Home জাতীয় তৃতীয় দিনে টিকা নিয়েছেন দ্বিগুণেরও বেশি

তৃতীয় দিনে টিকা নিয়েছেন দ্বিগুণেরও বেশি

9

ঢাকা অফিস

দেশব্যাপী করোনার টিকা কার্যক্রম শুরু হওয়ার তৃতীয় দিন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন। ৮ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ এবং ২৬ হাজার ৪৯৬ জন নারী। টিকা গ্রহণকারীদের ঢাকা মহানগরীতে ১২ হাজার ৫১৭ জন, ঢাকা বিভাগে রয়েছেন ২৫ হাজার ২২০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন।