সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে ৫,৬ ও ৭ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সামছুন্নাহার বীনা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একইভাবে প্রতিদ্বন্দি প্রার্থী কেউ না থাকায় ৫ নং ওয়ার্ড থেকে মনিরুজ্জামান রিংকুও বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাাচিত হয়েছেন। চলমান পঞ্চম ধাপের তফশীল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার ৫ নম্বর ওয়ার্ডে রিংকুর প্রতিদ্বন্দি প্রার্থী আলমগীর হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে অন্য প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় আগেই বীনা —বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর হয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে মনিরুজ্জামান রিংকুর প্রতিদ্বন্দি প্রার্থী আলমগীর হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ হিসাবে ওই ওয়ার্ডে রিংকু একক প্রার্থী হওয়াতে তিনি বিনাপ্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত হন। একইভাবে ৫,৬ ও ৭ নং সংরক্ষিত ওয়াডের্র শামসুন্নাহার বীনা একক প্রার্থী হওয়ায় তিনিও বিনাপ্রতিদ্বন্দিতায় কাউন্সিলর হন। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী এ পৌরসভার ভোট গ্রহন অনুষ্টিত হবে। মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন। নির্বাচন সফল করতে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।











































