বেডস ও কেজিএফ এর উদ্যোগে দাকোপে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার বেলা ১১টায় বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর আয়োজনে কোরিয়া গ্রীন ফাউন্ডেশন (কেজিএফ) এর আর্থিক সহায়তায় খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের পশ্চিম ঢাংমারী গ্রামে মাসব্যাপী ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই মাসব্যাপী ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমে ২০,০০০ ম্যানগ্রোভের চারা রোপন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ম্যানগ্রোভের গুরুত্ব, ম্যানগ্রোভ রোপণ পদ্ধতি ও অন্তবর্তীকালীন পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়। এই আলোচনা শেষে, স্থানীয় জনগোষ্ঠীর স্বস্তস্ফূর্ত অংশগ্রহণে ১০০০ ম্যানগ্রোভের চারা রোপণ করা হয় এবং তারা এই মাসের ভিতর বাকী ১৯০০০ ম্যানগ্রোভের চারা রোপণে ও দীর্ঘমেয়াদি সংরক্ষণে সংকল্পবদ্ধ হন। এই কার্যক্রমে অংশগ্রহণ করেন ৫০ জন স্থানীয় জনগোষ্ঠী, বেডস্ এর প্রধান নির্বাহী জনাব মাকছুদুর রহমান; মোঃ সাহনেওয়াজ হোসেন, প্রকল্প ব্যবস্থাপক; এম. সাবরিন আহমেদ, ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার; কপিল বিশ্বাস, পাবলিক রিলেশন অফিসার; মোঃ নাহিদ হাসান, রিসার্স অফিসার; রজত শুভ্র গাইন, ফিল্ড এ্যাডভাইজার এবং মাঠকর্মী হরোপ্রসাদ সরকার ও বিশ্বজিত গাইন।
নারীদেরকে মুল্যায়িত করার জন্য আমাদের প্রত্যেককে ঐক্য-বদ্ধ হয়ে কাজ করতে হবে -শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জাতির জনকের সুযোগ্য তনয়া আওয়ামী লীগ সভাপতি ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অগ্রণী ভূমিকা রেখেছেন। নারীদেরকে মুল্যায়িত করার জন্য আমাদের প্রত্যেককে ঐক্য-বদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই কেসিসির সংরক্ষিত -১০ ( ২৯,৩০ও ৩১ নং ওয়ার্ড) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসনা কামাল লিলির আনারস প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। যাতে এ আসনের কোন নারী তদের অধিকার থেকে বঞ্চিত না হয়। গতকাল বিকাল ৫টায় নগরীর ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আনারস প্রতিকের পক্ষে গণসংযোগ কালে একথা বলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্মÑ সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম, শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা পরিষদ সদস্য জয়ন্তি রাণী সরদার, খুলনা জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, মাহাফুজুর রহমান সোহাগ, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, তাপস জোয়াদ্দার, জেলা ছাত্রলীগ নেতা কাজী নাজিব, কবিরুল ইসলাম, চিশতি নাজমুল বাসার স¤্রাট, আবিদ হাসান ফাহিম, সুরাজ বাবু, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।
প্রবীণ-নবীনদের সম্মিলনীতে বক্তারা
প্রবীনের অভিজ্ঞতা আর নবীনদের শক্তি একত্রে কাজে লাগাতে হবে
খবর বিজ্ঞপ্তি
প্রবীণের অভিজ্ঞতা আর নবীনদের শক্তি একত্রে কাজে লাগাতে হবে। প্রবীণদের ভেতর যে উদ্দীপনা ও অনাবিল আনন্দ পরিলক্ষিত হয় তা কাজে লাগাতে পারলে সেটা রোগ নিরাময়ের মহৌষধ হিসাবে কাজ করবে। আমাদের দেশে প্রবীণদের জন্য বিনোদন বা আয় সঞ্চারণ মূলক তেমন কোনো সংগঠন বা প্রতিষ্ঠান নেই। অনেকে মেনে নিতে পারেন না, তিনি বুড়ো হয়েছেন। অনেকে ভাবেন, কর্মক্ষমতা হ্রাস পেয়েছে বলেই তো অবসরে যাচ্ছি। তার মানে বুড়ো হয়েছি। বুড়ো হলে আর কত দিন আছে এ জীবন? উন্নত বিশ্বে অবসরের পর অনেকে লাইব্রেরি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রাম উন্নয়নে কাজ করেন। অনেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন। অনেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজে আগ্রহী কেবল সময় কাটানোর জন্য। এসব আগ্রহী প্রবীণকে সরকারিভাবে বা এনজিওর মাধ্যমে কোনো কাজের সংস্থান করে দিলে কেবল তাঁরাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন, তা-ই নয়; পরিবারে শৃঙ্খলা ফিরে আসবে, রাষ্ট্রীয় উন্নয়নেও শামিল হতে পারবেন। এভাবে বললেন প্রবীন ও নবীনদের সম্মিলনী অনুষ্ঠানে বক্তারা।
বুধবার বিকাল ৪টায় দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন প্রাঙ্গলে প্রবীণ ও নবীনদের সম্মিলনী ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে নবীনরা প্রবীনদের হাতে বেলুন তুলে দিয়ে উদ্বোধন করার আহবান জানান। পরে প্রবীণরা নবীনদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে এক আনন্দের সৃষ্ঠি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডঃ শামীমা সুলতানা শীলূ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। প্রবীনদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ, সংবিধান প্রণেতা এ্যাডঃ এনায়েত আলী, যশোর বোর্ডে সাবেক চেয়াম্যান হাজিুর রহমান, বিএমএ’র ডাঃ শেখ বাহারুল আলম, খুলনা আইনজীজী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু, চেম্বার অব কর্মার্সের পরিচালক গোপী কিষন মুদ্ধড়া, মানবাধিকার সংস্থার এ্যাডঃ মোমিনুল ইসলাম, রাসটিকের বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোড়ল, নারী নেত্রী রেহানা আক্তার, এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা, রোজী রহমান, সুতপা বেদজ্ঞ, জেসমিন আরা, কনসেন্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, সাহিত্য মজলিসের রুহুল অঅমিন সিদ্দিকি, মাসুদ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে তিন শতাধিক নবীন প্রবীন যোগ দেয়। পিঠ ছাড়া নানা স্টল ছিল এই সম্মিলনীতে।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক আহনাফ অর্পন এর চাচা মোঃ আব্দুল্লাহ মোল্লার(৫৮) মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখ্য যে তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং গত রাত ৯:০০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। আজ বুধবার বাদ যোহর শান্তিধাম আলহেরা জামে মসজিদে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
সর্মথনে জেপি ও সাম্যবাদী দলের নির্বাচনী সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকালে কেসিসির ১০ নং সংরক্ষিত নারী আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত কাউন্সীলর পদপ্রার্থী বেগম রেকসোনা কালাম লিলির আনারস প্রতীকের সমর্থনে জাতীয় পার্টি জেপি ও বাংলাদেশের সাম্যবাদী দলের উদ্যোগে এক নির্বাচনী সভা ৩১ নং ওয়ার্ড কাউন্সীলর কার্যালয়ে সাম্যবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা জেলা মাখার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এফ এম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃকায় জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন খুলনার জননন্দিত মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে খুলনার উন্নয়নের বিশাল কর্মকান্ড শুরু হয়েছে। ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আমাদের খুলনায় কৃষি বিশ^বিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা সহ বহু উন্নয়ন মূলক কাজ করছে। তিনি খুলনার এই অব্যাহত উন্নয়নের গতিধারা রক্ষায় আসন্ন নির্বাচনে রেকসোনা কালাম লিলিকে আনারস মার্কা প্রতীকে ভোট দানের আহবান জানান। আওয়ামী মহিলা লীগের খুলনা সদর থানা শাখার সহ-সভানেত্রী হোসনে আরার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেপি-এর খুলনা মহানগর শাখার সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তিতা করেন আওয়ামী মহিলা লীগের নেত্রী ইসরাত জাহান, অধ্যাপিকা রুনু বিথার, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, নাসির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
হাসান আহমেদ মোল্লার বড় ভাইয়ের মৃত্যুতে এমইউজে’র শোক
খবর বিজ্ঞপ্তি :
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার বড় ভাই. পঞ্চবীথি ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্লা’র মৃত্যুতে এমইউজে নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন- এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান, কোষাধ্যক্ষ এএইচ. এম. শামীমুজ্জামান, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিল্টন ও এম এ হাসান। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক নেতৃবৃন্দ যথাক্রমে আলহাজ¦ মুন্সি আবু তৈয়ব, ড. এ্যাডঃ মো. জাকির হোসেন ও অধ্যাপক শেখ দিদারুল আলম। এর আগে মরহুম আব্দুল্লাহ মোল্লা মঙ্গলবার রাত ১০ টায় নগরীর রয়াল মোড়স্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বুধবার যোহর বাদ নগরীর তারের পুকুরস্থ আল হেরা জামে মসজিদে মহরুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর বসুপাড়াস্থ সিদ্দিকীয়া মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
মণিরামপুরে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে এক মাদকসেবীকে তিন মাসের সাজা ও ঘের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ পৃথক অভিযান চালিয়ে এই দন্ড দেন। সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ বলেন, হাকোবা এলাকার মৃত খয়বর বিশ্বাসের ছেলে আল-আমিন (২৪) দুপুরে প্রকাশ্যে ওই এলাকায় গাঁজা সেবন করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পরিদর্শক মনিরুজ্জামানের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে হাতেনাতে ধরা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এদিকে, ট্রাক ভরে মৎস্য ঘেরের মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান চালুয়াহাটি ইউনিয়নের লক্ষ্মণপুরে অভিযান চালান। এসময় তিনি মায়ের আর্শিবাদ মৎস্য খাামারের মালিক শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রম্যমাণ আদালতের পেশকার সাইফুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
দিঘলিয়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ
আসাদ, দিঘলিয়া
