মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হলেন মুরশীদা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান খেশরা ইউনিয়নের এইচএম শাহপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন এক নারী। তিনি তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি।
শিক্ষক, অভিভাবক, পুরাতন পরিচালনা কমিটি, আলেম-ওলামা ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে নাম পাঠানোর পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, ৪ ফেব্রুয়ারি তাকে সভাপতি করে মাদ্রাসা পরিচালনা পর্ষদের এডহক কমিটির অনুমোদন দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব মাদ্রাসার সুপার, সাধারণ শিক্ষক সদস্য মো. রুহুল কুদ্দুস গাজী ও অভিভাবক সদস্য মো. শাজুদ্দীন। সংশ্লিষ্টরা জানান, এই ধরনের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিত্ব করার মত যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য নারী পাওয়া আমাদের সমাজে বেশ বিরল। বিষয়টি সর্বজন মহলে প্রশংসিত হয়েছে এবং আমার খুব খুশি। উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ইসলামী ও কর্মমুখী শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে।
ভাষা আন্দোলনের মাসে শহীদ মিনারে জুতা পায়ে একঝাঁক অতিথি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সদ্য প্রয়াত এক আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। যেখানে জুতাপায়ে উঠে আসন দখল করেন একঝাঁক অতিথি। অতিথিদের মধ্যে ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা, কলেজের অধ্যক্ষ-সভাপতি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে শহীদ মিনারকে মঞ্চ হিসেবে ব্যবহার করে জুতাপায়ে অতিথিদের আসন দখল করা সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ফেসবুকে ভাসছে ছবিগুলো। যা দেখে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভাষার মাসে শহীদ মিনারের এমন অবমাননার বিষয়টি মানতে পারছেন না অনেকেই। চাইছেন জড়িতদের শাস্তি।
তবে মঞ্চে থাকা অতিথিদের কেউ কেউ বলছেন, বিষয়টি তারা ততটা গুরুত্বের সাথে বিবেচনা করেননি।
মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনছুর আলী মোড়ল মারা গেছেন সম্প্রতি। তাকে কেন্দ্র করে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় মদনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী। সভার মঞ্চ তৈরি করা হয় ওই বিদ্যালয়ের শহীদ মিনারে। রাখাহয় অতিথিদের জন্য চেয়ার টেবিল। শহীদ মিনারের স্তম্ভের সাথে টানাটো হয় ব্যানার। নির্ধারিত সময়ে মঞ্চে অতিথি হিসেবে আসেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শিক্ষক জহুরুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম খোকনসহ ডজনখানেক ব্যক্তি।
এই বিষয়ে জানতে চাইলে অতিথি রিপনকুমার ধর বলেন, শহীদ মিনারের কাজ এখনো শেষ হয়নি। এইজন্য সেখানে মঞ্চ করা হয়েছে। অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ওঠার বিষয়টি ওইভাবে ভেবে দেখিনি।
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, এলাকার ছেলেরা অনুষ্ঠানের আয়োজন করেছে। শহীদ মিনারে জুতা পায়ে ওঠাটা ভুল হয়েছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, বিষয়টি কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখব।
কালীগঞ্জ ক্লেমন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট: হেসে খেলেই খুলনা আবাহনীর বড় জয়
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
ক্লেমন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ খেলায় খুলনা আবাহনী হেসে খেলেই জয়লাভ করেছে। শনিবার ঝিনাইদহ কালীগঞ্জের ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা শক্তিশালী কোঁটচাদপুর ক্রিকেট একাদশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ২য় রাউন্ডে উঠতে সক্ষম হয়েছে।
কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের আয়োজনে ৪র্থ ম্যাচে খুলনা আবাহনীর অধিনায়ক টসে জিতে কোটচাঁদপুরকে ব্যাট করার আমন্ত্রন জানান। এরপর ব্যাট হাতে মাঠে নেমে কোঁটচাদপুর একাদশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা লাগাতরভাবে সাজঘরে ফিরতে থাকে। সর্বশেষ তারা ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ মাত্র রানের একটি মামলি টার্গেট ছুড়ে দেয়। দলের পক্ষে মসলিম সর্বোচ্চ ২৯ রান করে।
২য় ইনিংসে মাত্র ১০০ রানের টার্গেটে জবাবে ব্যাট হাতে মাঠে নেমে খুলনা আবাহনী ক্রিকেট একাদশের দুই ওপেনার রিয়াজ আর বিশ্ব শুরু থেকেই বেধড়ক পেটাতে থাকে। রিয়াজ দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে আউট হলেও জেতার জন্য শক্ত ভিত গড়ে দেয়। পরে বাকি কাজ শেষ করেন অধিনায়ক রাহী। শেষ পর্যন্ত মাঠে থেকে মুল্যবান ৩৪ রান সংগ্রহ করে অপরাজিত থেকে ৮ উইকেটে জয় এনে দেন তিনি। এজন্য তাদের খোয়াতে হয় মাত্র ১২.১ ওভার ও ২ উইকেট। বিজয়ী আবাহনী দলের অধিনায়ক রাহী অপরাজিত থেকে ৩৪ রান ও ২ টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেষ্ট তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচায্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেনসহ ক্রীড়া ফেডারেশনের সদস্য আয়ুব আলী বসসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কার স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার কালীগঞ্জ প্রেসক্লাব।
খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন, মশিউর রহমান নয়ন ও হাসিব। অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্য্য, ধারাভাষ্যে ছিলেন, খোরশেদ আলম। আগামী ৭ ফেব্রুয়ারী রোববার টুর্নামেন্টের ৫ম ম্যাচে অংশ নিবে যশোর কিং ক্রিকেট একাদশ ও ঝিনাইদহ ক্রিকেট একাদশ।
যশোরে গাঁজা ফেনসিডিল ইয়াবাসহ গ্রেফতার-৪
যশোর অফিস
চাঁচড়া ফাঁড়ি ও কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার ৫ ফেব্রুয়ারী আলাদা অভিযান চালিয়ে চার কেজি দুইশ’ গ্রাম গাঁজা,পঞ্চাশ বোতল ফেনসিডিল ও কুড়ি পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বেনাপোল বাহাদুরপুর রোড সোনালী ব্যাংকের পাশে মজিবর রহমানের স্ত্রী ও মৃত জবেদ আলী মোড়লের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম,যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের গৌর সিংহ রায়ের ছেলে সবিজ সিংহ রায়,নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া (মসজিদের উত্তর পাশে) রবিউল ইসলামের ছেলে সজল হোসেন ও খুলনা জেলার খানজাহান আলী থানার শিরোমনি দক্ষিণ পাড়া মসজিদের পাশের্^ ওয়ার্ড ৬ এর মৃত সরোয়ার শেখ এর ছেলে মোশারফ শেখ। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা চারটি মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান,শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট বিএডিসি কমপ্লেক্স এর মেইন গেটের সামনে বাসস্ট্যান্ড এলাকার একজন মাদক বিক্রেতা মাদক বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১ টারপর সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোছাঃ মমতাজ বেগম দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ চেষ্টা ব্যর্থ করে তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে,উক্ত এসআই শুক্রবার বিকেল ৪ টার পর চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে থেকে সজল হোসাইনকে গ্রেফতার করে। এ সময় সজল হোসাইণের দখল হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। উক্ত এসআই একই দিন বিকেল চাঁচড়া চেকপোষ্ট বিএডিসি কমপ্লেক্স এর প্রধান গেটের সামনে থেকে মোশারফ শেখকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া,কোতয়ালি মডেল থানার এএসআই আল মিরাজ খান জানান, শুক্রবার ৫ ফেব্রুয়ারী রাত ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের শংকরপুর মুরগী ফার্ম রেল ক্রসিংয়ের কাছে মুক্তিযোদ্ধা আশ্রম এর গলির মধ্যে অহনা রায়রন স্টোরের কাছে অভিযান চালিয়ে সজিব সিংহরায়কে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২০পিস ইয়াবাসহ উদ্ধার করে।
যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে অগ্নিকান্ডে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
যশোর অফিস
যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে স্টাফ কোয়ার্টারে ৬টি ঘর আগুনে ভস্মীভুত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য্য দিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ্য ছয়টি পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করা হয়েছে। তাদেরকে অস্থায়ীভাবে পূর্ণবাসন করা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান সাংবাদিকদের জানান, তিন সদস্যের কমিটির মধ্যে ঝিনাইদহ কারাগারের জেলর আবুল বাসার, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান এবং যশোর কারাগারের ডেপুটি জেলর তৌহিদুল ইসলাম রয়েছেন। তারা আগুন লাগার ঘটনা তদন্ত করে প্রতিবেদন আগামি তিন কার্যদিবসের মধ্যে যশোরের সিনিয়র জেল সুপারের কাছে জমা দেবেন।
জেলার তুহিন কান্তি খান আরো জানিয়েছে, পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারকে জেলখানার মধ্য অন্য কোয়ার্টার খালি করে সেখানে অস্থায়ীভাবে পূর্ণবাসন করা হয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, রান্না করার সরঞ্জাম, প্রয়োজনীয় কাপড়, বিছানার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর ফের তাদের সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত. বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আকস্মিকভাবে কারাগারের ভেতরে স্টাফ কোয়ার্টারের ৬টি ঘরে আগুন লেগে যায়। ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় ওই ৬জন কারারক্ষির পরিবারের সবকিছু। মুহূর্তে নিঃস্ব হয়ে যায় ৬টি পরিবার।
যশোরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
যশোর অফিস
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তার তার আলামত সংগ্রহ করেছে। নির্যাতনের শিকার শিশুটি যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদিয়া ইউনিয়নের ছোট কাকুরিয়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের ইউনুস আলীর ছেলে হাফিজিয়া মাদরাসার ছাত্র রায়হানকে (১৩) ধর্ষণের অভিযুক্ত করা হয়েছে। শিশুটির মা জানান, শুক্রবার বিকেল ৫ টার দিকে তার মেয়েকে রায়হান ডেকে নিয়ে তাদের বাড়িতে যায়। তাদের ঘরের মধ্যে নিয়ে কাপড়চোপড় খুলে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে রায়হান পালিযে যায়। শিশুটি বাড়িতে সব জানায়। তাকে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাত সাড়ে ১১ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ৬ ফেব্রুয়ারী সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ও গাইনি বিভাগের চিকিৎসক শায়লা শারমিন তিথি সাংবাদিকদের জানান প্রাথমিক ভাবে ধর্ষণ চেষ্টার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। স্বরূপদিয়া ইউনিয়নের সদস্য জালাল উদ্দিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ স্বীকার করেছেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ধর্ষণের অভিযোগ শুনেছেন বলে জানিয়ে বলেন, এ ঘটনায কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর সাপ্তাহিক সাহিত্য আসর
