Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

52

তেরখাদায় ডাকাতী মামলার আসামী গ্রেফতার জেলা কারাগারে প্রেরণ

তেরখাদা প্রতিনিধি

গত ৬ ফেব্রুয়ারী তেরখাদা উপজেলার আড়ফাংগাশিয়া গ্রামের আব্দুল্লাহ কাজীর বাড়িতে ডাকাতী সংগঠিত কালে ডাকাতের গুলিতে একই গ্রামের জামাল শেখ নিহতের ঘটনায় তেরখাদা থানায় আব্দুল্লাহ কাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৭/১৮জনকে আসামী করে তেরখাদা থানায় একটি মামলা দায়ের করে যার নং- ০২ তারিখ ০২/০২/২০২১ইং। এ ঘটনায় তেরখাদা থানা চৌকস পুলিশ অফিসার মোঃ গোলাম মোস্তফা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুবেল ২৬ ও মোঃ সোহাগ ২১ কে এলাকা থেকে গত ০৭/০২/২০২১ তারিখ গ্রেফতার করেন এবং দৃতদেরকে জেলা কারাগারে প্রেরণ করেন। এ চাঞ্চল্যকর ঘটনায় বাকীদেরকে গ্রেফতারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ফুলতলায় পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধারের ৫৪দিন পর হত্যা মামলা

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলা থানার গাড়াখোলা গ্রামের একটি পুকুর থেকে একদিন বয়সী অজ্ঞাত শিশুর লাশ উদ্ধারের ৫৪দিন পর থানায় হত্যা ও লাশ গোপন করার অপরাধে মামলা হয়েছে। থানার এসআই মধুসূদন পান্ডে বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে তিনি মামলা (নং-৬, তারিখ-০৬/০২/২১) দায়ের করেন।

এজাহারে জানা যায়, গত ১৩/১২/২০২০ইং তারিখ বিকালে গাড়াখোলা গ্রামস্থ জনৈক সামাদ সরদারের পুকুরের পানিতে অজ্ঞাত ১/২ দিন বয়সী মৃত নবজাতক পুত্র’র লাশ ভাসতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ রাম চন্দ্র মালাকর পুলিশে খবর দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইব্রাহীম গাজীসহ এলাকাবাসির সহযোগিতায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্নয়ের জন্য লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ অতঃপর আদালতের অনুমতিক্রমে ডিএনএ নমুনা ও আলামত সিআইডির সদর দপ্তরে পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট (নং-৫১৯/২০) পর্যালোচনায় দেখা যায় শিশুটি জীবন্ত ভূমিষ্ট হওয়ার পর ঘটনাস্থলের (ঐ পুকুরে) পানিতে ফেলে দেওয়ায় তার মৃত্যু ঘটে। ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনা ও মামলার সার্বিক তদন্তে ও এলাকায় জিজ্ঞাসাবাদে স্পষ্ট যে, অজ্ঞাতনামা ব্যক্তি/ ব্যক্তিরা ডিসেম্বর ১১ থেকে ১৩ তারিখের মধ্যে নবজাতককে পানিতে ফেলে রেখে হত্যা এবং তার লাশ গোপন করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ফুলতলায় আকিজ ফাউন্ডেশনের ৩ দিন ব্যাপী তাফসির মাহফিলের প্রস্তুতি সভা

ফুলতলা প্রতিনিধি

আকিজ ফাউন্ডেশন আয়োজিত ফুলতলার বেজেরডাঙ্গায় অনুষ্ঠিতব্য আগামী ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারী ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা সোমবার বিকালে স্থানীয় মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মাহফিল ইনতেজামিয়া কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক রাজা, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আবু তাহের রিপন, আলী আজম মোহন, শিল্পপতি আলহাজ্ব হাসান ইমামুল হক ভুইয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক আঃ কাদের, সএএফ’র প্রশাসনিক কর্মকর্তা বিধান হোড়, আদ্দীন হাসপাতালের ব্যবস্থাপক মোঃ হোসেন আলী, আকিজ গ্রুপের প্রতিনিধি জেসমিন সুলতানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাব্বির আহমেদ রানা, মাওঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ মহিউদ্দিন, মাহামুদুর রহমান চয়ন, মোঃ ফেরদাউস মোল্যা, সৈয়দ বাবর আলী, মোঃ আবজাল হোসেন, রিপন মোড়ল, ইমদাদ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক রেজাউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার, ফুফুসহ আটক ৪

বাগেরহাট প্রতিনিধি

দারিদ্রতার সুযোগ নিয়ে চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচার করার অভিযোগ বাগেরহাট মডেল থানায় নারীসহ ৮ জনকে আসামি করে একটি মানব পাচার ধারায় মামলা করা হয়েছে। রবিবার রাতে এ মামলাটি দায়ের করেন ভিকটিম মেয়েটির নানা সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নরে পারনওয়া পাড়া গ্রামের মুনসুর আলী নামের এক বৃদ্ধ। মামলার আসামিরা হলো, জেলার কচুয়া উপজেলার আলীপুর গ্রামের রকিব বালী (২৩), নাসিমা ওরফে বৃষ্টি আক্তার (২০) একই উপজেলার লড়ারকুল গ্রামের সোহাগ বালী (২৬) সাগর বালী (২৪), ভিকটিমের ফুফু শাহনুর বেগম (৪৫), কোহিনুর বেগম (৪৫), বাগেরহাট সদরের পাতিলাখালি গ্রামের অরুন পাইক (৩০) ও মরু মিস্ত্রি (৩৫)। আট আসামির মধ্যে ভিকটিমের ফুফু শাহানুর বেগমসহ ৪ জন ভারতে আটক আছে।

মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার এসআই তন্ময় মন্ডল মামলার বরাত দিয়ে সোমবার দুপুরে জানান, জেলার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের ওই মেয়েটি (১৭) পিতার দারিদ্রতার কারণে সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামে নানাবাড়িতে থাকত। আর এই দারিদ্রতার সুযোগ নিয়ে মেয়েটির ফুফু শাহানুর বেগম এজাহার নামীয় সকল আসামির যোগাযোগের মাধ্যমে চাকুরি দেয়ার কথা বলে গত ২০১৭ সালের  ২১ এপ্রিল সকালে ভিকটিম কে তার নানাবাড়ি থেকে নিয়ে যায়। এরপর আর ভিকটিমের খোজ খবর পাওয়া যায়নি। ওই বছরের ৬ জুন সন্ধ্যায় ভিকটিম তার নানাকে মোবাইল ফোন করে বলে উল্লেখিত আসামিরা তাকে ভারতের সোনাগাজি পতিতালয়ে নিয়ে আসছে। এরপর আর যোগাযোগ হয়নি। অনেক চেষ্টার এক পর্যায়ে বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ চেষ্টায় ভরতের সোনাগাজি পতিতালয় থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গত ২৫ জানুয়ারি বেনাপোল বর্ডার থেকে ভিকটিম ফিরিয়ে আনা হয়। ভিকটিমের কাছ থেকে সকল ঘটনার বর্ননা নিয়ে তার নানা মুনসুর আলী মানবপাচারকারি হিসাবে ৮ জনকে সনাক্ত করে রবিবার রাতে বাগেরহাট মডেল থানায় মানব পাচার  ও দমন আইনে একটি মামলা করেন। তদন্তকারি কমকর্তা হিসাবে তিনি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভিকটিমের বাড়ি, ঘটনা এলাকা ও আসামিদের বাড়িতে খোজ খবর নিয়েছেন।

ইতোমধ্যে জানা গেছে, ভারতের পুলিশ ভিকটিমকে উদ্ধারের সময় তার ফুফু শাহানুর বেগম, কোহিনুর বেগম রতœাসহ ৪ জন আটক হয়ে ভারতে বন্দি আছে। বাকী আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে।

কেসিসি’র ১০ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচন ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের উপনির্বাচন উপলক্ষে গঠিত ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী’র সভাপতিত্বে তাঁর কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় জানানো হয় ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ইভিএম এ ভোটগ্রহণ চলবে। কিভাবে ইভিএম এ ভোট প্রদান করতে হয় তার মহড়া/মকভোট ১১ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। মোট ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনি এলাকায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এবং নির্বাচন ব্যয় সীমা প্রতিপালন করছে কিনা তা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের মাধ্যমে নিয়মিত তদারকির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মেধাবী কলেজছাত্র বোরহান হত্যার বিচার চেয়ে রাস্তায় শিক্ষার্থীরা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে বোরহান কবির (১৮) নামে এক মেধাবী কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি মণিরামপুর পৌরশহরে বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন করেছে বোরহানের সহপাঠিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করে। এরআগে একই দাবিতে রোববার বিকেলে মণিরামপুর থানা ঘেরাও করেছিল বোরহানের এলাকাবাসী।

বোরহান কবির মণিরামপুর হাসপাতালসংলগ্ন মোহনপুর গ্রামের টেকার চালক আহসানুল কবিরের ছেলে। সে মণিরামপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল বোরহান। বেশ কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিল সে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাইকেল চালিয়ে পৌরশহর থেকে উপজেলার খালিয়া গ্রামে যায় বোরহান। তখন মোটরসাইকেল ছিনতাইকারী ভেবে নাইম হোসেন নামে এক যুবক তাকে পিটিয়ে রক্তাক্ত করে। খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্পের পুলিশ বোরহানকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। পরে দুপুর একটার দিকে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় রাতে বোরহানকে ঢাকায় নেওয়া হয়। পরে রোববার ভোরে মৃত্যু হয় তার।

এদিকে ঘটনারদিন বোরহানকে গ্রেফতারের সাথে ঘাতক নাইমকেও আটক করেছিল পুলিশ। পরে বোরহানের পিতা থানায় মারপিটের মামলা করলে পুলিশ নাইমকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বোরহান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজগঞ্জ ক্যাম্পের উপ-পরিদর্শক তপনকুমার নন্দী বলেন, নাইম হোসেন নামে একজন আসামি জেলহাজতে আছে। মারপিটের মামলাটি হত্যা মামলায় পরিণত করতে আদালতে প্রেয়ার দেওয়া হয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভূয়া কাগজপত্র তৈরী করে মোংলায় সংখ্যালঘু পরিবারের জমি বিক্রি ও জবর দখলের অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার দিগরাজের বুড়িরডাঙ্গা এলাকায় জাল-জালিয়াতির মাধ্যমে দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করে এক সংখ্যালঘু পরিবারের জমি জবর দখলের পর অন্যের কাছে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু নাসির হাওলাদারের বিরুদ্ধে। ওই ভূমিদস্যুর হয়রানী থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে ওই সংখ্যালঘু পরিবার স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও ন্যায় বিচার পাচ্ছেন না। ভূমিদস্যুর কবল থেকে নিজেদের জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগী পরিবারটি। এদিকে সরকারী রেকর্ডিয় একটি খাল দখল করে সেই খালের উপরই পাকা বাড়ী নির্মাণসহ পাশের আরো একটি খাল ভরাট করে দখলে নেয়ার অভিযোগও রয়েছে চিহ্নিত এই ভূমিদস্যুর বিরুদ্ধে।

প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দেয়া অভিযোগ, শালিস নামা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বুড়িরডাঙ্গা মৌজায় ডিপি-৫০১ খতিয়ানের ২০৪১, ২০৪৭ ও ২০৫১ দাগের এক একর বিশ শতক ভূমির মধ্যে খরিদ ও ওয়ারিশ সূত্রে ৬২ শতক ভূমির মালিক সুনিল তরফদার ও শ্যামল তরফদার। ২০০৩ সালের ১৬ মার্চ হতে তাদের নিকট থেকে ওই ভূধমি মৌখিকভাবে লিজ নিয়ে সেখানে মাছ চাষ করতেন স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু নাসির হাওলাদার। এরপর ওই জমিতে মাছ চাষের সুবাদের থাকা নাসির হাওলাদার ওই জমির একটি জাল দলিল তৈরী করে নকল রেকর্ড ও  পর্চা বানিয়ে সেখান থেকে প্রায় ১৩ শতক ভূমি দশ লাখ টাকায় বিক্রি করে দেন মোংলা পৌর শহরের ব্যবসায়ী আবু বক্কর রুবেলের কাছে। ১৩ শতক ভূমি খরিদ করে নিজ নামে নাম পত্তন করতে গেলে জাল দলিল আর ভূয়া রেকর্ড, পর্চার বিষয়টি জানতে পারেন ব্যবসায়ী রুবেল। এরপর বিষয়টি জানতে পারেন ওই ভূমির মুল মালিক সুনিল তরফদার। জমি জালিয়াতির বিষয়টি ফাঁস হওয়ার পর থেকেই ওই সংখ্যালঘু পরিবারের সাথে নাসির হাওলাদারের প্রকাশ্য বিরোধের সূত্রপাত ঘটে। ভুক্তভোগী জমির মালিক সুনিল তরফদার বলেন, নাসির হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের ওই ভূমিতে থাকা মালিকানা সাইনবোর্ড উপড়ে ফেলে দিয়েছেন। একই সাথে ওই মৎস্য ঘেরে তাদের না যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে আসছেন। হুমকি-ধামকির পর থেকে সুনিল তরফদার ন্যায় বিচার পেতে এবং তাদের নিজেদের মালিকানা জমি দখল নিতে গত বছরের ২২ ফেব্রুয়ারী খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেকের কাছে একটি লিখিত আবেদন করেন। পরে খুলনার মেয়র বিষয়টি সমাধানের জন্য বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়কে লিখিত নির্দেশ দেন। এরপর ইউপি চেয়ারম্যানের দপ্তরে এ নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে প্রথম বসাবসিতে ভূমি দস্যু নাসির হাওলাদার পরবর্তীতে বসার সময় নিয়ে চলে আসেন। পরে তিনি চেয়ারম্যানের ডাকে সালিশি বৈঠকে আর উপস্থিত হননি।