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী (এমপি) এর নিজস্ব অর্থায়নে শীতার্থ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান বুধবার দুপুর ১২টায় সেনহাটী পুটিমারী বটতলা মন্দির প্রাঙ্গনে হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান পরিষদের উপজেলা সভাপতি বাবু মিলন কান্তি দের সভাপতিত্বে, পরিষদের সাধারন সম্পাদক সুব্রত কর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগ সদস্য মোসাম্মাদ সামসুন নাহার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি গাজী মাসুদ রানা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাব এর সভাপতি হাবিবুর রহমান তারেক, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, এম পি প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, হাচান মাহমুদ রাকিব, জুলু শেখ, মুরাদ শেখ, আলামিন শেখ, রিয়াজুল ইসলাম প্রমুখ। এসময় হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের প্রায় দুইশতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।
পাইকগাছা উপজেলা আ’লীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দুঃস্থ, অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, আওয়ামী লীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।
সমুদ্রে মাছ ধরতে গিয়ে হৃদযন্ত্রে আক্রান্তে ইউপি সদস্যের মৃত্যু
মেহেদী হাসান (রামপাল)
রামপালের পেড়িখালী ইউপি সদস্য মো. মহিতুর রহমান (৫০) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সুন্দরবনের পাশা খালী নামক স্থানে মৃত্যুবরণ করেছেন। তিনি সমুদ্রের আলোরকোল চরে শুঁটকি পল্লিতে অবস্থান করছিলেন। জানা গেছে, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্য মহিতুর রহমান প্রতি বছরের ন্যায় এ বছর ও শুটকি আহরণ মৌসুমে সুন্দরবনের আলোরকোল চরে যান মাছ আহরণ করতে। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হলে বুধবার ভোরে তাকে চিকিৎসার জন্য ট্রলার যোগে মোংলায় আনা হচ্ছিল। পথে পাশা খালী ফরেষ্ট ক্যাম্পের কাছে এলে সকাল সাড় ৯ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের নিজ বাড়ীতে জানাযা নামাজের প্রস্তুতি চলছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রেসক্লাব রামপাল, পেড়িখালী পি,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেড়িখালী বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
ইসলামী আন্দোলন খুলনা খালিশপুর থানার সভাপতি আঃ লতিফ,সেক্রেটারী হাফিজ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার উদ্দোগে থানা মজলিসে শূরার অধিবেশন গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯ টায় থানা সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মাওঃ হাফিজুর রহমানের পরিচালনায় খালিশপুর পিপলস মোড়স্থ আইএবি মিলানয়তনে অনুষ্ঠিত হয়। থানা মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মাওলানা কেরামত আলী, সৈয়দ রুস্তম আলী, মোঃ জামাল মুন্সি, মোঃ আবদুল আজিজ, মাওলানা নাসির উদ্দীন, আলহাজ্ব গাজী মিজানুর রহমান, আবদুর রউফ মোল্লা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শোয়াইবুর রহমান রনি, মোঃ ইদ্রিস আলি, মোঃ বাদশা হাওলাদার, যুব নেতা মোঃ মামুন, আবদুস সবুর, ছাত্র নেতা মাহদী হাসান মুন্না, আবুল কাশেম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২০২২ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সভাপতি হিসেবে আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ ও সেক্রেটারী হিসাবে মাওঃ হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
মোংলায় ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৌর শহরের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকা থেকে বুধবার বিকেলে মাদকসহ আটককৃতদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।
বাগেরহাট মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বুলু শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকায় অভিযান চালায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় অভিযানকারীদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। তাদের উপস্থিতিতে মুরগী বাজার সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী বেবীর বসত ঘরে তল্লাশী চালিয়ে ঘরের মধ্যে প্লাটিকের ড্রাম ও ব্যাগে লুকিয়ে রাখা ৪ কেজি ৯শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারীরা। এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ী বেবী (৩৫), তার স্বামী মো: মাহাতাব হাওলাদার (৫০) ও জামাই রাসেলকে (২১)। আটকের পর বিকেলেই তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এদিকে পৌর শহরের চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী বেবী অবশেষে আটক হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে বেবী ও তার বোনসহ পরিবারের সদস্যরা মাদকের ব্যবসা করে আসছিলো। কেউ প্রতিবাদ করলে বেবী গংরা তাদেরকে মারধর, গালিগালাজসহ নানাভাবে নাজেহাল ও লাঞ্চিত করতো বলেও অভিযোগ স্থানীয়দের। চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে আটক করায় প্রশাসনকে সাধুবাদও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বত্রিশ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষ খুবির ১১ তলা আবাসিক ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য শহিদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বত্রিশ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ৮৩৭৯ বর্গফুট আয়তন বিশিষ্ট এই ভবনটি নগরীর ছোট বয়রাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চারুকলা ইনস্টিটিউটের জায়গায় নির্মিত হবে। নির্মাণ চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এমইসি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিঃ এর পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবুল কালাম। পরে তা ট্রেজারারের নিকট তুলে দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনির এবং এমইসি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এফ এম শরীফুল ইসলাম, সমন্বয়কারী এস এস ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেএমবি’র সিরিজ বোমা হামলার রায় প্রদান, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
সাতক্ষীরা প্রতিনিধি
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী ৬৩ জেলার মধ্যে সাতক্ষীরার পাঁচটি স্থানে জেএমবি’র বোমা হামলার ঘটনায় ৫টি মামলায় ১৯ আসামির মধ্যে ৮ জনকে পৃথক মামলায় সর্বোচ্চ ১৩ বছর ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। এসময় একজনকে খালাস দেয়া হয়। অপর এক আসামি আগেই মারা যান। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরিফুল ইসলাম বুধবার এক জনাকীর্ণ আদালতে ১৪ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। পলাতক রয়েছেন এ মামলার তিন আসামী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মনিরুজ্জামান, নুর আলী, গিয়াস উদ্দিন, ইসমাইল হাবিবুর, বিলাল হোসেন, মুনতাজ, মাহববর রহমান লিটন, রাকিব হোসেন, মনোয়ার হোসেন উজ্জ্বল, আসাদুর রহমান, আনিসুর রহমান, আলমগির হোসেন, নাসির উদ্দিন। এছাড়া পলাতক আসামিরা হলেন, ফখরুদ্দিন রাজি, আসাদুজ্জামান ও নাঈমুদ্দিন সাতক্ষীরার পিপি অ্যাড. আব্দল লতিফ জানান, ২০০৫ এর ১৭ আগস্ট শহরের শহীদ রাজ্জাক পার্ক, জেলা জজ আদালত চত্বর, নারী ও শিশু নির্যাতন দমন আদালত চত্বর, বাস টার্মিনাল ও খুলনা রোড মোড় সহ পাঁচটি স্থানে একযোগে এই বোমা হামলা ও নিষিদ্ধ লিফলেট ছড়ানোর ঘটনা ঘটে। ঘটনার দিনই সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বোমা হামলাকারী শহরতলীর ব^াঁকালের দলিলউদ্দিন দফাদারের ছেলে নাসিররুদ্দিন দফাদার প্রত্যক্ষদর্শী বাকাল ইসলামপুর চরের রওশানের দেয়া বিবরণ মতে ধরা পড়ে। তার স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরার রসুলপুরে জেএমবির ঘাটি চিহ্নিত করা হয়। এই সূত্র ধরে ভারতীয় নাগরিক গিয়াসউদ্দিনসহ মোট ১৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ঢাকায় জেআইসিতে (জয়েন্ট ইন্টারোগেশন সেল) এ জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া ছাড়াও জেএমবির বহু গোপন তথ্য জানায় তারা। পরে তাদের ফিরিয়ে আনা হয় সাতক্ষীরায়। ২০০৬ সালের ১৩ মার্চ সিআইডি ৬ টি মামলায় ১৯ আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। সে বছরই মামলাগুলি খুলনার দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। যথা সময়ে নিষ্পত্তি না হওয়ায় ২০০৭ এর ২৫ জুন মামলাগুলি খুলনা থেকে ফেরত আসে সাতক্ষীরায়। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে মামলা গুলির বিচার কাজ শুরু করেন। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়েরকৃত মামলাটিও ২০০৮ সালে বিচার শুরু হয়। আসামিদের মধ্যে শায়খ রহমান, বাংলা ভাই ও আতাউর রহমান সানির মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় তাদেরকে এসব মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ৬ টি মামলার মধ্যে একটি মামলায় সকল আসামীর অব্যহতি দেয়া হয়। আসামী পক্ষের আইনজীবি আ্যাড, আবু বক্কর সিদ্দিক জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নয়। তারা ন্যায় বিচার পাননি।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসব শুরু শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসব-২০২১। ঐদিন বিকাল ৩টায় ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা মেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হেলাল হোসেন।
শুক্রবার উৎসব শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেশ কয়েকটি স্টল উৎসবে অংশ নিচ্ছে। থাকছে নানা নাম ও স্বাদের বাহারি পিঠা ও রকমারী পণ্য। আগতরা এসব স্টল থেকে পন্য ক্রয় করতে পারবেন।
যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল ও গাঁজা সহ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমাšন্ত থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে ১০ টার শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় হতে তাকে ফেনসিডিল সহ আটক করা হয়। আটক সফিকুল মন্ডল (৩০ )ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামের নুর জালাল মন্ডল এর ছেলে।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল মেলিম রেজা জানান, গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমাšেতর মেইন পিলার২৮/৩ এস পিলার বাংলাদেশের বেতনা নদীর পাড় হতে ভারতীয় নাগরীক সফিকুল মন্ডলকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাজা সহ হাতেনাতে আটক করা হয় । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ।
বিদ্যুতের আগুনে ছাই কৃষকের বসতঘর
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে বৈদ্যুতিক শকসার্কিটে নূর ইসলাম ওরুফে মেঝ খোকন নামে এক কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খড়িঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে। আগুনে নগদ অর্থসহ তিন লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক নূর ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আমি বাড়ি ছিলাম না। আমার স্ত্রী আছিয়া বেগম ঘরে শুয়ে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বিদ্যুতের মেইন সুইচ জ¦লে ওঠে। আগুন দেখে বাইরে এসে চিৎকার দেন তিনি। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরের সব জিনিসপত্রসহ নগদ একলাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, রাতে আমি খবর পাইনি। সকালে জানতে পেরে খোঁজ নিয়েছি। ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওস্তাদ শেখ আব্দুল আজিম বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
যশোরে হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোর অফিস
যশোরে কুরবান আলী পচা (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে চিহ্নিত দূর্বৃত্তরা। আহত পচাকে এখন যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টায় যশোর শহরের পুরাতন কসবা সেবাসংঘ স্কুলের সামনে এঘটনা ঘটে। পচা শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
আহত পচার স্ত্রী সোনিয়া জানান,পিরু গত কয়েক দিন আগে পচার কাছ থেকে একজন ছাত্রীকে ভর্তি করার জন্য ২ হাজার টাকা দান হিসাবে নিয়েছিলো। কিন্তু পিরু ওই টাকা ওই ছাত্রীকে না দিয়ে নিজেরা খেয়ে ফেলে। ৯ ফেব্রুয়ারী রাতে পচা পিরুকে বলে তুই ওই ২হাজার টাকা কাকে দিয়েছিস আমাকে দেখাবি। এই নিয়ে দুই জনের ভিতর কথা কাটাকাটি হয়। ১০ ফেব্রুয়ারী বুধবার সকালে শহরের আরএন রোডে তার একটি খাবারের হোটেল আছে। বেলা ১১টায় তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা স্টান্ড পার হয়ে সেবাসংঘ স্কুলের সামনে পৌছলে মটর সাইকেল থামিয়ে সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলা কদমতলা এলাকার চুন্টুর ছেলে পিরু (৪২),মিরু (৪৬),রানা(৩০) ও পুরাতন কসবা কাজীপাড়া এলাকার খালেকের ছেলে আমিরুল (৪১) তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক এন কে আলম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবকের শরীর থেকে থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপে হাড় বসে গেছে। তার পেটে, পিঠে, ডান হাতে, ডান পায়ে কুপিয়ে জখম করা হয়েছে। মাথার হাড় ভেঙে বসে যাওয়ায় আমরা তাকে ঢাকায় রের্ফাড করছি এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
জানতে চাইলে কোতয়ালী থানার ইনসপেক্টর (লজিস্টিক) সুমন ভক্ত সাংবাদিকদের বলেন, হাসপাতালে আছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
যশোরে ইয়াবা গাঁজা উদ্ধার আটক ২
যশোর অফিস
মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আলাদা অভিযান চালিয়ে ২২০পিস ইয়াবা ও ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার চৌগাছা উপজেলার গোদাধরপুর গ্রামের কেনায়েত হোসেনের ছেলে নূর ইসলাম ও অভয়নগর উপজেলার ওয়াপদাপাড়া কলোনী মাদ্রাসাপাড়ার মৃত আশরাফ মোল্যার স্ত্রী মোছাঃ ময়না বেগম।
ডিবি’র অফিসার ইনচার্জ সোমেন দাস জানান,৯ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮টায় যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারের জামে মসজিদের কাছ থেকে নূর ইসলামকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২২০পিস ইয়াবা উদ্ধার করে। ডিবি’র অপরটিম ৯ ফেব্রুয়ারী রাত নওয়াপাড়া কলোনী মাদ্রাসাপাড়া জনৈক মোছাঃ ময়না বেগমকে ৮শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।
যশোরে ফেনসিডিল এ্যালকোহল সহ গ্রেফতার ৪ জন
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ফেনসিডিল ও এ্যালকোহল উদ্ধার করেছে। মাদক দখলে রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মতিয়ার রহমান,বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের ম ৃত আহাদ আলী সরদারের ছেলে হাফিজুর রহমান,শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত জেহের পশারীল ছেলে নবীছউদ্দীন ও বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কদমতলা বরোপোতা গ্রামের হযরত আলীর ছেলে ইউনুচ আলী। এ ঘটনায় আলাদা মাদক আইনে তিনটি মামলা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,বুধবার ১০ ফেব্রুয়ারী দুপুরে যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল বাজারস্থ মিজান সুপার মার্কেট এর সামনে থেকে মতিয়ার রহমানকে ৪৮৮ বোতল নিষিদ্ধ এ্যালকোহলসহ গ্রেফতার করে। অপরদিকে, ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১০ টার পর যশোর কোতয়ালি মডেল থানাধীন গোয়ালদাহ গ্রামের মেসার্স সাথী স’ মিলের সামনে থেকে হাফিজুর রহমানকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এছাড়া, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩টায় র্যাবের অপরটিম যশোরের শার্শা উপজেলার পানবুড়ি নামক স্থানে অভিযান চালিয়ে নবীছদ্দিন পশারী ও ইউনুচ আলীকে ২৩৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মাদক আইনে আলাদা তিনটি মামলা রুজু করে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।
যশোর বিএনপির মেয়র প্রার্থী মারুফুলের মনোনয়ন বৈধ
যশোর অফিস
যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র পদপ্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
বুধবার দুপুরে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে যশোর জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন অফিসারের দেওয়া আদেশ স্থগিত করে রুল জারি করেন। একইসঙ্গে যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও দলীয় প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ও জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
ঋণ খেলাপের অভিযোগে মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। প্রার্থিতা ফেরত পাওয়ার লক্ষে মঙ্গলবার মারুফুল ইসলামের আইনজীবী ফারজানা শারমিন উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন। বুধবার সেই পিটিশনের শুনানির নির্ধারিত দিন ছিল। এদিন মারুফুল ইসলামের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট দেবাশীষ দাস, নুসরাত ইয়াসমিন সুমাইয়া, ব্যারিস্টার শাকিবুজ্জামান, পারমিতা রায়, ইমরান খান রনি, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল প্রমুখ।
আগামি ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু এক ব্যক্তির পিটিশনের প্রেক্ষিতে মঙ্গলবার উচ্চ আদালত তিন মাসের জন্য এই নির্বাচন স্থগিত করেছেন।
যশোরে মুদী দোকানে চাঁদাদাবি ও হামলার ঘটনায় মামলা
যশোর অফিস
যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের একটি মুদী দোকানে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ চাঁদাদাবি করে হামলা চালিয়েছে। এ ঘটনায় দু’জনের নামসহ অজ্ঞাতনামা দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়া মেইনরোড ( গোল্লার মোড়) আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান ডলার, নোয়াখালী জেলার চৌমুহনী থানার ঘোষকান্তার গ্রামের বর্তমানে বারান্দীপাড়া কদমতলা পাপ্পুর বাড়ির ভাড়াটিয়া মমিনুল হকের ছেলে রায়হান রহমান বাবু।
যশোর শহরের বেজপাড়া তালতলার মোড়ের শুকুর আলীর ছেলে শাহরিয়ার নাফিজ বাদি হয়ে ১০ ফেব্রুয়ারী সকালে মামলা করেন।
মামলায় নাফিজ বলেন,শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডস্থ পানির পাম্পের সামনে জিম ষ্টোর নামক মুদী দোকান রয়েছে। নাফিজ ও তার পিতা দোকান্দারী করে। উক্ত আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা কয়েকদিন ধরে তাদের কাছে চাঁদাদাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা হুমকী দেয়। মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী বেলা পৌনে ১২ টায় নাফিজ ও তার চাচাতো ভাই আরমান দোকানে ছিল। ওই সময় উক্ত আসামীদ্বয় দোকানে এসে নাফিজের কাছে ৪ হাজার টাকা চাঁদাদাবি করে। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেনা বলে হুমকী দেয়। এক পর্যায় ধারালো চাকু দিয়ে আঘাত করে। আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়। পরে আসামীরা দোকানে ঢুকে নাফিজ ও তার চাচাতো ভাই আরমানকে এলোপাতাড়ীভাবে মারপিট করে। দু’জনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী ও চাঁদাবাজরা হুমকী দিয়ে চলে যায়।
কেসিসি’র সংরক্ষিত কাউন্সিলর ১০ পদে উপ নির্বাচনের প্রচারনায় নগর যুবলীগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন এর সংরক্ষিত কাউন্সলর ১০ (২৯,৩০,৩১নং ওয়ার্ড) এর উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস রেকসনা কালাম লিলির পক্ষে প্রচারনা করেছে খুলনা মহানগর যুবলীগ। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত নগরীর ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আনারস মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, মসিউর রহমান সুমন, জহির আব্বাস, জব্বার আলী হিরা, সোহান হোসেন শাওন, রাজেস মাহমুদসহ ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র ও করোনা মোকাবেলায় সরকার ও আওয়ামীলীগের ভূমিকা এবং সফলতা তুলে সকলের নিকট মিসেস রেকসনা কালাম লিলির পক্ষে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন।