খবর বিজ্ঞপ্তি
শনিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ৯০, কেসিসি সুপার মার্কেট (২য় তলা) খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর ৯৫৩ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কবি শেখ মনিরুজ্জামান লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুসাসের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম বুলবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে কবিতা পাঠ, গান ও আলোচনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা স.ম হাফিজুল ইসলাম, মহিলা সম্পাদক সেলিনা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রসুল খোকন, সরদার নাসির উদ্দিন, রীতা শীল ও মোঃ সবুজ প্রমুখ। আসর শেষে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমিক কর্তৃক খুসাসকে বর্ষসেরা পুরুষ্কার প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
বিএনিপি’র ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইল জর্জকোর্টে মিথ্যা মামলায় দুই বছর সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাংলাদেশ ব্যাংক-এর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় মিছিলে উপস্থিত থাকেন ও বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপলবী সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল, সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, ময়েজ উদ্দিন চুন্নু, শরিফুল ইসলাম টিপু, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, এ্যাডঃ ওমর ফারুক বনি, মহিদুল ইসলাম, শাহ বেলালুর রহমান, আবুল কালাম, সওকাত আলী বিশ্বাস লাবু, আলাউদ্দিন তালুকদার, ইয়াসির সেখ, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, নুর হোসেন বাদল, সাইফুর রহমান জাহিদ, জাহিদুল ইসলাম বাচ্চু, নজরুল ইসলাম বাবু, আলামিন সরদার রতন, নাইম হাসিব, শেখ মোঃ নাজিম, সাইফুল ইসলাম, ইদ্রিস হোসেন সোহান, আলাউদ্দিন জমাদ্দার, আসাদুজ্জামান রিপন, জাফর হোসেন, সাজ্জাদ হোসেন সাদ্দাম, নয়ন হোসেন, সবুজ ইসলাম প্রমূখ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা আর ফরমায়েশী রায় দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না, অথবা তারেক রহমান বা জিয়া পরিবারের জনপ্রিয়তা এতটুকু ক্ষতি করা যাবে না। তাঁরা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে পেটোয়া পুলিশ লেলিয়ে দিয়ে স্বৈরাচারের শেষ রক্ষা হবে না। সকল স্বৈরাচারের মত বর্তমান রাতের ভোটের স্বৈরাচারের করুণ পতন হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেণ।
তেরখাদার আড়ফাঙ্গাশিয়া গ্রামে ডাকাতের গুলিতে নিহত ১
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলার সীমান্তবর্তী আড়ফাঙ্গাশিয়া গ্রামে গত ৬ ফেব্রুয়ারি রাত অনুমান তিনটায় প্রাথমিক সহকারী শিক্ষক আব্দুল্লাহ কাজীর বাড়িতে ডাকাতিকালে তাদের চিৎকারে সাহায্যের জন্য ছুটে আসা পাশ্ববর্তী ছত্তার শেখের ছেলে জামাল শেখ (৩০) ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে অর্থাৎ রবিবার রাত অনুমান ৩টার দিকে উপজেলার আড়ফাঙ্গাশিয়া গ্রামের সহকারী শিক্ষক আব্দুল্লাহ কাজীর বাড়িতে মুখোশধারী ১২/১৩জন ডাকাত ঘরের গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে প্রবেশ করে। ঘরের গ্রিল কাটা ও দরজা ভাংগার সময় আব্দুল্লাহ কাজীর স্ত্রী শাহানা সুলতানা মোবাইলে তাদের আত্মীয় জামালকে ফোন করে জানায়। কিন্তু ফোনকল শেষ না হতেই ডাকাতদল ঘরে ঢুকে আব্দুল্লাহ কাজী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতপা বাধে এবং স্বর্ণালংকারসহ নগদ ১লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে। অপরদিকে উক্ত জামাল শেখ মোবাইলের সব কথা বুঝতে না পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাড়ির আঙ্গিনায় দাড়িয়ে কথা বলতেই ডাকাতদল তার উপর গুলি বর্ষণ করে। এতে সে গুরুতর আহত হয়। তখন তাকে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার দায়িত্বরত ডাক্তার তাকে মৃত বলে ঘোসনা করেন।
এঘটনার সংবাদ পেয়ে সকালে স্থানীয় পুলিশ প্রশাসনসহ খুলনা জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ বিপিএম, সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সিআইডি, পিবিআই, ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ, বিপিএম জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। অতি সত্তর তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের কে চিহ্ণিত করে তাদের কে আইনের আওতায় আনা হবে।
এঘটনায় তেরখাদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা।
এদিকে তেরখাদায় দীর্ঘদিন পর এরকম ডাকাতির ঘটনা ঘটায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে। জনসাধারণ সমাজের লুকিয়ে থাকা এসব ডাকাতদের কে ধরে সকল অবৈধ অস্ত্র উদ্দার করে তাদের কে যথাযথ শাস্তির জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
যশোরে প্রথম দিনেই ভ্যাকসিন নেবেন এমপি কাজী নাবিল
কে এম রফিক যশোর
প্রথম দিনেই করোনার ভ্যাকসিন নেবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য দেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা করোনাকালেও ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনার জন্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। শুধু ভ্যাকসিন আসা নয়, এগুলো সফল করতে প্রয়োজন ভ্যাকসিনেশন প্রোগ্রামের। রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা ছাড়াও জনপ্রতিনিধিরা ভ্যাকসিন নেবেন। আমি নিজেও ভ্যাকসিন গ্রহণ করবো। এছাড়া স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধিও ঐ সময় ভ্যাকসিন গ্রহণ করবেন।’ কাজী নাবিল আহমেদ আরো বলেন, ‘প্রেস হচ্ছে ফোর্থ স্টেট। বিশ্বের সকল দেশে সবসময় প্রেস কিন্তু বিমাতাসুলভ আচরণের শিকার হয়ে আসছে। আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনা সংবাদপত্রসেবীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার সময়কালে দেশে সবচেয়ে বেশি টেলিভিশন মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে। সংবাদকর্মীদের ওয়েজবোর্ড বাস্তবায়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
দুপুরে প্রেসক্লাব যশোরের তৃতীয় ও চতুর্থ তলার উন্নয়ন কাজ পরিদর্শনশেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রেসক্লাবের জন্যে জমি দিয়েছিলেন। সেকারণে আজ আমরা এই ক্লাবে বসে কাজ করতে পারছি, কথা বলতে পারছি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া। সংবাদকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশে এক জায়গায় কাজ করার জন্যে প্রেসক্লাবের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের ঠিকানা হচ্ছে প্রেসক্লাব। যশোরের প্রেসক্লাবটি একটু একটু করে নান্দনিকভাবে এগিয়ে যাচ্ছে।’ ক্লাবের আরো শ্রীবৃদ্ধি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময়সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, ফারাজী আজমল হোসেন, ফকির শওকত, সম্পাদক আহসান কবীর প্রমুখ আলোচনা করেন। সাংবাদিক নেতারা প্রেসক্লাব যশোরের তৃতীয় ও চতুর্থ তলার উন্নয়নের কাজ সুসম্পন্ন করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
যশোরে প্রথম দিনে দুই হাজার টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ
যশোর অফিস
যশোরে রোববার প্রথম দিনে দুই হাজার জনকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় নিবন্ধন করেছেন তিন হাজার ৮৬৭ জন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নিবন্ধনকৃতদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে এক হাজার ৮৬ জন, সিএমএইচ এ ৯৪৭, অভয়নগর উপজেলায় ১৯৭, বাঘারপাড়ায় ১৫৫, চৌগাছায় ১৭৮, ঝিকরগাছায়, ১৪৯, কেশবপুরে ২০৩, মণিরামপুরে ৩৯৬ এবং শার্শা উপজেলায় ৫৫৬ জন।তিনি আরো জানান, টিকা দেওয়ার জন্য যশোরে ১১টি কেন্দ্রে ৩৬টি টিম কাজ করবে। এরমধ্যে জেনারেল হাসপাতালে ১৫টি ও উপজেলাগুলোতে ২১টি টিম কাজ করবে। প্রতিটিমে দুইজন করে টিকাদানকারী সেবিকা ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন। সিভিল সার্জন বলেন, প্রথম দিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা প্রদান করা হবে। পরবর্তী দিন থেকে সকাল আটটায় টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিন দুই হাজার ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গাউস ও মাসুমের নেতৃত্বে সদর থানা জাপা শক্তিশালী সংগঠনে পরিণত হবে: জাপা নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
সদর থানার জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক গাউসুল আজম ও সাধারণ সম্পাদক মাসুম হায়দার এবং সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার-এর নেতৃত্বে সদর থানা জাতীয় পার্টি শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। সাথে সাথে আমরা তাঁদের মঙ্গল কামনা করছি। পাশাপাশি আমরা বিস্মিত হলাম যে পত্রিকায় এদের বিপরীতে আর একটি থানা কমিটির নাম দেখে। যারা বিগত দিনে দলের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থেকে দলকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ নেতা-কর্মীদের দ্বারা লাঞ্ছিতসহ গত কয়েকদিন আগেও পত্রিকায় সংবাদ পরিবেশন করে সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতি অনাস্থা এনেছে। আমরা এঁদের কর্মকা- স্থগিত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রদান করেছেনÑজাপার কেন্দ্রীয় সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব শেখ আবুল হোসেন, কেন্দ্রীয় সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহানগর আহ্বায়ক এড. মঞ্জুর-উল আলম, সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য সচিব শওকত হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ লায়েক উল্লাহ, এড. এস এম মাসুদুর রহমান, আকরামুজ্জামান খান, মল্লিক আসাদুজ্জামান, আব্দুস সামাদ খান, মুন্সী সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক হাওলাদার, ডাঃ হাফিজুর রহমান, মোঃ রাসেল হোসেন, মোঃ শাহবুদ্দিন, আব্দুস সাত্তার, বাবুল হাসান রাজু, রফিজুল ইসলাম, শহীদ হাওলাদার, দেলোয়ার হোসেন লালু, মাজাহার জোয়ার্দ্দার পান, এজাজ আহমেদ, এম এ কালাম, জমির উদ্দিন, এড. মহসীন, মোঃ জাহিদুর রহমান, মোঃ নজরুল ইসলাম মাস্টার, ই¯্রাফিল মোল্লা, মোঃ শহীদুল ইসলাম, কাজী আব্দুল্লাহ, জাহিদ হোসেন, নারায়ণ চন্দ্র, মোঃ আলমগীর হোসেন, জাকির হোসেন, আব্দুল মালেক গাজী, মিণ্টু হাওলাদার প্রমুখ
