Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

82

উপ-নির্বাচনে প্রচারণার শেষ দিনে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ব্যাপক গণ সংযোগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসন-১০ (২৯,৩০ ও ৩১ নং ওয়ার্ড) এর উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী রেক্সনা কালাম লিলি এর পক্ষে গণসংযোগ করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এসময় তিনি ২৯ ও ৩০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি এলাকাবাসীর নিকট আনারস প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা পাপ্পু সরকার, দিদারুল আলম, মাহামুদুল ইসলাম সুজন, ইবনুল হাসান, চিন্ময় মিত্র সাগর, সাইফুল ইসলাম, পারভেজ শিকদার, মশিউর রহমান বাদশা, সংকর কুন্ডু, সোহানুর রহমান সোহান, অভিজিৎ সরকার রাহুল, অরিন্দম চক্রবর্তী, রুমান আহমেদ, তানভীর ইসলাম সাব্বির, আবিদ আল হাসান, শাহরিয়ার আমিন বাবু, তামিম খান, রিয়াদ আহমেদ খান, টিটু শেখ, আরিফ বিল্লাহ, নাজমুল সাকিব, তন্ময় কুন্ডু, উজ্জ্বল সাহা, প্রমুখ।

 দূর্ধর্ষ চুরি সংগঠিত হওয়ায় খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা এল.পি.গ্যাস ব্যসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন- বেশ কিছুদিন যাবত নিরব থাকার পর আবারো গভীর রাতে তালা কেটে এল.পি.গ্যাসের দোকান চুরি চক্রের উপদ্রপ বেড়েছে। খুলনা শহর সহ খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আবার রাতরে অন্ধকারে এল.পি.গ্যাসের দোকানে চুরি সংগঠনের ঘটনা ঘটছে। গতকাল রাত আনুমানিক ২:০০টা থেকে ৩:০০টার মধ্যে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগগেট এলাকায় অবস্থিত নয়ন এন্টারপ্রাইজ নামক এল.পি.গ্যাসের দোকানের তালা কেটে ৪০টি এল.পি.গ্যাস ভর্তি সিলিন্ডার, ১১টি এল.পি.গ্যাসের খালি সিলিন্ডার এবং নগদ বিশ হাজার টাকা চুরি হয়েছে। উক্ত চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও পুলিশি টহল বৃদ্ধি করে এবং চোরদের সনাক্ত করে গ্রেফতার পূবর্ক দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন – খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ হানিফ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, জান্নাতুল ফেরদৌস পিকুল, মোঃ তামান্না, রাকিবুল হাসান, মোঃ জাকির হোসেন, মোঃ আকতার হোসেন, বকস্ িসাইফুল ইসলাম, মোঃ বাবর আলী, ডাঃ গোলজার, মোঃ সদ্দাম, মোঃ রফিক, নাদিম মোল্ল্যা বাবু, মোঃ চাঁন মিয়া, মোঃ মিজানুল হক চৌধুরী, শেখ সাকির আহমেদ লিটু, মোঃ নজরুল ইসলাম বাবু, মুন্সি জাকির হোসেন, মোঃ সুমন হোসেন প্রমুখ।

আলজাজিরার ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশনের প্রতিবাদে কেইউজে’র মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

আল-জাজিরা টেলিভিশনে বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ পরিবেশন করার প্রতিবাদে এবং সংবাদ পরিবেশনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বাংলাদেশের ভাবমূর্তি প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর সম্মান ক্ষুণœ করায় আন্তর্জাতিক আদালতে মানহানি মামলা দায়েরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনির পরিচালনায় আরও বক্তৃতা করেন কেইউজে’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও কেইউজে’র সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, আ’লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, এ কে এম শাহজাহান কচি, সাংবাদিক নেতা আনোয়ারুল ইসলাম কাজল, মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, মো. হুমায়ুন কবীর, অমিয় কান্তি পাল, আসাদুজ্জামান খান রিয়াজ, দেবনাথ রণজিৎ কুমার রণো, আবু হেনা মোস্তফা জামাল পপলু, দেবব্রত রায়, রকিব উদ্দিন পান্নু, সুনীল দাস, ওয়াহেদ উজ জামান বুলু, আলমগীর হান্নান, আমিরুল ইসলাম, মিলন হোসেন, আবু নুরাইন খন্দকার, রাশিদুল আহসান বাবলু, হাসান আল মামুন, শাহজালাল মোল্লা মিলন, মিজানুর রহমান, হাসানুর রহমান তানজির, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদ আলম, সাংবাদিক শেখ মো. সেলিম, হুসাইন বিল্লাহ, আসগর হোসেন, আল আমিন শিকদার, ইবনুল হাসান, রুমান আহমেদ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

বৃহষ্পতিবার (১১ ফেব্রুয়ারী ২০২১) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি  (বেলা)’র আয়োজনে যশোরের ভবদহ অঞ্চলের ভবদহ গেট চত্ত্বরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নদী ও ফসলি জমি রক্ষায় গণস্বাক্ষর অভিযানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালিত হয়। গত ৩ ফেব্রুয়ারী ২০২১ থেকে খুলনা জেলার ফুলতলা এবং ডুমুরিয়া উপজেলায় ও যশোর জেলার অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর উপজেলায় একযোগে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সকল কর্মসূচির অংশ হিসেবে ভবদহ গেট চত্ত্বরে এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। ভবদহ গেটে ঘুরতে আসা জনগোষ্ঠী এবং স্থানীয় জনগণ স্বউদ্যোগে এই কর্মসূচিতে স্বাক্ষর প্রদান করেন। এই গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলা’র অন্যতম নেটওয়ার্ক সদস্য এবং প্রগতি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার এবং বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খুলনা উন্নয়ন কমিটি’র ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার বিকেল ৫টায় খুলনা মহানগরীর একটি অভিজাত রেস্তোরায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৃহত্তর খুলনার কৃতি সন্তান অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় উপাচার্য বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে উন্নয়নের ধারা সূচিত হয়ে তা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঞ্চলের উন্নয়নের প্রতি যে সদিচ্ছা রয়েছে তার উপর আস্থা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র সভাপতি শেখ আশরাফ উজ জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমহাসচিব শেখ মোহাম্মদ আলী, সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাশার, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, উন্নয়ন কমিটির সম্পাদকম-লীর সদস্য এস এম বিপ্লব হোসেন বিপ্লব, সরদার রবিউল ইসলাম, আফজাল হোসেন রাজু, সৈয়দ এনামুল হোসেন ডায়ম-, রকিব উদ্দিন ফারাজী, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ড. প্রদীপ কুমার ম-ল, এস এম দেলোয়ার হোসেন, অধ্যাপক শেখ আব্দুস সালাম, বিশিষ্ট সাংবাদিক শেখ ইলিয়াস আহমেদ প্রমুখ।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন শুক্রবার

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের আয়োজনে আগামীকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসব-২০২১। বিকাল ৩টায় ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা মেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হেলাল হোসেন।

খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার উৎসব শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেশ কয়েকটি স্টল উৎসবে অংশ নিচ্ছে। থাকছে নানা নাম ও স্বাদের বাহারি পিঠা ও রকমারী পণ্য।

মহানগর বঙ্গবন্ধু পরিষদের আ’লীগ মনোনীত প্রার্থী লিলির পক্ষে গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

কেসিসি সংরক্ষিত-১০ নারী আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত মহিলা কাউন্সিলর প্রার্থী রেকসোনা কালাম লিলির সমর্থনে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এস এম রাজুল হাসান রাজ্,ু সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক ও শরীফ এনামুল কবির এর পক্ষ থেকে মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্নার নেতৃত্বে ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের গগনবাবু রোড, ট্যাঙ্ক রোড, গ্লাক্সো মোড়, রূপসা ষ্টান্ড রোড, টুটপাড়া মেইন রোড, খানজাহান আলী রোড, রূপসা সন্ধ্যা বাজার, বান্দা বাজার, তালতলা হাসপাতাল রোড, দরোগা পাড়া, খ্রিষ্টান পাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে আগামী ১৩ই ফেব্রুয়ারী কেসিসি সংরক্ষিত-১০ নারী আসনের উপ-নির্বাচনে রেকসোনা কালাম লিলিকে আনারস মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে এলাকার উন্নয়নকে আরো বেগবান করার জন্য ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবি ব্যক্তি বর্গের সহিত গণসংযোগ করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ’লীগের সংস্কৃতিক সম্পাদক ও পরিষদের খুলনা মহানগর উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম বাবলু, সদর থানা আ’লীগ নেতা আলহাজ্ব খান মোঃ কবির হোসেন, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইলিয়াস হোসেন লাবু, পরিষদের সহ-সভাপতি ইঞ্জি. মিজানুর রহমান, কবি স ম হাফিজুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জি. তানভীর আহম্মেদ নয়ন, আলী নূর মাতুব্বর, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, শারাফাৎ উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সরদার, মোঃ ছোমেদ সিকদার প্রমুখ।

ঝনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনই শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে। এদের মধ্যে ৫ জনই যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। কলেজে পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরছিল।

তারা হলেন- কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের হারুন অর রশিদ সোহাগ (২৫), কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মুস্তাফিজুর রহমান কল্লোল (২৪) সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের ইউনুস আলী (২৬)।

নিহত প্রত্যেকের বাড়িতে চলছে শোকের মাতম। শিক্ষা জীবনের শেষ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় প্রাণ গেল তাদের।

কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের সনাতন দাশের মৃত্যুতে পরিবারে চলছে শোকেত মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা-মা। রাজমিস্ত্রীর কাজ করে ছেলেকে পড়ালেখা করিয়েছিলেন বাবা রনজিৎ দাস। বাবা রনজিৎ দাস বলেন, খুব কষ্ট করে ছেলের পড়ালেখার খরচ চালিয়েছি। খেয়ে না খেয়ে তার খরচ দিচ্ছিলাম। একদিন সে চাকরি করে অভাব ঘুচাবে। কিন্তু সেই স্বপ্ন ফিঁকে হয়ে গেছে।

কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের নিহত মুস্তাফিজুর রহমান কল্লোলের ভাই নাসির উদ্দিন বলেন, আমাদের বড় আশা ছিল ভাইকে নিয়ে। বড় আশা করে তাকে লেখাপড়া শিখানো হয়েছে। চালকের অসচেতনতায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল তার। আমার পরিবারের স্বপ্ন ভেঙ্গে গেল।

দুলাভাই আলমগীর কবির বলেন, পরিবার ও সরকার এত টাকা খরচ করে তাদের লেখাপড়া শিখিয়েছে। গাছটি লালন পালন করে মাত্র ফুল ফুটেছে। সে থেকে ফল পাওয়ার আশা ছিল প্রত্যেকের। সেই ফুল অকালে ঝড়ে গেল। এ দায় ভার কার।

উল্লেখ্য, বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় যশোর থেকে মাগুরা গামী জিকে পরিবহনের একটি বাস বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৯ জন ও পরে ৩ জন মারা যায়। আহত হয় অন্তত ১৫ জন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান  জানান, নিহতদের ১২ জনের পরিচয় পাওয়া গেছে। পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় ১৯ জন আটক

 ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার অভিযোগে ১৭ জন বাংলাদেশী ও তাদের সহায়তা করার অভিযোগে দুইজনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বুধবার রাত ১১টার দিয়ে ৫৮ বিজিবি’র বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৩৫-আর হতে বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে ওই ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু রয়েছে। আটককৃতরা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে দুইটি ইজিবাইক জব্দ করে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান বৃহস্পতিবার দুপুরে এক মেইল বার্তায় এসব তথ্য জানান।

এর আগে ৯ ফেব্রুয়ারি জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করেছে ৫৮ বিজিবি। যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে আসা যাওয়ার সময় ১১০ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী ৫ দালালকে আটক করে বিজিবি।

শৈলকুপায় মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ৫ জন নিরিহ গ্রাম বাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার তুলে নিতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় গ্রামবাসী।

এসময় বক্তব্য রাখেন ওই এলাকার কাজী ইয়াসিন, ভুক্তভোগী ইমরানের বাবা ইদ্রিস মিয়া, মা পারুল বেগম, ভাই পলাশ মিয়াসহ অন্যান্যরা।

কর্মসূচীতে বক্তারা অভিযোগ করে বলেন, কাঁচেরকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমরান মিয়া বাবুর ৬ জনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অপহরণ নাটক সাজিয়ে তাদের নামে থানায় মামলা দায়ের করেছেন মনিরুজ্জামান মনির নামের কথিত এক সাংবাদিক। বক্তারা বলেন, গত ২ ফেব্রুয়ারি রাতে শৈলকুপার ধাওড়া গ্রামে কর্মরত কিছু নির্মান শ্রমিক যাদের বাড়ী কাঁচেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। মনিরুজ্জামান মনির রাতে সেখানে থেকে সকালে নিজে রাস্তার পাশে পড়ে থেকে অপহরণ নাটক সাজিয়ে কাঁচেরকোল গ্রামের কয়েক জন নিরীহ মানুষের নামে মামলা করে। মামলা দায়েরের পর এই কটি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্ত’র দাবিও জানান বক্তারা।

ঝিনাইদহের আদালতে আলোচিত বিয়ে

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে বৃহস্পতিবার দুপুরে এক আলোচিত বিয়ে সম্পন্ন হয়। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবু আহসান হাবিবের নির্দেশে ও বিয়ের শর্তে জামিন লাভ করেন নাজমুল হোসেন নামে এক ধর্ষন মামলার আসামী। ছেলে ও মেয়ের আত্মীয় স্বজন ও উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। এ তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী আমিনুর ইসলাম নুরুল। তিনি জানান, গত বছরের জানুয়ারী মাসে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার জাহিদ বিশ্বাসের ছেলে নাজমুল হোসেনের বিরুদ্ধে ধর্ষন মামলা হয়। মামলায় বলা হয় পবহাটী গ্রামের আজিজুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনকে প্রেমের সম্পর্কের সুবাদে পাশবিক নির্যাতন করে নাজমুল। এই মামলা আসামী কারাগারে ছিলেন। এক বছর এক মাস পর ধর্ষিতার সঙ্গে ধর্ষকের বিয়ের শর্তে বৃহস্পতিবার জামিন লাভ করেন নাজমুল। জামিনের পরে আদালতেই কাজী মুফতি আরিফ বিল্লাহর উপস্থিতিতে তিন লাখ টাকার দেন মোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিয়ে সরকার পক্ষের আইনজীবী (পিপি) এড ইসমাইল হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, বিয়ের পর খাওয়া দাওয়া শেষে কন্যা জামাইকে শ্বশুর বাড়িতে পাঠানো হয়। এ ধরণের বিয়ে ঝিনাইদহের আদালতে এই প্রথম বলে আইনজীবীরা জানান।

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী বৃহস্পতিবার সকাল ১০টায় যোগীপোল ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ড সংযোগস্থল মধু ফ্যাক্টরী, বিএনএসবি চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিমিয় করেন।   মতবিনিময়কালে এলাকাবাসী চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র নিকট যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন এবং সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার জোর দাবী জানান। এসময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, মোঃ খাইরুল ইসলাম, গিয়াস উদ্দীন জমাদ্দার, সুফিয়া বেগম, ময়না বেগম, নাসিমা,রুপা, সুরুজ জামান হানিফ, আব্দুর রহমান, মুরাদ মোড়ল,বাবু ফকির, বাকেশি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেগ কামরুজ্জামান, বেগ রাসেল, হাবিবুর রহমান, মৃদুল, বেগ রাসেদুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিসচা’র খানজাহান আলী থানা শাখার মানববন্ধন