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অসম্মান: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতারা। তারা বলেছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অসম্মান ও অবমাননার সামিল।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সরকারের অপকর্ম এবং দুর্নীতির চিত্রগুলো যখন দেশী বিদেশী গনমাধ্যমে বেরিয়ে আসছে তখনই জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্যই নতুন কৌশল অবলম্বন করেছে অবৈধ, দুর্নীতিবাজ হাসিনা সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘ ৯ মাস সেক্টর কমান্ডার হিসেবে দেশের ভেতর থেকে লড়াই করেছেন। স্বাধীনতার পরের সরকার তাঁকে বীর উত্তম খেতাবটি দিয়েছিলেন। নেতৃবৃন্দ অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে বিএনপির গনসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটির সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১)-এর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে বুধবার (১০ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ২৯নং ওয়ার্ডের সাউথ সেন্ট্রাল রোড, ট্যাংক রোড, গগণ বাবু রোড থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত গণসংযোগ করেন জেলা বিএনপি সভাপতি শফিকুল আলম মনা।
এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, শমসের আলী মিন্টু, আশরাফুল আলম নান্নু, ইউসুফ হারুন মজনু, জাহিদ কামাল টিটো, বদরুল আনাম খান, মেজবাহ উদ্দিন মিজু, মাজেদা খাতুন, ওহেদুজ্জামান রানা, নাজমুস সাকিব পিন্টু, একরামুল হক সজল, তানভিরুল আযম রুম্মান, বসির মোল্যা, মো. ইসমাইল হোসেন, রায়হান খান, বায়জিদ, হুমায়ুন কবির, কামরুল বিশ্বাস, কবির বিশ্বাস, আতিয়ার রহমান বাবু, শিখা, আঞ্জুমান আরা, শাহানারা, জামিলা, ফরিদা প্রমুখ।
অপরদিকে ৩১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রার্থীকে সাথে নিয়ে নগরীর বোখারীয়া পাড়া, মোহাম্মাদীয়া পাড়া, ইব্রাহিমিয়া মাদ্রাসা রোড, ইসলাম পাড়া ও ব্রীজ রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু, আফসার উদ্দিন মাষ্টার, এইচ এম আসলাম, মিজানুর রহমান, বাবুল হোসেন, কামরুজ্জামান টুকু, মেহেদী হাসান, ইয়াকুব পাটোয়ারী, মাসুদ রুমী, এবাদুল ইসলাম, জামাল উদ্দিন ভুট্রো, ইব্রাহিম আজাদ, ইদ্রিস হোসেন, মামুন হোসেন প্রমুখ।
৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রার্থীকে সাথে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় রূপসা মোড়, খানজাহান আলী রোড, রূপসা সন্ধ্যা বাজার, রূপসা কাঁচা বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, শমসের আলী মিন্টু, মেহেদী হাসান দিপু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, ইউসুফ হারুন মজনু, বদরুল আনাম খান, মেজবাহ উদ্দিন মিজু, তৌহিদুল ইসলাম খোকন, মাজেদা খাতুন, আনজিরা বেগম, সেলিম বড় মিয়া, নুরুল ইসলাম লিটন, আবু তালেব, সাজ্জাদ হোসেন জিতু, ফিরোজ আহমেদ, নুরুল ইসলাম নুরু, নাজমুল হক, পারভীন বেগম, মেহেদী হাসান লিটন, মো. মুন্না, মিজান শিকারী, রিনা বেগম, ইতি আক্তার, বাবুল, হাফিজুল প্রমুখ।
বিএনপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও দলের প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরায় ৩৪ জন, পাবনায় ৪৭ জন নেতা-কর্মিকে ষড়যন্ত্রমুলক ভাবে পরমায়েশি সাজা প্রদান ও দলের বানিজ্য সম্পাদক সালাউদ্দিন আহম্মেদকে অযথা কারাগারে প্রেরণের প্রতিবাদে খুলনা বিএনপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আজ বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি)।
দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।
মোড়েলগঞ্জে ২০ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন এমপি
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবাই মিলে মাঠে”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জে বুধবার রাত ৮ টায় ২০ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে । বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন।
উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,উপজেলা পরিষদ, মোড়েলগঞ্জ পৌরসভা ও মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় ও মোরেলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনীতে সম্মানিত আমন্ত্রিত অতিথি ছিলেন শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, মাকসুদা আকতার মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
সঞ্চলনায় ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম। উদ্ধোধনী দিনে মোড়েলগঞ্জ-শরণখোলার ৪টি দল অংশগ্রহন করে। খেলায় মোড়েলগঞ্জ-শরণখোলার ২০ চেয়ারম্যান ও সুধিজন উপস্থিত ছিলেন। এ খেলায় মোড়েলগঞ্জ-শরণখোলার ২০ ইউনিয়নের ২০ দল অংশ নেবে।
খালিশপুর হাউজিং বাজার দোকান মালিক সমিতির সভাপতির সুস্থতা কামনা নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর হাউজিং বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ খোদাবক্স কোরাইশী কাল্লু অসুস্থ অবস্থায় খালিশপুর ক্লিনিকে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা অবস্থার খোজ খবর নেওয়ার জন্য উপস্থিত হন হাউজিং বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেন হাউজিং বাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাজী মোঃ মফিজুর রহমান ও মোঃ শাহবুদ্দিন, সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন ব্যাপারী (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক), সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরজু কোরাইশী, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মাঈনুদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শাহজাদ হোসেন টেক্কা, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান ও হাউজিং বাজারের সকল ব্যবসায়ীগন।
আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়তে লিলি’র আনারস প্রতীকে ভোট দিন: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পোশাক রপ্তানি খাত বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আমরা এখন খাদ্য ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ক্ষুধার কারণে এখানে কেউ মারা যায় না। বাংলাদেশ পরবর্তী শতাব্দীতে নিজেকে সর্বাধিক উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে। বিশ্বের অনেক উন্নত দেশ এখনও করোনা ভ্যাকসিন না পেলেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠায় বাংলাদেশের জনগণ ভ্যাকসিন পেয়েছে। তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার খুলনা নগরীর ব্যাপক উন্নয়ন করেছে। খুলনা নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আটশ কোটি টাকা এবং রাস্তার উন্নয়নে ছয়শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চলছে। খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ৩৯৭ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। খুলনাকে তিলোত্তমা নগরী গড়ে তুলতে হলে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি ওয়ার্ডের জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়তে লিলি’র আনারস প্রতীকে ভোট দিন।
বুধবার ২৯, ৩০, ৩১ নং ওয়ার্ডে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসন’র সভাপতিত্বে এবং এ্যাড শামীম মোশারফ, নজরুল ইসলাম তালুকদার ও মো. শিহাব উদ্দিন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, জোবায়ের আহমেদ খান জবা, শেখ ফারুক হাসান হিটলু, মো. মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, আজগর আলী মিন্টু, এস এম আকিল উদ্দিন, মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সুলতান আহমেদ খান (উপজেলা চেয়ারম্যান, ঝালকাঠি), কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, একেএম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, চৌধুরী রায়হান ফরিদ, এস এম আসাদুজ্জামান রাসেল। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. জেসমিন আক্তার জলি, এবিএম আদেল মুকুল, এস এম মনিরুজ্জামান মুকুল, কামরুল ইসলাম, রেকসোনা কালাম লিলি, মো. শহীদুল হাসান শহীদ, মো. আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক, রাজু আহমেদ, মুরাদ হোসেন, শেখ হারুন মানু, কানাই রায়, সেলিম হাওলাদার, নুরে আলম সিদ্দিকী লিটন, কাজী লিটন, শাফি আক্তার, মাসুদা খানম পাখি, ইলিয়াস হোসেন লাবু, মুস্তাইন বিন চঞ্চল, খিলাফত হোসেন মন্টু, গোলাম হায়দার বুলবুল, সাহেব আলী, আবুল খায়ের কামাল, বিবেক বোষ, নজরুল ইসলাম নজু, এম এ মানু, এম এ হাসিব, আজিজুল তালুকদার, মোশারেফ হাওলাদার, ফারুক হাসান তুরান, শেখ শহিদুল ইসলাম, সবনম মুস্তারী, নাজমুল, হুমায়ুন কবির খান, তৌহিদুর রহমান লিটন, জামিল আক্তার, ইদ্রিস শেখ, কাজী আমজাদ হোসেন টিপু, এ্যাড. পাপ্পু, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান সুজন, ইনামুল কবির, ইমরান মোল্লা, জাফর আহমেদ রাজা, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম মনি, ওলি উল্লাহ, আব্দুল জলিল, কে এম চঞ্চল, সোলেমান শিকদার, মাহবুব খন্দকার, নাঈমুর রহমান, কহিনুর বেগম, তুষার সরকার, আলামিন কবির, রাজু, শিরিন খানম, মনিরুল ইসলাম মনি, আব্দুল কুদ্দুস জমাদ্দার, তানভির হাসান, আব্দুস সাত্তার, মো. আক্তারুজ্জামান, লাভলি বেগম, নুর আলম, তহুরা শামসু, কাবিরী মোস্তফা, আজিজুল, তানিয়া, লিনা, আব্দুল কাদির সৈকত ,আমান উল্লাহ খান কচি, কাজী নজরুল ইসলাম, আশরাফুল আলম, খান বজলুর রহমান, মো, হানিফ, হিমু চৌধুরী, নাছের উদ্দিন বাদশা সিরাজুল ইসলাম পিন্টু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসময়ে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন তিন ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে।
খুলনায় বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা
স্টাফ রিপোর্টার