কয়রায় সিলিন্ডার বিস্ফোরণে আ’লীগ নেতার ঘর পুড়ে ছাই: পরিদর্শনে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ এমদাদুল হকের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমদাদুল হক ষোলহালিয়া গ্রামের মোঃ ইব্রাহিম মিস্ত্রির ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী ও কৃষক। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনায় একটি বসত ঘর, একটি দোকান ঘর ও একটি পোল্ট্রি ফার্মের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকা-ের খবর পেয়ে শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাকে সহযোগীতার অশ্বাস দেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বাগালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি দিদারুল ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য এইচএম নজরুল ইসলাম, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ছাত্রলীগ রায়হান পারভেজ রনি প্রমুখ।
খালিশপুর থানা জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন গতকাল মাগরিব বাদ বঙ্গবাসি আলফালা একাডেমি মিলনায়তনে সেন্টারে খালিশপুর থানার জাতীয় যুব সংহতির আহবায়ক সাকিল আহম্মেদ লালের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাগর সিকদার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের প্রধান বক্তা হিসাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি খালিশপুর থানার আহবায়ক শরীফ মোঃ শাহজাহান, জাপা নেতা সেলিম সিকদার, জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় সদস্য ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মহানগর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানার সদস্য সচিব শেখ মোঃ মাসুদ রানা, সোনাডাঙ্গা থানার যুগ্ম আহবায়ক শাহ আলম, সোনাডাঙ্গা থানার যুগ্ম আহবায়ক খোকন হাওলাদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা মোঃ রাজু, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মাজাহার হোসেন, মোঃ মাকসুদ, মোঃ আকবর হোসেন, মোঃ আকবর (বিডিআর), মোঃ এরশাদ, মোঃ আলী , মোঃ সাইদ, এস কে রনি, মোঃ শফিক, মোঃ তৈয়ব, মোঃ শাহিন খান, মোঃ হৃদয় জামান রাজু, মোঃ ইমরান, মোঃ রাজু, মোঃ সুলতান, মোঃ শফিক, মোঃ রাজু হোসেন, মোঃ খালেক, মোঃ মোস্তাক, মোঃ কামাল, মোঃ জাকির, মোঃ আরমান, মোঃ ফারুক, মোঃ সেলিম, মোঃ আশরাফ, মোঃ কাশেম হাওলাদার, মোঃ মুন্না, মোঃ ভুলু, মোঃ শামীম, মোঃ আকাশ, মোঃ খালেক, মোঃ রাাব্বি, মোঃ মঞ্জুর আলম, মোঃ সুমন, মোঃ তানভীর, মোঃ আজাদ প্রমুখ। সভায় সকলের সম্মতিক্রমে শাকিল আহম্মেদ লালকে আহবায়ক ও গোলাম রাব্বানী মুন্না, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মাজাহার হোসেন, মোঃ সগার শিকদার, মোঃ মাকসুদ হোসেন কে যুগ্ম আহবায়ক এবং মোঃ মিলন খান কে সদস্য সচিব করে ৪১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
তরুন প্রজম্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে—শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ বলেছেন, তরুন প্রজম্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তার আদর্শ লালন করে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি সাহিত্য চর্চা করছে এবং জ্ঞানের আলো ছড়াচ্ছে। তিনি গতকাল শনিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির উদ্যোগে বিএমএ ভবন মিলনায়তনে বিভিন্ন সংগঠনকে সামিাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় বর্ষসেরা সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধু মানেই একটি জাতির লক্ষ আশা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির নগর শাখার সভাপতি মোঃ রাজ্জাক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির প্রতিষ্ঠাতা শেখ মোঃ আজগর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নগর ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, ঝিনেদা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আজিজুল হক, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কবি গুল আফরোজ আহমেদ, মহাসচীব শেখ মুসফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা কমিটির সভাপতি শেখ আনোয়ার হোসেন, একাডেমির উপদেষ্ঠা কবি জামান মনির, খন্দকার গল্পকার ও গীতিকার কবি মনজু খন্দকার, যুগ্ম মহাসচীব এস এম মাসুদ পারভেজ, নির্বাহী সদস্য মোঃ আব্দুর রাজ্জাক খলিফা, উপদেষ্ঠা শেখ মনিরুজ্জামান লাভলু ও প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ আসিফ।
শেষে খুলনা ফুড ব্যাংক, বিজয়’৭১, বাক আবৃত্তি অনুশীলন চক্র, খুলনা, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাস, মনিকা একাডেমি, নড়াইল, খুলনা ব্লাড ব্যাংক, সমন্বিত সাহিত্য পর্ষদ, সম্মিলিত রাইটার্স ফোরাম, ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমি, পড়শী সাহিত্য সংস্থা, নতুনতারা, মানবতার বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন, দক্ষিণ বাংলা জনকল্যাণ সমিতি, মানবিক খুলনা, মোমেনশাহী দর্পণ সাহিত্য পরিষদ, অবকাশ সাহিত্য চর্চা কেন্দ্র, ডুমুরিয়া ব্লাড ডোনার্স ক্লাব, স্বপ্নপুরী, আইফুল স্মৃতি সংঘ, সবুজ পাতার দেশে, উত্তরণ সাহিত্য পরিষদ ও কুষ্টিয়াসহ ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা ২০২০ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
ডুমুরিয়ায় ৮‘শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৮‘শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গুটুদিয়া মোড় নামক স্থান থেকে তাদের আটক ও একটি মটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।থানা পুলিশের এসআই মোঃ হামিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান কালে খুলনা গামী একটি মটর সাইকেলে থাকা ৩ আরোহীকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৮‘শ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও মটর সাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদবদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে।্এ প্রসঙ্গে ওসি ওবাইদুর রহমান জানান,আসামী যশোর চাঁচড়া এলাকার মান্নান শেখের ছেলে এনামুল শেখ (৩২) বেনাপোল পাসপোর্ট কাগজপুকুর এলাকার মৃত নুর ইসলাম সরদারের ছেলে মতিয়ার সরদার (২৫) ও কেশবপুর সরসকাটি এলাকার কেছমত আলী গাজীর ছেলে কালাম গাজী (৩৪) কে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
ডুমুরিয়ায় জনবসতি এলাকায় ইটভাটা নির্মাণের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলার মাগুরখালী ইউনিয়নে কাঞ্চননগর এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বসতবাড়ি সংলগ্ন কৃষি জমিতে ইটভাটা নির্মাণের পায়তারায় মেতে উঠেছে এক প্রভাবশালী মহল।এলাকাবাসির বাধা ্উপেক্ষা করে পাউবো’র ভেড়ীবাঁধ কেটে ইট প্রস্তÍত করছে দেদারছে। উপায়ন্ত না পেয়ে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছে এলাকাবাসি। এলাকাবাসি ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা যায়,পার্শ্ববর্তি পাইকগাছা উপজেলার বাতিখালী এলাকার অতীশ কুমার মন্ডল কাঞ্চননগর-চন্ডিপুর গ্রামের ১২ জনের নিকট থেকে ৫.৯০ একর কৃষি জমি মাছ চাষের কথা বলে লীজ গ্রহন করে। কিন্তু ওই জমিতে মাছ চাষ না করে কোন প্রকার অনুমোদন ছাড়াই পাইকগাছার গোপালপুর এলাকার সামছুর রহমানের ছেলে মোহর আলী মোড়ল পাউবো’র ভেড়ীবাঁধের কিছু অংশ কেটে ইট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় সাবেক ইউপি সদস্য অনজন মন্ডল,রঞ্জন সরদার সহ একাধিক এলাকাবাসি জানান,আমাদের কয়েক দফা বাধা অতিক্রম করে জনবসতি কৃষি জমিতে গায়ের জোরে ইট কেটে যাচ্ছে দেদারছে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বলেন,খবর পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ জানান,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উভয়পক্ষকে আগামী ১৭ ফেব্রুয়ারী হাজির হতে নোটিশ দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় ধারালো অস্ত্রে যুবক জখম-দোকান ভাংচুর
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে নির্মাণাধীন পাকা ¯া’পনা ভাংচুর ও প্রতিপক্ষের ধারালো অস্ত্রে আলী আহসান মোল্যা (৩২) নামের এক যুবক জখম হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে উলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আদালতের আদেশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,উলা গ্রামস্থ মৃত খোয়াজ আলী মোল্যার ছেলে আলী আহসান মোল্যার সাথে একই এলাকার প্রতিপক্ষ খোকন মোল্যার সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আলী আহসান মোল্যা আদালতের দ্বারস্থ হয়।বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে আলী আহসানকে তার দখলীয় জমিতে থাকার নির্দেশ দেন।এমতবস্থায় ঘটনার দিন দুপুরে খোকন,সরবেত,রাশিদুল মোল্যাসহ ৫/৬জন দা, লাঠিসোটা নিয়ে নির্মাণাধীন পাকা দোকান ঘর ভাংচুর করতে থাকে। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে আলী আহসান মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।
ফকিরহাটে সরিষার বাম্পার ফলনে চাষিদের মুখে সোনালী হাঁসি
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেশ কয়েকটি বিলে তেল জাতীয় ফসল সরিষার চাষ করায় এবার বাম্ফার ফলন হয়েছে। কৃষি অফিসের নানাবিধ পরামর্শ সার বীজ প্রদান এবং চলতি মৌসুমে আবাহওয়া অনুকুলে থাকায় বিলগুলিতে সরিষার বাম্ফার ফলন হয়েছে। আগামী খরিপ মৌসুমে সরিষা চাষিরা চলতি বছরের চেয়ে দ্বীগুন জমিতে সরিষার চাষ করবেন বলেও অভিমত ব্যাক্ত করেছেন। জানা গেছে, উপজেলা কৃষি অফিস তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য স্থানীয় কৃষকদের নিয়ে নানা প্রকার কর্মপরিকল্পনা করেই চলছিলেন। যারই অংশ হিসাবে উপজেলা কৃষি অফিস উপ-সহকারীদের মাধ্যমে স্থানীয় কৃষকদের সরিষা চাষের উপর নানা প্রকার প্রশিক্ষন পরার্মশ সার বীজ ও নগত অর্থ প্রদান করে চলছিলেন। সে মোতাবেক বেশ কয়েকটি বিলে প্রায় শতাধিক কৃষক তেল জাতীয় ফসল সরিষার চাষ করেন। প্রথম দিকে কৃষকরা একটু ঘবড়ে গেলেও ধর্য না হারিয়ে তারা আদাজল খেয়ে মাঠে পড়ে থাকেন সরিষা চাষের জন্য। চাষিরা ভাবতেও পারেননী এত কম খরচে অধিক ফসল পাবেন। তাদের প্রত্যেকের জমিতে বাম্ফার ফসল হয়েছে।
পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গ্রামের সরিষা চাষি মোঃ ইউনুস আলী শেখ বলেন, প্রথমে স্যারদের কথায় আমরা তেমন একটা গুরুত্ব দেয়নী। পরে চিন্তা করলাম একই জমিতে বারবার একই ফসল চাষ করলে জমির র্উবরতা শক্তি হারিয়ে ফেলে। তাই স্যারদের কথামত আমি সহ বেশ কয়েকজন চাষি সরিষার চাষ শুরু করেছি। মোঃ আসাদুজ্জামান ফকির বলেন আউশ ধান কাটার পরে নভেম্বর মাসের ১০/১৫তারিখের মধ্যে জমিতে চাষ দিতে হবে। এর পর জমিতে শক্তি যোগানোর জন্য জৈব সার সহ বিভিন্ন প্রকার সার দিয়ে তার পর বীজ বপন করতে হবে। বীজ বপনের পর চারা গজালে তা যখন ৫/৬ইঞ্চি লম্বা হবে তখন ইউরিয়া সার ও সেচ দিয়ে বপনকৃত চারার যতœ নিতে হবে। এবং ফুল হলে তাতেও সেচ ও সার দিয়ে যতœ নিলে ফসল ভাল হবে। এছাড়াও একই গ্রামের কবির হাওলাদার তার ৫০শতক জমিতে, জেসমিন আক্তার ৫০শতক জমিতে, কুদ্দুস শেখ তার ৫০শতক জমিতে, নজরুল মল্লিক ৩৩শতক জমিতে, নজরুল হাওলাদার ৫০শতক জমিতে, ইকরাম হোসেন মোড়ল তার ৩০শতক জমিতে সরিষার চাষ করেছেন। অনুরুপ অর্গানিক বেতাগা বিলে অরুন মজুমদার ৭৫শতক জমিতে, গনেশ দাশ ৫০শতক জমিতে, প্রকাশ দাশ ৫০শতক জমিতে মোস্তাজ শেখ ৫২শতক জমিতে সরিষার চাষ করেছেন। এছাড়াও বাহিরদিয়া-মানসা ইউনিয়নে, শুভদিয়া ইউনিয়নে এবং ফকিরহাট সদর ইউনিয়নের বেশ কয়েকটি ব্লকে স্থানীয় চাষিরা সরিষার চাষ করেছেন। আবাহওয়া অনুকুলে থাকায় বিল গুলিতে সরিষার বাম্ফার ফলনও হয়েছে।
উপ-সহকারী কৃষি অফিসার বিপুল কুমার পাল এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, টাউন নওয়াপাড়া গ্রামের ২০/২২জন চাষি তাদের পরামর্শক্রমে চাষিদের নিজেস্ব জমিতে সরিষার চাষ করেছেন। আবাহাওয়া যদি ভাল থাকে তাহলে তাদের ফসল ঘরে তুলতে কোন সমস্যা হবে না। উপ-সহকারী প্রদীপ কুমার মন্ডল এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সরিষা চাষিদের বীজ ও সার প্রদান করেছি। শুধু তাই নয় জনপ্রতি তাদেরকে ১হাজার করে টাকাও প্রদান করা হয়েছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, সরিষা চাষে লাভক্ষতির কথা চিন্তা না করে নিজেদের প্রয়োজনে এটির চাষ করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে তেল জাতীয় ফসলের চাষ করতে। কারণ জমিতে বারবার একই ফসলের চাষ করলে জমির উর্বরতা শক্তি হারিয়ে ফেলে। তাই আমরা কৃষকদের সরিষা চাষে উৎসাহ যোগাচ্ছি। এতে নিজেদের তেল খৈল সহ নানা চাহিদা অনেকাংশে পুরণ করা সম্বাব হবে। এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, কৃষিতে আমাদের অভাবনীয় সাফল্য রয়েছে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হলে ১ইঞ্চি জমিও ফেলে রাখলে হবে না। তাই কৃষিকে আরো বেগবান করতে হলে সকলের প্রচেষ্টা অত্যান্ত জরুরী বলেও তিনি জানান।
ফকিরহাটে প্রথম ধাপে করোনা ভ্যাকসিন পাবেন ৪৮০০জন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ প্রতিরোধে ৪ হাজার ৮শ পিচ টিকা এসে পৌছেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সুত্রে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে আগামী ৭ ফেব্রুয়ারী করোনা ভাইরাস টিকার ১ম ডোজ ব্যবহারে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার জানান, আমাদের হাতে ৪৮০০ টিকা এসে পৌঁছেছে। নির্দিষ্ট একটি ফরম পুরনের মাধ্যমে তালিকা প্রস্তুরনের মধ্য দিয়ে ফকিরহাটে প্রখম ধাপে ২৪০০ জনকে দেয়া হবে করোনা টিকার ১ম ডোজ। প্রথম ধাপে যারা পাবেন স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরত কোভিড-১৯ সচেতনতায় নিয়োজিত ফ্রন্টলাইনারস, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তি সহ ৫৫ বছরের উর্দ্ধে বয়স হয়েছে এমন ব্যক্তিরাই অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা গ্রহন করতে পারবেন। স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক তথ্য সেবা কেন্দ ছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে ওই ফরম পুরন সাপেক্ষে টিকা প্রাপ্তি বিষয়টি নিশ্চিত হবে বলেও জানিয়েছেন তিনি।
মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
অবৈধ অগণতান্ত্রিক সরকারের আজ্ঞাবহ বিচারালয় সদৃশ নড়াইল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ কর্তৃক সরকারের ফরমায়েশি আদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নামে দুই বছরের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করে খুলনা মহানগর ছাত্রদল।
মিছিলটি রূপসা মোড় থেকে শুরু করে সরকারী সুন্দরবন কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা এস এম ফিরোজ আহমেদ, মসফিকুর হাসান অভি, আরিফুর রহমান, মোঃ শরিফুল ইসলাম শরীফ, মাহিম আহমেদ রুবেল, সাজ্জাদ হোসেন জিতু, ইমরান হোসেন, ইবাদুল ইসলাম, আব্দুল আহাদ শাহীন, খায়রুল ইসলাম পিয়াস, শাহরিয়ার হোসেন প্রীম, মোঃ তুহিন ইসলাম, শামীম রেজা, শেখ আল মামুন, জিয়াউর রহমান জুয়েল, আবির হোসেন, হোসাইন ইসলাম হোসেন, এস এম আলমগীর হোসেন, আহনাজ তাওমিদ ফাহিম, আব্দুর রহমান, মোঃ ইয়াসিন শেখ, নূর নবী, মোঃ হাসিব প্রমুখ।
আব্দুল মোতালেব মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রেসক্লাব এর নির্বাচন পরিচালনা ও সদস্য যাচাই বাছাই কমিটির কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা। সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত প্রেসক্লাব বিষয়ে যে যুগাšতকারী রায় প্রদান করেছেন এবং উক্ত আদেশ সুপ্রীমকোট চেম্বার বিচারপতি বহাল রাখায় দৃশ্যতঃ সাতক্ষীরা প্রেসক্লাব এর নির্বাচন ও সদস্য যাচাই বাছাই এর ক্ষেত্র ত্বরান্বিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা মোতালেব মিলনায়তনে সভা করে সাতক্ষীরা পুলিশ সুপারের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা ও সদস্য যাচাই বাছাই কমিটির কার্যক্রমকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আদালতের আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সদস্যদের পূর্ন সমর্থন থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দৃষ্টিপাত প্রকাশক ও সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্যরা তাদের বক্তৃতায় বলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এর আদেশ এবং আপিল বিভাগের চেম্বার জজ উক্ত আদেশ বহাল রাখায় প্রেসক্লাবের স্বাভাবিক পরিবেশ যেমন ফিরে এসেছে অনুরূপ ভাবে সদস্যদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। সদস্যরা আগামীতে প্রকৃত সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে প্রেসক্লাব পরিচালনা কমিটি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অপেক্ষার প্রহর গুনছেন। সাতক্ষীরা পুলিশ সুপারের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটি ও যাচাই বাছাই কমিটির কার্যক্রম এগিয়ে চলুক এমন প্রত্যাশা সদস্যদের। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইচ্ছানদী সম্পাদক মকসুমুল হাকিম, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল¬্যা, আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক মাছুদুজ্জামান সুমন, দৃষ্টিপাতের মফস্বল সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর কবির, আজকের সাতক্ষীরার সিনিয়র সহ সম্পাদক শেখ তৌহিদুর রহমান ডাবলু, দৈনিক আমার সংবাদের কাজী নাসির উদ্দীন, গনকণ্ঠের শাহ আলম, দৈনিক অগ্রসরের আশরাফুজ্জামান মুকুল, দৈনিক বর্তমানের জাহিদ হাসান, মুক্ত স্বাধীনের নাজমুল হাসান, দৈনিক লাখো কণ্ঠের ফিরোজ হোসেন, দি বাংলাদেশ টুডের মতিয়ার রহমান মধু, দৈনিক নিরপেক্ষর শহিদুল ইসলাম, দৈনিক চিত্রের কামরুল ইসলাম, দৈনিক দেশের কণ্ঠের শহিদুল ইসলাম শহীদ, দৈনিক স্বাধীন মতের সাইফুল আজম খান, দৈনিক খুলনাঞ্চলের নাজমুল হুসাইন, আজকের বসুন্ধরার সাবিনা ইয়াসমিন, দৈনিক খুলনার আবু সাঈদ, রাজপথের দাবীর শাহ নেওয়াজ মাহমুদ রনি, মুক্ত খবরের মনিরুজ্জামান মনি প্রমুখ।
নাগরিক ঐক্য খুলনা মহানগর শাখা আয়োজিত প্রথম বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
শনিবার বেলা ১১টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নাগরিক ঐক্য, খুলনা মহানগর শাখার প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে তীব্রতর করতে আজকে বৃহত্তর ঐক্যের প্রয়োজন। বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোক্তা হিসেবে নাগরিক ঐক্য কাজ করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হঠাতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে হারার ভয়ে সরকারি দল ভোট ডাকাতি করেছে। সরকারি দল অনেক আগেই জনসমর্থন হারিয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করায় নাগরিক ঐক্যের জনপ্রিয়তা বেড়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা নগর শাখার আহ্বায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি দিদারুল আলম বাবুল ও খুলনা জেলা শাখার সংগঠক প্রফেসর এ মজিদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক ঐক্য নারী কমিটির নগর শাখার আহ্বায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন। উক্ত অনুষ্ঠানে সদস্য সচিবের প্রতিবেদন পাঠ করেন নগর শাখার সদস্য ও এম এন আলী শিপলু।
সভা শেষে শেখ জামিরুল ইসলাম, এম এন আলী শিপলু, এ্যাড. সাকিনা ইয়াসমিন, এম এ আজিম, সুলতানা পারভীন চুমকিকে সংগঠনের মহানগর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া নাগরিক ঐক্যের খালিশপুর থানার সদস্য সচিব হিসেবে ওয়াহিদুজ্জামান সোহাগ, সদর থানার সদস্য সচিব হিসেবে সেলিম রেজা বকুল ও লবণচরা থানার সদস্য সচিব হিসেবে মাসুমা আক্তার হাসিকে অন্তর্ভুক্ত করা হয়।
পরিশেষে নিকট পরিজন ও গুণিব্যক্তিদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শুধু বাঁধ বাঁধলেই হবেনা, বাঁধ সুরক্ষায় গাছ লাগাতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
সাতক্ষীরা প্রতিনিধি
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শুধু বাঁধ বাঁধলেই হবে না, বাঁধ সুরক্ষায় গাছ লাগিয়ে ভরে তুলতে হবে। বাঁধ যাতে আর না ভাঙে সেজন্য গাছ লাগিয়ে জঙ্গল তৈরি করতে হবে। নদীর স্্েরাতের টানে বাঁধ ভাঙন রোধে জেগে ওঠা চর কেটে স্্েরাতের দিক পরিবর্তন করতে হবে।
