বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সীমান্তে গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে হাসান (১৯) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে তাকে গাজীপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক হাসান পুটখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বহনকারী হাসানকে আটক করা হয়। এসময় তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটক আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ সোমবার যশোর আদালতে সোপর্দ করা হবে।
ঝালকাঠিতে শিশুকে যৌন নির্যাতনচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
খুলনাঞ্চল রিপোর্ট
ঝালকাঠির রাজাপুরের প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে হাচান হাওলাদার (১২) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে রাজাপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হাচান হাওলাদার গাজিপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জের শাহজাহান হাওলাদারের ছেলে। বাবার মৃত্যুর পর থেকে হাচান নারিকেলবাড়িয়ায় নানাবাড়িতেই থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটি বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ি ফেরার পথে বখাটে হাচান ফুল দেওয়ার কথা বলে পাশের এক বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হাচান পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার ও ধাওয়া করে হাচানকে আটক করে। খবর পেয়ে পুলিশ আসলে তাদের কাছে হাসানকে সোপর্দ করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে।
সাতীরায় বাসের ধাক্কায় ট্রলি চালক নিহত
সাতীরা প্রতিনিধি
সাতীরায় বাসের ধাক্কায় কামরুল ইসলাম (২৬) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল পৌনে ৯টায় সাতীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের বাসিন্দা।
প্রত্যদর্শীরা জানান, কামরুল ইসলাম ট্রলি চালিয়ে ঝাউডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি বাস তার ট্রলিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঝিনাইদহে গায়ে আগুন দেয়া স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পিংকির (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী সৌরভ (২৭)। এ সময় স্ত্রী, স্বামীকে চেপে ধরলে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাস্থল ঘুরে জেনেছি বেশ কিছুদিন আগে শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকি’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ হলে ওই মেয়ে সৌরভের নামে মামলা করে। বিয়ের শর্তে মামলা মিমাংসার পর দুই মাস আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করে সৌরভ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। এ সময় স্ত্রী স্বামীকে জাপটে ধরলে তার গায়েও আগুন লেগে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ভিকটিম মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি আমরাও সঠিক ঘটনা অনুসন্ধান করছি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসলিমা স্বপ্নীল জানান, মেয়েটির শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকায় বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। মেয়েটির স্বামীর তুলনামূলক কম পুড়েছে। তাকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরে ট্রাকচাপায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় শিবরামপুর-খলিলপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই গরু ব্যবসায়ী হলেন ঈশান গোপালপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ পালের ছেলে ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোনায়েম হোসেন মুন (৪১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, ওই দুই গরু ব্যবসায়ী খলিলপুর থেকে শিবরামপুরের দিকে আসছিলেন। ঘনশ্যামপুর এলাকায় একটি অটোবাইককে ওভারটেক করতে গিয়ে শিবরামপুর থেকে খলিলপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, এ দুর্ঘটনায় ইদ্রিস পাল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর মোটরসাইকেল আরোহী মানায়েম হোসেন। দুপুর ২টার দিকে আহত মোনায়েমকে ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।
গোপালগঞ্জে রাতে এসএসসি পরীা দিল ২৮ শিার্থী
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিার্থী শনিবার রাতে এসএসসি পরীা দিয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীা নেয়া হয়।
এদিন তাদের খ্রিস্ট ধর্ম পরীা ছিল। ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় তারা রাতে এ পরীা দেয়। তাদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ১৫ জন ছেলে ছিল। ২৯ জন পরীার্থীর পরীা দেয়ার কথা থাকলেও একজন ছাত্রী অনুপস্থিত ছিল কেন্দ্র সচিব জানিয়েছেন। রাতে পরীা দেয়া সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিার্থী।
