Home আঞ্চলিক সমুদ্রে মাছ ধরতে গিয়ে হৃদযন্ত্রে আক্রান্তে ইউপি সদস্যের মৃত্যু

সমুদ্রে মাছ ধরতে গিয়ে হৃদযন্ত্রে আক্রান্তে ইউপি সদস্যের মৃত্যু

5

মেহেদী হাসান (রামপাল) :

রামপালের পেড়িখালী ইউপি সদস্য মো. মহিতুর রহমান (৫০) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সুন্দরবনের পাশা খালী নামক স্থানে মৃত্যুবরণ করেছেন। তিনি সমুদ্রের আলোরকোল চরে  শুঁটকি পল্লিতে অবস্থান করছিলেন। জানা গেছে, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্য মহিতুর রহমান প্রতি বছরের ন্যায় এ বছর ও শুটকি আহরণ মৌসুমে সুন্দরবনের আলোরকোল চরে যান মাছ আহরণ করতে। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হলে বুধবার ভোরে তাকে চিকিৎসার জন্য ট্রলার যোগে মোংলায় আনা হচ্ছিল। পথে পাশা খালী ফরেষ্ট ক্যাম্পের কাছে এলে সকাল সাড় ৯ টায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের নিজ বাড়ীতে জানাযা নামাজের প্রস্তুতি চলছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রেসক্লাব রামপাল, পেড়িখালী পি,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেড়িখালী বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।