খুলনায় করোনাভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান শুরুর পর থেকে দিনে দিনে টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে টিকা গ্রহণকারীর সংখ্যা আগের দিনের দেড় গুণ বৃদ্ধি পায়। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তৃতীয় দিনে গ্রহণকারীর সংখ্যা বেড়েছিল প্রায় তিনগুণ। বুধবার খুলনায় ৪ হাজার ১৬২ জন টিকা গ্রহণ করেন। খুলনার সিভিল সার্জন মো. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘বুধবার খুলনায় ৪ হাজার ১৬২ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৬৯ জন পুরুষ ও এক হাজার ৯৩ জন নারী রয়েছেন। জেলার বটিয়াঘাটায় ৩১০ জনকে, দাকোপে ২২৪ জনকে, দিঘলিয়ায় ১১০ জনকে, ডুমুরিয়ায় ২৬৮ জনকে, ফুলতলায় ২০০ জনকে, কয়রায় ১৯৩ জনকে, পাইকগাছায় ২৭০ জনকে, রূপসায় ১২৮ জনকে, তেরখাদায় ১২৮ জনকে ও কেসিসি এলাকায় ২ হাজার ৩৩১ জনকে টিকা দেওয়া হয়েছে। খুলনায় ৪ দিনে মোট টিকা নিয়েছেন ৯ হাজার ৫৩০ জন।
বুধবার জেলায় করোনাভাইরাস ভ্যাক্সিন প্রদান কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, সাবেক সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান টিকা নেন। টিকা নেওয়ার পর জেলা প্রশাসক বলেন, ‘অত্যন্ত সুন্দর পরিবেশে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে এবং টিকা গ্রহণের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ তিনি যথাযথ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে চতুর্থ দিন টিকা গ্রহণ করেছেন এক হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৪৪৩ জন ও ৪৯২ জন নারী রয়েছেন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত জানান, তার জেলায় চতুর্থ দিনে ৯৫১ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন– পুরুষ ৭০০ জন ও নারী ২৫১ জন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, চতুর্থ দিন এখানে ২ হাজার ৪০২ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৪২ জন ও নারী ৬৬০ জন।
নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, টিকাদান কার্যক্রমের চতুর্থ দিন এখানে ৯৮১ জন পুরুষ ও ৫৯৬ জন নারীসহ এক হাজার ৫৭৭ জন টিকা গ্রহণ করেছেন।
মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, চতুর্থ দিনে টিকা গ্রহণ করেছেন এক হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯২০ জন ও নারী ৫৩৭ জন।
মাস্টার্স পরীক্ষার ফল আর জানা হবে না রেশমার
ঝিনাইদহ প্রতিনিধি
মাস্টার্স পরীক্ষা শেষ। চাকরি করে নিজের পায়ে দাঁড়াবেন, সুন্দরভাবে নিজের জীবন, সংসার সাজাবেনÍএমন অনেক স্বপ্ন ছিল। তাকে ঘিরে পরিবারও দেখছিল অনেক স্বপ্ন। কিন্তু, পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হলো না রেশমার। উল্টে যাওয়া বাসের সিটের ওপর ট্রাকের চাকা উঠে তার শরীরের সঙ্গে স্বপ্নগুলোও পিষে দিলো। মাস্টার্স পরীক্ষার ফল আর দেখা হবে না তার। উচ্ছল রেশমা কিছু বুঝে ওঠার আগেই চলে গেলেন না ফেরার দেশে। ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে ১০ জন নিহত হয়েছেন, এই তরুণী তাদেরই একজন। যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়ে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় ফিরছিলেন তিনি। এদিকে, মেয়ের এমন করুণ মৃত্যুর খবর নিতে পারেননি তার বাবা। খবর শুনেই হার্ট অ্যাটাক হয়েছে তার। গুরুতর অবস্থায় তিনি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি। রেশমা চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশীদের মেয়ে। রেশমার বাবা আব্দুর রশীদকে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন রেশমার ফুফাতো ভাই নজরুল ইসলাম। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর তিনটা দিকে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ঢাকা-খুলনা মহাসড়কে গড়াই পরিবহনের দ্রুতগামী একটি বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৯ জন এবং হাসপাতালের নেওয়ার পথে আরও একজন নিহত হন। ঘটনাস্থলে নিহতদের একজন ছিলেন রেশমা। কলেজের পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, মাস্টার্স পরীক্ষা দিয়ে তিনি বাসে করে বাড়ি ফিরছিলেন।
বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন জানান, দুপুর তিনটার দিকে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে বারোবাজার আমজাদ আলী তেল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় কুষ্টিয়া থেকে যশোরের দিকে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাসের ৯ যাত্রী নিহত হন।
মাদক মামলায় দুজনের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ-াদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দ-প্রাপ্তরা হলো– যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকায় রফিকুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল এবং আবু সাঈদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। এসআই খায়রুল ইসলাম তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আট জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
১৯ বছরে ৩১ বার আগুনে পুড়েছে সুন্দরবন
হেদায়েৎ হোসেন মোল্লা
চোরা শিকারি দমনে সুন্দরবনজুড়ে চলছে রেড এলার্ট। বন বিভাগের সর্বত্র কঠোর সতর্কতা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ৮ ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লাগে। এতে প্রায় ২০০ বর্গ মিটার (প্রায় ৪ শতক) বনভূমি পুড়ে যায়। বন বিভাগ বলছে, বনকর্মীদের সতর্কতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সুন্দরবন। তবে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। গত ১৯ বছরে ১০০ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। বনবিভাগের বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
সুন্দরবনে সর্বশেষ আগুন লাগে গতকাল সোমবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় লোকজন ও বনকর্মীদের সহায়তায় আগুন নেভায়। তবে বনের গাছের নিচে জমে থাকা পাতার স্তূপের কারণে পুরো আগুন নিভে যেতে সময় লাগে। আগুন নেভাতে আসা শরণখোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা আগুন এম আব্দুল ওদুদ আগুন লাগার কারণ তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি।
তবে স্থানীয়দের বরাত দিয়ে ধানসাগর ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন জানান, কিছু তরুণ বনের ভেতরে ঢুকে ধূমপান করেছিল। তারা অসাবধানতাবশত সিগারেটের অবশিষ্টাংশ বনে ছুড়ে ফেলে বের হয়ে যাওয়ার পর এ আগুন লাগার ঘটনা ঘটে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বনবিভাগের প্রচষ্টোয় সুন্দরবন বড় ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা পেয়েছে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘরে সে ব্যাপারে সংশ্লিষ্ট বন কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে। আগুনের এ ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ এনামুল হককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও লন চাঁদপাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ওবায়দুর রহমান। তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তবে এই আগুন কি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা? স্থানীয়রা এজন্য সিগারটের অবশিষ্টাংশ ফেলে রাখাকে দায়ী করলেও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলামের সন্দেহ এটি নাশকতার আগুনও হতে পারে। তার বক্তব্য অনুযায়ী, ‘সোমবারের ঘটনা নাশকতাও হতে পারে। যেসব এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে সেসব এলাকার কিছু অসাধু জেলে মাছ ধরার সুবিধার জন্য জায়গা খালি করতে আগুন লাগায়।’
পূর্ব সুন্দরবন বিভাগীয় কার্যালয়ের (বাগেরহাট) মো. হারিস বনে আগুন লাগার বেশ কিছু তথ্য দিয়েছেন। এছাড়াও আরও তথ্য পাওয়া গেছে অন্য বনকর্মকর্তা ও বিভিন্ন সূত্রে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে ১৯ বছরে ৩১ বার আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১০০ একর বনভূমি। গত ৮ ফেব্রুয়ারি আগুনে পুড়েছে ধানসাগর টহল ফাঁড়ি এলাকার প্রায় ৪ শতক বনভুমি। এর আগে ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকা-ের ঘটনায় প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা,লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।
সুন্দরবনে আগুন লাগার উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো ২০০২ সালের ২২ মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে কটকাতে পুড়ে যায় প্রায় ১ একর ছন বন। এরপর ২০০৪ সালের ২৫ মার্চ চাঁদপাই রেঞ্জের নাংলি ক্যাম্পসংলগ্ন এলাকায় পুড়ে যায় ৩ একর বনভূমি। একই বছরের ২৭ ডিসেম্বর আড়ুয়াবেড় এলাকায় আগুনে পুড়ে যায় প্রায় ৯ শতক ছন বন। ২০০৫ সালের ৮ এপ্রিল ধানসাগর স্টেশনের অধীন কদলতেজী এলাকায় পুড়ে যায় প্রায় ৩ একর বন। এ ঘটনার ৫ দিন পর একই এলাকার তুলাতলায় পুড়ে যায় ৪.৫ একর বনভূমি। এরপর ২০০৬ সালের ১৯ মার্চ শরণখোলা রেঞ্জের তেরাবেকা এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এর কিছুদিন পর ১১ এপ্রিল চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এর এক দিন পর কলমতেজির টহলফাঁড়ির খুটাবাড়িয়া এলাকার দেড় একর, ১ মে নাংলির পঁচাকুড়ালিয়া এলাকার ৫০ শতক, ৩ দিন পর ধানসাগর স্টেশনসংলগ্ন এলাকায় আগুন লেগে পুড়ে যায় ২.৫ একর বনভূমি। ২০০৭ সালে ৩ দফায় (১৫ জানুয়ারি, ১৯ মার্চ ও ২৮ মার্চ) একই এলাকার প্রায় ১৫ একর বনভূমি পুড়ে যায়। ২০১০ সালের ২০ মার্চ ধানসাগর স্টেশনের গুলিশাখালী এলাকায় প্রায় ৫ একর বন পুড়ে যায়। পরে ২০১১ সালের মার্চ মাসে দুই দফা বনে আগুন লাগে। এতে প্রায় সাড়ে ৩ একর বন পুড়ে যায়। প্রায় ১০ একর বনভূমি পুড়ে যায় ২০১৪ সালের ২৫ মার্চ তারিখের অগ্নিকা-ে। ২০১৬ সালের ২৭ মার্চ সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্পসংলগ্ন এলাকার আগুন লাগে। ১৩ এপ্রিল একই এলাকায় ফের আগুন লাগে। পুড়ে যায় ৮.৫ একর বন। ১৮ এপ্রিল আব্দুল্লাহর ছিলায় এবং ওই বছরের ২৭ এপ্রিল তুলতলার বিলে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেষ্ট ক্যাম্পের আওতাধীন মাদ্রাসারছিলা এলাকায় আগুন লাগে।
