Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

15

জয়ের সুবাস পাচ্ছে ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক

এনামুল হক বিজয় ও শামসুর রহমানের জুটি ভয় দেখাচ্ছিল ওয়ালটন সেন্ট্রাল জোনকে। কিন্তু শেষ বিকেলে স্বরূপে ফেরে বিসিএলের দুই বারের চ্যাম্পিয়নরা। পরপর দুই ওভারে দুই সাফল্য ওয়ালটনের। প্রথমে শুভাগত হোম ফেরান সেঞ্চুরির পথে থাকা বিজয়কে। পরের ওভারেই মিরাজ আটকে দেয় নতুন ব্যাটসম্যান ইরফান শুক্কুর।

শেষ বিকেলে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে বিসিবি সাউথ জোন। ৫০৭ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৫৯ রানে দিন শেষ করেছে বিসিবির দলটি। অন্যদিকে ওয়ালটন অপোয় আছে আরেকটি জয়ের। আজ সোমবার শেষ দিনে সাউথ জোনের ৬ উইকেট পেলে বিজয়ের পতাকা উড়িয়ে বিসিএলের অষ্টম আসরের ফাইনালে যাবে ওয়ালটন সেন্ট্রাল জোন। কাজটা মোটেও মিরাজ,  মোস্তাফিজদের জন্য কঠিন নয়। দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে ৫ উইকেট নিয়ে বিসিবি নর্থকে হারিয়েছিল শিরোপা প্রত্যাশিরা।

কক্সবাজারের শেখ কামাল আ ন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রবিবার দিনটি ছিল ওয়ালটনের। শুরুতেই ওয়ালটনের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তুলে নেন প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর ব্যাট হাতে ঝড় তুলে দলের রান নিয়ে যান চূঁড়ায়। প্রথম ইনিংসে ২৩৫ রান করা ওয়ালটন শান্তর অপরাজিত ২৫৩ ইনিংসের সুবাদে দ্বিতীয় ইনিংসে করে ৩৮৫ রান। এর আগে প্রথম ইনিংসে ১২১ রানের লিড পেয়েছিল দল। তাতে বিসিবি সাউথ জোনের কাঁধে চাপে বিশাল রানের বোঝা। ১২২ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন শান্ত। ব্যাটিং দ্যুতি ছড়িয়ে প্রথম সেশনে তুলে নেন আরও ৬৯ রান। এ সময়ে দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও শান্ত ছিলেন অবিচল। ওয়ালটনকে প্রায় একাই টেনেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৯১ রান নিয়ে গিয়েছিলেন মধ্যাহ্ন বিরতিতে। সেখান থেকে ফিরে মেহেদী হাসানকে উড়ান ছক্কা। এক ওভার পর ডানহাতি অফস্পিনারকে আরেকটি ছক্কায় উড়িয়ে শান্ত পৌঁছে যান মাইলফলকে। ২৯১ বলে ২৩ চার ও ৩ ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যান ডাবলের স্বাদ পান। এর আগে ২০১৭ সালে জাতীয় ক্রিকেট লিগে ১৯৪ রান করেছিলেন ঢাকা মেট্রোর বিপ।ে ক্যারিয়ারের প্রথম ডাবলের পর ছক্কা বৃষ্টি নামান কক্সবাজারে। পরের ১৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে দ্রুত আড়াইশর ঘরে পৌঁছে যান এ ব্যাটসম্যান। একটা সময় মনে হচ্ছিল তিনশও হয়ে যাবে। কিন্তু সেই সময়ে ইনিংস ঘোষণার ডাক আসে। ৩১০ বলে ২৫ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ার সেরা ২৫৩ রানের ইনিংসটি খেলেন শান্ত। শুভাগত হোম যখন ইনিংস ঘোষণা করেন তখন ওয়ালটনের লিড ৫০৬ রান।

চেন্নাই-মুম্বাই লড়াই দিয়ে ২৯ মার্চ আইপিএল শুরু

ক্রীড়া প্রতিবেদক

ধোনি-রোহিত লড়াই দিয়েই শুরু হতে চলেছে ২০২০ সালের আইপিএল। আগামী ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংড়েয়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই দিয়ে শুরু হবে লিগের লড়াই। ২০১৯ সালের আইপিএলের ফাইনালও এই মাঠেই হয়েছিল।