অপরদিকের প্রতাণার শিকার মোংলা পৌর শহরের ব্যবসায়ী রুবেল জানান, নাসির হাওলাদার প্রায় আড়াই বছর আগে ভূয়া কাগজপত্র তৈরী করে তার নিকট ১০ লাখ টাকায় ১৩ শতক জায়গা বিক্রি করেন। এর পর তিনি নাম জারি করতে গেলে জানতে পারেন ওই ভূমির মালিক সুনিল তরফদার। ওই কারণে স্থানীয় ভূমি অফিস আর তাকে নাম জারি কওে দেননি। এরপর খুলনা সিটি মেয়রের মধ্যস্থতায় তিনি (রুবেল) নয় লাখ টাকা ফেরত নিয়েছেন। এখনো এক লাখ টাকা ফেরত পাননি তিনি।

বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় বলেন, বিষয়টি মিমাংসা করার জন্য তিনি উভয় পক্ষকে নিয়ে বসাবসি করেছিলেন। বিবাদী নাসির হাওলাদার তার কাগজপত্র সংগ্রহের কথা বলে সময় নিয়ে পরবর্তীতে আর আসেননি। তাই কোন সমাধান তিনি করতে পারেননি বলেও জানান তিনি।

এদিকে নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেছেন, বুড়িরডাঙ্গা এলাকার সরকারী রেকর্ডিয় শিংজোড়া খাল দখল করে খালের উপর পাকা বাড়ী নির্মাণ করেছেন এলাকার চিহ্নিত ভূমি দস্যু নাসির হাওলাদার। এছাড়া তিনি একই এলাকার শেলা নদীর পাশ খাল ভরাট করে দখলে নিয়ে বিক্রির পায়তারা করছেন বলেও অভিযোগ এলাকাবাসীর। এ সব বিষয়ে অভিযুক্ত নাসির হাওলাদার বলেন, বিশ বছর ধরে ওই জমি আমার দখলে রয়েছে। ভূলবশত বিআরএসে সুনীলদের নাম এসেছে। বিআরএস ভাঙ্গতে/সংশোধনে আমি ল্যান্ড সার্ভে মামলা করেছি। এরমধ্যে সুনীলেরা সেখানে সাইনবোর্ড দিলে আমি সেটি তুলে ফেলে দিয়েছে, যেহেতু এটা নিয়ে মামলা করেছি, মামলা শেষ না হওয়া পর্যন্ত তারা কিভাবে সাইনবোর্ড দেয়, ফেলে দিয়েছি।

আর রুবেলের কাছে জমি বিক্রির বিষয়ে বলেন, ব্যবসায়ী রুবেলের কাছে জমি বিক্রিকালে আমি জানতাম না যে ওই জমি সুনীলদের নামে বিআরএস হয়েছে। জানার পর ব্যবসায়ী রুবেলের টাকা ফেরত দিয়েছি।

খাল দখলের বিষয়ে বলেন, আমি কোন খাল দখল করিনি। তবে একজন চাইলে অস্থায়ীভাবে খাল দখল কিংবা বসবাস করতে পারে। কিন্তু সরকারী খাল বিক্রি করার সুযোগ নেই, কারণ বিক্রি করতে গেলে তো কাগজপত্র লাগে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, ওই খাল দুইটি মেপে সামীনা চিহ্নিত করে দেয়া হয়েছে। সেখানে নাসির হাওলাদারসহ অন্যান্যদের স্থাপনার কিছু কিছু অংশ বেঁধে গেছে। তাদেরকে নিজ দায়িত্বে স্থাপনা অপসারণের নোটিশ করা হয়েছে। নোটিশ মোতাবেক তারা কাজ না করলে অবশ্যই তা উচ্ছেদ করে দেয়া হবে।

এনইবিটি খুলনাতে ¯িপ্রং সেমিস্টার ২০২১- এর এ্যাডমিশন ফেয়ার

খবর বিজ্ঞপ্তি

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ¯িপ্রং সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। সোমবার ৮ ফেব্রুয়ারি, ২০২১ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৮ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে।

এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ড. মো: শাহ আলম। এসময় আরো উপন্থিত ছিলেন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, ড. প্রফেসর আনোয়ারুল হক জোয়াদ্দারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উলে¬খ্য এনইবিটি খুলনা এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।এছাড়া ডিপে¬ামা পাশ শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় এর ব্যবস্থা আছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল ,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা,অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

ফেয়ার চলাকালীন ভর্তি ফির উপর ৬০% সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

তথ্য বিবরণী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।

দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন শহিদ মিনারে ফুল দিতে পারবেন। শহিদ মিনারে প্রবেশ মুখে সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়। সভায় খুলনা সিটি কর্পোরেশন, স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন,  কেএমপি’র এডিসি (সাউথ) সোনালী সেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহিদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই-বি এম মোজাম্মেল হক