এদিকে নানা সময়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন এমন দু’জন বন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিটি বনের অভ্যন্তরে অগ্নিকা- প্রতিরোধকল্পে স্বল্প ও দীর্ঘমেয়াদি দু’ধরনের সুপারিশমালা পেশ করেছিল। সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বন-সংলগ্ন লোকালয়ের লোকজনের মাঝে আগুন বিষয়ে সচেতনতা সৃষ্টি, অগ্নিকা-ের পর তা নিয়ন্ত্রণ বা নেভাতে বন বিভাগের লোকবল বৃদ্ধি, বন বিভাগের নিজস্ব অগ্নিনির্বাপক ইউনিট গঠন, বন-সংলগ্ন ভরাট হয়ে যাওয়া বিভিন্ন নদী ও খাল খননের মাধ্যমে গভীরতা সৃষ্টি প্রভৃতি।
ওই কর্মকর্তারা আরও বলেন, সুপারিশের অধিকাংশই দীর্ঘদিনে বাস্তবায়িত না হওয়ার কারণে বনাঞ্চলে বারবার আগুনের ঘটনা ঘটছে। এ ছাড়া আগুন লাগার পর তা নেভাতেও বনকর্মীদের চরম ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মায়ের কোলে ফিরল ডাস্টবিনে পড়ে থাকা নবজাতক, পিতৃপরিচয়ের অপেক্ষা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটার বাসিন্দা নুর নাহার হীরা (২০)। যাতায়াতের পথে তার সঙ্গে পরিচয় হয় সদর উপজেলার বাসিন্দা আনারুল ইসলামের (৪৮)। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালান তিনি। কৌশলে হীরার মোবাইল নম্বর যোগাড় করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আনারুল।
একপর্যায়ে হীরাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আনারুলের মন ভোলানো কথা রাজিও হয়ে যান হীরা। জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন হীরা। তবে বিয়েটা আর হয়নি তাদের। সম্মান বাঁচাতে বিয়ের জন্য অনুরোধ করলেও আর কথা রাখেননি আনারুল। তবে গর্ভের সন্তান নষ্ট করেননি হীরা। আশায় থেকেছেন তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেবেন আনারুল। তবে হীরার গর্ভে সন্তান বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়িয়েছে আনারুলও। গর্ভের সন্তানের পিতৃ পরিচয় মানুষের কাছে দিতে না পেরে বোনের বাড়িতে লুকিয়ে বসবাস শুরু করেন হীরা।
এরই মধ্যে একদিন প্রসব যন্ত্রণা ওঠে হীরার। বোনের সহায়তায় লুকিয়ে ভর্তি হন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জন্ম নেয় ফুটফুটে পুত্র সন্তান। সন্তান প্রসবের পর হাসপাতালের মেঝেতে শুয়ে হীরা ফোন করেন আনারুলকে। আকুতি করেন- একটি বার যেন তার সন্তানকে দেখতে আসে আনারুল।
তবে হীরার আকুতিতে মন গলেনি আনারুলের। মোবাইলে তিনি জানিয়ে দেনÍ ‘আমি আসব না। তোর পথ তুই দেখে নে..।’ এরপরই সন্তানকে ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন হীরা। সন্তান প্রসবের মাত্র এক ঘণ্টা পরই হাসপাতালের ডাস্টবিনে গর্ভের সন্তানকে ছুঁড়ে ফেলে পালিয়ে যান তিনি।
এরপর ১৭ দিন কষ্ট বুকে চেপে রেখে লোকচক্ষুর আড়ালেই থাকেন হীরা। তবে গর্ভের সন্তানের টানে লোকলজ্জা ভেঙে ছুটে আসেন তিনি। আদালতে তথ্য-প্রমাণসহ হাজিয়ে দাবি করেন সন্তানের।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের কাছে লিখিতভাবে এসব তথ্য জানান নুর নাহার হীরা। তিনি জানান, সাতক্ষীরা সদর উপজেলার শাখরা কোমরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আনারুলই সন্তানের জন্মদাতা। হীরা বলেন, ‘পথ না পেয়ে আমি সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিজে বাঁচি, পরিবারের সম্মান বাঁচাতে এ পথ বেছে নিয়েছিলাম। তবে আর পারছি না। কষ্টে বুক ফেটে যাচ্ছিল। এজন্য সন্তানকে ফেরত নিতে এসেছি। আমি চাই- আনারুল আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেবে। তাহলে আমার সন্তান পিতৃ পরিচয় পাবে।’
হীরার বক্তব্য শুনে আদালত নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেয়। সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক আদেশে বলেন, ‘যেহেতু একজন মাতা তার গর্ভজাত সন্তানের স্বাভাবিক ও আইনগত অভিভাবক। বিধায় তার কাছেই সন্তানটিকে দেয়া কল্যাণকর ও সর্বোত্তম হবে। সে অনুযায়ী হীরার কোলেই নবজাতককে ফিরিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হলো।
এর আগে ডাস্টবিনে পাওয়া নবজাতককে শিশু কল্যাণ বোর্ড দত্তক নিতে আগ্রহী কিছু ব্যক্তির নাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাধ্যমে আদালতে পাঠান। তবে শিশুর মা ফিরিয়ে নিতে চাওয়ায় কাউকে আর দত্তক দেয়া হয়নি।
এদিকে শিশুর মা নুর নাহার হীরা স্ত্রীর মর্যাদা চেয়ে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘বুধবার (১০ ফেব্রুয়ারি) লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদালতে মামলা করব। আমি চাই- আনারুল আমার সন্তানের পিতা হিসেবে স্বীকৃতি দেবে।’ তবে নুর নাহার হীরার কাছ থেকে পাওয়া আনারুলের দুটি নম্বরে কয়েক দফা কল করেও তাকে পাওয়া যায়নি।
পথে পথে ঘুরে বিচার চাইছেন ৯০ বছরের বৃদ্ধ
মেহেরপুর প্রতিনিধি
পথে পথে ঘুরে বিচার চাইছেন মেহেরপুরের গাংনী উপজেলায় কল্যাণপুর গ্রামের ৯০ বছরের বৃদ্ধ হোসেন আলী। মঙ্গলবার মেহেরপুর জেলা প্রেসক্লাবে এসে বিচার চেয়ে অভিযোগ করেন তিনি। হোসেন আলী জানান, স্ত্রী ও সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। উপার্জন করার শক্তি না থাকায় তার স্ত্রী হাসেনা খাতুন, ছেলে জামিল হোসেন (৫২) ও মনিরুল ইসলাম কালু (৫০) তাকে নিয়মিত যন্ত্রণা দিয়ে আসছে। গত ২৬ জানুয়ারি রাতে স্ত্রী ও দুই সন্তান মিলে হত্যাচেষ্টায় তাকে চরমভাবে মারধর করে। তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন জখম অবস্থায় তাকে উদ্ধার করে। গাংনী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তার অভিযোগ নেয়নি। পরে গত ৩১ জানুয়ারি স্ত্রী ও দুই ছেলেকে আসামি করে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাংনী আমলি আদালতে ৩২৩, ৩২৫, ৩৭৯, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করেছেন। হোসেন আলী জানান, এখন তিনি গ্রামের বিভিন্ন বাড়ির বারান্দায় বসবাস করেন। গ্রামের বিভিন্ন লোকের দেওয়া খাবার খেয়ে তিনি জীবনযাপন করছেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। আরাজি ডুমুরিয়ার নিতাই কুন্ডুর ছেলের স্ত্রী ইতি কুন্ডু ও পুর্ব ডুমুরিয়া গ্রামের সোহেল গাজীর স্ত্রী লিকনা ইয়াছমিন গুরুত্বর অসুস্থ হয়ে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে গতকাল বুধবার সকালে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। তিনি তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। ফুটবল খেলতে যেয়ে অসাবধানতাবশত পা ভেঙ্গে গত ৫ মাস ধরে বিছানায় ডুমুরিয়া গ্রামের ইবাদ শেখ। গতকাল সকাল ৮ টায় তার বাড়িতে যান তিনি এবং চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে হাজিডাঙ্গা গ্রামে সমারেশ মন্ডলের বাড়িতে দু’দিন ব্যাপী মতুয়া মহাসম্মেলনে ধর্মীয় আলোচনায় অংশ নেন। সন্ধ্যায় ডুমুরিয়া বাজারে ভদ্রা তিরে বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুছাল্লিদের সাথে সালাম বিনিময় করেন। রাতে মির্জাপুর মহালদার বাড়ি বার্ষিক কালীপূজায় আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন সুজন বিশ্বাস, গৌতম রায়, সুমন শেখ, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ
আশাশুনিতে নাগরিক সমাজের সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা নাগরিক সমাজের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আশাশুনি বাজার চান্নিসেডে এ সভা অনুুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক সমাজের সহ-সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় নাগরিক সমাজের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, আশাশুনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, মৎস্যজীবি সমিতির নিতাই ঢালী প্রমুখ বক্তব্য রাখেন। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় মানিকখালী ব্রীজ হতে ফেরিঘাট হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত বিকল্প সড়ক নির্মান, সরকারি জলমহল অবৈধ দখল উচ্ছেদ, মৎস্যজীবিদের কার্ড হালনাগাদ করা, পাউবো’র জীর্ণশীর্ণ ও ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধ নির্মাণ, সরকারি খাল উন্মুক্ত করা, আশাশুনি বাজারে স্বাস্থ্য সম্মত কশাইখানা নির্মান, বাজারের সড়ক দ্রুত নির্মাণ সম্পন্ন করা, মরিচ্চাপ নদী সিএস ম্যাপ অনুযায়ী সীমানা চিহ্নিত করে খনন করাসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়া হয়। মানববন্ধন সফল করতে উপ কমিটি গঠনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
শ্রীউলার নছিমাবাদে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের নছিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার মাঠে এ পথ অনুষ্ঠিত হয়।
শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদারের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগ সভাপতি প্রভাষক দিপঙ্কর বাছাড়া দিপু, সাবেক ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু, ইউনিয়ন সৈনিকলীগ নেতা আলা উদ্দিন লাকী, আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, ইউপি সদস্য অলিউল্লাহ সানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুকুল হোসেন, মোসলেম সানা প্রমুখ। আবু হাসানের পরিচালনায় সভায় বক্তগণ বলেন, জাতির জনকের যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে সোনার বাংলায় পরিণত করেছেন। সকল সেক্টরে উন্নয়নের আকাশ ছোঁয়া অগ্রগতিতে গোটা দেশ যেখানে ভাসছে, সেখানে শ্রীউলা ইউনিয়ন সকল ক্ষেত্রে নাজুক পরিস্থিতিতে ডুবে আছে। চেয়ারম্যান আবু হেনা সাকিল নিজের ও পরিবারের স্বার্থান্ধ হয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে এলাকার আতঙ্ক কিছু কলঙ্কিত শক্তিকে নিয়ে লুটেপুটে খেয়েছেন। মাঠ ভরাট, রাস্তা সংস্কার, ক্লাব উন্নয়নের নামে টন টন চাউল/ টাকা আত্মসাৎ করেছেন। এক পাঞ্জেগানার নামে ৩ বার অর্থ পকেটে পুরেছে। কার্ড ও বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষদের থেকে অর্থ লোপাট, ত্রাণের টাকা, মালামাল লুটপাট করা হয়েছে। এমপি আ ফ ম রুহুল হক ৭ লক্ষ টাকা থোক বরাদ্দ দিয়েছেন, যার ৭ হাজার টাকার কাজও করা হয়নি। মেম্বারদের নিয়ে কাজ না করে নিজের পকেট ভরার সুযোগ করে নিয়েছেন। নছিমাবাদ বাসীকে জ্বালিয়ে পুড়িয়ে মরণাপন্ন করা হয়েছে। লুটের টাকায় বাগানবাড়ি গড়া হয়েছে। দেশের সকল ইউনিয়ন পরিষদের ভবন নির্মান হলেও শ্রীউলা ইউনিয়ন পরিষদ আনার যোগ্যতা তার হয়নি। তার অবৈধ কর্মকান্ড, আত্মসাৎ ও লুটপাটের প্রমাণসহ ১০৬ পাতার আমলনামা তৈরি করা হয়েছে। যা বিভিন্ন দপ্তরে হস্তান্তর করা হয়েছে। আমলনামা খন্ডন করার কোন সুযোগ নেই। ইতিমধ্যে খেয়াঘাটের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দুদক মামলা করেছে। ১৫ দিনের জামিনে আছে, আইন বাপকেও ছাড়েনা। টাকার হিসাব গুণে গুণে দিতে হবে। আজকে ইউনিয়নের মানুষ সচেতন ও অপরাধীদের বিরুদ্ধে স্বোচ্চার। ঐক্যজোটের মাধ্যমে ইউনিয়নের অভিশাপ চেয়ারম্যান চক্রের দালালদের আইনের ও ভোটের মাধ্যমে কুপোকাত করা হবে এমন হুঁশিয়ারী উচ্চারণ করে বক্তাগণ বলেন, তাদের আমলনামা এতটা বড় যে, কোথাও তাদের স্থান হবেনা। দুর্নীতিবাজ কখনও নৌকা প্রতীক পেতে পারেনা। তার বিরুদ্ধে গেলে হুমকী ও রক্ত চক্ষুতে শাসানোর অভিযোগের কথা উল্লেখ করে বক্তাগণ বলেন, আমরা দিবারাত্র ইউনিয়নবাসীর পাশে আছি, কোন অন্যায় করা হলে ছাড় দেওয়া হবেনা। আগামী নির্বাচনে এর প্রমান মিলবে। ইউনিয়নের মানুষের স্বপ্ন পুরন ও ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নে ভরে তুলতে তারা কাজ করে যাবেন বলে সকলের সমর্থন প্রার্থনা করেন।
