খবর বিজ্ঞপ্তি::
মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের ৩ বছর পুর্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশ সফল করার লক্ষে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।











