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুূষকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তিনি এদেশকে তার স্বপ্নের সোনার বাংলা রূপে গড়ে তুলে যেতে পারেন নাই। বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে, এদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার লক্ষ বাংলাদেশকে বিশ্ব-দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসাবে তুলে ধরা, যাতে বাংলার মানুষ বিশ্ববাসীকে মাথা উচু করে বলতে পারে, আমি বাংলার সন্তান, আমার দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। আমাদের প্রিয় নেত্রী চান বাংলাদেশের প্রতিটি মানুষ সুখে থাকুক, ভাল থাকুক। তাই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশ আজ বিশ্ব-দরবারে উন্নয়নের একটি রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে এদেশে অসংখ্য উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদিত হচ্ছে। দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রাকে ত্বরাণি¦ত করার লক্ষ্যে স্বপ্নের পদ্মাসেতু আজ দৃশ্যমান। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সাতক্ষীরায় যাওয়ার প্রাক্কালে খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার কুদির বটতলায় বেলা ১২টায় খুলনা জেলার নেতাকর্মীদের সাথে সাক্ষাতকালে একথা বলেন। খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্টিত পথসভায় কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে এদেশে মানুষ ভাল থাকে, দেশে উন্নয়নের ছোয়া লাগে, বিশ্ব-দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায়। তাই বাংলাদেশকে জাতির পিতার সোনার বাংলা রুপে গড়ে তুলতে, এদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিয় নেত্রী যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন, তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, সদস্য শিউলি সরোয়ার, জামিল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জেলা যুবলীগ নেতা মাহাফুজুর রহমান সোহাগ, রাফেল হোসেন বাবু, কবির আহম্মেদ মনা, শেখ ফরিদ, শেখ সাগর, তারেক আজিজ, শফিকুর রহমান ইমন, ধ্রুব শংকর রায়, চঞ্চল রায়, ছাত্রনেতা আরিফুল ইসলাম কাজল, চিশতি নাজমুল বাসার সম্রাট, অঞ্জন, কবির হোসেন, নিয়ামত, ইসমাইল মৃধা ইমন, বিকাশ হালদার, মোঃ আশিকুজ্জামান আশিক, স্বপন প্রমুখ।    

সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসঙ্গে করতে হবে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সম্পূর্ণ বেআইনিভাবে, মিথ্যা মামলা সাজিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। এত অসুস্থ যে কারও সাহায্য ছাড়া হাটতে পারেন না, ঠিকমতো খেতে পারেন না। তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, আর্থ্রাইটিস বেড়ে গেছে। ৩টি বছর বিনা কারণে তাঁকে আটক করে রাখা হয়েছে।

মিথ্যা ও বানোয়াট মামলায় প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের ৩ বছর পুর্তিতে সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মঞ্জু আরও বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। সরকারকে বাধ্য করব বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের সব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এ হচ্ছে এখন আমাদের একমাত্র কাজ।’ এই সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসঙ্গে করতে হবে। কারণ এ সরকারের পতন ছাড়া মানুষের মুক্তি হবে না, খালেদা জিয়ার মুক্তিও হবে না। আর খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, খায়রুল ইসলাম খান জনি, শেখ সাদী, চৌধুরী নাজমুল হুদা সাগর, মুজিবর রহমান, হেমায়েত হোসেন, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।

সমাবেশে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, শাহ জালাল বাবলু, স ম রহমান, মোল্যা খায়রুল ইসলাম, এস এ রহমান বাবুল, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, চৌধুরী কওসার আলী, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, রেহেনা ঈসা, এড. তছলিমা খাতুন ছন্দা, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, ইকবাল হোসেন খোকন, মো. শাহজাহান, শাহিনুল ইসলাম পাখি, সাজ্জাদ আহসান পরাগ, নাজমুস সাকিব পিন্টু, একরামুল কবির মিল্টন, শামসুজ্জামান চঞ্চল, হাফেজ আবুল বাশার, আবু সাঈদ শেখ, কামরুল ইসলাম সিপার, মনিরুজ্জামান বেল্টু, ওয়াজউদ্দিন সান্টু, জিএম আসাদুজ্জামান, চেয়ারম্যান এনামুল কবির, চেয়ারম্যান দিদারুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন,  শেখ সরোয়ার হোসেন, আব্দুল মান্নান, নাজির উদ্দিন নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, হাসান মেহেদী রিজভী, জহর মীর, হাফিজুর রহমান মনি, হাসান উল্লাহ বুলবুল, হাবিব বিশ্বাস, আফসার উদ্দিন মাষ্টার, কাজী আব্দুল লতিফ, আশরাফ হোসেন, আবু সাঈদ আব্বাস, জামাল উদ্দিন,  ইশহাক তালুকদার, তরিকুল ইসলাম, বদরুল আনাম খান, বাচ্চু মোড়ল, সাইমুন ইসলাম রাজ্জাক, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু,  রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মোল্যা ফরিদ আহমেদ, জাহিদ কামাল টিটো, রিয়াজুর রহমান, মেহেদী হাসান সোহাগ, কাজী মাহমুদ আলী, মোস্তফা কামাল, আসলাম হোসেন, বাচ্চু মীর, এনামুল হাসান ডায়মন্ড, তৌহিদুর রহমান খোকন, ডা. ফারুক হোসেন, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম লিটন, মোহাম্মদ আলি, জাকারিয়া লিটন, কাউন্সিলর মাজেদা খাতুন, আনজিরা খাতুন, নাসির খান, লিটন খান, কাজী শামীম, লিটু পাটোয়ারী, নুরুল ইসলাম লিটন, ওহেদুজ্জামান রানা, আব্দুস সালাম মোল্যা, শামসুল বারী পান্না, গোলাম কিবরিয়া আশা, তানভিরুল আযম রুম্মান, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, এনামুল হক সজল, জহুরুল হক, মোল্যা কবির হোসেন, মুছা খান, রফিকুল ইসলাম, আব্দুল আলিম, মশিউর রহমান খোকন, সিদ্দিকুর রহমান, মিনা মুরাদ, কাজী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান, রাজু মোল্যা, খান মঈনুল ইসলাম মিঠু, হেদায়েত হোসেন হেদু, টিপু হাওলাদার, আবু বক্কর, কওসারী জাহান মঞ্জু, আফরোজা জামান মুন্নি, বসির মোল্যা, জাবির আলি, জাবীর আলী, মো. তারেক, নাসিমা পলি, রেহানা আক্তার, মাসুম বিল্লাহ, হেলাল হোসেন, তানভির ইমরান, মো. আইয়ুব আলী প্রমুখ। 