জানা গেছে, ধর্মীয় বিধানে শনিবার দিনের বেলায় এই ধর্মের অনুসারীদের লেখা নিষেধ থাকায়, ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীা নেয়া হয়। ঢাকা বোর্ডের নির্দেশে অন্যদের সঙ্গে ওই ২৮ পরীার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। রাত ৯টার পর পরীা শেষে তাদের বাইরে যেতে দেয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারি ওই শিার্থীদের আরও একটি পরীা রাতে নেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মিনতী বৈদ্য।
বরগুনার উপাধ্য ও তার স্ত্রীকে কুপিয়ে জখম
খুলনাঞ্চল রিপোর্ট
বরগুনার তালতলী সরকারি কলেজের উপাধ্য ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ওই দম্পতিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন তালতলী সরকারি কলেজের উপাধ্য ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবদুর রহমান (৫৫) ও তার স্ত্রী মাহফুজা বেগম (৪৭)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে তালতলী সরকারি কলেজের উপাধ্য আবদুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তাদের কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর অবস্থায় আবদুর রহমান ও তার স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আবদুর রহমানের মেয়ে আছিয়া আক্তার রেশমা বলেন, গভীর রাতে ঘরে ঢুকে বাবা-মাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। কারা কুপিয়ে জখম করেছে তাদের পরিচয় আমরা জানি না। বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে কি-না তা বাবা সুস্থ হওয়ার পর জানা যাবে।
তালতলী থানার ওসি তদন্ত ফরিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
১৭ বছর পর মাকে খুঁজে পেলো ছেলে
খুলনাঞ্চল রিপোর্ট
১৭ বছর পর মা বকুল বালাকে খুঁজে পেল তার ছেলে। ১৭ বছর আগে ছোট মেয়েকে খুঁজতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান বকুল বালা। গতকাল রবিবার বিকালে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার তিতাস মোড় এলাকায় মাকে খুঁজে পান ছেলে ঠাকুর কৃষ্ণ হাওলাদার। এ দৃশ্য দেখতে ওই এলাকায় ভিড় করে উৎসুক জনতা। বকুল বালার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার তালবাড়ীয়া গ্রামে।
নাতি রিপন চন্দ্র হাওলাদার তিতাস মোড় এলাকায় বকুল বালাকে দেখে তার বাড়িতে খবর দেন। পরে ছেলে ঠাকুর কৃষ্ণ পটুয়াখালী এসে মাকে চিনতে পেরে আবেগআপ্লুত হয়ে পড়ে। ১৭ বছর আগে ছোট মেয়ে আলো রানিকে বাপের বাড়িতে ফেলে রেখে চলে যায় তার স্বামী। স্বামীকে খুঁজতে গিয়ে নিরুদ্দেশ হন আলো। তারপর মেয়েকে খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরেনি মা বকুল বালা।
বকুল বালার ছেলে ঠাকুর কৃষ্ণ বলেন, মা নিখোঁজ হওয়ার পরে বিভিন্ন জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আজ তাকে খুঁজে পেয়ে আমি খুব খুশি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় আবুল গাজী জানান, আমার দোকানের পাশেই একটি ছাপরায় থাকতেন তিনি। যে যা দিতো তাই খেতেন। আমিও তাকে মাঝে মাঝে খাবার দিতাম। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ অনেক বছর পরে মা ও ছেলের দেখা হয়েছে।
কাউন্সিলর কাজল বরণ দাস জানান, ৪ বছর আগে বৃষ্টির সময় তিতাস মোড় এলাকায় আসেন ওই বৃদ্ধা। তারপর আমরা সবাই মিলে একটি ছাপড়া ঘর তুলে দেই। সেখানেই তিনি থাকতেন। পরে বৃদ্ধার জন্য বস্ত্র এবং কম্বলের ব্যবস্থা করা হয়। এলাকার লোকজন তাকে খাবার দিত। দীর্ঘদিন পরে ছেলে তার মাকে পেয়ে অনেক খুশি পাশাপাশি এলাকাবাসীও খুশি। বৃদ্ধাকে নিয়ে তার স্বজনেরা বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি।
চৌগাছায় অস্ত্র-ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় অস্ত্র-ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার উপজেলার হাউলি গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মহিনুর ইসলাম (৩৭) ও তার স্ত্রী সামিরা খাতুন (৩৫)।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব জানান, গতকাল রবিবার সকালে চৌগাছা
উপজেলার হাউলি গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মহিনুর ইসলামকে
আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে তার বসত ঘরে অভিযান চালানো হয়। সেখানে মহিনুরের
স্ত্রী সামিরা খাতুনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে
অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানিয়েছেন
তিনি।
কালীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫