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই (নিসচা’র) চেয়ারম্যানকে নৌপরিবহন মন্ত্রী আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে নিসচা’র খানজাহান আলী থানা শাখার মানববন্ধন কর্মসূচী পালিত। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ৪ টায় শিরোমণি খুলনা যশোর মহাসড়কে এ মানববন্ধ কর্মসূচী পালিত হয়। মানববন্ধ কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন খানজাহান আলী থানা নিসচা’র সভাপতি ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন, সফিউল আজম খান ফিরোজ, শাহ হাফিজুর রহমান, মোঃ বাচ্চু শেখ, মোঃ মহসিন, সরদার বিল্লাল হোসেন, ভেমর সরদার, শেখ এমদাদ হোসেন,মিয়া খালিদ হাসান, মিয়া তৌহিদুল ইসলাম,শেখ মুহিবুল্লাহ, শেখ আব্দুস সামাদ, সানোয়ার ইসলাম, মুন শেখ, আশরাফুল, হালিম শেখ, শেখ আবু তালেব, নাসিম সরদার, মোঃ মহিউদ্দিন প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, নিসচা’র কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াজ কাঞ্চনকে নিয়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান এমপি একের পর এক আপত্তিকর , কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে শুধু নিসচা’র কেন্দ্রীয় চেয়ারম্যানকে অপমান করেননি তিনি দেশবাসীকে অপমান করেছেন। অনতি বিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল হোসেনের সোডাউন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজ সেবক মোঃ ফয়সাল হোসেন বৃহস্পতিবার বেলা ৩ টায় যোগীপোল ইউনিয়নের ১,২, ও ৩ নং ওয়ার্ড এলাকার তেলীগাতী পাকার মাথা, খানাবাড়ী, তেলীগাতী সরদার পাড়া, ফকির পাড়া, বুচিতলা, তেলীগাতী বাইপাস সড়ক, রাজাপুর সোডাউন শেষে পাকার মাথা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন। সমাবেশে বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী মোঃ ফয়সাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ রব্বান আলী, তেলীগাতী পূরবী সংঘের সভাপতি আবজাল সরদার, কবির সরদার, ইসলাম শেখ, মনিরুল ইসলাম, জাকারিয়া হোসেন, বকুল কাজী, কাশেম আলী, হোসেন মল্লিক, শহিদুল ইসলাম,  মোঃ মোস্তাফিজুর রহমান রাজা, শেখ এরশাদ আলী, মোঃ শিমুল খান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মামুন, মোঃ জাকির হোসেন, মোঃ নাসির উদ্দিন, মুক্তা, পারভেজ, রাসেল, রোমান, ফেরদাউস, আব্দুল্লাহ, খবির,জনি, জিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গিলাতলা যুব সমাজের উদ্যোগে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টর উদ্বোধন

   ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

গিলাতলা ৫ ও ৬ নং ওয়ার্ড  যুব সমাজের উদ্যোগে ২ দিনব্যাপী ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৩ টায় গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়  । উদ্বোধনী অনুষ্ঠানে খেলার শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন । খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা । বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য আছিয়া আনছার ,  রংধনু যুব সংঘের সভাপতি মোজাফফার হোসেন, প্রজন্ম ৭১ যুব সংঘের সভাপতি এম এ হালিম, খান মোঃ ইদ্রিস আলী, গোলাম পরওয়ার , আলীম হাওলাদার প্রমুখ । আজ  শুক্রবার সমাপনী দিনে খেলার  উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ সেলিম আহম্মেদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ।

ফুলতলায় পূজা উদযাপন পরিষদের কম্বল বিতরণ

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যেগে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে উপজেলা হাবিুবর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুুশান্ত কুমার বৈরাগীর সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সভাপতি কৃষ্ণপদ দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা সহসভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিমান সাহা, রাজীব কান্তি হালদার।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাপস কুমার বোস, প্রনব কুমার বোস, পরিমল কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, দীপ্তি দত্ত, মনিন্দ্রনাথ মন্ডল, বিশ্বনাথ মন্ডল, চন্দন কুন্ডু, চিত্তরঞ্জন মন্ডল, প্রেমচাঁদ দাস, প্রবীর হালদার, শেখর সুর, রবীন কুন্ডু, অশোক মন্ডল, সীতা রানী রায়, অসীত মন্ডল প্রমুখ।

ফুলতলায় ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী’র মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা এম এম কলেজ মোড়ে যশোরগামী ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শুকুর আলী শেখ (৫৬) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। তিনি ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল শেখের পুত্র। ব্যবসায়ী শুকুর আলী ফুলতলা বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। হাইওয়ে থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

ফুলতলায় আকিজ ফাউন্ডেশনের ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল ১৮ ফেব্রুয়ারী থেকে

ফুলতলা প্রতিনিধি

আকিজ ফাউন্ডেশন আয়োজিত ফুলতলার বেজেরডাঙ্গায় অনুষ্ঠিতব্য ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে স্থানীয় মাদ্রাসায় মাহফিল ইন্তেজামিয়া কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক রাজা, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, শেখ রওশন আলী, রবিউল ইসলাম মন্টু, শিল্পপতি আলহাজ্ব হাসান ইমামুল হক ভুইয়া, এএসএফ’র প্রশাসনিক কর্মকর্তা বিধান হোড়, সিকিউরিটি অফিসার মোঃ মোমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাব্বির আহমেদ রানা, কবি শহিদুল ইসলাম, ইউপি সদস্য শেখ মহিউদ্দিন, সৈয়দ বাবর আলী, মোঃ আবজাল হোসেন, ইমদাদ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক রেজাউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, আক্তার হোসেন, মমিন সরদার প্রমুখ।

ফুলতলায় সমাজসেবা কর্মকর্তার সাথে স্বেচ্ছাসেবী সংস্থার মতবিনিময় সভা

ফুলতলা প্রতিনিধি

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার বেলা ৩টায় অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহকারী পরিচালক ড. মোঃ মেহেদি আল মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ মনোয়ার হোসেন, মোঃ আশরাফুল, কবি আনন্দ কুমার স্বর, পারভীন আক্তার, মোঃ শফিউল আজম খান, শেখ মনিরুল ইসলাম, সৈয়দ ইমদাদুল হক, বিদ্যুৎ মজুমদার, শেখ আনোয়ার হোসেন, শেখ লুৎফর রহমান, শেখ আজিজুল ইসলাম প্রমুখ।

ফুলতলায় সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আমিনের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুহুল আমিনের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি রফিকুর রহমান রিপন, মহানগর যুগ্ন সম্পাদক শহিদুল হক মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মোঃ আসলাম খান। যুবলীগ নেতা শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৃনাল হাজরা, আবু তাহের রিপন, শেখ রওশন আলী, কামরুজ্জামান নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, সরদার জাকির হোসেন, ইসমাইল হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, এস কে আলী ইয়াছিন, রবিন বসু, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, আনিস সরদার, আশরাফুল আলম কচি, রবিউল ইসলাম মোল্যা, ইকতিয়ার উদ্দিন সুমন, এস কে সাদ্দাম হোসেন, মিরাজুল ইসলাম বাধন প্রমুখ।

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৫০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ওই বৃদ্ধের নাম হারুনার রশিদ (৭০)। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্ট ও ষ্ট্রোক জনিত রোগসহ নানা উপসর্গ নিয়ে গত ৮ ফেব্রুয়ারী ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সাতক্ষীরার নলতা শরীফে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ

কে এম রেজাউল করিম, দেবহাটা

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, পাবলিক পরীক্ষায় নামের পরিবর্তে রোল পদ্ধতি চালু করা সহ শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মুসলিম রেঁনেসার অগ্রদূত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেপথ্যের কারিগর, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতার গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর তিন ব্যাপী ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ ২৮ মাঘ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আখেরী মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো: আবু সাঈদ রংপুরী।

 আখেরী মোনাজাতে মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশ তথা বিশ্ববাসীকে পরিত্রাণ এবং  পীর কেবলার ভক্তবৃন্দ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। 

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ, ভক্তবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ ও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের রোভার নেতা রোভার সদস্যবৃন্দ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট লিডার ও  স্কাউট সদস্যবৃন্দ, ব্যবসায়ী, আনসার বাহিনী, মোয়াল্লেম, রাধুনী, স্বেচ্ছাসেবক তথা পীর কেবলার লক্ষ লক্ষ ভক্তের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ৫৭ তম বার্ষিক ওরছ শরীফের আখেরী মোনাজাত চলাচলকালীন সকলের মাঝে আল্লাহ আল্লাহ শব্দ ধ্বনিত হয়। 

আখেরী মোনাজাত শেষ হলে বাপজানের মাজার ছেড়ে চলে যেতে হবে, নলতা শরীফের শান্তির সুবাতাস আর পাওয়া যাবে না এমন ভেবে ভক্তবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়েন।

বৃহস্পতিবার সকালে আখেরী মোনাজাতের পূর্বে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর শিক্ষা-দীক্ষা ও কর্মময় জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখেন- সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ ও খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক।

