খবর বিজ্ঞপ্তি::
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে খুলনার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা খুলনার মানুষকে ভালোবেসে একেরপর এক উন্নয়ন করে চলেছে। এজন্যই তিনি বারবার খুলনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্ধ দিয়েছেন। তিনি আরো বলেন, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের পাশাপাশি ডেন্টাল মেডিকেল কলেজ ও স্থাপিত হবে। মেডিকেল বিশ^বিদ্যালয়ের জন্য খুব শীঘ্রই ৩১ নং ওয়ার্ডের পাশে জমি অধিগ্রহণ করা হবে। আমরা সবাই খুলনার আরো উন্নয়ন দেখতে চাই। সংরক্ষিত ওয়ার্ডের অসমাপ্ত কাজকে সম্পন্ন করতে আনারসে ভোট দিন।
শনিবার দিনব্যাপী ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, আলহাজ¦ আব্দুল মালেক, আলহাজ¦ শরাফতে’র সভাপতিত্বে এবং এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, ফেরদৌস আলম চাঁন ফারাজী, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মন্টু, মাওলানা আ খ ম জাকারিয়া, শেখ আজগর আলী মিন্টু, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর এস এম মোজফফর রশিদী রেজা, আমির হোসেন, এবিএম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, মো. ফারুক হোসেন, শবনম মোস্তারি বকুল, মো. শহিদুল হাসান, শেখ হারুন মানু, সেলিম মোল্লা, লুৎফর রহমান, আকরাম হোসেন, রেকসোনা কালাম লিলি, ইলিয়াছ হোসেন লাবু, মুস্তায়িন বিন চঞ্চল, আইরিন সুলতানা, নাছরিন সুলতানা, ফেরদৌস সুলতানা সাথী, মাসুদা খানম পাখি, ইকতিয়ার উদ্দিন মোল্লা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসময়ে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন তিন ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে।
মহানগর আ’লীগের আনন্দ মিছিল আজ
আওয়ামী লীগ কার্যালয় : ০৬ ফেব্রুয়ারি ’২১ খ্রি
জাতীয় সংসদে “শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়” বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করবে খুলনা মহানগর আওয়ামী লীগ। আজ রবিবার বিকাল ৩টায় নগরীর রূপসা মোড় হতে আনন্দ মিছিলটি শুরু হয়ে সিটি কলেজ, সাতরাস্তা মোড় হয়ে বঙ্গবন্ধু চত্বর ঘুরে শের-এ-বাংলা রোড হয়ে পাওয়ার হাউজ মোড় দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হবে। আনন্দ মিছিলে ২২, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড রূপসা ট্রাফিক স্ট্রান্ডে, ২৮নং ওয়ার্ড পিটিআই মোড়ে, ২৩ সিটি কলেজের সামনে, ২৭নং সাতরাস্তা মোড়ে, ২৪নং কাশেম স্মৃতি সংসদের সামনে ১৬, ১৭, ১৮, ১৯, ২৫ ও ২৬নং ওয়ার্ড বঙ্গবন্ধু চত্বরে (ময়লাপোত) মোড়ে, শেরে বাংলা রোডের ২০নং শিল্পকলা একাডেমীর সামনে, ২১নং পাওয়ার হাউজ মোড়ে মিছিল সহকারে অবস্থান করবে। সকল সহযোগী সংগঠন উল্লেখিত স্থানে অবস্থান করবে। মহানগর, থানা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ডের মিছিলের সাথে থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।











































