Home আঞ্চলিক সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা

সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা

46

স্টাফ রিপোর্টার:

খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

স্মরণসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান,  আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান , মোহাম্মদ মিলন, ক্লাবের ইউজার সদস্য মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।