প্রতিমন্ত্রী শনিবার সকালে সাতক্ষীরার উপকুলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সুপার সাইক্লোন আম্পানে বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি বলেন, ভাঙন কবলিত বাঁধের পাশে নদীর বুকে জেগে ওঠা চরের মাটি কেটে ভাঙনকূল রক্ষা করতে হবে। আর সেখানে গাছ লাগাতে হবে। তবেই টেকসই হবে বেড়িবাঁধ। তা না হলে বাঁধ টিকবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণ কাজ শেষ করতে সরকার কাজ করছে। সাতক্ষীরা এবং খুলনার কয়রা এলাকায় সমীক্ষা চালিয়ে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উপকূলের ভাঙন কবলিত ১২টি পয়েন্টের বেড়িবাঁধ বাঁধার দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। অধিকাংশ জায়গায় সেনাবাহিনী কাজ সম্পন্ন করেছে। ১২টি প্রকল্পে সেনাবাহিনীকে ৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক-এমপি, পানি সম্পদ মন্ত্রালেয়র অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক পরিকল্পনা ডঃ মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের। এর আগে তিনি সকালে আশাশুনি ও শ্যামনগর উপজেলার কামালকাটি, ঘোলা, হিজলিয়া-কোলা, হাজরাখালি ও হরিষখালীর আম্পানে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ পরিদর্শন করেন।
খুলনায় ৪০টি কেন্দ্রে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান শুরু আজ: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থাগ্রহণের হুশিয়ারি
তথ্য বিবরণী
খুলনা মহানগরে ১৩টি এবং প্রত্যেক উপজেলায় তিনটি হিসাবে মোট ৪০টি কেন্দ্রে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান আগামীকাল শুরু হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে সকাল ১০টায় নিজে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
খুলনা জেলায় করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এক প্রেসব্রিফিং এ এসকল তথ্য জানানো হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে শনিবার আয়োজিত এই প্রেসব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মেয়র তাঁর বক্তৃতায় বলেন, এখনও পর্যন্ত যে পাঁচশতাধিক ব্যক্তিকে করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে তেমন কোন পাশর্^প্রতিক্রিয়া দেখা যায়নি। তাই এই ভ্যাকসিনকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে তিনি করোনা টিকা গ্রহণকারীদের পর্যবেক্ষণে রাখা এবং প্রয়োজন হলে চিকিৎসা প্রদানে ২৪ ঘন্টার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখতে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।
প্রেসব্রিফিং এ আরও জানানো হয় খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে, যার মধ্যে ািসটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৯৬০ ডোজ। ইতোমধ্যে সকল কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়া হয়েছে। মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ২৭টি টিমকে ইত্যেমধ্যে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি টিমে দুই জন করে টিকাদানকারী এবং চার জন করে ভলান্টিয়ার কাজ করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে একশত ৫০জন হিসাবে দিনে ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে টিকা দেওয়া হবে।
প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক পনেরটি ক্যাটাগরীর লোককে এই টিকা দেওয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতিয় পরিচয়পত্রের মাধ্যমে িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই।এ প্রেসব্রিফিং এ খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেএম আব্দুল্লাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ করোনাভাইরাস ভ্যাকসিন কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি জমি ধ্বংস করে বালি ভরাট করলে কৃষকরা তা বরদাস্ত করবে না
খবর বিজ্ঞপ্তি
দাকোপের বানীশান্তা মৌজার ৩০০ একর জমিতে পশুর নদীর ড্রেজিংয়ের বালি ফেলার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার ও বিকল্প ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার বেলা ৩টায় বাম গণতান্ত্রিক জোট দাকোপ উপজেলার উদ্যোগে স্থানীয় আমতলা বানীশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দাকোপ উপজেলার সাধারণ সম্পাদক কিশোর রায় এবং পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দাকোপ উপজেলা আহবায়ক প্রলয় মজুমদার। মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা সহ-সভাপতি শেখ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমীন, জেলা সিপিবি সদস্য কিংশুক রায়। বক্তব্য রাখেনÑদাকোপ থানা সিপিবি সভাপতি অসীত সরকার, ইউপি সদস্য জয়ন্ত প্রকাশ গাইন, বানীশান্ত ইউনিয়ন সিপিবি সম্পাদক বিশ্বজিৎ ম-ল, মলয় কুমার ম-ল, সমাজসেবক বিজন কুমার ম-ল, কৃষকনেতা সুরেশ চন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন রায়, সমাজসেবক পিযূষ কান্তি রায়, শিক্ষক কৃষ্ণপদ তরফদার, সত্যজিৎ গাইন, পরিমল কান্তি রপ্তান, শিক্ষক ভবসিন্ধু পাইক, প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, মংলা বন্দরের পশুর নদীতে ড্রেজিংয়ের বালি-মাটি বানীশান্তার ৩০০ একর জমিতে ফেললে উক্ত জমি অনাবাদী জমিতে পরিণত হবে। এতে করে কৃষকদের জীবন ও জীবিকা অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। তারা একেবারে কর্মহীন হয়ে পড়বে। ভিটা মাটি ছাড়া হবে। তারা উদ্বাস্তুতে পরিণত হবে। সংশ্লিষ্ট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও দারুণভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। বালি ভরাটের বিকল্প স্থান থাকা সত্বেও ভূমি আগ্রাসীরা কৃষি জমি ধ্বংসের চক্রান্ত করছে। কৃষকরা তাদের একবিন্দু রক্ত থাকতে এ গণবিরোধী তৎপরতা বরদাস্ত করবে না। সভা শেষে বিশ্বজিৎ মন্ডলকে আহবায়ক, সত্যজিৎ গাইন ও ভবসিন্ধু পাইককে যুগ্ম আহবায়ক এবং প্রলয় মজুমদারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বানীশান্তা কৃষিরক্ষা সংগ্রাম কমিটি গঠন করা হয়।
শীতার্ত মানুষের পাশে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক
পাইকগাছা প্রতিনিধি
শীতে যবুথবু হয়ে যখন দরিদ্র ও অসহায় ব্যক্তিরা শীতে কষ্ট ভোগ করছে তখন নিজ অর্থে কিছুটা উষ্ণতা দিতে শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হচ্ছেন মানবতার ফেরিওয়ালা সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। তিনি ইউনিয়ন পরিষদের কাজের পাশাপাশি রাতের আধারে কম্বল নিয়ে হাজির হয়ে শীতার্ত দুস্থদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন। শীতবস্ত্রসহ চেয়ারম্যানকে পেয়ে আনন্দিত অসহায় বৃদ্ধ-বৃদ্ধারা। অনেকেই মাথায় হাত দিয়ে আর্শিবাদ করেন। অনেকের বলতে দেখা গেছে চেয়ারম্যান সাহেবের কম্বল পেয়ে আমি খুশি। শুধু শীতবস্ত্র নয় তার ইউনিয়নে কোন মানুষের ভোগান্তির কথা শুনলে ছুটে যান তিনি। পাশে বসে দেন শান্তনা সাধ্যমতো করেন সহযোগিতা। তাছাড়া দুর্ঘটনা বা রোগাক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি থাকলে তার খোঁজখবর নেয়াসহ ভাল চিকিৎসা সেবা নিশ্চিত করেন তিনি। কোন নেতাকর্মীর বা সাধারন মানুষ মৃত্যুর খবরে ছুটে যান স্বজনহারাদের কাছে। এসব গুণাগুণের কারণে সোলাদানা ইউনিয়নে জনসাধারণের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছেন তিনি। সেখানে করোনাকালীন সময়ে যখন অনেকেই ঘরের বাইরে আসতে ভয় পাচ্ছিলেন তখন জীবনের মায়া ছেড়ে নিজ ও সরকারী অর্থায়নে গৃহবন্দী মানুষের দ্বারে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন তিনি। বিভিন্ন স্থানে করেছিলেন জীবাণুনাশক স্প্রে এবং দিয়েছেন বিনামূল্যে মাস্ক। চেয়ারম্যান এনামুল বলেন, ৪০ হাজার মানুষের সেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছি। অসহায় ও দরিদ্র মানুষের সেবার জন্য সবসময় কিছু করার চিন্তা নিয়ে এগিয়ে চলছি । আল্লাহ যদি সহয় থাকে যতদিন বেচে থাকি মানুষের কল্যানে কাজ করে যাবো।
খুলনা বিএনপির প্রতিবাদ সমাবেশ ৮ ফেব্রুয়ারি
খবর বিজ্ঞপ্তি
বাংরাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যায় কারা বন্দিত্বের ৩ বছর উপলক্ষে সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচি সফল করার লক্ষে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।
বিএনপি নেতা বকুল এর পিতার রুহের মাগফেরাত কামনায় তাঁতী দলের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, খুলনা -৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম ও খালিশপুর থানা তাঁতী দলের সদস্য মো. সেলিম হোসেনের মাতা মাজেদা খাতুন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খালিশপুর থানা বিএনপি অফিসে খালিশপুর থানা তাঁতী দলের উদ্যোগে আহবায়ক মো. আসিফ ইকবাল এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মহানগর তাঁতী দলের সদস্য সচিব ম শ আলম এর আশুরোগ মুক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সহসভাপতি স ম আব্দুর রহমান, প্রধান বক্তা ছিলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ। উপস্থিত ছিলেন আবুল কালাম জিয়া, শেখ সাদী, আশরাফ হোসেন, সাবেক কাউন্সিলর আফরোজা জামান, আনজিরা বেগম, সৈয়দ গাজী, দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, মো. আলমগীর হোসেন রাজা, শেখ মোজাফ্ফার হোসেন, গোলাম কিবরিয়া আশা, সালাউদ্দিন সুইট, ফয়সাল স্বপন, শারমিন আক্তার, আমিনুল ইসলাম, আলী আজগর, সুমন মাতুব্বর, সেলিম হোসেন, আব্দুস সালাম, পাপিয়া রহমান, হাসিনা আজাদ, বিউটি আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন খালিশপুর থানা তাঁতী দলের সদস্য সচিব মো. মুনসুর আলী বাবলু।
ফকিরহাটে আন্ত: ইউনিয়ন ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার দুপুর ২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পিলজংগ ইউনিয়ন প্রথমে ব্যাট করতে নেমে ৮উইকেটে ১১৫ রান করে। এর জবাবে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন করে ৮উইকেটে ১১৮রান। ফলে ফাইনালে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন জয়ী হয়েছে। খেলায় ম্যান অব দি ম্যান নির্বাচিত হয়েছে বিজয়ী দলের আল-আমীন ও ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়েছে রানার্স আপ দলের উজ্জল দে। খেলা পরিচালনা করেন শীবেন দাশ ও শংকর পাল। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মাঝে মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ,সুজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম। খেলার ভাস্যকর মোস্তাহিদুর রহমান মুক্ত পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, আট্টাকা স্পোটিং ক্লাবের মো: ইবারাত আলী, লিপন বিশ্বাস, জাকির হোসেন সাইফুল ইসলাম, বাপ্পিসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