কালীগঞ্জ প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন পুকুরিয়া গ্রামের আব্দুল মান্নান মনা, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মিলন। বাকি একজনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির চৌধুরীর সঙ্গে প্রতিবেশী মিনি মালিথার কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। দুদিন আগে পুকুরিয়া গ্রামের মিনি মালিথার সমর্থক ছমিরন নেছাকে মারধর করে নাসির চেয়ারম্যানের সমর্থকরা। এরই জের ধরে গতকাল সকালে নাসির চেয়ারম্যানের লোকজন আবারও মিনি মালিথার সমর্থক হাফিজুর রহমানের ওপর হামলা করে। এ সময় দু’গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ওসি-তদন্ত মতলেবুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি বোমা বিস্ফোরণের কথা অস্বীকার করে বলেন, ‘পটকা বা বাজি জাতীয় কিছু ফুটানো হয়েছে। বোমার কোনো আলামত পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি।’
নগরীতে যুবককে কুপিয়ে ছিনতাই মামলার আসামি মঈন রিমা-ে
স্টাফ রিপোর্টার
নগরীর ময়লাপোতা বসিরহাট কলোনীতে এক যুবককে কুপিয়ে ছিনতাই মামলার আসামি মো. মহিদুল ওরফে মঈন (৩০) এর একদিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। মঈন নগরীর ৪নং রেলওয়েঘাট কলোনীর বাসিন্দা। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাগা থানার পুর্ব টুঙ্গীপাড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এসআই উজ্জ্বল সরকার অপর একটি মাদক মামলায় জেলহাজতে থাকা মঈনকে এ মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে আদালতে ৭দিনের রিমা-ের আবেদন করেছিলেন।
মামলার অপর আসামিরা হলেন নগরীর ৩১/১ রায়পাড়া মেইন রোডের নুর মোহাম্মাদ খোকনের ছেলে মো. রমজান (৩৫), পশ্চিম বানিয়াখামারের সাগর (৩১), শেখ পাড়া স্টাফ কোয়াটারের রফিক ওরফে মোফাইয়া রফিক (৩৬) ও রেলওয়েঘাট কলোনীর সুলতান মোল্লার ছেলে রাশেদুল ইসলাম (৩৪)।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১নভেম্বর রাত ৮টার দিকে গল্লামারি থেকে ময়লাপোতা বসিরহাট কলোনীতে যাচ্ছিলেন পশ্চিম বানিয়াখামার এলাকার আবুল হোসেনের ছেলে মো. হাসান হাওলাদার (২৮)। সাড়ে ৮টার দিকে সেখানে পৌছালে আসামিরা তাকে এলোতাপাড়ি কুপিয়ে তার কাছে থাকা স্বর্ণের চেইন, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় হাসান হাওলাদার বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং-১৯।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি সমশের আলী রিমান্ডে
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. সমশের আলী (৫১) নামের এক আসামির দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রিমান্ডে আদেশ প্রদান করেছেন। এর আগে ১১ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেছিলেন। গ্রেফতার হওয়া সমশের আলী খুলনা থানাধিন রেলওয়ে কলোনীর বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার লীপুরের জয়নাল আবেদীন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন নগরীর দৌলতপুর থানাধিন রেলিগেট পালপাড়া এলাকার এসএম ফজলুল হকের ছেলে মো. ইমদাদুল হক (৪৩)।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ফেব্রুয়ারি সমশের আলী তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত ছবি শেয়ার করেছেন। উক্ত ছবিটি অন্য একটি ফেসবুক আইডি থেকে পোষ্ট করা হয়েছিলো। মামলার বাদী বিষয়টি দেখে স্ব-উদ্যোগে গত ১১ফেব্রুয়ারি খুলনা থানায় সমশের আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ২৫,২৮,২৯ ও ৩১ধারায় মামলা দায়ের করেন যার নং-১০।
নগরীতে সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণধোলাই
স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা সোনালী জুটমিলের সামনে কেডিএ আবাসিক এলাকায় সৎ মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে সানোয়ার হোসেন (৪৫) নামে এক দিনমজুরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সানোয়ার হোসেন রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ঢুকে তার সৎ মেয়েকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি ঘর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সানোয়ারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মেয়েটির মা বলেন, আমার আগের পরে তিন ছেলে-মেয়ে নিয়ে সানোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সানোয়ার দিনমজুরির কাজ করে, আর আমি গৃহপরিচারিকার কাজ করে দিন যাপন করি। রাত সাড়ে ৮টার দিকে ঘরে কেউ না থাকায় সানোয়ার জাপটে ধরলে মেয়েটি ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে।
খানজাহান আলী থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সানোয়ারকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সানোয়ারের চিকিৎসা শেষে তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহানগর দায়রা জজ আদালতে
মাদক মামলায় একজনের ৮বছর সশ্রম কারাদ-
স্টাফ রিপোর্টার
