Home আঞ্চলিক গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যূত্থান সৃষ্টি করতে হবে: মোর্ত্তজা

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যূত্থান সৃষ্টি করতে হবে: মোর্ত্তজা

26

খবর বিজ্ঞপ্তি::

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর কমিটির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা বলেছেন, সরকার দেশকে গণতন্ত্রহীন, নির্বাচনহীন, মত প্রকাশের স্বাধীনতাহীন, বিচারহীনতার রাষ্ট্রে পরিণত করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। রাতের ভোটে ক্ষমতা দখলকারী অবৈধ সরকারের পতন এবং ষড়যন্ত্রমূলক মামলায় বন্দী গণতন্ত্রের সংগ্রামের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমেই জনগনের অধিকার ফিরে পাওয়া সম্ভব হবে। আর এজন্য সকল শ্রেণী পেশার মানুষের সুদৃঢ় ঐক্য গড়ে তোলার মাধ্যমে গণঅভ্যূত্থান সৃষ্টির আহবান জানান তিনি।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারবন্দিত্বের ৩ বছর পূর্তিতে খুলনায় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, সুলতান মাহমুদ, হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এহতেশামুল হক শাওন, শামীম কবির, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, মিরাজুর রহমান, কে এম  হুমায়ুন কবির, ইবাদুল হক রুবায়েদ, সরদার আব্দুল মালেক, আতাউর রহমান রনু, রফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, সেতারা সুলতানা, খান ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা তুহিন, শরিফুল ইসলাম বকুল, জাভেদ মল্লিক, শাহাবুদ্দিন ইজারাদার, মিকাইল বিশ্বাস, হেমায়েত রশিদ খান, দিদারুল আলম, কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, আইয়ুব মোল্লা, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ মোল্লা, নাদিমুজ্জামান খান জনি, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, সোহেল মোল্লা, সোলায়মান মোল্লা, শরিফুল ইসলাম টিপু, অহেদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, শহিদুল ইসলাম, সালাহউদ্দিন মোল্লা বুলবুল, খায়রুজ্জামান সজীব, হারুনর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মঞ্জুর আরফিন, হাবিবুর রহমান বেলাল, মাশকুর হাসান ফ্রান্স, রুবেল মীর, শাহিনুর রহমান শাহিন, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এম এম জসীম, মুহিদুল ইসলাম, কামাল হোসেন, নাজমুল হোসেন বাবু, মিজানুর রহমান বাবু, শামসুন নাহার লিপি, নাসরিন হক শ্রাবণী, শাহানাজ সরোয়ার, সোনিয়া খান, লাভলী আক্তার, ইভা জামান, টুম্পা প্রমুখ। মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ওলামা দল নেতা হাফেজ জাহিদুর রহমান।