সংরক্ষিত ওয়ার্ডের অসমাপ্ত কাজকে সম্পন্ন করতে আনারসে ভোট দিন: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে খুলনার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা খুলনার মানুষকে ভালোবেসে একেরপর এক উন্নয়ন করে চলেছে। এজন্যই তিনি বারবার খুলনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্ধ দিয়েছেন। তিনি আরো বলেন, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের পাশাপাশি ডেন্টাল মেডিকেল কলেজ ও স্থাপিত হবে। মেডিকেল বিশ^বিদ্যালয়ের জন্য খুব শীঘ্রই ৩১ নং ওয়ার্ডের পাশে জমি অধিগ্রহণ করা হবে। আমরা সবাই খুলনার আরো উন্নয়ন দেখতে চাই। সংরক্ষিত ওয়ার্ডের অসমাপ্ত কাজকে সম্পন্ন করতে আনারসে ভোট দিন।
শনিবার দিনব্যাপী ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, আলহাজ¦ আব্দুল মালেক, আলহাজ¦ শরাফতে’র সভাপতিত্বে এবং এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, ফেরদৌস আলম চাঁন ফারাজী, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মন্টু, মাওলানা আ খ ম জাকারিয়া, শেখ আজগর আলী মিন্টু, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর এস এম মোজফফর রশিদী রেজা, আমির হোসেন, এবিএম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, মো. ফারুক হোসেন, শবনম মোস্তারি বকুল, মো. শহিদুল হাসান, শেখ হারুন মানু, সেলিম মোল্লা, লুৎফর রহমান, আকরাম হোসেন, রেকসোনা কালাম লিলি, ইলিয়াছ হোসেন লাবু, মুস্তায়িন বিন চঞ্চল, আইরিন সুলতানা, নাছরিন সুলতানা, ফেরদৌস সুলতানা সাথী, মাসুদা খানম পাখি, ইকতিয়ার উদ্দিন মোল্লা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসময়ে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন তিন ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে।
মহানগর আ’লীগের আনন্দ মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সংসদে “শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়” বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করবে খুলনা মহানগর আওয়ামী লীগ। আজ রবিবার বিকাল ৩টায় নগরীর রূপসা মোড় হতে আনন্দ মিছিলটি শুরু হয়ে সিটি কলেজ, সাতরাস্তা মোড় হয়ে বঙ্গবন্ধু চত্বর ঘুরে শের-এ-বাংলা রোড হয়ে পাওয়ার হাউজ মোড় দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হবে। আনন্দ মিছিলে ২২, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড রূপসা ট্রাফিক স্ট্রান্ডে, ২৮নং ওয়ার্ড পিটিআই মোড়ে, ২৩ সিটি কলেজের সামনে, ২৭নং সাতরাস্তা মোড়ে, ২৪নং কাশেম স্মৃতি সংসদের সামনে ১৬, ১৭, ১৮, ১৯, ২৫ ও ২৬নং ওয়ার্ড বঙ্গবন্ধু চত্বরে (ময়লাপোত) মোড়ে, শেরে বাংলা রোডের ২০নং শিল্পকলা একাডেমীর সামনে, ২১নং পাওয়ার হাউজ মোড়ে মিছিল সহকারে অবস্থান করবে। সকল সহযোগী সংগঠন উল্লেখিত স্থানে অবস্থান করবে। মহানগর, থানা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ডের মিছিলের সাথে থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
রিজিয়া নাসের ও হাজেরা বেগমের আত্মার মাগফেরাতে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র মা মহিয়ষী নারী শেখ রিজিয়া নাসের ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের মাতা হাজেরা বেগম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামি মিশন বিশ^াসপাড়া নুরনগর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা, মো. জাহাঙ্গীর হোসেন খান, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, হাফেজ মো. শামীম, মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান বিশ^াষ, তসলিম আহমেদ আশা, এস এম আকিল উদ্দিন, সফিকুর রহমান পলাশ, আমির হোসেন, মোস্তাক আহমেদ টুটুল, মোক্তার হোসেন, মো. রুহুল আমিন খান, আকবর হোসেন, হাসান ইফতেখার চালু, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. শহিদুল হাসান, মো. আইয়ুব খান, আশরাফ আলী হাওলাদার শিপন, জব্বার আলী হীরা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিঘলিয়ায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নি কান্ড
শেখ রাজিব, দিঘলিয়াঃ
শনিবার (৬ ফেব্রুয়ারী) দিঘলিয়া ইউনিয়ন এর দেয়াড়া ৪নং ওয়ার্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকা-ের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় দিঘলিয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জুমান শেখ এর বসত বাড়িতে আনুমানিক রাত সাড়ে ৯টায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, রান্না ঘরে চুলার উপর রাখা জ্বালানি কাঠ রাখায়, চুলার হালকা উত্তাপে জ্বালানি কাঠে আগুন লেগে যায়। উত্তপ্ত আগুন যখন রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডারে স্পর্শ করে তখনই আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
ডুমুরিয়ায় সেচ্ছাসেবক দলের নিন্দা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমান,সাধারন সম্পাদক আতাউর রহমান রুনুসহ অসংখ্য নেতা-কর্মীর উপর পুলিশি হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।এরা হলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এফএম রফিকুল ইসলাম,আবু সাঈদ ফকির,হাবিবুর রহমান হাবিব,শেখ বোরহান উদ্দিন,মোঃ বাবু গাজী,জাহিদ হাসান,ইমরান হোসেন খাজা, আসাদুজ্জামান আসাদ, ডাঃ বাপ্পি,তৌহিদুল ইসলাম,মহিবুর রহমান,বিপুল আহমেদ,কামরুল ইসলাম,মোঃ তোহিদ, মফিজুল ইসলাম,শেখ আঃ সামাদ,জিয়াউর রহমান,আকতার হোসেন,জয়নাল আবেদীন,কবির হোসেন,সাইফুল্লাহ গাজী,শাহিনুর রহমান,সোহেল আহমেদ,আশরাফুল ইসলাম,মেহেদী হাসান বিপ্লব,হিরামন মল্লিক প্রমূখ।
আশাশুনিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার জাতীয় কাউন্সিলের অনুমোদন বিহীন বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাই শুরু হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একার্যক্রম শুরু হয়।
প্রথম দিন উপজেলার বড়দল, শোভনালী, বুধহাটা, কুল্যা ও শ্রীউলা ইউনিয়নের ৫২ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করা হয়। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জেয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর ও ইউএনও প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা যাচাই বাছাই করেন। ৭ ফেব্রুয়ারি খাজরা ও আশাশুনি সদরের ৫০ জন মুক্তিযোদ্ধার এবং ৮ ফেব্রুয়ারি দরগাহপুর, কাদাকাটি, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের ৩৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করা হবে।
আশাশুনিতে বেড়ী বাঁধ পরিদর্শণে পানি সম্পদ প্রতিমন্ত্রী
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে সুপার সাইক্লোন আম্ফানে ভেঙ্গে যাওয়া পাউবো’র বেড়ী বাঁধের নির্মান কাজ ও এলাকার অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রী উপজেলার শ্রীউলা ইউনিয়নে বেড়ী বাঁধ পরিদর্শনে আসেন।
বাঁধ ভেঙ্গে শ্রীউলা ইউনিয়নসহ প্রতাপনগর ইউনিয়ন সম্পূর্ণ এবং আশাশুনি সদর ইউনিয়নে আংশিক ভাবে প্লাবিত হয়ে এলাকার মানুষ চরম বিপাকে রয়েছেন। দীর্ঘ প্রায় ৯ মাসেও বাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় মানুষ কর্মহীন, বসবাসের ঘর ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। সম্প্রতি বাঁধটি নির্মান কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। শ্রীউলার হাজরাখালী অংশে বাঁধ রক্ষার কাজ দেখতে ও ভাঙ্গন কবলিত মানুষের খোঁজখবর নিতে গিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধের কাজ চলছে। দ্রুতই কাজ শেষ হবে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুঃখ-দুর্দশার কথা ভেবে বাঁধ রক্ষার কাজসহ সকল প্রকার সহায়তা দিয়ে যাচ্ছেন। আপনারা বাঁধকে সুরক্ষিত করতে বেশী করে গাছ লাগান। নদীর চরে ও বাঁধের পাশে গাছ লাগানো হলে বাঁধগুলো টেকসই হবে বলে তিনি জানান। পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাদেরকেও বাঁধকে মজবুত করতে চরে ও বাঁধে গাছ লাগানোর নির্দেশ প্রদান করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, টেকসই বাঁধ নির্মান কাজ প্রথমে ১৪ ও ১৫ নং পোল্ডারে হবে, একনেকের বৈঠকে বিল পাশ হবে। এখনই আশাশুনিতে হবেনা। এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিঃ সচিব রোকন-উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিঃ মহা পরিচালক (পরিকল্পনা) ড. মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রাফিউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কোলা-ত্রিমহনী বাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
আশাশুনিতে করোনা ভাইরাস টিকাদান বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে করোনা ভাইরাস টিকাদানের লক্ষ্যে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী করোনা ভাইরাস ভ্যাকসিন সরকারি ভাবে সরবরাহ করা হয়েছে। আশাশুনি উপজেলায় আসা ভ্যাকসিন সরকারি নির্দেশনা মেনে অনলাইনে রেজিস্ট্রেশন করা তালিকাভুক্ত ব্যক্তিদের শরীরে সঠিক পদ্ধতিতে পুশ করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এলক্ষ্যে ৩০ জন টিকা প্রদানকারীকে দু’দিনের এবং ৫৬ জন স্বেচ্ছাসেবককে একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সালমা খাতুন, এমটিপিআই দিলিপ কুমার।
আনুলিয়ায় ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আনুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষকে শীত নিবারণের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণের আয়োজন করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কুল্যায় অবৈধ ইটের পাঁজায় কাঠ পোড়ানোর অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা পাল পাড়ায় অবৈধ ইটের পাঁজায় কাঠ পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। কুল্যা গ্রামের ভগবান পাল ও শান্তি পাল দু’ ভাই ইটের পাঁজায় কাঠ জ্বালিয়ে ইট পোড়ানোর কাজ করে আসছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ভগবান পাল কাঠ দিয়ে ইটের পাঁজা পোড়াচ্ছেন। তার ভাই শান্তি পালের ইটের পাঁজাটি খুব তাড়াতাড়ি পোড়াবেন বলে জানা যায়। স্থানীয়রা জানান, বহু বছর ধরে তাদের ইটের পাঁজা চালু আছে। গত বছর সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেছিলেন। কিন্তু তারা খ্যান্ত হননি। নিয়মিত কাঠ জ্বালিয়ে ইট পোড়ানোর কাজ করেই আসছেন। পাঁজাগুলো লোকালয়ের মধ্যে অবস্থিত হওয়ায় বায়ুদূষণজনিত কারণে এলাকার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। পাঁজাগুলোতে চোঙ না থাকায় পরিবেশের ব্যপক ক্ষতিসাধন হচ্ছে। তাদের কাছে নেই কোন পরিবেশ অধিদপ্তর কিংবা বানিজ্যিক ভিত্তিক ছাড়পত্র। পাঁজা গুলোতে খেজুর গাছসহ দেশীয় কাঠ ব্যবহার করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজার মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি ব্যবস্থা নেবেন বলে জানান।