বই প্রতীকের সমর্থনে বিএনপির লিফলেট বিতরন

খবর বিজ্ঞপ্তি

সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর হাজী মহসীন রোড, জনতা ব্যাংক গলি, আবু খান লেন ও বাই লেনে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু, সিরাজুল ইসলাম লিটন, সামসুল আলম বাদল, এম এ হাসান, সাহারুজ্জামান মুকুল, কামরুল বিশ্বাস, কবির বিশ্বাস, মাহাদী হাসান সুমন, শিখা, আঞ্জুমান আরা, তহমিনা, জামিলা প্রমুখ। অপরদিকে ৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর রূপসা স্ট্যান্ড রোড, তেরো গোলা, চানমারি বাজার, ডাক্তার বাড়ি গলি এলাকায় প্রার্থীকে সাথে নিয়ে গণসংযোগ করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, রেহানা ঈসা, ইউসুফ হারুন মজনু, জালু মিয়া, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, শরিফুল ইসলাম বাবু, বদরুল আলম, তৌহিদুল ইসলাম খোকন, মেজবাহ উদ্দিন মিজু, মাজেদা খাতুন, সেলিম বড় মিয়া, ডা. ফারুক, মতিউর রহমান বুলেট, নুরুল ইসলাম লিটন, শুকুর আলী, নাজমুল হক, জাহাঙ্গীর হোসেন, মোসা. পারভিন বেগম, মেসবাউল আলম পিন্টু, এ্যাড. হেনা, মুন্নি জামান, সাথী আমিন, কওসারী জাহান মঞ্জু ,পারভিন বেগম, নাজমুল হক, শামিম খান, আব্দুল করিম, মহি উদ্দিন মঈন, হানিফ, নুরজাহান, কাজি শিহাব হাসান, জালাল, আলামিন, ইয়াকুব মোল্লা, ইউসুফ, আলাউদ্দিন, মুন্না, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, ফিরোজ আহমেদ, মসফিকুর হাসান অভি, রাজিবুল আলম বাপ্পী, মিরাজুল ইসলাম, নাজমুল হাসান, আবির হোসেন, মাসুম বিল্লাহ হোসাইন ইসলাম হোসেন, এস এম আলমগীর হোসেন প্রমুখ।

লুৎফর রহমান ছিলেন দল এবং দেশের জন্য নিবেদিত ও ত্যাগী একজন নেতা

খবর বিজ্ঞপ্তি

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, লুৎফর রহমান জীবনের মায়া ত্যাগ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তিনি কখনও নিজের বা পরিবারের কথা ভাবেন নি। তিনি সব সময় বঙ্গবন্ধুর আদর্শ, দেশ ও দলের কথা চিন্তা করতেন। তিনি আরো বলেন, লুৎফর রহমান একজন ব্যবসায়ী ছিলেন। তিনি দলের প্রতি এত বেশী সময় দিতেন যে, তাঁর ব্যবসা দেখাশোনা করার মত সময় হতো না। যে কারনে তিনি ব্যবসায় লোকসান করে নি:স্ব হয়ে পড়েছিলেন। লুৎফর ছিলেন দল এবং দেশের জন্য নিবেদিত ও ত্যাগী একজন নেতা। তাঁর মত একজন নেতার ত্যাগকে বঙ্গবন্ধুর আদর্শ মানুষের মাঝে স্থায়ী ভাবে গেঁথে রাখবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, লুৎফর রহমানের মত ত্যাগ স্বীকার করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীরমুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, জোবায়ের আহমেদ খান জবা, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, বিরেন্দ্র নাথ ঘোষ, , শেখ ফারুক হাসান হিটলু, মফিদুল ইসলাম টুটুল, তসলিম আহমেদ আশা, এস এম আকিল উদ্দিন। একেএম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. ইমরান হোসেন, সাদনান নাহিয়ান সিজান, চ. ম. মুজিবর রহমান, বাবুল সরদার বাদল, শেখ হাসান ইফতেখার চালু, মো. রুহুল আমিন, তোতা মিয়া ব্যাপারী, মোঃ শহিদুল হাসান, মুরাদ হাসান, রাজু আহমেদ, মরহুমের ছেলে মো. নাঈম আরেফিন, মামুন আরেফিন, রানা পারভেজ সোহেল, জব্বার আলী হীরা, সোহান হাসান শাওন, মাহমুদুর রহমান রাজেশ, শাহীন আলম, বাদশা, রুম্মান আহমেদ, আহনাফ অর্পন, ওমর কামাল, শংকর কুন্ডু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আনারসে ভোট দিন, আমরা উন্নয়ন, সমৃদ্ধি, সুন্দর ও উন্নত নগর জীবন দিব: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে। আপনারা প্রতিটি ক্ষেত্রে তা দেখেছেন। সরকার দেশের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় খুলনার উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ পরিকল্পনা গ্রহন করেছেন। আপনাদের সহযোগীতা এ উন্নয়নকে ত্বরান্বিত করবে। আপনারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলির আনারস প্রতীকে ভোট দিয়ে ওয়ার্ডের উন্নয়নে সহযোগীতা করুন। আপনারা আনারসে ভোট দিন, আমরা উন্নয়ন, সমৃদ্ধি, সুন্দর ও উন্নত নগর জীবন দিব।

সোমবার দিনব্যাপী ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম মন্টু, শেখ শহিদুল ইসলাম শহিদ, মাওলানা আব্দুল ওয়াদুদ খান, আব্দুর রশিদে’র সভাপতিত্বে এবং নজরুল ইসলাম তালুকদার, আশরাফ হোসেন, মো. শিহাব উদ্দিন, জামিল আক্তারে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, আজগর আলী মিন্টু, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, একেএম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ আবু হানিফ, মো. আমির হোসেন, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মো. শহিদুল হাসান, কামরুল ইসলাম, রেকসোনা কালাম লিলি, মো. আইয়ুব খান, জামিল আক্তার, ইদ্রিস শেখ, আলমগীর মল্লিক, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান সুজন, ইনামুল কবির, ইমরান মোল্লা, কে এম চঞ্চল, মাহবুব খন্দকার, নাঈমুর রহমান, কহিনুর বেগম, তুষার সরকার, শিরিন খানম, আব্দুল কুদ্দুস জমাদ্দার, তানভির হাসান, আব্দুস সাত্তার, মো. আক্তারুজ্জামান, লাভলি বেগম, নুর আলম, তহুরা শামসু, কাবিরী মোস্তফা, আজিজুল, তানিয়া, লিনা, আমান উল্লাহ খান কচি, কাজী নজরুল ইসলাম, আশরাফুল মিলন, খান বজলুর রহমান, মো, হানিফ, নাছের উদ্দিন বাদশা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এসময়ে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন তিন ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে।