খুলনা থানার মাদক মামলার এক আসামিকে ৮বছর সশ্রম কারাদ-, ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫মাসের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর টুটপাড়া দিলখোলা রোডস্থ সরকার পাড়ার বক্কারের বাড়ির ভাড়াটিয়া মো. তুহিন শেখ (২৪)। সে গোপালগঞ্জ জেলা সদরের দিঘলিয়া পয়সারহাট এলাকার নুর মোহাম্মাদ শেখের ছেলে রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি তুহিন শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২মে রাত সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা ট্রাফিক অভিযান পরিচালনা করে খুলনা থানা পুলিশ। এসময় মাদকদ্রব্য অফিসের সামনে থেকে ১০০পিস ইয়াবাসহ তুহিনকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই মো. মমিনুর রহমান বাদী হয়ে তুহিনের বিরুদ্ধে খুলনা থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-৪। ওই বছরের ৩০জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইকবাল হোসেন আদালতে তুহিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা।
অভয়নগরে ১০ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি ফারুক আটক
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে মডেল স্কুল এর পাশে টুকটুকি ষ্টোর ও মাদক কারবারি ফারুকের ভাড়া বাড়ি থেকে ১০বোতল ফেনসিডিল সহ এলাকার মৃত্য আব্দুল ওহাব গাজীর ছেলে চিহিৃত মাদক বিক্রেতা ফারুক গাজী কে অভয়নগর থানা পুলিশ আটক করে। ১৬ ফেব্রোয়ারী রোববার বিকালে অভয়নগর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে মডেল স্কুল এর পাশের টুকটুকি ষ্টোরে এস আই মফিজ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসময় দোকান তল্লাশি করে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসময় মাদক বিক্রেতা ফারুক কের শিকার উক্তিতে তার বাড়ি থেকে ৭বোতল ফেনসিডিল উদ্ধার করে অভয়নগর থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা প্রযন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানান এস আই মফিজ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেইউজে’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
আগামী ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক (কেইউজে) এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসকাবস্থ ইউনিয়নের কার্যালয়ের আলোচনা সভা। উক্ত কর্মসূচি যথাসময়ে ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট।
টটোর বাবা স্ট্রোকে আক্রান্ত শয্যাপাশে সিটি মেয়র, আ’লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো বাবা সেন্ট জোসেফ স্কুলের প্রাক্তন শিক্ষক মো. ইকরামুল হক স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে কিছু সময় সেখানে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। টিটো তার বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে ইকরামুল হকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
বঙ্গবন্ধু’র আজীবন সহচর বাচ্চু মিয়ার মৃত্যুবার্ষিকী আজ সোমবার আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য বঙ্গবন্ধু’র আজীবন সহচর বেলায়েত হোসেন বাচ্চু’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
২৮ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক হৃদরোগে আক্রান্ত শয্যাপাশে নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহাসিনুর রহমান আফরোজ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সন্ধানী কিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ এমডিএ বাবুল রানা হাসপাতালে যান। তিনি সেখানে কিছু সময় সেখানে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময়ে উপস্থিত ছিলেন, মো. ইকবাল হোসেন, মো. শফিকুজ্জামান হাসান, এজাজ আহমেদ, মফিদুল আবেদীন টুটুল, মজিবর রহমান, অলোক শীল প্রমুখ।
এদিকে আফরোজের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএমএ’র বিনামূল্যে চক্ষুক্যাম্প
খবর বিজ্ঞপ্তি
রবিবার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,খুলনা জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে নির্ধারিত বিনামূল্যে চক্ষুক্যাম্প উদ্ধোধন করেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.শেখ বাহারুল আলম।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজাদ, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, বিএনএসবি আই হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ সহ ব্র্যাক ও সাইটসেভার্স এর প্রতিনীধি ও স্বেচ্ছাসেবকবৃন্দ। বিএনএসবি আই হসপিটাল, ব্র্যাক ও সাউটসেভার্স এর সহযোগিতায় সকাল ০৯ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত চক্ষুক্যাম্পে প্রায় ৩০০ জন রোগী চিকিৎসা গ্রহন করেন এবং বাছাইকৃত ২৩ জন ছানি রোগীকে অপারেশন এর জন্য বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়।