আশাশুনি বাজার বাণিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদরের বাজার বাণিক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বাজার চান্নিতে এ সভা অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা জাকির হোসেন প্রিন্স ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবীর। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, থানা জামে মসজিদের ইমাম হাফেজ বাকি বিল্লাহ, এসআই নুর মোহাম্মদ, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, প্রেসক্লাব সদস্য বাহবুল হাসনাইন, শ্রমিক লীগের সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, উপদেষ্টা আব্দুল লতিফ ঢালী, আব্দুর রশিদ, এস এম ইয়াহিয়া ইকবাল, গ্রাম ডাঃ আশুতোষ রায়, তুলসী চন্দ্র পাল, এবিএম আলমগীর পিন্টু, বেলাল হোসাইন প্রমুখ। সভায় নবগঠিত কমিটি ও বিভিন্ন ব্যবসায়ীক সমিতির নেতৃবৃন্দের পরিচিতি ও তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধহাটায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে বুধহাটা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় অনুষ্ঠিত খেলায় বুধহাটা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে বুধহাটা বাজার বণিক সমিতি ও বুধহাটা যুব কিশোর সংসদের আয়োজনে খেলায় বুধহাটা ফুটবল একাদশ ও পাইথালী মিলন মহল ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বুধহাটা ফুটবল একাদশ ১-০ গোলে পাইথালী মিলন মহল ফুটবল একাদশকে পরাজিত করে। বুধহাটা বাজার বণিক সমিতির ব্যবস্থাপনায় খেলায় রেফারি ছিলেন, আবু অহিদ বাবলু, ইয়ামিন হোসেন ও আসাদুল হক। ধারাভাষ্যে ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা ও আশরাফুল হোসেন। বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন, ইসলামী ব্যাংক বুধহাটা আউটলেটের ব্যবস্থাপনা পরিচালক মেজবাবুল আলম। বশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইনভেজমেন্ট ইসলামী ব্যাংক বুধহাটা আউলেট ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য রেজওয়ান আলী, রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মোহিদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, মেম্বার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, হাতেম আলী, টুটুল হোসেন, যুবলীগ নেতা সামছুজ্জামান রাজু, ব্যবসায়ী ইয়াসিন আরাফাত প্রমূখ।
গিলাতলা যুব সংঘের জরুরী সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
গিলাতলা যুব সংঘের এক জরুরী সভা শনিবার বাদ মাগরিব গাফফারফুড মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ তাজিম হোসেন, শেখ আমিরুল ইসলাম, তুরান মোল্লা, মোঃ মনিরুল ইসলাম , ফেরদাউস হোসেন, মোঃ ইমন হোসেন প্রমুখ । সভায় সংঠনের পক্ষ থেকে ২য় দফায় এলাকার অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ , আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয় ।
ফুলতলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মারুফ-বিমান-নৃপেন পরিষদের পূর্ণ প্যানেল জয়ী
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মারুফ- বিমান-নৃপেন পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। সভাপতি পদে গাজী মারুফুল কবির (১৫০ ভোট), একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিরা পারভীন (১১৭ ভোট), সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী (১৩৮ ভোট), প্রতিদ্বন্দ্বী সন্দীপন রায় (১২৮ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ মন্ডল (১৩৯ ভোট), প্রতিদ্বন্দ্বী অনুপম বিশ্বাস (১২৭ ভোট)। নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মোঃ মহাসিন বিশ্বাস, প্রশান্ত কুমার রায়, গোলাম মোস্তফা, প্রেমচাঁদ দাস, আলহাজ্ব মাওঃ এ এইচ এম শফিউল্লাহ হাজেরী, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব ও রতন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব ও মাওঃ জাহিদুল ইসলাম, প্রকাশনা ও প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক মোঃ আশরাফ হোসেন মিয়া, দপ্তর সম্পাদক দেবদাস সরকার, সাংস্কৃতিক সম্পাদক টি এম আজিজুর রহমান, মহিলা সম্পাদিকা মমতাজ পারভীন, কোষাধ্যক্ষ নিরোদ কুমার মন্ডল, শিক্ষা গবেষনা পাঠাগার সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সহ শিক্ষা গবেষনা সম্পাদক বিরেশ্বর বৈরাগী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক শেখ মুজিবর রহমান, সহ ক্রীড়া সম্পাদক রিপন কুমার মন্ডল, সহ প্রকাশনা ও প্রচার সম্পাদক শিল্পী বিশ্বাস। এ ছাড়া সদস্য পদে মোঃ আফজাল হোসেন, অসীম কুমার বিশ্বাস, শশাংক কুমার রপ্তান, দীনেশ চন্দ্র মন্ডল, প্রভাত কুমার বিশ্বাস, মোঃ তৌহিদ রেজা ও মোঃ বদর উদ্দিন নির্বাচিত হন। উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ভোট কেন্দ্রে শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীনভাবে উপজেলার ১৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭৩ শিক্ষক ভোটারের মধ্যে ২৭০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা ও আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম ও বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ।
ইরাকের কারবালায় মারা যাওয়া ফুলতলার সাবেক ইউপির প্যানেল চেয়ারম্যান রবিউলের দাফন সম্পন্ন
ফুলতলা প্রতিনিধি
ইরাকের কারবালা নগরীতে গত ২৬ জানুয়ারী সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যাওয়া জামিরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জামিরা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি বিএম রবিউল ইসলাম (৫০) এর জানাযা শনিবার বেলা ১১টায় জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ভাই বিএম রিজাউর রহমানের ইমামতিতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, গাউসুল আজম হাদি ও মাওঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদার, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, শেখ রওশন আলী, বণিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, আলাউদ্দিন সরদার, গাজী ফজলুল হক, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক মিয়া গোলাম কুদ্দুস, আলহাজ্ব হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, প্রভাষক আঃ আলীম, আঃ রহিম মোল্যা, মোস্তফা আল মুজাহিদ, সাংবাদিক শামসুল আলম খোকন, আমিনুল ইসলাম বিশ্বাস, ডাঃ আব্দুল আজিজ, শেখ গোলাম হোসেন, শফিকুল ইসলাম বিশ্বাস, মোঃ আতাউর রহমান সরদার, শেখ আঃ হালিম, ওসমান গনি সরদার, শেখ মিজানুর রহমান, আঃ রাজ্জাক শেখ, হালিম সরদার, আবুল খায়ের মোল্যা, আহাদ আলী শেখ, শেখ বাবলুর রহমান, এ এম মুরাদ হোসেন, আলরাফুল আলম, মাওঃ সিরাজুল ইসলাম, এস এম শফিউল আলম, মোঃ আফিল উদ্দিন প্রমুখ।
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগিপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী গতকাল সাড়ে ৩ টায় যোগিপোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার তেলিগাতী পাকারমাথা, কাজীপাড়া ও রাজাপুর এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও মত বিনিমিয় করেন। মতবিনিময়কালে এলাকাবাসী ৬নং যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বেগ লিয়াকত আলীকে দেখতে চায় এবং দলীয় মনোনয়ন পাওয়ার জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। রাজাপুর মোড়ে সংক্ষিপ্ত মতবিনিমিয় সভায় বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী , কাজী আব্দুল মাজেদ, নজরুল ইসলাম নূরু, সুরুজ জামান হানিফ, আল আমিন ফকির, মুকুন্দ বিহারী মন্ডল, কাজী আরিফুল ইসলাম বকুল, গ্যারেন্দনাথ মন্ডল, মোঃ মনিরুল ইসলাম মানু, মোঃ জাকির ফকির, আলতাফ হোসেন, রমজান আলী, এসএ শহিদ, সরদার মুজিবুর রহমান, শেখ ইসলাম, হাবিবুর রহমান, সোহেল শেখ, মিতুল মোল্যা, জয়ন্তরাণী ঢালী প্রমুখ।
কুয়েটে “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম শুরু
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনলাইনের মাধ্যমে বিশ^বিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে দ্বিতীয় পর্যায়ে চার অর্ধদিবস ব্যাপী “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। ০৬ ফেব্রুয়ারি শনিবার বেলা আড়াই টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। ট্রেনিং প্রোগ্রামে রিসোর্র্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এম. আমিনুর এবং সাবেক অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ মিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত কর্মকর্তাদের প্রথম পর্যায়ের ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার দিনব্যাপী গনসংযোগ করেন। সকাল ১১ টায় গোলনা গ্রামের মাছ ব্যবসায়ী দিপক বিশ্বাসের মা হরিদাসী বিশ্বাস(৭৫) মৃত্যুবরণ করেন। খবর পেয়ে গোলনায় ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিকেলে ডুমুরিয়া কেন্দ্রিয় কালীবাড়ি মঠে শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেন। এর আগে আন্দুলিয়া গ্রামে হান্নান আকুঞ্জি ও জলিল আকুঞ্জির দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ মিমাংশা করেন। সকালে খলশী ও খাজুরা গ্রামে সকল শ্রেনী পেশার মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মির্জাপুর পবিত্র বৈরাগীর বাড়িতে কালী পূজায় অংশ নেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা রবিউল ইসলাম, হারুনুর রশীদ বাবু, রাব্বি হোসেন জনি, জাকির মোল্লা, সুমন শেখ, হোসেন শেখ, মফিজুর রহমান, বাধঁন মন্ডল, নওশের সরদার, ফারুক জোয়াদ্দার, এস কে বাপ্পি, সোহাগ আকুঞ্জি সুমন আকুঞ্জি।
কয়রায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন আমানউল্লাহ
কয়রা প্রতিনিধি