ভক্তের পত্র থেকে পাঠ করেন আলহাজ্জ মো: মনিরুজ্জামান (মোবারক মহল)। ৩০ পারা কোরআন শরীফ খতম করেন হাফেজ মো: হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুলিয়া জামে মসজিদের ক্বারী মো.মনিরুল ইসলাম। আখেরী মোনাজাতে মিলাদ শরীফ, ফাতেহা পাঠ, তাওয়াল্লাদ শরীফ, কেয়াম পরিবেশন ও শেজরা শরীফ পাঠ করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো: আশরাফুল ইসলাম আজিজী।

হামদ্ পরিবেশন করেন ঢাকা আহছানিয়া মিশনের মো: মানছুরুর রহমান। নাত-এ রসুল পরিবেশন করেন মাঘরী আহ্ছানিয়া মিশনের মো: ফিরোজ আলম। মুর্শিদী পরিবেশন করেন নলতা শরীফের মো: আনিছুর রহমান, কোঁড়া আহ্ছানিয়া মিশনের মো: রফিকুল ইসলাম ও নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মো: মাসুম বিল্লাহ। মোনাজাত অনুষ্ঠানে সভাপতি, জেলা প্রশাসক সহ বক্তাগণ বলেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মাজার শরীফে আসলে একটি অন্যরকম শান্তি খুঁজে পাই। তাই ওরছ শরীফে এসে তার শিক্ষা-দীক্ষা ও কর্মময় জীবন থেকে যদি কিছুটা হলেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ওরছ শরীফে আসা সার্থক হবে।

কলারোয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হলো এক হতদরিদ্র ড্রাইভারের ঘর: পুড়েছে নগদ টাকাসহ আসবাবপত্র

আক্তারুজ্জামান কলারোয়া :

সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাক্স ড্রাইভার লাল্টু বাড়িতে অকস্মাৎ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে পরিবারের প্রায় লক্ষাধিক টাকা ও ব্যবহারের যাবতীয় আসবাবপত্র৷ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)  বিকেলে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারসংলগ্ন আব্দুল গফ্ফারের ছেলে ড্রাইভার লাল্টু  ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

স্থানীয় এলাকাবাসী তানজিলা খাতুন জানান, দিনমজুরের অর্থে কোনো রকম দেনাপাওনা করে সাম্প্রতি একটি ঘর করেছে৷  যাতে তার সন্তান ও স্বামী স্ত্রী কোনরকম স্বাচ্ছন্দে বসবাস করছিল৷   অগ্নিকাণ্ডের ঘটনার পরে তার বসবাস করার মতো অবশিষ্ট কোন জিনিস পাওয়া সম্ভব হয়নি যা দিয়ে তার সংসার চলবে৷ এমন কি তার টাকা পুড়ে ছাই  গেছ৷ অগ্নিকাণ্ড হওয়ার পরে ফায়ার সার্ভিসকে দেরিতে ফোন দেয়া হয় তার ভিতরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে৷  প্রশাসন যদি সহযোগিতায় না করে তাহলে ওই পরিবারটি মুখ থুবরে পড়বে৷

পরিবারের প্রধান সদস্য ড্রাইভার লাল্টু জানান,  দুপুরে ঘুমিয়েছিলেন স্ত্রী সন্তাননিয়ে৷  হঠাৎ পোড়ার গন্ধে ঘুম ভেঙে যায়৷ দুই কক্ষ বিশিষ্ট ঘরের একটি ইতিমধ্যে পুড়ে শেষ  হয়ে যায়৷ এলাকাবাসী ও স্থানীয়দের সহযোগিতায় অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করতে করতেই নগদ ৬৫হাজার  টাকা সেলাই মেশিন, টেলিভিশন, বাচ্চার পোশাক বই শীতের শীতের সকল বস্ত্র পুড়ে গেছে৷ কিভাবে রাত্রিযাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তা পরিবর্তে আগের মত সোজা হয়ে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি৷

স্থানীয় ব্রজবাকস্ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল  পরিদর্শন  করেছেন৷ আগামী রবিবার ইউনিয়ন পরিষদে একটি কমিটি গঠন করে অগ্নিকাণ্ডে নিঃশ্ব পরিবারে পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ নেয়া হবে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷

জাতীয় যুব সংহতি’র বহিষ্কৃত নেতাদের স্বপদে ফিরিয়ে আনায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় যুব সংহতির বহিষ্কৃত খুলনা মহানগর শাখার সহ-সভাপিত প্রিন্স হোসেন কালু ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে আনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের-এমপি এবং প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাপা খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑপ্রেসিডিয়াম সদস্য ও খুলনা মহানগর সম্মানীত সদস্য সুশীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, সম্মানীত সদস্য জাহিদ হোসেন জাহাঙ্গীর, সাবেক এমপি মোক্তার হোসেন, জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাশেম, মাহনগর যুগ্ম আহ্বায়ক এড. মাহাতাব উদ্দিন (পিপি), এস এম আল যুবায়ের, শেখ মোঃ নাজমুল কবির সাদী, শাহ মোঃ লায়েক উল্লা, অধ্যাপক গাউসুল আজম, সদস্য সচিব হাজী মোশাররফ হোসেন, সদস্য এস এম আরশাফুল ইসলাম সেলিম, এম এ রব, তৈমুল আলম শাহীন, মাজাহার জোয়ার্দ্দার পান, খান আকরামুজ্জামান, মোঃ কালাচাঁদ, আব্দুর রাজ্জাক হাওলাদার, তোরাবক হোসেন তপু, হুমায়ুন কবির, সেলিম সিকদার, মোঃ জাহিদ, এরশাদুজ্জামান ডলার, নুরুননাহার নমিতা, শহিদুল কাদির উৎসব, অপূর্ব দত্ত নেকু, দেলোয়ার হোসেন লাল, মাসুম হায়দার, আলমগীর হোসেন, এজাজ আহমেদ, আসলাম শেখ, মোঃ রাসেল হোসেন, হানিফ সিকদার, মোঃ শাহাবুদ্দিন, কবির হোসেন দিপু প্রমুখ।

মোরেলগঞ্জে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বি- বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ বিধি মেনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ^াস। প্রশিক্ষক ছিলেন প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস ও বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুুন নাহার রতœা। সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মো. আব্দুল আজিজ হাওলাদার এ বক্তৃতা করেন মো. জাহাঙ্গীর হোসেন হাওলণাদার।  প্রশিক্ষণে মোরেলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ৬০জন কৃষাণ ও কৃষাণী অংশ গ্রহণ করেন। 

সভায় প্রশিক্ষকগন বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের ফলে মাটির উর্ভরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরুপ হচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন মাটির  উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এ জন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্খিত ফসল বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফসল উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরী করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে। কৃষকরা একটু সতর্ক হলেই আসল সার ও জেভাল সারের পার্থক্য বুঝতে পাবেন। প্রশিক্ষণে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র উদ্ভাবিত প্রযুক্তি বিনাচাষে ডিবলিং ও ট্রান্সপ্লান্টিং প্রদ্ধতিতে ভুট্টা চাষ, চারা রোপন পদ্ধতিতে বর্ষাকালিন তরমুজের চাষ, বিনা চাষে গম ও সূর্যমুখী চাষ , কলস সেচ পদ্ধতি , খামার পুকুর প্রযুক্তি, বর্ষাকালে ধানক্ষেতের আইলে সবজি চাষ সম্পর্কে কৃষকদের ধারণা দেয়া হয়। 

বাগেরহাটে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট পৌরসভা নির্বাচনে প্রাচার মাইক ভাংচুর ও দলীয় নেতাকর্মীদের মারপিট করে লাঞ্চিত করার অভিযোগ করেছে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। পরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষ্যে পাল্টা সংবাদ সম্মেলনে সকল অভিযোগ অস্বীকার করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

লিখিত বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে আমি ও আমার পরিবার আজ অসহায় হয়ে পরেছি। কেউ আমার সাথে দেখা বা কথা বললে তাদেরকে হুমকী-ধামকিসহ নানা ভাবে হয়রানী করা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে গত ৩ ফেব্রুয়ারী আমি নির্বাচনী প্রচারনায় শহরের কেবি এলাকায় গেলে শ্রমিকলীগের নেতাকর্মীরা আমাদের উপর চড়াও হয়। আমার সঙ্গে থাকা নেতাকর্মীদের মারপিট করা হয়। গত ২৯ জানুয়ারী নির্বাচনী প্রচারনায় থাকা আমার প্রাচার মাইক ও রিক্স ভাংচুর করা হয়। এসময় রিক্স চালককেও মারপিট করা হয়। এছাড়া গত ১৭ জানুয়ারী আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মীরা আমার বাড়ীতে গিয়ে আমাকে না পেয়ে আমার মা ও বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসব বিষয়ে আমি জেলা রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