ভারত তাদের দণি আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের শেষ ম্যাচ খেলবে ইডেনে ১৮ মার্চ। অর্থাৎ দণি আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ খেলার মাত্র ১১ দিনের মধ্যেই আইপিএল খেলতে হবে কোহলিদের তাই এবার ওয়াংখেড় থেকেই শুরু হতে চলেছে আইপিএল। লিগ পর্বের ম্যাচগুলো আপাতত শুরু হচ্ছে। লিগ পর্বের শেষ খেলা হবে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে মে মাসের ১৭ তারিখে। নকআউট কবে থেকে শুরু হবে, তার সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, ফাইনাল হবে ২৪ মে।

এই প্রথম আইপিএলে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। ছুটির দিনে দুটো করে ম্যাচ খেলানো হত, কিন্তু এবার শনিবারে দুটির পরিবর্তে একটা ম্যাচই খেলানো হবে। তবে রবিবার দুইটি করেই ম্যাচ খেলানো হবে। তবে লিগের প্রথম ম্যাচ (২৯ মার্চ) এবং লিগের শেষ ম্যাচ (১৭ মে) একটা করেই হবে। সে জন্য গতবারের ৪৪ দিনের বদলে এবার লিগ পর্ব চলবে টানা ৫০ দিন।

নগরীতে বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেটের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

মুজিববর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেসিসি প্যানেল মেয়র-২ ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলি আকবার টিপু।

এসময় উপস্থিত ছিলেন মো. শাহজাদা, আব্দুল হালিম সরদার, কাইয়ুম গোরা, বাদশা খান, গাউসউদ্দিন শিকদার, শিপার হায়দার, আঙ্গুরা বেগম, জাবিদ, পলাশ, পল্টু, সাইদুর, রাব্বী ও আলমগীর।

দিনের প্রথম খেলায় ৬৯এর মুজিব ৩ উইকেটে জয়লাভ করে এবং দেওয়ান জনি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। দিনের দ্বিতীয় খেলায় শ্রেষ্ঠ বাঙ্গালী মুজিব ১ রানে জয়লাভ করে এবং জামিল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

বিসিএল ফাইনাল পাঁচদিনের

ক্রীড়া প্রতিবেদক

চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের খেলা। শেষ রাউন্ডের খেলার পর হবে বিসিএলের অষ্টম আসরের ফাইনাল। এবার ডাবল লিগ পদ্ধতিতে খেলা না হওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।

শুরুতে বলা হয়েছিল, বিসিএল ফাইনাল হবে দিবারাত্রির। গোলাপি বলে খেলোয়াড়দের অভ্যস্ত করতে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। বিসিবিও সেই প্রস্তাবে ইতিবাচক মত দিয়েছিল। কিন্তু শেষমেশ কিছুই হচ্ছে না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে বিসিএলের ফাইনাল। দিবারাত্রির ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এলেও ফাইনাল ম্যাচ চারদিনের পরিবর্তে অনুষ্ঠিত হবে পাঁচদিনে।

মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

শনিবার থেকে জিম্বাবুয়ের বিপে শুরু হবে টেস্ট। শেভরনদের বিপে একমাত্র টেস্টকে সামনে রেখে গতকাল রবিবার দুপুরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টেস্টের জন্য অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে। টেস্ট দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। ব্যক্তিগত কারণে নেই সৌম্য সরকার। পাকিস্তানে খেলা রুবেল হোসেন ও আল-আমিন হোসেনকেও রাখা হয়নি।

১৬ সদস্যের বাংলাদেশ দল : মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।

মহিলা ফুটবল লিগ মাঠে ২২ ফেব্রুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে মহিলা ফুটবল লিগ। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে এ লিগ।

উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে বেগম আনোয়ারা স্পোর্টস কাব।  বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। পরের দিন ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা ইউনাইটেডের মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশ। ওই দিন অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল কাবের বিপে লড়বে নাসরিন স্পোর্টস একাডেমী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত লীগে সাতটি কাব অংশ নিচ্ছে। কাবগুলো হল : বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং কাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল কাব, এফইউ উত্তর বঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।