মহানগর আ’লীগের আনন্দ মিছিল আজ

খবর বিজ্ঞপ্তি

জাতীয় সংসদে “শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়” বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করবে খুলনা মহানগর আওয়ামী লীগ। আজ রবিবার বিকাল ৩টায় নগরীর রূপসা মোড় হতে আনন্দ মিছিলটি শুরু হয়ে সিটি কলেজ, সাতরাস্তা মোড় হয়ে বঙ্গবন্ধু চত্বর ঘুরে শের-এ-বাংলা রোড হয়ে পাওয়ার হাউজ মোড় দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হবে। আনন্দ মিছিলে ২২, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড রূপসা ট্রাফিক স্ট্রান্ডে, ২৮নং ওয়ার্ড পিটিআই মোড়ে, ২৩ সিটি কলেজের সামনে, ২৭নং সাতরাস্তা মোড়ে, ২৪নং কাশেম স্মৃতি সংসদের সামনে ১৬, ১৭, ১৮, ১৯, ২৫ ও ২৬নং ওয়ার্ড বঙ্গবন্ধু চত্বরে (ময়লাপোত) মোড়ে, শেরে বাংলা রোডের ২০নং শিল্পকলা একাডেমীর সামনে, ২১নং পাওয়ার হাউজ মোড়ে মিছিল সহকারে অবস্থান করবে। সকল সহযোগী সংগঠন উল্লেখিত স্থানে অবস্থান করবে। মহানগর, থানা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ডের মিছিলের সাথে থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আনোয়ার সম্পাদক শহীদুল পুনরায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে মোঃ আনোয়ার হোসেন সরদার সভাপতি ও মোঃ শহীদুল ইসলাম তালুকদার পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেষ্ঠ্য  সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু এসব তথ্য জানিয়েছেন। ইউনিয়নের ২৩৩জন ভোটারের মধ্যে ২৩০জন ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি আরও জানিয়েছেন, মোঃ আনোয়ার হোসেন সরদার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সৈয়দ আলম গুড্ডু পেয়েছেন ১০৮ ভোট। আর মোঃ শহীদুল ইসলাম তালুকদার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দী খায়রুল আলম তালুকদার পেয়েছেন ৯৮ ভোট। এছাড়াও সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজী (১৩০) ও মোঃ শাহীন মোল্লা (১১২), সহ-সাধারণ সম্পাদক মোঃ মিন্টু গাজী (১১২) ও মোঃ বেলাল হোসেন (১১০), সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ফরাজী (১২৮), কোষাধ্যক্ষ মোঃ মারুফ হোসেন (১২১), দপ্তর সম্পাদক মোঃ মহিদুল ইসলাম (১২২), প্রচার সম্পাদক মোঃ ইমরান শিকদার (১২৪) ও নির্বাহী সদস্য মোঃ চাঁন মিয়া (১৩২)।

খুবি’র ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্বে প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা

স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরাকে ভাইস-চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। এ সংক্রান্তে সোমবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে।

এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে গত ১২ অক্টোবর যোগদান করেন। ওইদিন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১৩ (১) ধারা অনুসারে তাঁকে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়। প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রো-ভাইস চ্যান্সেলর। দীর্ঘ ৮ বছর ৯ মাস এ পদটি শূন্য ছিলো। প্রসঙ্গত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের মেয়াদ গত ২৯ জানুয়ারি ২০২০ শেষ হলে ভাইস-চ্যান্সেলরের পদটি শূন্য হয়ে যায়। তিনি দু’দফায় ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বর্ণচুরি মামলায় বেনাপোলের আরও এক কর্মকর্তা আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল কাস্টম হাউসের গোডাউনের ভোল্ট থেকে সাড়ে ১৯ ভরি স্বর্ণ চুরির মামলায় আরও এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে সিআইডি পুলিশ। আরশাদ হোসেন নামে ওই কর্মকর্তাকে গত শনিবার সন্ধ্যায় সর্বশেষ কর্মস্থল মুন্সীগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।

তিনি বেনাপোল কাস্টম হাউসের গোডাউন ইনচার্জের দায়িত্বে ছিলেন। আটক আরশাদ হোসেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার অশ্বিকাপুর গ্রামের আজিজুল হকের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ যশোরের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, স্বর্ণ চুরির মামলায় ইতোপূর্বে বেনাপোল কাস্টম হাউসের গোডাউনে বিভিন্ন সময় কর্মরত ৪ জন ইনচার্জকে (সহকারী রাজস্ব কর্মকর্তা) আটক করা হয়। তাদের আদালতে দেয়া জবানবন্দির তথ্যের ভিত্তিতে আরশাদ হোসেনকে আটক করা হয়েছে। রোববার তাকে যশোরের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সিআইডির দাবি, ঘটনার আগে আটক আরশাদ হোসেন ওই ভোল্টের ইনচার্জ ছিলেন। ওইসময় তার কাছেই চাবি থাকত। তাছাড়া সোনা চুরি হওয়ার পরও লকারের তালা অক্ষত থাকায় আরশাদ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যে কোনো সময় বেনাপোল কাস্টম হাউসের পুরাতন ভবনের দ্বিতীয় তলার গোডাউনের তালা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। এরপর গোডাউনের ভেতরে থাকা ভোল্ট চাবি দিয়ে খুলে চোরেরা ১৯ কেজি ৩১৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার তিনশ ৬২ টাকা। এই ভোল্টের চাবি থাকতো সর্বশেষ ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুলের কাছে। এছাড়া গোডাউনের বিভিন্ন লকারে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র ছিল। সেগুলো ছিল অক্ষত। ঘটনার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল রহস্যজনক কারণে।

বিষয়টি জানাজানি হলে কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক অজ্ঞাতনামাদের আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। একইসাথে কাস্টমস কর্তৃপক্ষ গোডাউন ইনচার্জ শাহিবুলকে সাময়িক বরখাস্ত করে। পরে পুলিশ বরখাস্ত গোডাউন ইনচার্জ শাহিবুলকে স্বর্ণচুরির মামলায় আটক করে।

এছাড়া পরবর্তীতে সাবেক গোডাউন ইনচার্জ বিশ্বনাথ কুন্ডুসহ আরও ৩ কর্মকর্তাকে আটক করে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় আটক করা হয় সাবেক গোডাউন ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা আরশাদ হোসেনকে। এ নিয়ে গোডাউনে বিভিন্ন সময় দায়িত্বে থাকা ৫ কর্মকর্তাকে আটক করা হলো। তাকেও রিমান্ডে নেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক সিরাজুল ইসলাম।