বিএনপির সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপির প্রার্থীর করা সকল অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, বাগেরহাট পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের সহিংষতার ঘটনা ঘটেনি। নির্বাচনে বিএনপির প্রার্থীর ভরাডুবি হবে বুঝতে পেরে তারা অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। তারা শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজুবুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ফরাজি বেনজির আহমেদ বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সকল প্রার্থীরাই শান্তিপূর্ণ ভাবে তাদের নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল আমার কাছে লিখিত ভাবে কিছু অভিযোগ দিয়েছিলেন যা তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময় তার সাথে যোগাযোগ করা হলে তিনি আমাকে জানিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে সাইদ নিয়াজ হোসেন শৈবাল তার প্রচার-প্রচারনা চালিয়েছেন।  

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভার (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান  (নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল (ধানের শীষ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচনে কাউন্সিলর পদে করছেন ২০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্ধীতা করছেন। বাগেরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ২০০জন। এর মধ্যে নারী ভোটার ১৯ হাজার ৭৭৯ জন ও পুরুষ ভোটার ১৮ হাজার ৪২১ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট কেন্দ্র সংখ্যা ১৫টি।

বাগেরহাটে নারীদের আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষন শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে যুব মহিলাদের আতœ কর্মস্থানের লক্ষে ১৫ দিন ব্যাপী ব্লক বাটিক ও প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে জাইকার অর্থায়নে এই প্রশিক্ষণে ২০ জন যুব নারী প্রশিক্ষন নিচ্ছেন। বুধবার দুপুরে বাগেরহাট ফাউন্ডেশন মিলনায়তে জেলা মহিলা বিষয় কর্মকর্তা মনোয়ারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বার্হী অফিসার মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

বাগেরহাটে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় যুবলীগের গনসংযোগ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমানের পক্ষে গনসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে সাধনার মোড়, ফলপট্টিসহ বিভিন্ন স্থানে গন সংযোগ শেষে রাহাতের মোড়ে এসে পথসভায় মিলিত হন গনসংযোগকারীরা।বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ রফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোদ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান, সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, বাগেরহাট জেলা যুবলীগের ফারুক তালুকদার, শাহ নেওয়াজ মোল্লা দোলন, মীর জায়েসী আশরাফি জেমস, হুমায়ুন কবির পলি, লিটন সরকার, দেবাশীষ দাম, টিটু কাজীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই আজকে নৌকার পক্ষে জোয়ার এসেছে। তাই সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রচার প্রচারন চালিয়ে যেতে হবে। বিপুল ভোটে নৌকা প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

খুবির অভ্যন্তরীণ বিষয়ে ক্যাম্পাসে বহিরাগতদের তৎপরতায় কর্তৃপক্ষের গভীর উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে যে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে বহিরাগত কিছু ব্যক্তি/সংগঠন ক্যাম্পাসের অভ্যন্তরে এসে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এ তৎপরতা খুলনা বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ, ঐতিহ্য ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে এহেন সকল কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছে। অন্যথায় এরূপ কর্মকা-ের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্যসেবা প্রদানে খুবির সাথে ইউনাইটেড হাসপাতালের চুক্তি স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানে ঢাকার ইউনাইটেড হাসপাতালের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং ইউনাইটেড হাসপাতালের পক্ষে কমিউনিকেশন এন্ড বিজনেস বিভাগের পরিচালক ডাঃ সাগুফা আনোয়ার। চুক্তিপত্রের কপি আজ ১১ ফেব্রুয়ারি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর এস এম জাহিদুর রহমান, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক ও একাডেমিক প্রধান এবং সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা নির্ধারিত শর্ত সাপেক্ষে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা পাবেন। প্রাথমিকভাবে এই চুক্তি এক বছর কার্যকর থাকবে। পরবর্তীতে তা বৃদ্ধি করা হবে।

আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন খুবির শিক্ষক কর্মকর্তা কর্মচারিরা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিরা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনার পরিপ্রেক্ষিতে এ সুবিধা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ভ্যাকসিন গ্রহণেচ্ছুক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। স্বাস্থ্য বিভাগ ছাড়াও রেজিস্ট্রেশন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে সহযোগিতা পাওয়া যাবে।

যশোরে ইয়াবা উদ্ধার গ্রেফতার-২

যশোর অফিস

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যশোর কোতয়ালি মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিযে ৩০৫ পিস ইয়াবাসহ  দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়া (ওরিয়ন আবাসিক হোটেলের পিছনে) মাহমুদুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মশিউর রহমানের ছেলে আশিকুর রহমান ও ঝিকরগাছা উপজেলার মনোহরপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত শামনুর  আলী বিশ^াসের ছেলে মোঃ শমসের।

জেলা গোয়েন্দ শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, বুধবার ১০ ফেব্রুয়ারী রাত পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এসআই শামীম হোসেন,এএসআই শফিকুল ইসলামসহ একটি চৌকসটিম দ্রুত শহরের বেজপাড়া চার খাম্বার মোড় সংরগ্ন ওরিয়ন আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে আশিকুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২শ’ ৫৫পিস ইয়াবা উদ্ধার করে। অপর দিকে,ডিবি’র এসআই আরিফুল ইসলাম,এএসআই আমিনুল ইসলামসহ একটি চৌকসটিম বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬ টায় ঝিকরগাছা উপজেলার  কায়েমকোলা বাজার টু ছুটিপুর গামী রোডের পালবাড়ী মোড়স্থ নূর আলম এর সারের দোকানের সামনে থেকে শমসেরকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৫০পিস ইয়াবা উদ্ধার করে। আলাদা ইয়াবা উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানা ও ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে জখমের ঘটনায় মামলা

যশোর অফিস

দিন দুপুরে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুরবান আলী পচাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখমের ঘটনায় চার সন্ত্রাসীর নামসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আহত কুরবান আলী পচার ভাই যশোর শহরের কাজীপাড়ার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর  হোসেন বাদী হয়ে বুধবার  বেলা আড়াইটায় কোতয়ালি মডেল থানায় মামলা করেন। আসামীরা হচ্ছে,ধর্মতলার মৃত আব্দুল খালেকের ছেলে আমিরুল রহমান, এইক এলাকার  চন্টু  মিয়ার ছেলে মোঃ পিরু, রানা,মিরুসহ অজ্ঞাতনামা ২/৩জন।

জাহাঙ্গীর আলম তার মামলায় বলেছেন,তার ভাই কুরবান আলী পচার সাথে গত ৯ ফেব্রুয়ারী সন্ধায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের আসামীদের সাথে কথা কাটাকাটি হয়। পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা ১০ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টায় শহরের পুরাতন কসবা ছাত্রা বাসের গেইটের বিপরীতে সেবা সংঘবদ্ধ পোষ্ট অফিসের সামনে পাকা রাস্তা পশ্চিম পাশের্^ আমিরুল  রহমানের হুকুমে সকল আসামীরা গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ী মারপিট করে প্রাণনামের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পচাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে পরে সেখানতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগন ঢাকায় রেফার্ড করেন।