এবার শান্তর ডাবল

ক্রীড়া প্রতিবেদক

এবার আর আফসোস নয়। এবার ডাবল পূরণ করলেন নাজমুল হোসেন শান্ত।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যান। আগের দিন পেয়েছিলেন সেঞ্চুরি। গতকাল সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবলে ।

১২২ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন শান্ত। ব্যাটিং দ্যুতি ছড়িয়ে প্রথম সেশনে তুলে নেন আরও ৬৯ রান। এ সময়ে দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও শান্ত ছিলেন অবিচল। ওয়ালটনকে প্রায় একাই টেনেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

১৯১ রান নিয়ে গিয়েছিলেন মধ্যাহ্ন বিরতিতে। সেখান থেকে ফিরে মেহেদী হাসানকে উড়ান ছক্কা। এক ওভার পর ডানহাতি অফস্পিনারকে আরেকটি ছক্কায় উড়িয়ে শান্ত পৌঁছে যান মাইলফলকে। ২৯১ বলে ২৩ চার ও ৩ ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যান ডাবলের স্বাদ পান।

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব মার্চে

ক্রীড়া প্রতিবেদক

মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। গতকাল রবিবার টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

আঞ্চলিক পর্বের খেলা শুরু হয়েছিল গত ১৭ জানুয়ারি। ৯টি অঞ্চল থেকে ১০ দল চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে। এর মধ্যে দুটি দল উঠেছে সেরা অঞ্চল থেকে এবং বাকি ৮ অঞ্চল থেকে চ্যাম্পিয়নরা। ১০ দলকে লটারির মাধ্যমে দুই গ্রুপে ভাগ করে চূড়ান্ত পর্বের খেলা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত পর্বের ১০ দল হচ্ছে খুলনা, সাতীরা, নেত্রকোনা, রংপুর, পাবনা, কুমিল্লা, কক্সবাজার, সিলেট, বিকেএসপি ও বাংলাদেশ সেনাবাহিনী।

সালমাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা

ক্রীড়া প্রতিবেদক

সালমা খাতুনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে গতকাল রবিবার থেকেই শুরু হয়েছে। শুরুটা থাইল্যান্ডের বিপে প্রস্তুতি ম্যাচ দিয়ে। কিন্তু নাছোড়বান্দা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে তা।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বল গড়ানোর আগেই সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় ম্যাচটি হওয়ার কথা ছিল সকাল ৭টায়। এই প্রস্তুতি ম্যাচ ভেসে গেলেও কাল মঙ্গলবার পাকিস্তানের বিপে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটির। বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

করোনাভাইরাস আতঙ্কে স্থগিত এশিয়ান সাইকিং

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। শুধু চীন নয়, অন্যান্য দেশেও এর সংক্রমণ হচ্ছে। এই ভাইরাসের হাত থেকে রা পেতে অনেক দেশই সতর্কতা অবলম্বন করেছে।সতর্কতার অংশ হিসেবে তো এশিয়ান সাইকিং কনফেডারেশন (এসিসি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এশিয়ান রোড সাইকিং চ্যাম্পিয়নশিপই স্থগিত করে দিয়েছে।

আজ থেকে ২২মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়ার কথা ছিল এশিয়ান রোড সাইকিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১০জন সাইকিষ্টদের অংশ নেওয়ার কথা ছিল। গত ৭ ফেব্রুয়ারি ১০জনকে বাছাই করা হয়েছিল। নাছরিন সুলতানা, স্নিগ্ধা আক্তার, আল আমিন, নজরুল ইসলাম, কাজী রিফাত, নিশি খাতুন, তাম্মাদ বিল খায়ের, খন্দকার মাহবুব, সুবর্ণা বর্মা ও ফয়সাল হোসেন প্রস্তুতি নিলেও তাদের যাওয়া আর তাই হচ্ছে না।