মোড়েলগঞ্জে মুজিব বর্ষে উন্নয়নে নৌকার বিকল্প নেই: অধ্যক্ষ আব্দুল হাই খান

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে খাউলিয়ার সন্ন্যাসী বাজারে জনতার মিলন মেলা । উন্নয়নে নৌকার বিকল্প নেই। সোমবার বিকেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ আব্দুল হাই খানের সমর্থক গোষ্ঠি ও ইউনিয়নবাসীর আয়োজনে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আনন্দ র‌্যালী ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদ ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হাই খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, ইউপি মালেক তালুকদার, দেলোয়ার ফকির, ইউপি সদস্য যুবলীগ নেতা মো. মিলন হাওলাদার, ছাত্রলীগ নেতা মুকুল ফরাজী, তাঁতীলীগ নেতা মাসুদ শেখ, তাতীঁ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাউফুন ইসলাম অভিসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। সভার শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড বনাঢ্য র‌্যালী শহকারে বিদ্যালয় মাঠ কানায় কানা ভরে উঠে। এক সময়ে জনসভায় রুপান্তিত হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে খাউলিয়াবাসী নৌকার মাঝি হিসেবে এ আর খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খানকে দেখতে চায়। দুর্নীতি মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তিত করতে হলে তারই নেতৃত্ব প্রয়োজন বলে সমাবেশে দাবী করেন নেতাকর্মীরা। প্রধান অতিথি দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুল হাই খান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের দিক তুলে ধরেন তিনি।

আশাশুনিতে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার জাতীয় কাউন্সিলের অনুমোদন বিহীন বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একার্যক্রম সম্পন্ন করা হয়।

৬ ফেব্রয়ারি যাচাই বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। এদিন উপজেলার বড়দল, শোভনালী, বুধহাটা, কুল্যা ও শ্রীউলা ইউনিয়নের ৫২ জন মুক্তিযোদ্ধাকে এবং ৭ ফেব্রুয়ারি খাজরা ও আশাশুনি সদরের ৫০ জন মুক্তিযোদ্ধার এবং ৮ ফেব্রুয়ারি দরগাহপুর, কাদাকাটি, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের ৩৪ জন মুক্তিযোদ্ধা, সর্বমোট ১৩৬ জনকে যাচাই বাছাই করার কথা ছিল। কিন্তু ৩ জন মুক্তিযোদ্ধা অনুপস্থিত থাকায় ১৩৩ জনকে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে রিপোর্ট পর্যালোচনা করে তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, ইউএনও প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জেয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

আনুলিয়ায় ক্রিসেন্টের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় ৪নং ওয়ার্ডে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়।

জাগোনারী, কোডেক ও দাতা সংস্থা অক্সফ্যাম এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা ক্রিসেন্ট এর আয়োজনে মিটিং-এ সভাপতিত্ব করেন, পিআইসি কমিটির সভাপতি ৪নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ আকলিমা খানম। ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের জন্য জীবন জীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা কার্যক্রমের আওতায় আয়োজিত সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং উপকারভোগী নির্বাচনের কৌশল বর্ননা করেন, প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল। সবশেষে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে প্রাথমিক উপকারভোগীর তালিকা প্রস্তুত করা হয়।  সভায় প্রকল্পে ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আল-ইমরান, মোঃ ইয়াকুব আলী ও শেখ জাকিউর রহমান জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল। প্রজেক্টের আওতায় আনুলিয়া ও বড়দল ইউনিয়নে আম্ফানে ক্ষতিগ্রস্থ ৭৩৬টি পরিবারকে ৫০০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে।

আনুলিয়ায় ভিজিডি কার্ডধারীদের সঞ্চয় ফেরত প্রদান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরত প্রদান করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় এ টাকা প্রদান করা হয়। আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নে ৩৩৩ জন অসহায় মহিলাকে সরকার প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বিনামূল্যে বিতরণ করেন। বিগত দু’ বছরে ২৪ মাসে তাদেরকে চাউল প্রদান করা হয়। এসময় প্রতিমাসে প্রত্যেকের নিকট থেকে ২০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয়। এনজিও মুক্তি সংস্থা সঞ্চয়ের টাকা আদায় করে কার্ডধারীদের স্ব-স্ব নামের একাউন্টে ব্যাংক এশিয়ায় জমা রাখেন। সহায়তা প্রদানের মেয়াদ শেষে তাদেরকে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেক কার্ডধারীকে তাদের সঞ্চিত ৪৮০০ টাকা করে ব্যাংক একাউন্ট হতে উত্তোলন পূর্বক ফেরৎ প্রদান করা হয়। সঞ্চয় ফেরৎ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। এসময় ব্যাংক এশিয়ার প্রতিনিধি আনোয়ার হোসেন, মুক্তি সংস্থার সংগঠক ফজলুর রহমান, ইউপি সচিব, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া  প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল সোমবার দিনব্যাপী গনসংযোগ করেন। গত রবিবার রাতে আরাজি ডুমুরিয়া গ্রামের শেখ আব্দুল খালেকের স্ত্রী ফিরোজা বেগম (৪৪) মৃত্যুবরণ করেন (ইন্না ……রাজেউন)। খবর পেয়েই রাত পোনে ১২ টায় মরহুমার বাড়িতে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। গতকাল সোমবার সকাল ১০ টায় কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজায় অংশ নেন। এর আগে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরাজি ডুমুরিয়ার ব্যাংক কর্মকর্তা সৈয়দ রিজাউল ইসলামের অসুস্থ স্ত্রী হালিমা বেগম (৫৫)। বিকেলে ডুমুরিয়া হাটে সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে কুলশ বিনিময় করেন। এছাড়া সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত দক্ষিণ ডুমুরিয়া গ্রামের সকল পেশার মানুষেন সাথে মতবিনিময় করেন। রাতে গোলনা আদর্শ গ্রামে সকল হত-দরিদ্রদের সাথে মতবিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খান আনিছুজ্জামান, হাবিবুর রহমান খান, সরদার জাহাঙ্গীর, হারুনুর রশিদ বাবু, নওশের সরদার, আল আমিন মোড়ল, মফিজুর রহমান, জাফর সিকদার, মোহির মোড়ল, বাধণ মন্ডল, এস কে বাপ্পি, বিল্লাল হোসেন প্রমুখ।

যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র মতবিনিমিয় ও সমাবেশ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী গতকাল ৪ টায় যোগীপোল ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ড সংযোগস্থল যোগীপোল রেলগেট এলাকায় সংক্ষিপ্ত মত বিনিমিয় ও সমাবেশ শেষে নেতাকর্মীদের শোডাউনের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। সমাবেশে বক্তৃতা করেন যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীখুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান হাফিজ, আল আমিন ফকির, হাবিবুর রহমান, মাসুম মোড়ল, বেগ হানিফ, বেগ মুরাদ, শেখ মোঃ নজনুল ইসলাম, হাসেম খান, আব্দুর রব, মোঃ সেলিম, মোঃ জাকির হোসেন, বেগ নজরুল ইসলাম, ইব্রাহীম খান, বেগ সিবলী, মিতুল মোল্যা প্রমুখ। মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠানে এলাকাবাসী ৬নং যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রবীন রাজনিতিবীদ বেগ লিয়াকত আলীকে দেখতে চায় এবং দলীয় মনোনয়ন পাওয়ার জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক মন্ত্রি শাজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত দেশে সড়ক নিরাপত্তা আন্দোলনের পথ প্রদর্শক চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক মন্ত্রি পরিবহন শ্রমিকনেতা সাংসদ শাজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা নিসচা’র সহ-সাধারন সম্পাদক আফজাল হোসেন রাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা নিসচা’র সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, নিসচা’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা সাধারন সম্পাদক আনোয়ারা পারভীন আক্তার পরী, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো: নাসির উদ্দিন, আগুয়ান-৭১এর খুলনা জেলা সভাপতি আবিদ হাসান শান্ত, এসএমএ রহিম, মো: নাজমুল হোসেন, মো: সোলায়মান হোসেন, শেখ আব্দুল হালিম, মো: রকিবউদ্দিন ফারাজী, শিরিনা পারভীন, মোঃ মাসুদ রানা, খ ম শাহীন, মো: ফিরোজ আলী, মাহমুদা আক্তার লিজা, খালিদ জাহাঙ্গীর চয়ন, সরদার জিয়াদুল ইসলাম, এমডি শাহীন হোসেন, ফারাজী ফাইম হাসান, মোঃ মঈন প্রমুখ।

ইন্দুরকানীতে বসতবাড়ীর উপর দিয়ে জোর করে রাস্তা নেওয়ার অভিযোগ

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানীতে বসত বাড়ীর উপর দিয়ে জোর করে রাস্তা নেওয়ার অভিযোগ । রোববার বিকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামে  এ ঘটনা ঘটে। সরেজমিনের গেলে জানা যায়, লক্ষিদিয়া গ্রামের হুমায়ুন কবির হাওলাদারের বসত বাড়ীর উপর দিয়ে জোর করে একই এলাকার এছাহাক মোল্লার ছেলে সাইফুল ইসলাম ও মহিদুল ইসলাম নেতৃত্বে ৫০/৬০জন ভাড়াটিয়া লোক এনে বড় দাও, লাঠি, দেশীয়  অস্ত্র নিয়ে আফজাল হাওলাদারের ছেলে হুমাউন কবিরের বসতবাড়ীর উপর দিয়ে জোর করে রাস্তা বানানোর চেষ্টা করে । এসময় সাইফুল ও মহিদুলের ভাড়াটে লোকজন হুমায়ুন কবিরের পাকের ঘর ভাংচুর করে । এতে বাধা দিতে গেলে হুমায়ুন কবিরের স্ত্রী ছবুরা বেগম (৩৫) ও রুবি বেগম (৩০) গুরুত্বর আহত হয় । এব্যাপারে হুমাউন কবির বলেন, আমরা  বাড়ীতে না থাকায় তারা আমাদের বসত ঘর ভাংচুর করে ও রাস্তা তৈরি করার জন্য ফলজ গাছ কেটে ফেলে এবং অকর্থ্য ভাষায় গালিগালাজ  করে আমার স্ত্রী ও ভাবিকে আহত করে। অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন,আমাদের জায়গা দিয়ে আমরা নতুন রাস্তা তৈরি করতে চাই । কিন্তু তাদের ঘরে পিছন হওয়ায় তারা রাস্তা করতে বাধা দেয় এবং রাস্তা কেটে ফেলে।

এব্যাপারে স্থানীয় ফিরোজ খান জানান, সাইফুল ও হুমায়ুনের বাড়ী সামনে দিয়ে কার্প্রিিটং রাস্তা আছে। সেখান থেকে দীর্ঘদিন সাইফুল মোল্লা ও হুমায়ুন রা উভয় চলাচল করে। সেই রাস্তা সরকারি ভাবে কাজ করা । তারপরেও হুমায়ুন কবিরের বসতঘরের পিছন থেকে জোর করে রাস্তা নিতে চায় সাইফুলরা। এব্যাপারে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল বলেন, দীর্ঘদিন ধরে শালিশ ব্যবস্থা করা হয়।  সাইফুলরা শালিশ না মেনে বহিরাগত লোক এনে জোর করে হুমায়ুন কবিরের বসতঘরের পিছন দিয়ে ভোগদখলে থাকা জমির উপর দিয়ে নতুন রাস্তা বানানোর চেষ্টা করে । ঘটনাস্থলে ইন্দুরকানী থানার ্ওসি সহ  আমরা পরিদর্শন করি উভয়ের মধ্যে মিমাংসার চেষ্টা করছি ।

জাতীয় পার্টি জেপি মনোনীত প্রত্যাশিদের আবেদন পত্র সংগ্রহ

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ

জাতীয় পার্টি জেপি মনোনীত প্রত্যাশিদের আবেদন পত্র সংগ্রহ করা হয়েছে । সোমবার সকালে ইন্দুরকানী উপজেলার জাতীয় পার্টি (জেপির)কার্যালয়ের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা সংরক্ষিত সদস্য,ইউপি সদস্যরা জাতীয় পার্টি জেপির মনোনয়ন প্রত্যাশীরা আবেদন পত্র সংগ্রহ করেন ।   এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক আসাদুল কবির স্বপন, কোÑআহবায়ক গোলাম সরোয়ার বাবুল, যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ পান্না, মনিরুজ্জামান রানা, জেপির নেতা রুহুল আমিন,মাকসুদুর রহমান বাবুল, মহিলা সভানেত্রি রাজিয়া সুলতানা রানী, জাতীয় পার্টি অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ ।