্যান পরিষদের সভাপতি রিগ্যান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ -১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাছিম রেজা, সাংগঠনিক সম্পাদক স¤্রাট আকবর, এম তুহিনুজ্জামান তুহিন, আনিছুর রহমান শিশির। অনুুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রকল্যান পরিষদের আবু সাঈদ মোহাম্মদ মানিক। বক্তারা ছাত্রকল্যান পরিষদের সকল প্রকার সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস প্রদান করেন।

ঝিনাইদহে সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় ৯ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত  দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৯ জন বাংলাদেশী নারী-পুরুষও শিশুকে আটক করেছে ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মাঠের থেকে তাদেরকে আটক করা হয়।

শুত্রুবার সকালে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান।

আটককৃতদের মধ্যে রয়েছে-৪ জন, পুরষ- ২ জন নারী এবং ৩ জন শিশু। আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার কলারন গ্রামের নাজেম জমাদ্দার ছেলে  মোঃ হাফিজুর রহমান (৫০), একই গ্রামের মোঃ হাফিজুর হোসেনের ছেলে মোঃ রিয়াদ হোসেন (৭), বারেক জমাদ্দার, মোঃ সুমন হোসেন (২১), নড়াইল জেলার চাচুড়ি গ্রামের আহম্মদ শেখ এর ছেলে মোঃ ইমদাদুল (২৫), মোঃ মহাসিন হোসেনের ছেলে মোঃ মাহমুদুল (৩০), মোঃ মাহমুদুল হকের স্ত্রী মোছাঃ কুলসুম (২২) ও তার মেয়ে নাইমা (২), মোঃ সোহাগ আলীর স্ত্রীমোছাঃ আছমা খাতুন (২৫)ও তার মেয়ে মোছাঃ সোহাগী (৩)।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধ ভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় শুত্রুবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে আসা যাওয়ার সময় ১১৯ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী ৫ দালালকে আটক করে বিজিবি।

মোড়েলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের মোটর শোভাযাত্রা

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়ায় ইউপি সম্ভাব্য প্রার্থীর বর্নাঢ্য মটর শোভাযাত্রা করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব মাষ্টার মো. সাইদুর রহমান ওই মটর শোভা যাত্রার আয়োজন করেন। সকালে খাউলিয়া ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র ও বাঁশির সুরে সুরে মটর শোভা যাত্রাটি শুরু হয়।

এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হ¯্রসাধিক নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে খাউলিয়া বাজারে সমবেত হয়। শোভা যাত্রাটি খাউলিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সন্ন্যাসী বাজারে শেষ হয়। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজ খান, খাউলিয়া ইউনিয়নের মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পরে শোভাযাত্রাটি মোড়েলগঞ্জ শহরের বিভিন্ন অলি গলিতে বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন সকলের প্রিয় মাষ্টার মো. সাইদুর রহমান।

খানজাহান আলী থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 খানজাহান আলী থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি এস এম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোল্যা মোস্তাফিজুর রহমান বাবু নির্বাচিত। গতকাল বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খানজাহান আলী থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন খুলনা মহানগর ভার প্রাপ্ত আহ্বায়ক এ্যাড. মাহাতাব উদ্দীন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যার ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। সম্মানিত অতিথি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও মহানগর যুগ্ম আহ্বায়ক মাও. এস এম আল জুবায়ের। প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য সচিব হাজী মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুর কবির সাদি, আশরাফুল ইসলাম সেলিম। খানজাহান আলী থানা আহ্বায়ক এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম আজাদের পরিচালনায় বক্তৃতা করেন খালিশপুর থানা আহ্বায়ক শরিফ মোঃ শাহজাহান, খুলনা সদর থানার সভাপতি তৈমুর হোসেন শাহিন, আড়ংঘাটা থানা আহ্বায়ক জি এম কওসার আলী প্রমুখ। সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ৫০ জন ডেলীগেট কাউন্সিলরের মধ্যে ৪৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন সভাপতি এস এম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোল্যা মোস্তাফিজুর রহমান বাবু।

নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠিত করতে লিলিকে বিজয়ী করুন

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও উন্নয়ণে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়ার রূপান্তরে নারীর এ ক্ষমতায়ন বিশেষ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার নারীর উন্নয়নের পাশাপাশি, অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে আন্ত:মন্ত্রণালয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করেছে। দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার বিশাল ভূমিকা রয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠিত করতে লিলিকে বিজয়ী করুন।

গতকাল শুক্রবার ২৯, ৩০, ৩১ নং ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসন’র সভাপতিত্বে এবং এ্যাড শামীম মোশারফ, নজরুল ইসলাম তালুকদার ও মো. শিহাব উদ্দিন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জোবায়ের আহমেদ খান জবা, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, একেএম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ আবু হানিফ, এস এম আসাদুজ্জামান রাসেল। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. জেসমিন আক্তার জলি, এস এম মনিরুজ্জামান মুকুল, কামরুল ইসলাম, রেকসোনা কালাম লিলি, কাজী নজরুল ইসলাম, গোলাম হায়দার বুলবুল, সাহেব আলী, খেলাফত হোসেন মন্টু,এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, কাজী আমজাদ হোসেন টিপু, ফকির টুটুল ইসলাম, মো. জাহিদ হোসেন, জাফর আহমদ রাজা, মনিরুল ইসলাম মনি, শেখ মনিরুল ইসলাম মনি, বাবুল খান, আব্দুল ওয়াদুদ, মো. শহীদুল হাসান শহীদ, মো. আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক, এমডি রাজু আহমেদ, শেখ হারুন মানু, সেলিম হাওলাদার, নুরে আলম সিদ্দিকী লিটু, কাজী লিটন, আক্তার, মাসুদা খানম পাখি, সাথি আক্তার, ইলিয়াস হোসেন লাবু, মুস্তাইন বিন চঞ্চল, ফেরদৌসী আলম রীতা, সবনম মুস্তারী বকুল, আবুল খায়ের কামাল, বিবেক বোষ, নজরুল ইসলাম নজু, এম এ মানু, এম এ হাসিব, আজিজুল তালুকদার, সেলিম হাওলাদার, ফারুক হাসান তুরান, আলহাজ¦ আব্দুল মালেক, হুমায়ুন কবির খান, তৌহিদুর রহমান লিটন, জামিল আক্তার, ডাঃ জি এম সাঈদ, হুসাইন মো. জাহাঙ্গীর, এস এম আব্দুস সামাদ, ইদ্রিস শেখ, কাজী আমজাদ হোসেন টিপু, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদল ইসলাম সুজন, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, ইনামুল কবির, ইমরান মোল্লা, নাসরীন কাজী, তুষার সরকার, আলামিন কবির, রাজু, শিরিন খানম, মনিরুল ইসলাম মনি, আব্দুল কুদ্দুস জমাদ্দার, তানভির হাসান, আব্দুস সাত্তার, মো. আক্তারুজ্জামান, লাভলি বেগম, নুর আলম, তহুরা শামসু, কাবিরী মোস্তফা, আজিজুল, তানিয়া, লিনা, আব্দুল কাদির সৈকত সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।