খবর বিজ্ঞপ্তি::
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, খুলনা জেলা কমিটির সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কিংবদন্তী শ্রমিক নেতা, মার্কসবাদী বর্ষীয়ান রাজনীতিক, কমরেড হাফিজুর রহমান ভূইয়া’র ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এই উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির উদ্যোগে আলীম গেট চত্বরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় কমরেড হাফিজুর রহমানের সমাধিতে পার্টির কেন্দ্রীয় কমিটি, খুলনা জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে বিকেল ৪টায় ফুলতলা উপজেলা অডিটরিয়ামে ফুলতলা থানা পার্টির উদ্যোগে ও পার্টির জেলা-মহানগর কমিটির অংশগ্রহণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ফুলতলা থানা কমিটির সভাপতি সন্দীপন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্টি জেলা সভাপতি কমঃ এড. মিনা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেনÑমহানগর সভাপতি কমঃ শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমঃ আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমঃ এস এম ফারুখ-উল-ইসলাম, কেন্দ্রীয় সদস্য দিপংকর সাহা দিপু, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, পাটকল শ্রমিক নেতা খলিলুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আনোয়ারুজ্জামান মোল্লা, ফুলতলা প্রেস ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূইয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনÑওয়ার্কার্স পার্টি ফুলতলা থানা নেতা মজিদ মোল্লা, খানজাহান আলী থানা সম্পাদক আব্দুস সাত্তার মোল্লা, শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল সরদার, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, উপজেলা সভাপতি প্রভাষক গৌতম কু-ু, প্রভাষক জাহাঙ্গীর আলম, অজয় দে, বাবুল আখতার, জাতীয় কৃষক সমিতি ফুলতলা উপজেলা সভাপতি রেজোয়ান আলী খান, শ্রমিক নেতা আঃ হামিদ মোড়ল, বাবুল রেজা, জালাল গাজী, নারী নেত্রী রোকেয়া বেগম, সীতা রানী, মেহেরুন নেছা, ছাত্র নেতা নাজমুল রাকিব উজ্জ্বল, সাদ্দাম হোসেন প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড হাফিজুর রহমান ছিলেন, পাটকল শ্রমিকদের অন্তঃপ্রাণ। তাঁর অনুপস্থিতিতে যে শূন্যতা বিরাজ করছে তা পূরণ হবার নয়। তাঁর আদর্শ শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রাম জারি রাখাই হবে প্রকৃত পথ।
কমরেড হাফিজুর রহমান ও টুটু স্মরণে সভা
প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া ও রাজনীতিক গবেষক বীর মুক্তিযোদ্ধা আশরাফ-উল-আলম টুটু স্মরণে সভা করেছে মৈত্রীর বন্ধন (ছাত্রমৈত্রীর সাবেক নেতাকর্মীদের ফোরাম)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে খুলনার বিএমএ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্রমৈত্রীর সাবেক নেতা গাজী ওয়াহিদুজ্জামান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহম্মদ মোড়ল, ডা. আশরাফ আলী, শাহীন জামান পন, শাহিনুর রহমান, মনিরুল হক বাচ্চু, নাজমুল আযম ডেভিড, শেখ আবিদ হোসেন, হাসান গাজী, কাজী গোলাম সরোয়ার, আনোয়ার উস সালেহ, মিজানুর রহমান লিখন, এস এম ইকবাল প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড হাফিজুর রহমান ও আশরাফ উল আলম টুটু আজীবন সমাজ মুক্তির স্বপ্ন দেখেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন। তাঁদের মুত্যু প্রগতিশীল আন্দোলনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের শারীরিক মৃত্যু হলেও গণমানুষের মাঝে বেঁচে থাকবেন। শুধু স্মরণ নয়, তাদের সমাজ মুক্তির আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। #











