যশোরে মায়ের দেয়া স্বাক্ষীতে পুলিশের এসআইয়ের দন্ড

যশোর অফিস

যৌতুকের মামলায় মায়ের সাক্ষ্যে ছেলে আজম মাহমুদ নামে এক পুলিশ অফিসারের তিন বছরের কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক নিলুফার শিরিন এ রায় দেন। রায় ঘোষণা শেষে বিচারক দন্ডিত আজম মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পিপি মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আজম মাহমুদ মামলার কারণে সাময়িক বরখাস্ত হয়ে সর্বশেষ কুষ্টিয়ার পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। তিনি যশোরের মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের বজলুর রশিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকার একরাম আলীর মেয়ে রাবেয়া আক্তারকে বিয়ে করেন আজম মাহমুদ। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন আজম। পুলিশের এএসআই পদে পদোন্নতি পাওয়ার জন্য দেড় লাখ টাকা যৌতুক হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে এসআই পদে পদোন্নতির জন্য ফের পাঁচ লাখ টাকা যৌতুক নেন। এরপরও নির্যাতন বন্ধ হয়নি। আজম চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কর্মরত থাকলেও স্ত্রী সন্তানকে নিয়ে যেতেন না। সর্বশেষ আজম ২০১৮ সালে সাতক্ষীরার কলারোয়া থানায় চাকরিকালে জান্নাতুল নামে এক নারীকে বিয়ে করেন। এ বিষয়ে আপত্তি তোলায় ফের নির্যাতন শুরু হয় রাবেয়ার ওপরে। সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুন দ্বিতীয় স্ত্রীর বিষয় নিয়ে গোলযোগ হওয়ায় তিনি রাবেয়াকে বেধড়ক মারপিট করেন। ওইসময় সাফ জানিয়ে জানিয়ে দেন পাঁচ লাখ টাকা এনে না দিলে তাকে নিয়ে সংসার করবেন না। এমনকী বাড়ি থেকে বেরও করে দেওয়া হয় রাবেয়াকে। এ কারণে রাবেয়া আক্তার স্বামী, শ্বশুরসহ ছয়জনকে আসামি করে ২০১৯ সালের ১১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে যৌতুকে মামলা করেন। পরবর্তীতে আদালত আজম মাহমুদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, এ মামলায় আজম মাহমুদের বিরুদ্ধে তার গর্ভধারিণী মা ফিরোজা বেগম সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতে পুত্রবধূর ওপর গা শিউরে ওঠা নির্যাতনের বর্ণনা দেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজম মাহমুদকে বিচারক তিন বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণা শেষে বিচারক দন্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর অফিস

যশোর শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকায় আইরিন সুলতানা রিনি (৩৫) নামে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর স্বামী পিয়াস তাকে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের দাবি। তার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

নিহতের ভাই গিয়াসউদ্দিন গিয়া জানান, তার বোনাই পিয়াস একজন মাদকাসক্ত। সে প্রায়ই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

বৃহস্পতিবার সকালে তার বোন মোবাইলফোনে তাকে জানায়- পিয়াস আজও তার সঙ্গে ঝগড়াফ্যাসাদ করছে। এরপর দুপুরে তিনি জানতে পারেন বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে বোনের মরদেহ দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মেয়ে জাফরিন (৮) জানায়, সকালে মায়ের সঙ্গে বাবার ঝগড়া চলাকালে তাকে পাশের ঘরে আটকে রাখা হয়। এরপর কী হয়েছে তা সে বলতে পারে না।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন খান বলেন, পরিবারের দাবি- তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। ওই গৃহবধূর গলা ও পিঠে আঘাতের চিহ্ন ও তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

কোতোয়ালি থানার এসআই অহেদুজ্জামান বলেন, নিহতের সুরতহাল রিপোর্টের কাজ চলছে। হত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

যশোরে শিক্ষা অফিসের ভুলে প্রণোদনা পেলনা চৌগাছার ২৪৬ জন শিক্ষক

যশোর অফিস

যশোর জেলা শিক্ষা অফিসের ভুলে চৌগাছার ননএমপিও স্কুল-কলেজের ২৪৬ জন শিক্ষকদের প্রণোদনার টাকা আটকে রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠালেও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিকেএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুজ্জামান আগা খান জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনাকালে ননএমপিও শিক্ষকদের পাঁচ হাজার ও কর্মচারীদের আড়াই হাজার টাকা প্রণোদনা দেয়া হয়। জেলা শিক্ষা অফিস ভুল করে চৌগাছা উপজেলার ২৪৬ জন শিক্ষকের তালিকা না পাঠিয়ে শার্শা উপজেলার তালিকা দু’বার পাঠায়। যে কারণে চৌগাছার শিক্ষকরা বাদ পড়ে যায় এবং শার্শার ননএমপিও শিক্ষকদের নামে দু’বার টাকা আসে। যার একাংশ জেলা প্রশাসক দপ্তরে আটকা পড়ে আছে। অবিলম্বে ভুল সংশোধন করে প্রণোদনার শিক্ষকদের অর্থ প্রদানের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে শেখ মুজিব ম্যারাথন প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন- ২০২১ এর ডিজিটাল ম্যারাথন আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, পরি সংখ্যান অফিসার শ্মশান মন্ডল, হিসাব রক্ষণ অফিসার শেখ তাজুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রভাষক রতন অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২২ ফেব্রুয়ারি আশাশুনিতে সেনা বাহিনীর তত্ত্বাবধানে ম্যারাথন দৌড় অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহীদের ২০ ফেব্রুয়ারির মধ্যে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে তথ্য সেবা কেন্দ্র হতে অন লাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনুষ্ঠান সফল করতে ইউএনও মীর আলিফ রেজাকে আহবায়ক ও স ম সেলিম রেজা সেলিমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে!

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। রোগিরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের খোঁজ না পেয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে বাধ্য হচ্ছে।

হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছিল। মাত্র ৩ জন চিকিৎসক অমানসিক কষ্ট করে চিকিৎসা দিয়ে এসেছেন। তখন বর্তমানের মত এতটা অবহেলার চিত্র দেখা যায়নি। বর্তমানে ১১ জন চিকিৎসক এখানে পোষ্টিং নিয়ে এসেছেন। প্রতিদিন নিয়মিত ভাবে চিকিৎসক ডিউটি বন্টন করা হয়ে থাকে। কিন্তু চিকিসকদের দায়িত্ব পালনে অবহেলার কারনে রোগিদেরা চিকিৎসা না পেয়ে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে হাসপাতালের উপর রোগিদের আস্থা হারাতে বসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার হাসপাতালে দায়িত্ব পাওয়ার পর থেকে তার সুদক্ষতার কারণে হাসপাতালের চিত্র পরিবর্তন হয়েছে। অবকাঠামোগত ও হাসপাতাল কমপাউন্ডের চিত্র নান্দনিক হয়েছে। চিকিৎসা সেবার মান উন্নয়নে আনা হয়েছে নতুন নতুন ব্যবস্থা। এতে রোগিদের আস্থা ফিরে আসলেও তার অনুপস্থিতি ও বিভিন্ন সময় সুযোগ কাজে লাগিয়ে কর্তব্যরত চিকিৎসকদের কারো কারো অবহেলায় চিকিৎসা সেবা থমকে যেতে বসেছে। ঘন্টার পর ঘন্টা রোগিরা বসে থাকলেও চিকিৎসকদের দেখা না পেয়ে তাদের অনেককে ফিরতে হয়ে থাকে।

বৃহস্পতিবার এমন অভিযোগের সত্যতা জানতে একদল সাংবাদিক হাসপাতালে গমন করেন। তখন বেলা পৌণে ১২ টা। হাসপাতালে গিয়ে দেখা যায় ইমার্জেন্সিসহ তাদের চেম্বারে কোন চিকিৎসক নেই। ইউএইচএ ছুটি নিয়ে বাড়িতে গেছেন। এসুযোগে চিকিৎসকরা কর্মস্থলে না থাকায় রোগিরা লাইনে বসে আসেন। অসংখ্য রোগির মধ্যে দুর্গাপুর গ্রামের হালিমা খাতুন, পারভীন, শ্রীকলস গ্রামের মর্জিনা খাতুন, আশাশুনির রাফেজা খাতুন, রহমত গাজী, জালাল গাজী, আবুল হোসেন, সিরাজ গাজীসহ রোগিরা জানান, তারা বেলা ১১ টা কিংম্বা আগে পরে হাসপাতালে এসেছেন। বেলা সোয়া ১ টা পর্যন্ত তাড়া অপেক্ষায় থাকলেও কোন চিকিৎসককে না পেয়ে অপেক্ষা করে রয়েছেন। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চিকিৎসকের খোজ না পেয়ে ফিরতে বাধ্য হয়েছে।

এব্যাপারে খবর নিতে ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকারের মোবাইলে রিং করলে বন্ধ পাওয়া যায়। সিভিল সার্জন মহোদয়ের সাথে মোবাইলে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, ইউএইচএ ছুটিতে থাকায় আরএমও ডাঃ দীপন বিশ্বাস দায়িত্বে আছেন। তারা অনুপস্থিত থাকলে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এরপর আরআমও দীপন বিশ্বাসের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, তিনি দ্বিতীয় তলায় আছেন। ইমার্জেন্সিতে ২ জন চিকিৎসকের দায়িত্ব আছে। কোন ডাক্তার ইমার্জেন্সিতে নাই বললে তিনি বলেন, আমি আসছি, দেখি কি হয়েছে। কিন্তু তিনি দীর্ঘক্ষণ আসেননি। এব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আশাশুনির ক্যান্সার আক্রান্ত নছিমার পাশে ইউএনও