জয় বঞ্চিত পিএসজি

ক্রীড়া প্রতিবেদক

সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা। তাই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ থমাস টাসেল তারকা খেলোয়াড়দের নামাননি পয়েন্ট টেবিলের তলানির দল এসসি অ্যামিয়েন্সের বিপ।ে সেটার খেসারত অবশ্য দিতে হয়েছে কোচকে। ৮ গোলের থ্রিলার ম্যাচে তারা ৪-৪ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়েছে। অবশ্য এই ম্যাচে ড্র করলেও দ্বিতীয় স্থানে থাকা মার্সেলির চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে পিএসজি। ২৫ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৬২ পয়েন্ট। ২৪ ম্যাচ থেকে মার্সেলির সংগ্রহ ৪৯ পয়েন্ট। ২৫ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে এসসি অ্যামিয়েন্স রয়েছে ১৯তম অবস্থানে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে গোলাপি টেস্ট খেলবে ভারত

ক্রীড়া প্রতিবেদক

গতকাল রবিবার বিসিসিআই সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই একটি রিপোর্ট প্রকাশ করেছিল, ‘অস্ট্রেলিয়া সফরে ভারত সম্ভবত একটি দিবারাত্রির টেস্ট খেলবে।’ বেলা গড়াতেই বোর্ড প্রধান নিশ্চিত করলেন, অস্ট্রেলিয়ায় এ বছর গোলাপি টেস্ট খেলবে ভারত। শুধু তাই নয়, ইংল্যান্ডের সঙ্গেও ২০২১ সালে টেস্ট হবে ফাডলাইটের আলোয়।

নয়াদিল্লিতে অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে সৌরভ বলেছেন, ‘দিবারাত্রির টেস্ট হবে, আমরা শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবো। আগামী বছর ইংল্যান্ডের বিপে দ্বিতীয় টেস্টে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপওে।’ ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। আগামী বছরের জুলাইয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডে। সৌরভের কথায় নিশ্চিত হওয়া গেলো, এ দুটি সিরিজে গোলাপি বলে লড়বেন কোহলিরা।

ছয় বছরে এমন বাজে সময় কাটেনি মেসির

ক্রীড়া প্রতিবেদক

লা লিগার চলতি মৌসুমে চার ম্যাচে জাল খুঁজে পাননি লিওনেল মেসি। অন্য কারো জন্য এটা স্বাভাবিক ঘটনা হলেও আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জন্য এটা বেশ বাজে অভিজ্ঞতা। সর্বশেষ তিনি এমন বাজে সময়ের মুখোমুখি হয়েছিলেন ২০১৪ সালের জানুয়ারিতে।

ক্যাম্প ন্যুয়ে শনিবার রাতে গেতাফেকে ২-১ গোলে হারানোর রাতে গোলের দেখা পাননি মেসি। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের পার্থক্য ঘুচিয়ে নিয়েছে বার্সা। তবে রিয়াল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।  গেতাফে ম্যাচ দিয়েই এই মৌসুমে চার ম্যাচে গোলশূন্য থাকার অভিজ্ঞতা হলো মেসির। গেতাফের আগে ভ্যালেন্সিয়া, লেভান্তে এবং রিয়াল বেতিসের বিপওে গোল করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে গেতাফে ম্যাচে দলের প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।

মানের গোলে লিভারপুলের স্বস্তির জয়

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের একেবারে নিচের দল নরউইচ সিটির বিপে জয় পেতে বেশ কষ্টই করতে হলো লিভারপুলকে। তবে সাদিও মানের শেষ দিকের করা গোলে ১-০ ব্যবধানের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে ইয়র্গেন কপের শিষ্যরা। আর এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভাপরপুল।

শনিবার নরউইচের মাঠে খেলতে যায় লিভারপুল। তবে পুরো মৌসুমে দাপট দেখানে সফরকারীরা এদিন খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। তাই প্রথমার্ধ গোলশূন্য হয়ে শেষ করে দু’দল। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দলটির বেশ কয়েকটি বড় সুযোগ নষ্ট হয় নরউচের গোলরকের কারণে। কিন্তু ৬০তম মিনিটে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের পরিবর্তে সেনেগাল ফরোয়ার্ড মানে মাঠে নামলে শক্তি বাড়ায় লিভারপুল। আর মাঠে নেমে কিছুণের মধ্যেই দলকে এগিয়ে জয় নিশ্চিত করেন মানে। ৭৮তম মিনিটে জর্ডান হেন্ডারসনের লম্বা পাসে ডান পয়ের শটে গোলটি করেন তিনি।