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের ২০২০-২১ সনের পরিচালনা পরিষদ গঠন
খবর বিজ্ঞপ্তি
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র কার্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্র পরিষদের পরিচালনা পরিষদ গঠনের জন্য এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন শাখাওয়াত হোসেন বিপ্লব। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ২নং শ্রীফলতলার ইউপি সদস্য আয়শা আক্তার রিপা, রুনা লায়লা, ইসরাইল শেখ, ড. মনিরুজ্জামান, লুপা বেগম, ফারজানা খাতুন, নূরালি মৃধা, মোঃ রবিউল ইসলাম সজল, কামাল শেখ, এস্কেন মোল্লা, রোজিনা খাতুন, শোয়েব আখতার সৌরভ, নাসিমা খাতুন অন্তরা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শাখাওয়াত হোসেন বিপ্লবকে সভাপতি, আয়শা আক্তার রিপাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত হয়।
খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ১৬তম দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
রবিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১৬ তম দিন। বইমেলার মঞ্চে বিকাল ৪টায় চিলড্রেন ভয়েস স্কুল এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ধ্বনি তরঙ্গ এর বাচিক শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় আবৃত্তি অনুষ্ঠান। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সবুজ পাতার দেশে ও উৎসব, খুলনা এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মৃতিরেখা বিশ্বাস, মুকুট মেহেদী, নূরুন্নাহার হীরা, কিশোর কুমার, শাহারুজ্জামান ও ভারতী দেবনাথ। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
মাটির ট্রাকের ধাক্কায় বিকাশ কর্মীর মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মাটির ট্রাকের ধাক্কায় মণিরামপুরের আব্দুর রহমান নামে এক বিকাশ কর্মীর ঝিকরগাছায় মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মোল্লা ইটভাটার সামনে দুর্ঘটনাটি ঘটে। আব্দুর রহমান মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর গ্রামের জগোবন্ধু রায়ের ছেলে। কয়েকবছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন আকাশ রায় নাম বদলিয়ে তিনি আব্দুর রহমান নাম গ্রহণ করেন বলে জানাগেছে।
আব্দুর রহমানের সহকর্মী শাওন কবীর জানান, সকাল সাড়ে ১০ টার দিকে কোম্পানীর কাজে আব্দুর রহমান মোটরসাইকেল চালিয়ে ঝিকরগাছা থেকে ছুটিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মোল্লা ইটভাটার সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ভাটার ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় রাজগঞ্জের সাংবাদিক বিল্লাল হোসেন বলেন, এলাকার মুসুল্লীরা আব্দুর রহমানের লাশ আনতে গেছেন। রামপুর মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ভাইস-চ্যান্সেলর’র সাথে কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২০। রবিবার সকালে সৌজন্য সাক্ষাৎকালীণ সময়ে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নূরুজ্জামান, সহ-সভাপতি মোঃ মঈনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান, ট্রেজারার শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মনোজ কুমার মজুমদার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ লাইসান হাবিব, সদস্য জি এম আবু সাঈদ, মোঃ মাহবুবুর রহমান ও প্রকৌশলী প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চিত্রাংকন প্রতিযোগিতা ১৯ ফেব্রুয়ারি
তথ্য বিবরণী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা শিশু একাডেমি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনা বয়রাস্থ সরকারি গণগ্রন্থাগার বই মেলার মঞ্চে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: প্লে থেকে ২য় শ্রেণি। খ-বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি এবং গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। ক বিভাগের জন্য বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ ও গ-বিভাগের বিষয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।
এনইবিটি খুলনাতে ¯িপ্রং সেমিস্টার ২০২০- এর এ্যাডমিশন ফেয়ার