আশাশুনি প্রতিনিধি

বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ নাছিমা খাতুনকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি রোগিকে দেখতে যান।

আরার গ্রামের মৃত মুনছুর আলী মালীর ছেলে দিনমুজুর রবিউল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী নাছিমা খাতুন (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং নাছিমার চিকিৎসার জন্য সার্বিক সাহায্য করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি গৃহবধূ নাছিমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এসময় উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ, আশাশুনি প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন ও এম এম নুর আলম, রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক বিএম আলাউদ্দীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ফকরাবাদে ক্রিসেন্টের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ফকরাবাদে ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ফকরাবাদ সরকারী প্রথমিক বিদ্যালয়ে এ কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়।

জাগোনারী, কোডেক ও দাতা সংস্থা অক্সফ্যাম এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা ক্রিসেন্ট এর আয়োজনে ৪ ও ৫ নং ওয়ার্ডে  ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং-এ সভাপতিত্ব করেন, পিআইসি কমিটির সভাপতি মহিলা মেম্বার শিখা রানী মন্ডল। প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য বর্ণনা করেন এবং উপকারভোগী নির্বাচনের কৌশল বর্ণনা করেন। সর্বশেষে উপস্থিত সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহের মাধ্যমে প্রাথমিক উপকারভোগীর তালিকা প্রস্তুত করা হয়।  সভায় উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা, ইউপি সদস্য হাফেজ রুহুল আমীন, নীলকণ্ঠ গাইন। সভায় ফকরাবাদ সরকারী প্রথমিক বিদ্যালয় সভাপতি হীরণময় মন্ডল, সহকারী শিক্ষক সমীরণ মন্ডল ও প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর গুলশান আরা, কামরুজ্জামান ও শেখ জাকিউর রহমান জ্যাকি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল।  প্রকাশ থাকে যে উক্ত প্রকল্পের আওতায় বড়দল ইউনিয়নে আম্পানে ক্ষতিগ্রস্থ  ৩০০ পরিবারকে সুনির্দিষ্ট কাজের জন্য ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হবে।

বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় বুধহাটা গাজী মার্কেটের ২য় তলায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতি সচিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বিকাশ চন্দ্র বাছাড়কে আহ্বায়ক, জ্বলেমিন হোসেনকে সদস্য সচিব এবং  গোলাম মোস্তফা, হাসান ইকবাল মামুন, ইয়াসিন আরাফাতকে সদস্য করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শ্রীউলায় চেয়ারম্যান সাকিলের উঠান বৈঠক

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ উঠান বৈঠকের আয়োজন করে এলাকাবাসী।

ইউনিয়নের ঢালিরচক উত্তর পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। শিক্ষক দৈব চরন ঢালির সভাপতিত্বে বৈঠকে সাবেক ইউপি সদস্য দূর্গাপদ ঢালি, জগদীশ ঢালি, বিরাজ ঢালি, অভিজিৎ ঢালি, ধর্মদাশ ঢালি, সুনিল কৃষ্ণ ঢালি, শিক্ষক সৌমিত্র কুমার বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

কাদাকাটিতে দক্ষিণা কালিপূজা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে শ্রী শ্রী দক্ষিণা কালিপূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ পূজা অনুষ্ঠিত হয়।

টেংরাখালী ও কবিরকিনী মহা শ্মশানে পঞ্চগ্রাম মহা শ্মশান পূজা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ। মহা শ্মশান কমিটির সভাপতি তারক চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক মন্ডলের নেতৃত্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, টেংরাখালী, করচাখালী, ঝিকরা, তালবাড়িয়া, যদুয়ারডাঙ্গা গ্রামের ভক্তবৃন্দ।

যুব সংহতির খুলনা জেলার সাধারণ সম্পাদক ডলারের শাশুড়ীর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব সংহতি খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম ডলারের শাশুড়ী মাহফুজা বেগম (৭৪) আজ সকাল ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, পুত্রবধূ, জামাত, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑজাপা’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, উপদেষ্টা সাবেক চেয়ারম্যান শেখ ছদর উদ্দিন, জেলা সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ডাঃ আবুল কাশেম, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মোতয়ালী, রিয়াজ হাওলাদার, ফরহাদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ম সাধারণ মোঃ জাহাঙ্গীর হোসেন, জি এম বাবুল, শামসুল হুদা খোকন, মোঃ জিয়াউল হক সরদার, সহ-যুগ্ম সম্পাদক শাহজাহান আলী সাজু, সাংগঠনিক সম্পাদক সাইদ মোড়ল, মোঃ নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক রহমত আলী খান, ডুমুরিয়ার আহ্বায়ক সবুর মাস্টার, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান লিটু, কয়রার সদস্য সচিব আঃ সালাম গাজী, দিঘলিয়ার সভাপতি এড. লুৎফার রহমান, তেরখাদার আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব বেল্লাল হোসেন খান, রূপসার আহ্বায়ক মোঃ আজিজ, বটিয়াঘাটার সাধারণ সম্পাদক এড. প্রশান্ত কুমার, দাকোপ সভাপতি নারায়ণ চন্দ্র, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মোল্লা, পাইকগাছা পৌরসভা সভাপতি গাজী সামাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাপা নেতা সুলতান মাহমুদ প্রমুখ।      

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য: এমপি আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকেরা জাতির বিবেক। বুধবার (১১ ফেব্রুয়ারি)) দুপুর ২টায় পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর কলেজের পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিনগর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ দিবাকর মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দেলুটি আ’লীগের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিনগর কলেজের প্রতিষ্ঠাতা সমরেশ হালদার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, আ’লীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, আবুল হোসেন গাজী, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, দিজেন্দ্রনাথ মন্ডল, বিদ্যুৎ কুমার বিশ্বাস, রাম টিকাদার, অঞ্জন মন্ডল, মিনা রানী, দীপ্তি রানী, মশিউর রহমান, নাজমা কামাল, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা  রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, মাসুদ, অহিদুর, রাকিব হোসেন প্রমুখ।

জিয়াউর রহমানের খেতাব কেড়ে সরকার আগুন নিয়ে খেলছে: মোর্ত্তজা

খবর বিজ্ঞপ্তি:

খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা বলেছেন, আল জাজিরার প্রতিবেদনে মধ্যরাতের ভোটে ক্ষমতা দখলকারী মাফিয়া সরকারের মুখোশ খুলে গেছে। দেশে-বিদেশে ধিকৃত হাসিনা সরকার জনগনের দৃষ্টি সরাতে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার চক্রান্ত করছে। তিনি বলেন, ইতিহাস জিয়াউর রহমানের অবস্থান নির্ধারণ করে দিয়েছে। তাকে কেউ হেয়প্রতিপন্ন করতে পারবেনা। বরং যারা সেই চেষ্টা করবেন, তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করার জন্য সরকারকে পরামর্শ দিয়ে বলেন, বিদায়ের ঘন্টা বেজে উঠলে আপনাদের জন্য কান্না করার লোক খুঁজে পাওয়া যাবেনা।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম এর খেতাব কেড়ে নেয়ার প্রতিবাদে খুলনায় মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের অন্যান্য দাবির মধ্যে ছিল হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা প্রদান ও দলের বানিজ্য সম্পাদক সালাউদ্দিন আহম্মেদকে অযথা কারাগারে প্রেরণের প্রতিবাদ।

নির্ধারিত সময়ের আগে থেকেই সমাবেশস্থল ছিল বিপুল সংখ্যক পুলিশের দখলে। তাদের আচরণ ও সশস্ত্র অবস্থান জনসাধারণের মধ্যে আতংক ছড়ায়। তবে সময়ের সাথে সাথে বিভিন্ন স্থান থেকে শ্লোগানে মুখরিত একের পর এক মিছিল আসতে থাকলে পুলিশ পিছু হঠতে বাধ্য হয়।

যুবনেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, হাফিজুর রহমান হাফিজ, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।