কুল্যার আরার গ্রামে ভিজিডি কার্ডধারীদের মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ ও এক কোটা চাউল না দেওয়ার প্রতিকার দাবীতে উপকারভোগিরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ইউনিয়নের আরার গ্রামে মক্কার পুকুরের পাশে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৩৩৩ জন কার্ডধারী দু’বছর অর্থাৎ ২৪ মাস চাউল উত্তোলন ও ২০০ টাকা করে জমা দিয়ে এসেছেন। এতে দেখা যায় প্রত্যেকের সঞ্চয় হিসাবে ৪৮০০ টাকা করে জমা হওয়ার কথা। তবে অনেক সময় কেউ কেউ সঞ্চয় জমা না করায় সকলের সঞ্চয় জমা এক রকম না হলেও ৪২০০ টাকা থেকে ৪৬০০ টাকা করে জমা হয়েছে। ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করার সময় ব্যাংক এশিয়ার দায়িত্বরত কর্মকর্তারা সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করেন। এসময় প্রত্যেক কার্ডধারীকে দু’শত টাকা করে কেটে রেখে সঞ্চয় ফেরৎ দেওয়া হলে কার্ডধারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে আরার গ্রামের হাফিজুলের স্ত্রী ছাবিরা, লক্ষ্মী দাশের স্ত্রী জবা, হাবিবুর রহমানের স্ত্রী খালেদা, নূর ইসলামের স্ত্রী হাসিনা, দেলোয়ার হোসেনের স্ত্রী নূর জাহান, হাবিবুরের স্ত্রী আছমা, সঞ্জয় দাশের স্ত্রী সন্ধ্যাসহ ২৩ জন উপকারভোগিরা অংশ নেন। তারা জানান, টাকা কম দেওয়ায় আমরা প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাদেরকে টাকার দাবী করতে নিরুৎসাহিত করে বের করে দেওয়ার উপক্রম করেন। অন্য কারো বইতে টাকা বেশী হয়ে যাওয়ায় টাকা কেটে নেওয়া হচ্ছে বলে আমাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করেন। এব্যাপারে তারা উপজেলা নির্বাহী অফিসারের আকুল আবেদন জানিয়েছেন।
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ১৮ হাজার টাকা জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বুধহাটা ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি আন্না ফিলিং স্টেশন এ আদালত পরিচালনা করে, ওজন ও পরিমান কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ২০১৮ এর ২৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধহাটা বাজারের ইছামতি ফুয়েল পাম্পকে একই আইনের ২৯, ৪৬, ৩৩২/১ ও ৪৮ থারায় ৫ হাজার টাকা এবং বুধহাটা বাজারের আলম ট্রেডার্সকে একই আইনের ২৫ ধারায় ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই এর ইন্সপেক্টর ও পুলিশ সদস্য তার সাথে ছিলেন।
বড়দলে ক্রিসেন্টের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উত্তর বড়দল সরকারী প্রথমিক বিদ্যালয়ে এ কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়। জাগোনারী, কোডেক ও দাতা সংস্থা অক্সফ্যাম এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা ক্রিসেন্ট এর আয়োজনে মিটিং-এ সভাপতিত্ব করেন, ৭ ও ৩ নং ওয়ার্ডে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিআইসি কমিটির সভাপতি মোছাঃ লাহুমা খাতুন। প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন এবং উপকারভোগী নির্বাচনের কৌশল বর্ণনা করেন। সর্বশেষে উপস্থিত সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে প্রাথমিক উপকারভোগীর তালিকা প্রস্তুত করা হয়। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা, সংরক্ষিত আসনের ইউপি সদস্য লাহুমা খাতুন ও আসমা খাতুন প্রমুখ আলোচনা রাখেন। অন্যদের মধ্যে প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর গুলশান আরা ও শেখ জাকিউর রহমান জ্যাকি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল।
বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদকের হাতে ফুল তুলে দিচ্ছেন অহিদুল মোল্যা
আশাশুনি প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সাতক্ষীরা সফরে আসেন। সার্কিট হাউজে বি এম মোজাম্মেল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন, উপজেলা আওয়ামীলীগ নেতা, খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ অহিদুল ইসলাম মোল্যা। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অহিদুল ইসলাম বলেন, এলাকার উন্নয়নে আমি মাঠে থেকে কাজ করে যাচ্ছি। নেতা কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিষণ বাস্তবায়নই আমাদের স্বপ্ন। এলাকাবাসী আওমীলীগের এজেন্ডা বাস্তবায়ন, এলাকার মানুষকে সুখে শান্তিতে থাকার পরিবেশ সৃষ্টির জন্য এবং নৌকার বিজয় নিশ্চিত করতে- তিনি নৌকা প্রতীক প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
শরণখোলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন হয়েছে। উপজেলা সদরের পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে ব্যাংক ভবনের নিচে এ বুথ স্থাপন করা হয়। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির খুলনার জোনাল হেড মো. মুজিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করেন। শাখা ব্যবস্থাপক মো. সোহেল রানার সভাতিত্বে বুথ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সরোয়ার হোসেন, মো. মোস্তফা তালুকদার, মো. মোস্তফা হাওলাদারসহ অন্যান্য ব্যবসায়ী ও ব্যাংকের কমকর্তারা।
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র মতবিনিময় ও গণসংযোগ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী গতকাল সকাল ১০ টায় যোগীপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় মতবিনিময় ও গণসংযোগ করেন। মতবিনিময় সভায় বক্তৃতা করেন যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, নজরুল ইসলাম নূরু, এসএ শহিদ, কাজী আরিফুল ইসলাম বকুল, মুকুন্দ বিহারী মন্ডল, গ্যারেন্দ্রনাথ মন্ডল, জয়ন্তরাণী, মিতুল মোল্যা, বেগ সিবলী,সরদার মুজিবুর রহমান, রমজান আলী, বেগ রাসেল, আল আমিন ফকির, কাজী আব্দুল মাজেদ প্রমুখ। মতবিনিময় সভায় এলাকাবাসী ৬নং যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রবীন রাজনিতিবীদ বেগ লিয়াকত আলীকে দেখতে চায় এবং দলীয় মনোনয়ন পাওয়ার জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।
যোগীপোল ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দীনের পিতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
তেলিগাতী ২নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোঃ নাসির উদ্দীনের পিতা মোঃ আব্দুল বারীক ০৯ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১১ টায় বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১০ ফেব্রুয়ারী বুধবার জোহরবাদ তেলিগাতী মধ্যপাড়া মাদরাসা ময়দানে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী বিএনপি’র সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপি সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও যোগীপোল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, আরিফুর রহমান মন্টু, গোলজার হোসেন, আব্দুল হালিম, আব্দুল ওহবি, কিবরিয়া মেম্বর, কবির মেম্বর, রবিউল ইসলাম, মোঃ বাবু প্রমুখ।
পথের বাজার চেকপোষ্টে গাঁজা সহ ১ যুবক আটক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্পে নিয়মিত তল্লাশি চলাকালে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ১’শ গ্রাম গাঁজা সহ ১ যুবককে আটক করেছে পুলিশ। পথের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই রকিবুল ইসলাম , এ এস আই গাজী ফেরদৌস হোসেন ও সঙ্গিয় ফোর্স দেহ তল্লাশি করে গাঁজা সহ তাকে আটক করে । আটককৃত ব্যক্তি যশোর জেলার কোতায়ালী থানার চুড়ামনকাঠি গ্রামের মন্টু দাশ এর পুত্র শ্রী তিতাস দাশ (২০)। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং-০৪, তাং ০৯/০২/২১ ।
গ্রাম উন্নয়ন ও ওয়াটসান কমিটির আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের নাগরিক সেবা প্রচারনা কার্যক্রম
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল ৩:৩০ টার সময়ে কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে গ্রাম উন্নয়ন কমিটি ও ওয়াটসান কমিটির আয়োজনে, নবযাত্রা প্রকল্প , কিশোরী দল , গ্রামীন সঞ্চয় দল, পানি ব্যবস্থাপনা কমিটি, জি এস এম, ওয়াশ এল এস পি এর অংশগ্রহনে সমাজসেবা অধিদপ্তরের সুযোগ সুবিধা পৌছে দেওয়ার জন্য একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। কালিগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব অর্না চক্রবর্তী স্থানীয় জনসাধারনের মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রদানযোগ্য সেবা- দরিদ্র মায়েদের জন্য মাতৃকালীন ভাতা, মা ও শিশু সহায়তা, আত্মকর্মসংস্থান উন্নয়ন ,বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুযোগ সুবিধা তুলে ধরেন। উক্ত আয়োজনে গ্রামীন বিভিন্ন দল সংগঠন প্রতিষ্ঠান এন জি ও এবং ইউনিয়ন পরিষদ,সাংবাদিক,ধর্মীয় নেতা সহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলো। ইউ পি সদস্য মোছাঃ ডালিয়া খাতুন চুমকি বলেন- ‘‘আমাদের এই গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসেবে সমাজে তুলে ধরার অঙ্গীকার হিসেবে গ্রাম উন্নয়ন কমিটি, কিশোরী দল, পানি ব্যবস্থাপনা কমিটি, গ্রামীন সঞ্চয় দল, গোল্ড স্টার মেম্বর, ওয়াশ ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারী ও বেসরকারী সেবাদান প্রতিষ্ঠানে সঠিকভাবে পৌছে দেওয়ার জন্য আমরা কাজ করছি এই গ্রামে বাল্য বিবাহ বন্ধ, মহিলা ও কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিশ্চিত ,স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার,পানির উৎসের সঠিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত, গ্রামীন সঞ্চয়, ইত্যাদি।”
এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি ডাঃ আবু হাসান,মেম্বর আব্দুল হাকিম, জি এস এম- সালিমা বেগম,এছাড়া ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্প হতে উপস্থিত ছিলেন-স্পেশালিষ্ট-নুর-এ আলম-সিদ্দিকী,মোঃ মোক্তার হোসেন,উৎপলা মন্ডল,মোর্শেদুল আলম রিপন,তাহমিনা খাতুন,প্রদীপ বিশ্বাশ প্রমূখ।
ফকিরহাটের মৌভোগ ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ সুবজ সংঘ এর আয়োজনে দ্বীতিয় তম ৮দলীয় আন্ত: ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন বুধবার বিকেল ৩টায় মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন লাল ফিতা কেটে ও কবুতর উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোজাহিদুর রহমান মুজার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আ: কুদ্দুস (বড়মিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, এএসআই মো: ফিরোজ আহম্মেদ, ইউপি সদস্য মোঃ কওসার আলী মোল্লা, নিতিশ ঢালী, মো: হান্নান শাহ, মৃদুল সরদার, সন্ধ্যা রানী মন্ডল, নাজমা বেগম, সুবজ সংঘের সভাপতি মো: ফারুক হোসেন, সাধারন স¤ঘের সভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক আবু বক্কার, সদস্য শরিফ শেখ, জহিরুল ইসলাম নজু, জীমি প্রমূখ। উদ্বোধনীতে উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনাম ৬নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন কওসার আলী ও ফারুক গাজী।
ফকিরহাটে সর্বদলীয় সম্প্রীতির ত্রৈমাসিক ফলোআপ সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে ও অনুপ্রেরণায় গঠিত উপজেলা সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ এর ত্রৈ-মাসিক সভা বুধবার বেলা ১১টায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিএফজি এর এ্যাম্বাসিডর শেখ আ: ছালাম। পিএফজি এর উপজেলা কো-অর্ডিনেটর খান মাহমুদ আরিফুল হকের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি এর এ্যাম্বাসিডর শেখ গোলাম মোস্তফা, মল্লিকা রানী দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ: সাত্তার, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্না কুমার দে, শিউলি বেগম, সোনিয়া আক্তার কারিমা, স্বপ্না বেগম, খান শরিফুজ্জামান, রুমি আক্তার ও কলিমা ইসলাম প্রমূখ।
ফকিরহাটে কোভিড-১৯ টিকা নিলেন ৫১৬জন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান উৎসবের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। এদিন অর্থাৎ বুধবার টিকা গ্রহনকারীর ভীড়ে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্বাস্থ্য বিভাগকে। এদিন মোট ৫১৬জন কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন। এ পর্যন্ত মোট ৪দিনে ফকিরহাটে ৭২৫জন টিকা গ্রহন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। টিকাদান উৎসবের চতুর্থ দিনে যারা টিকা নিয়েছেন তারা হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আবুল হোসেন, কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ফকিরহাটে কোভিড-১৯ টিকা গ্রহন বিষয়ক উদ্বুদ্ধ করণ সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটলিয়ামে বুধবার বেলা ১১টায় কোভিড-১৯ বিষয়ক শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভরি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মো: আসুদুজ্জামান প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ফকিরহাটে বরজে অগ্নিকান্ড লক্ষাধীক টাকার ক্ষতি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া এলাকায় একটি পানের বরজে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭৫হাজার টাকার ক্ষতি হয়েছে বলে পানচাষী ধীরাজ দেবনাথ জানান। ঘটনাটি বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ঘটেছে। জানা গেছে, রাস্তার পাশে একটি ঝোপ পরিস্কার করার জন্য সেখানে আগুন লাগালে সেই আগুন থেকে পানের বরজে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা টের পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পাইকগাছায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা
বাল্যবিয়ে ও নারী নির্যাতনের অভিশাপমুক্ত সমাজ গঠনে সবাইকে উদ্যোগী হতে হবে
খবর বিজ্ঞপ্তি
নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে পাইকগাছা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, বাল্যবিেেয় এবং নারী নির্যাতন সমাজের অভিশাপ। সমাজকে অভিশাপমুক্ত করতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশ থেকে বাল্যবিয়ে এবং নারী নির্যাতন বন্ধ করতে রাষ্ট্রীয় উদ্যোগকে সফল করে তুলতে হবে।
বুধবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে বটিয়াঘাটা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। পাইকগাছা প্রেস ক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের আহ্বায়ক ও পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক ও পাইকগাছা পৌরসভার পুনর্নির্বাচিত কাউন্সিলর আসমা আক্তার, নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও প্লাটফর্ম সদস্য মোঃ আব্দুল গফফার মোড়ল, প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক আব্দুল আজিজ, প্লাটফর্মের সদস্য সচিব এ্যাডভোকেট শফিকুল ইসলাম, কচি প্লাটফর্মের সদস্য ও পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, নাগরিক নেতা এম এম আজিজুল হাকিম প্রমূখ।
সভায় পাইকগাছা প্লাটফর্মের পক্ষ থেকে পাইকগাছা পৌরসভার পুনর্নির্বাচিত কাউন্সিলর আসমা আক্তার এবং নবনির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।
এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী মার্চ পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মর্সূচীর মধ্যে রয়েছে এ্যাডভোকেসি সভা, আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, হাট-বাজারে প্রচারাভিযান ইত্যাদি।
ঝিনাইদহের কোটচাদপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ঝিনাইদহ প্রতিনিধি-
মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২০-২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঝিনাইদহের কোটচাদপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। কোটচাদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, অনুর্ধ-১৭ খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত ( বি ও এ )ঝিনাইদহ জয়নাল আবেদীন। খেলা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে খেলার সামগ্রী প্রদান করা হয়।
ঝিনাইদহ করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে এ্যাডঃ মোঃআশরাফুজ্জামান (৬৫) মৃত্যু বরণ করেছেন। সে জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মারা যান।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে দাফন কমিটির সদস্য মাওঃ রুহুল আমিন ও অন্যান্য সদস্যের মাধ্যমে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৬৬ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছেন।
ঝিনাইদহে সাইবার ক্রাইম প্রতিরোধে কারিগরি দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সাইবার ক্রাইম প্রতিরোধে কারিগরি দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ১০ দিন ব্যাপী শুরু হওয়া এ সেমিনারের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, উপজেলা শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু সহ অন্যান্যরা। সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ফরিদ হোসেন। অনুষ্ঠানে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিভাগের ৩০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন।
ঝিনাইদহে আবারও কলাগাছের সাথে শত্রুতা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আবারও কলাগাছের সাথে শত্রুতা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কেচমত গড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি কৃষক আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, ইতিপূর্বে প্রতিবেশি জাফরের সাথে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে শত্রুতার সৃষ্টি হয়। এরই জের ধরে প্রতিপক্ষরা আমার প্রায় অর্ধশত কলাগাছ রাতের আধারে কেটে সাবাড় করে দিয়েছে। তিনি আরও বলেন এতে করে আমি আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ হয়েছি। আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিচার দাবি করছি। এব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এঘটনায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহের হাটগোপালপুরে পুলিশের কাছে ব্যবসায়ীদের টহল গাড়ি হস্তান্তর
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্প এলাকায় নিরাপত্তার স্বার্থে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ টহলগাড়ি হস্তান্তর করেছে। মঙ্গলবার বিকেলে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন ব্যবসায়ীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, পদ্মাকর ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ইমাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী তপন কুন্ডু, গোপাল কুন্ডু, আজাদ আমিন, জাহাঙ্গির হোসেন, মনির মন্ডল, লাভলু মিয়া, বাজার দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাসিরুল ইসলাম, সাধারন সম্পাদক ডা এস এ জি মিল্টন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক টহল গাড়ি কাজ করবে।











