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ¯িপ্রং সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ফেব্রুয়ারি ২৬, ২০২০ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে। এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইবিটি খুলনা এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পযন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল ,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে বিআইডব্লিউটিএ সিবিএ এক প্রস্তুতি সভার আয়োজন করেছে। রোববার বিকেল সাড়ে ৫টায় টার্মিনাল ভবনের সংগঠনের নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব সজল মল্লিক। বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ। সভায় সকালে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিকেলে নিজস্ব কার্যালয় আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা হকার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় খাজা খানজাহান আলী হকার্স মার্কেট চত্বরে এর আয়োজন করা হয়। গত মঙ্গলবার কার্য নির্বাহী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচ্য সূচির মধ্যে রয়েছে ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন। নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন । চলতি বছরের নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ ও বাজেট পেশ ও অনুমোদন । সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা দুলাল সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক নারীর
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ট্রেনে উঠতে গিয়ে এক নারী (৩০) যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়েছে তার দেহ। গতকাল রবিবার সকালে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের প্লাটফর্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেন রবিবার সকালে আনুমানিক সাড়ে ১০টার সময় নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটি যশোরের উদ্দেশে যাত্রা শুরু করলে প্লাটফর্মের বিপরীত দিক থেকে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন এক অজ্ঞাতনামা নারী। এ সময় ট্রেনে উঠতে গিয়ে ওই নারী পা পিছলে ট্রেনের নিচে চলে যায় এবং ঘটনাস্থলে তার দেহ দ্বিখন্ডিত হয়ে মারা যায়। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহসীন রেজা বলেন, নওয়াপাড়া স্টেশন থেকে রকেট এক্সপ্রেস ট্রেনের যাত্রী ওঠানোর সময় একা নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে যশোর মর্গে নেওয়ার ব্যবস্থা করছে।
এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে বন্ধন এক্সপ্রেস
স্টাফ রিপোর্টার
খুলনা-কলকাতা রুটে এখন থেকে দুই দিন বন্ধন এক্সপ্রেস যাতায়াত করবে। বৃহস্পতিবার ও রবিবার ট্রেনটি যাতায়াত করবে। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বন্ধন এক্সপ্রেসের দ্বিতীয় ট্রেনের যাত্রা শুরু করে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক উপস্থিত ছিলেন। খুলনা রেলস্ট্রেশনে আসছে বন্ধন এক্সপ্রেসকলকাতা থেকে রবিবার সকালে বন্ধন এক্সপ্রেস ছেড়ে খুলনায় পৌঁছায় দুপুর ১২টা ৫০ মিনিটে। আর খুলনা থেকে কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় দুপুর দেড়টায়।
খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, আগে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করতো। রবিবার নতুনভাবে আরও একটি ট্রেন যুক্ত হলো। ফলে ট্রেনটি এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে। বন্ধন ট্রেনটি কলকাতা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে খুলনায় দুপুর সাড়ে ১২টায় পৌঁছায়। খুলনা থেকে বেলা দেড়টায় কলকাতার উদ্দেশে রওনা হয়। ট্রেনে ৮টি বগিতে ৪৫৬টি সিট রয়েছে।
মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সাংবাদিকের ২০ লাখ টাকার ‘চেক ডিজঅনারের’ মামলা
মোংলা প্রতিনিধি
মোংলার ঝনঝনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. অহিদুজ্জামানের বিরুদ্ধে হাফিজুর রহমান নামে এক সাংবাদিক ২০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করেছেন। এরপর ‘দৈনিক আমার সংবাদ’-এর মোংলা প্রতিনিধি হাফিজুর রহমানকে ওই মাদ্রাসা সুপার ফোন করে হত্যার হুমকি দিয়েছেন বলে তিনি দাবি করেছেন। ওই সাংবাদিক বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৬ মিনিটে মাদ্রাসা সুপার তাকে ফোন করেন। তিনি বলেন, ‘একটু সাবধানে থাকিস, তোর জন্য একটা কার্তুজ (গুলি) খরচ করবো, তোর আব্বা আমি…।’ এ ঘটনায় শনিবার মোংলা থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন সাংবাদিক হাফিজুর। এ প্রসঙ্গে মোংলা থানার ডিউটি অফিসার এসআই বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো।’ জিডিতে বলা আছে, হাফিজুর রহমান তার পৈত্রিক ব্যবসা থেকে মাদ্রাসার সুপারকে ২০ লাখ টাকা ধার দেন। পাওনা টাকার অনুকূলে মাদ্রাসা সুপার তার সোনালী ব্যাংক রামপাল শাখায় ৪৩৮৭৯ এর হিসাব (অ্যাকাউন্ট) এর চেকে (নম্বর ৪০৯১৯৭৪) ২৯ জানুয়ারি ২০ লাখ টাকা প্রদান করেন। পরে গত ৫ ফেব্রুয়ারি ওই চেক নিয়ে ব্যাংকে গেলে ওই অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ পাঠান হাফিজুর। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে তাকে ফোন করে হত্যার হুমকি ও গালিগালাজ করেন।