হাজারো মানুষের ঢলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর আব্বা আলহাজ্ব আমানউল্লাহ গাজী। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত মাসে জানুয়ারিতে ব্রেন স্টোকের কারনে তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২ টা ৩০ মিনিটে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, সর্বপরি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৪ মেয়ে ও আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে সফল ইউপি সদস্য ও বিশিষ্ঠ সমাজ সেবক আমানউল্লাহ গাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ কয়রা উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শুনে মরহুমের বাড়ীতে ছুটে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু, জেলা আ,লীগ নেতা মুক্তিযোদ্ধা কেরামত আলী, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, ভাইস চেয়ারম্যান ফিরোজ উদ্দিন বুলু, এমএম আজিজুল হাকিম, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশিদ, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্য মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, আঃ সাত্তার পাড়, নুরুল ইসলাম সরদার, সাবেক চেয়ারম্যান সদরউদ্দীন আহমেদ, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর পরপরই মহুর্তের মধ্যে কয়রা উপজেলার সর্বস্তরের নারী, পুরুষ এক নজর দেখার জন্য তার বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জ্বলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে বিকাল ২টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামায পরবর্তী আমানউল্লাহ গাজীর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, মাওঃ আবুল কালাম, জাকারিয়া হোসাইন, ইলিয়াজ হোসেন, মাওঃ আঃ বারি, হাফেজ বায়েজিদ হোসেন, মাওঃ ইউনুস আলী, মাওঃ শাহাবাজ আল্।ী এসময় কযরা উপজেলার হাজার হাজার সর্বস্তরের মানুষ জানাযায় অংশ গ্রহন করেন। জানাযা শুরুর আগে আমনউল্লাহ গাজীর বড় পুত্র উপজেলা আওয়ামীলগের সভাপতি জিএম মোহসিন রেজা তার প্রয়াত আব্বার জন্য সকলের কাছে দোয়া কামনাসহ কোন অপরাধ বা ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দেওয়ার জন্য আবেদন জানন। এবং বলেন, আমার আব্বার কাছে কারও কোন দেনা পাওনা থাকলে তারা তা পরিশোধ করবেন।
দিঘলিয়া উপজলা সরকারি কর্মকর্তাবদর,কাভিড-১৯ ভ্যাকসিন এর রজিষ্ট্রশন সম্পন
দিঘলিয়া প্রতিনিধি
গত ২৭ জানুয়ারী ২০২১ কাভিড-১৯ ভ্যাকসিন অনলাইন নিবন্ধন শুরু হয়ছ। ইতি মধ্য কাভিড-১৯ ভ্যাকসিন এর জন্য উপজলা নির্বাহী অফিসার সহ সকল সরকারি কর্মকর্তাবদর রজিষ্ট্রশন সম্পূর্ণ করা হয়ছ। দিঘলিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা মাঃ মাহাবুবুল আলম জানান, আগামী সপ্তাহ টীকা গ্রহণর কার্যক্রম শুরু করা হব। তিনি আরও জানান, ফ্রট লাইনার এর বাইর ৫৫ বছর বা এর অধিক বয়সর মানুষ প্রথম পর্যায় রজিষ্টশন কর টীকা গ্রহণ করত পারবন। নিজর মাবাইল/কম্পিউটার/নিজ ইউনিয়ন বা উপজলা পরিষদর ডিজিটাল সটার থক সহজই রজিষ্টশন করা যাছ। অগ্রাধিকার তালিকায় যারা এখন নিবন্ধন করত পারবন-
নাগরিক নিবন্ধন, সরকারি স্বা¯্য ও পরিবার পরিকল্পনা বিভাগর সকল কর্মকর্তা ও কর্মচারী, অনুমাদিত বসরকারী ও প্রাইভট স্বা¯্য ও পরিবার পরিকল্পনা বিভাগর সকল কর্মকর্তা ও কর্মচারী, বীর মুক্তিযাদ্ধা ও বীরঙ্গনা, স্মুখ স্বারির আইনশঙ্কলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং অর্ধসামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী, নির্বাচীত জনপ্রতিনিধি, সিটি কর্পারসন ও পরসভার সম্মুখ সারির কর্মকর্তা ও কর্মচারী, ধর্মীয় প্রতিনিধিগণ, মতদহ সৎকার কার্য নিয়জিত ব্যক্তি, জরুরি বিদ্যুৎ পানি গ্যাস পয়নি®াশন ও ফায়ার সার্ভিসর সম্মুখ সারির সরকারি কর্মকর্তা ও কর্মচারী, রল স্টশন বিমান বদর ও ন বদরর সরকারি কর্মকর্তা ও কর্মচারী, জলা ও উপজলা সমুহ জরুরি জনসবায় সম্পক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক, জাতীয় দলর খলায়ার।
উক্ত তালিকার বাহির ৫৫ বছর ও তদুর্ধ বয়¯ জনগাষ্ঠির সকলই এ নিবন্ধন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করত পারবেন।
সর্বশেষ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ ওয়েব সাইটে লগইন করে রেজিষ্ট্রেশন সপূর্ণ এবং টীকা গ্রহণ করে, নিজেকে নিরাপদ রেখে ও জনসাধারণ কে নিরাপদ রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতির পিতার মৃত্যুতে জাতীয় শ্রমিক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম মোহসীন রেজা এবং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুল্লাহ আল মামুন লাবলু’র পিতা আলহাজ্ব জি এম আমানুল্লাহ’র মৃত্যুতে খুলনা জেলা শ্রমিক লীগ গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেনÑকেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মুন্সি সেলিম আহমেদ, মোঃ ফরিদ আহমেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হাওলাদার, মোছাঃ তাসলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, মোঃ মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, সহ- সম্পাদক শেখ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ আলমগীর হোসেন, মোঃ নজরুল ইসলাম সিকদার, মোঃ ফারুক হাওলাদার,মোঃ ফারুক হাসান, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা মোঃ সোহাগ হাওলাদার, মোঃ মনিররুল ইসলাম, মোঃ হায়দার আলী খান প্রমুখ।
তেরখাদায় ম্যারাথন অনুষ্ঠানে এমপি আব্দুস সালাম মূর্শেদী
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলার ম্যারাথন অনুষ্ঠানে এমপি আব্দুস সালাম মূশের্দী গতকাল ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বেলা ১১টায় বিরি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ, বেলা ১২টায় শেখ পুরা খাদিজাতুল কুবরা দাখিল মাদ্রাসায় এতিমদের মাঝে কম্বল বিতরণ, দুপুর ১.৩০টায় ইখড়ি হাফেজিয়া মাদ্রাসায় নতুন ভবনের উদ্বোধন, বেলা ২টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা ও করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদানকারী শ্রেষ্ঠ শিক্ষিকা লিপিকা পাত্র কে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান। এরপর বেলা ৩টায় ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান উদ্বোধক হিসেবে আব্দুস সালাম মুর্শেদী ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি’র সহ ধর্মিনী শারমিন সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর, আ্ওয়ামীলীগ নেতা এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, এফএম মনিরুজ্জামান, শেখ জাহাঙ্গীর আলম, বাছিতুল হাবিব প্রিন্স, শরিফুল ইসলাম লিংকন মিনা, আবুল হাসান, ইনায়েত সিং, মনজুরুল আলম, নাসিরুদ্দিন, কামরুজ্জামান অলিচ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসন মুক্তি।
তেরখাদার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অফিস সহাকীর মৃত্যুতে শোক
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলায় পপুলার লাইফ ইন্সুরেন্স আল আমিন বীমা প্রকল্পের দীর্ঘ দিনের কর্মরত অফিস সহকারী গোলাম মোস্তফা (৬৫) গতকাল রাত ১১টায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে পরের দিন সকালে তেরখাদায় পপুলার লাইফ ইন্সুরেন্স আল আমিন বীমার ইনচার্জ মোল্যা সেলিম আহমেদ সহ সকল কর্মকর্তা কর্মচারীরা শোকাহত পরিবারের সমবেদনা জানাতে তার বাড়িতে যান এবং সকাল ১১টায় জানাজায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স এর খুলনা জেলা ইনচার্জ এইচএম পারভেজ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে মরহুমকে আদালাতপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে হবে- মেয়র
বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে পিঠা-পায়েস উৎসব
খবর বিজ্ঞপ্তি
পিঠা ও পায়েস এ অঞ্চলের গ্রাম-বাংলার ঐতিহ্য। এই খেজুরের রসের পিঠা ও পায়েস শীতে ধান কাটার পর উৎসবের ধুম পড়ে যায়। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে। এই ঐতিহ্য বৃহত্তর আমরা খুলনাবাসী প্রতি বছরের ন্যায় এ বছর করার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর শিববাড়ি মোড়স্থ জিয়া হল চত্বরে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে পিঠা-পায়েস উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ তার বক্তব্য বলেন বৃহত্তর আমরা খুলনাবাসী একটি প্রানের সংগঠন। তারা দীর্ঘদিন খুলনার উন্নয়ন, কৃষ্টি কালচার ঐতিহ্য নিয়ে কাজ করায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন আমি আনন্দিত তারা সব সময় খুলনার উন্নয়নের কথা বলে। তিনি সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় স্থাপনের ব্যবস্থা করার ঘোষণা দেন।
উৎসবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মহানগর ওয়াকার্স পাটির সভাপতি মফিদুল ইসলাম, সার্চ মানবধিকার সোসাইটির চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা, রোটারিয়ান আসাদুজ্জামান মুন্না, এস এম তুহিন হোসেন শাকিল, মাহমুদ হাসান সোহেল, শেখ রেজা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক লিটন কুমার রায়, সুরাইয়া দিবা, কাউন্সিলর মাজেদা খাতুন, সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, কবি সৈয়দ আলি হাকিম, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, মো. জামাল উদ্দিন মোড়ল, ও শেখ হেমায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি, মো. মনির হোসেন, এম এ জলিল, এমডি জাকির হোসেন ও এসকে রানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ শফিকুর রহমান, আল আমিন তালুকদার প্রিন্স, মুন্সি আহমেদ হোসেন, জমশের আলী খান খোকন, কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ইমরান খান, জিসান, আরিফ আহমেদ, আবু বক্কর, রাতুল আহমেদ, সাব্বির, সোহেল, শরীফ, ফায়েকুজ্জামান, ফারুক খান, কওসারী জাহান মঞ্জু, নিভানা পারভীন প্রমুখ।
উৎসবে গান পরিবেশন করেন রায়হানুল হক ও তাসমিম হোসেন নদী এবং কবিতা আবৃতি করেন সানজিদা আলী মীম ও তৌফিকা।
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৪৫ পিস ইয়াবসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হরিণটানা রিয়া বাজার আশি বিঘার মৃত. আলী শেখের ছেলে মেহেদী হাসান মানিক (২২), খালিশপুর এন,এফ-৬৫, রোড নং-২১২ এর আলী আকবর কোরাইশীর মেয়ে মোসা. ইতি আক্তার (২৫), পুলিশ লাইন সুইপার কলোনীর পরিমল কুমার দাস এর ছেলে অজয় কুমার দাস (২৯) ও খালিশপুর বড় বয়রা পালপাড়ার আনোয়ার হোসেন মানিক এর ছেলে মো. সাগর হোসেন (২৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৭০ ১ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৪৫ পিস ইয়াবসহ ৪ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন বড়দল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের মো. লতিফ শেখের ছেলে মো. রেজাউল শেখ (৩৮) ও ফকরবাদ গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মো. রেজাউল বিশ্বাস (৪৪)।
র্যাব-৬ জানায়, সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন বড়দল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দলঅ এসময় বাজারের সবুজ আলমের “মের্সাস মায়ের দোয়া সু-ষ্টোর” এর সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ রেজাউল শেখ ও রেজাউল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।











