মহানগর ও জেলা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এহতেশামুল হক শাওন, আজিজা খানম এলিজা, মাসুদ পারভেজ বাবু, মিরাজুর রহমান মিরাজ, রফিকুল ইসলাম বাবু, শরিফুল ইসলাম বকুল, সরদার আব্দুল মালেক, মিজানুর রহমান, মতিয়ার রহমান বাচ্চু। যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামীম কবির, এস এম কামাল হোসেন, হেলাল আহমেদ সুমন। যুবদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, আব্দুল আজিজ সুমন, নাদিমুজ্জামান খান জনি, আয়ুব মোল্লা, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, শফিকুল ইসলাম বাচ্চু, সোহেল মোল্লা, সোলায়মান মোল্লা, রিয়াজ মোল্লা, শরিফুল ইসলাম শরিফ, সালাহউদ্দিন মোল্লা বুলবুল, হারুনর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, সন্দীপ চট্টোপাধ্যায, হাবিবুর রহমান বেলাল, মোস্তাফিজুর রহমান, শেখ হেলালউদ্দিন, জিয়াউর রহমান জীবন, কামাল হোসেন, এম এম জসীম, নাজমুল হোসেন কবু, জসীমউদ্দিন ডেভিড, জোবের আলম তুয়াজ, শাকেরুল ইসলাম সুমন, রবিউল ইসলাম রবু, সোহেল রানা, আরিফুর রহমান সোহেল, সাদ্দাম বিশ^াস, মেহেদী হাসান বাপ্পী, জি এম বাবুল, খািন শাহিনুর রহমান শাহিন। মহিলা দল নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সেতারা সুলতানা, নিঘাত সীমা, সোনিয়া খান, নাসরিন হক শ্রাবণী। স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান রনু, জাকির হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, আলহাজ আলামিন হোসেন, মুহিদুল ইসলাম, মোশারফ শিকদার, নিয়াম মল্লিক, রফিকুল ইসলাম, মিজান সরদার, আলামিন তালুকদার। শ্রমিক দলের পক্ষে খান ইসমাইল হোসেন। মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল নেতা সজীব তালুকদার। সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে তারেকুল ইসলাম তারেক, খাযরুজ্জামান সজীব, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মইদুল হক টুকু। মহানগর ও জেলা ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা তুহিন, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি,হুমায়ুন কবির রুবেল, মহিদুল ইসলাম সোহাগ, তানজীর আহমেদ মিশু, মো” সোহেল রানা, মো’ ইমরান হোসেন, ইস্তিয়াক আহমেদ ইশতি, মোল্লা সোহেল, রাজিব খান, কে এম হেলাল, সিরাজুল ইসলাম সানি, আজমাইন হোসেন রাসেল, শাকিল আহমেদ, নাইম হাসান হাসিব, মুকুট, রিফাত, ত্বোহা, নাইম প্রমুখ।

সিটি মেয়রের সাথে দাদা ম্যাচ কাদেরীয়া জামে মসজিদের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বাদ এশা দাদা ম্যাচ কাদেরীয়া জামে মসজিদের নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন কাদেরীয়া জামে মসজিদের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মফিদুল ইসলাম টুটুল, চৌধুরী রায়হান ফরিদ, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, এ্যাড. ফারুক হোসেন, মো. সিহাব উদ্দিন, মো. শহিদুল ইসলাম, মাওলানা মো. নুরউল্লাহ, মাওলানা মো. লোকমান হোসেন, মাওলানা হাবিবুর রহমান সহ মসজিদ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

উন্নয়নের জন্য সৎ, যোগ্য, পরোপকারী লিলিকে ভোট দিন: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করে। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের অধিকার আদায়ে ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। আওয়ামী লীগ জনগনের উন্নয়নে বিশ^াস করে বলেই কেসিসি সংরক্ষিত-১০ আসনের জন্য সৎ, যোগ্য প্রার্থী রেকসোনা কামাল লিলিকে মনোনয়ন দিয়েছে। তিনি ওয়ার্ডের জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, উন্নয়নের জন্য সৎ, যোগ্য, পরোপকারী লিলিকে ভোট দিন। যাতে করে লিলি আপনাদেরকে সাথে নিয়ে ২৯, ৩০, ৩১ নং ওয়ার্ডে আপনাদের কাঙ্খিত উন্নয়ন করতে পারে।

গতকাল বৃহস্পতিবার ২৯, ৩০, ৩১ নং ওয়ার্ডে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা খান কবির, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসন’র সভাপতিত্বে এবং এ্যাড শামীম মোশারফ, নজরুল ইসলাম তালুকদার ও মো. শিহাব উদ্দিন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জোবায়ের আহমেদ খান জবা, শেখ ফারুক হাসান হিটলু, মো. মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আরিফ আহমেদ মিঠু, চৌধুরী রায়হান কবির, একেএম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, জিয়াউল ইসলাম মন্টু, বাবুল সরদার বাদল। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. জেসমিন আক্তার জলি, এস এম মনিরুজ্জামান মুকুল, কামরুল ইসলাম, রেকসোনা কালাম লিলি, কাজী নজরুল ইসলাম, গোলাম হায়দার বুলবুল, সাহেব আলী, খেলাফত হোসেন মন্টু, কাজী আমজাদ হোসেন টিপু, ফকির টুটুল ইসলাম, মো. জাহিদ হোসেন, জাফর আহমদ রাজা, মনিরুল ইসলাম মনি, শেখ মনিরুল ইসলাম মনি, বাবুল খান, আব্দুল ওয়াদুদ, মো. শহীদুল হাসান শহীদ, মো. আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক, এমডি রাজু আহমেদ, মো. আমিরুল ইসলাম বাবু, শেখ হারুন মানু, সেলিম হাওলাদার, নুরে আলম সিদ্দিকী লিটু, কাজী লিটন, শাফি আক্তার, মাসুদা খানম পাখি, ইলিয়াস হোসেন লাবু, মুস্তাইন বিন চঞ্চল, ফেরদৌসী আলম রীতা, সবনম মুস্তারী বকুল, আবুল খায়ের কামাল, বিবেক বোষ, নজরুল ইসলাম নজু, এম এ মানু, এম এ হাসিব, আজিজুল তালুকদার, সেলিম হাওলাদার, ফারুক হাসান তুরান, আলহাজ¦ আব্দুল মালেক, হুমায়ুন কবির খান, তৌহিদুর রহমান লিটন, জামিল আক্তার, ডাঃ জি এম সাঈদ, হুসাইন মো. জাহাঙ্গীর, এস এম আব্দুস সামাদ, ইদ্রিস শেখ, কাজী আমজাদ হোসেন টিপু, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদল ইসলাম সুজন, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, ইনামুল কবির, ইমরান মোল্লা, নাসরীন কাজী, তুষার সরকার, আলামিন কবির, রাজু, শিরিন খানম, মনিরুল ইসলাম মনি, আব্দুল কুদ্দুস জমাদ্দার, তানভির হাসান, আব্দুস সাত্তার, মো. আক্তারুজ্জামান, লাভলি বেগম, নুর আলম, তহুরা শামসু, কাবিরী মোস্তফা, আজিজুল, তানিয়া, লিনা, আব্দুল কাদির সৈকত সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এ্যাড. সাইফুলের গনসংযোগ

খবর বিজ্ঞপ্তি:

খুলনা আইনজীবী সমিতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ৩০নং ওয়ার্ডের মরিয়ম পাড়া, দাদা ম্যাচ ফ্যাক্টরী, চাঁনমারী বাজার সহ ২৯ ও ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা চৌধুরী রায়হান ফরিদ, শেখ ফারুক হোসেন, মো. সিহাব উদ্দিন, নাছরিন আক্তার, আইরিন খানম, আসাদুজ্জামান, ওলি উল্লাহ, আব্দুল জলিল, কে এম চঞ্চল, সোলেমান শিকদার, মাহবুব খন্দকার, নাঈমুর রহমান, কহিনুর বেগম, আমান উল্লাহ খান কচি, আশরাফুল আলম, খান বজলুর রহমান, মো, হানিফ, হিমু চৌধুরী, নাছের উদ্দিন বাদশা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এসময়ে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন তিন ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে।

বাবুল রানার সাথে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির নেতৃবৃন্দের ও ভক্তদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথ। খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন, রবার্ট নিক্সন ঘোষ, মো. সিহাব উদ্দিন, ইখতিয়ার উদ্দিন মোল্যা, সন্ধ্যা বিশ^াস, মুক্তা শীল, ভোলানাথ দত্ত, অসিম সরদার, নুরে আলম সিদ্দিকী, পুরোহিত, সুরেশ চক্রবর্তী, নারায়ণ দাশ সহ মন্দির কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।