হাফিজুর বলেন, ‘পাওনা টাকা না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। এটা তো আমার অপরাধ না। কিন্তু এজন্য একজন মাদ্রাসার সুপার কীভাবে গুলি করে হত্যার হুমকি দেয়। সে অস্ত্র কোথায় পেলো? আমি এ ঘটনায় আমার পরিবার নিয়ে চরম শঙ্কায় আছি।’ এ বিষয়ে জানতে মাদ্রাসার সুপার অহিদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
চার কারণে সময় বাড়লো খুলনা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের
খুলনাঞ্চল রিপোর্ট
অবকাঠামোগত সুবিধাসহ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালে প্রকল্পটি হাতে নেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে নেওয়া প্রকল্পের কাজ মূলত চার কারণে নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না। এ জন্য এর মেয়াদ এক বছর বাড়িয়ে প্রকল্পটির সংশোধনী প্রস্তাব গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১ সালের ৩০ জুনের মধ্যে ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের কাজ শতভাগ শেষ হওয়ার লক্ষ্য ধরা হয়েছিল। অবকাঠামোগত সুবিধাসহ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালে প্রকল্পটি হাতে নেওয়া হয়। সংশোধিত মেয়াদ অনুযায়ী, এটির কাজ শেষ হবে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে। সূত্র জানিয়েছে, সংশোধনী প্রস্তাবে প্রকল্পটির ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফরমা) বদলে গেছে। ২০১৪ সালের পিডব্লিউডি রেট সিডিউল পরিবর্তন করা হয়েছে। সংশোধিত প্রকল্পটি বাস্তবায়ন হবে পিডব্লিউডি হালনাগাদ রেট সিডিউল-২০১৮ অনুযায়ী। এ কারণে প্রকল্পের সংশ্লিষ্ট অংশের ব্যয় বাড়বে। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়নে প্রকল্পের অংশ হিসেবে থাকা কয়েকটি ভবনের ক্যাটাগরি (স্ট্যান্ডার্ড বা সুপার) পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে কিছু ভবনের আয়তন বাড়ানো হয়েছে। মূলত এ চার কারণে বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন কাজ পিছিয়ে গেছে। সূত্র আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও খুলনা বিশ্ববিদ্যালয়। প্রকল্প ব্যয়ের ৩৩৫ কোটি ৩৫ লাখ টাকার পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে।
পরিকল্পনা কমিশনে জমা দেওয়া প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, চলতি ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির অনুকূলে ৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা আছে। প্রকল্পের আওতায় একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এটি হবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবন। এছাড়া শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক ভবন, ছাত্র-শিক্ষক মিলনায়তন ভবন এবং অডিটরিয়াম নির্মাণ করা হবে। এর বাইরে নির্মাণ করা হবে মেডিক্যাল সেন্টার। বিদ্যমান প্রশাসনিক ভবনগুলোকে উপরের দিকে সম্প্রসারণ করা হবে। ছাত্রী হলসহ বঙ্গবন্ধু হলের উপরের দিকে সম্প্রসারণ হবে। গেস্টহাউজ-কাম-কাব, ল্যাবরেটরি ভবনের আয়তন বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ নির্মাণসহ কেনা হবে যানবাহন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গনমাধ্যমকে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উচ্চশিক্ষায় অধিকসংখ্যক ছাত্র-ছাত্রীর ভর্তির সুযোগ সৃষ্টি হবে, যা দেশে উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে অবকাঠমো উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যায়নরত ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা বাড়বে।’
কুষ্টিয়ায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কলেজছাত্র পলাশ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন- সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫), এরশাদ নগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মাহাতাব উদ্দিনের ছেলে সুজন (২২), পূর্ব মজমপুর গ্রামের নান্নু ড্রাইভারের ছেলে শাহরিয়ার নাইম রাব্বি (২৪) এবং চৌড়হাস ফুলতালা গ্রামের কোহিনুরের ছেলে পিয়াস (২৫)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রনি ও ফয়সাল নামে দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ (বিজ্ঞান বিভাগ) শ্রেণির ছাত্র পলাশ মোটরসাইকেলযোগে পিটিআই সড়ক দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত পলাশের মা সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী সেলিনা বেগম ছয় আসামির নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৬ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে কলেজছাত্র পলাশ হত্যায় চার আসামির জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। চার আসামির বয়স বিবেচনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদ-ের পরিবর্তে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।
