স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ১৫ হাজী ইসমাইল লিংক রোড ৩য় গলির মো. ইয়াছিন খান এর ছেলে মো. তারেক খান (৩৩), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ধূমঘাট গ্রামের সেকেন্দার আলী গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও যশোর জেলার বাঘারপাড়া থানার পাকের আলী মন্ডল পাড়ার মৃত. আতিয়ার মন্ডল এর ছেলে মো. মাসুম রেজা (২৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
যশোর র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
যশোর জেলার ঝিকরগাছা থানাধীন জেএম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
৩ মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার কাটাখাল গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. রাসেল (২২), মফিজুর রহমান এর ছেলে মো. নাহিদ হোসেন (২৩) ও কৃষ্ণনগর গ্রামের মো. মতিয়ার রহমান এর ছেলে মো. সোহানুর রহমান (১৯)।
র্যাব-৬ জানায়, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন জেএম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।











