খুবির ক্যাম্পাস যেন একখ- ‘সুন্দরবন’
সাজিদা ফেরদাউস
সুন্দরবন যেতে চাননা কিংবা সুন্দরবনের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। দূর দূরান্ত থেকে ছুটে আসেন শুধু একবার এই প্রকৃতির মায়াজাল দেখার জন্য। তবে সময়, শ্রম, অর্থ কোনটাই নেহাত কম লাগে না সুন্দরবন ভ্রমণে। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বসেই রোজ উপভোগ করেন সুন্দরবনের সৌন্দর্য।
ক্যাম্পাসে সুন্দরবন! অবাক হওয়ারই বিষয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পেড়িয়ে কিছুদের এগিয়ে গেলে সৌন্দর্যের লীলাভূমি, বিশ্ববিদ্যালয়ের গ্রিন লেক দেখে যে কাউরে প্রথম দর্শনে সুন্দরবন বলেই মনে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে লেকটি ‘মিনি সুন্দরবন’ নামে পরিচিত।
দুই পাশে সুন্দরী বৃক্ষের সারি আর মাঝখানে লেকের সবুজ জলরাশি। প্রকৃতি যেন তার আপন রূপে সেজে উঠেছে। সুন্দরী বৃক্ষের সাড়িগুলো লেকটিকে মিনি সুন্দরবনের উপাধি দিতি যেন অনেকাংশ দায়ী। সৌন্দর্য পিপাসুদের আর দোষ কোথায়। আর লেকের জলরাশি! যেন বার বার মনে করিয়ে দেয় পশুর নদীর বয়ে চলা। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হয় প্রকৃতি প্রেমিকরা। বিশ্ববিদ্যালয়ের এই লেকে প্রতিদিন অসংখ্য মানুষ তার অবসর সময় কাটাতে আসে। প্রকৃতি প্রেমীরা এখানে এসে ছবি তুলতে ভুল করেননা। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ঘিরে রেখেছে এই ছোট্ট লেকটি। তাকে ঘিরেই মূলত নির্মিত হয়েছে শহিদ মিনার, মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া।
২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ের লেকের দক্ষিণ পাশে লাগানো সুন্দরী গাছের চারার প্রায় সবগুলো বেচে যায় এবং ধীরে ধীরে বাড়তে থাকে।আজ এত বছরে লেকের জল আর পাড়ের সবুজ বনানী এখানে তৈরি করেছে একটি ভিন্ন মাত্রা। গাছের শীতল ছায়া আর নির্মল বাতাস আপনার সব কান্তি ভুলিয়ে দেবে। ভবিষ্যতে ক্যাম্পাসে যত ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে তাদের কেন্দ্রস্থল হবে লেকের পাড়। এজন্য কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা দৃশ্যমান হবে আগামী কয়েক বছরের মধ্যে।
হাই চয়েস ইলেকট্রোনিক্য লিঃ এর শো-রুমের উদ্বোধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
রোববার পাইকগাছার চাদখালী বাজারে হাই চয়েস ইলেকট্রোনিক্য লিঃ এর নিজস্ব শোরুম উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাই চয়েস ইলেকট্রোনিক্য লিঃ এর চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান খান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কে এম তৈয়ব-উর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“আমরা আমাদের কোম্পানীর গুণগত ও মান সম্মত পণ্য জন সাধারণের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর। আমাদের পণ্য জাপান টেকনোলজির যা বিশ্বমানের ও সর্বোৎকৃষ্ট। তিনি আরোও বলেন, আমাদের পণ্য ব্যবহারে গৃহস্থালীর কাজ হয়ে উঠবে আরো সহজ ও আরামদায়ক। আর সে লক্ষ্যেই আমরা বাংলাদেশের শহরে শহরে এমনকি প্রত্যন্ত অঞ্চলেও শোরুম স্থাপন করছি। যেখান থেকে সাধারণ ক্রেতাগণ সুলভমূল্যে নগদ ও কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন। তালা পুরাতন থানা মোড় ও পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোড এ আমাদের আরো দুটি নিজস্ব শোরুম আছে।” এসময় আরো উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, মার্কেটিং ম্যানেজার খান নাজমুল হুসাইন, শোরুম ম্যানেজার মোঃ রাকিবুজ্জামান খান (সাকি) ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাইকগাছায় মামলা করার অপরাধে বাদী ও তার পরিবারকে খুন, জখমের হুমকি : থানায় জিডি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় থানায় মামলা করার অপরাধে বাদী ও তার পরিবারকে খুন, জখমের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার খড়িয়া গ্রামের শংকর মন্ডলের সাথে প্রতিবেশী অনিমেশ মন্ডলের ঘের সংক্রান্ত বিরোধ চলে আসছে। যা নিয়ে ২৩ জানুয়ারি প্রতিপক্ষ অনিমেশ গংরা শংকরদের উপর হামলা করে আহত করে। এ ঘটনায় থানায় মামলা হয়। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৭টায় বাইনতলা-বীণাপানি স্কুলের মধ্যবর্তী ১ কিলোমিটার ফাঁকা জায়গায় একা পেয়ে বিভিন্ন প্রকার হুমকি ধামকি সহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নিলে প্রতিপক্ষরা আমার সহ আমার পরিবারকে ক্ষতিসাধন করবে মর্মে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় শংকর মন্ডল বাদী হয়ে পাইকগাছা থানায় অনিমেশ মন্ডল, মহাদেব মন্ডল, দেবব্রত, সঞ্জয় মন্ডলের নামে সাধারণ ডায়েরী করেছে। যার নং- ৭৩৫, তাং- ১৬/০২/২০২০।











































