Home আঞ্চলিক খুলনা বিএনপির প্রতিবাদ সমাবেশ ৮ ফেব্রুয়ারি

খুলনা বিএনপির প্রতিবাদ সমাবেশ ৮ ফেব্রুয়ারি

8

খবর বিজ্ঞপ্তি:

বাংরাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যায় কারা বন্দিত্বের ৩ বছর উপলক্ষে সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

উক্ত কর্মসূচি সফল করার লক্ষে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

বিএনপি নেতা বকুল এর পিতার রুহের মাগফেরাত কামনায় তাঁতী দলের দোয়া মাহফিল

।। খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, খুলনা -৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম ও খালিশপুর থানা তাঁতী দলের সদস্য মো. সেলিম হোসেনের মাতা মাজেদা খাতুন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খালিশপুর থানা বিএনপি অফিসে খালিশপুর থানা তাঁতী দলের উদ্যোগে আহবায়ক মো. আসিফ ইকবাল এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মহানগর তাঁতী দলের সদস্য সচিব ম শ আলম এর আশুরোগ মুক্তি কামনা করা হয়।      

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সহসভাপতি স ম আব্দুর রহমান, প্রধান বক্তা ছিলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ। উপস্থিত ছিলেন আবুল কালাম জিয়া, শেখ সাদী, আশরাফ হোসেন, সাবেক কাউন্সিলর আফরোজা জামান, আনজিরা বেগম, সৈয়দ গাজী,  দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, মো. আলমগীর হোসেন রাজা, শেখ মোজাফ্ফার হোসেন, গোলাম কিবরিয়া আশা, সালাউদ্দিন সুইট, ফয়সাল স্বপন, শারমিন আক্তার, আমিনুল ইসলাম, আলী আজগর,     সুমন মাতুব্বর, সেলিম হোসেন, আব্দুস সালাম, পাপিয়া রহমান, হাসিনা আজাদ, বিউটি আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন খালিশপুর থানা তাঁতী দলের সদস্য সচিব মো. মুনসুর আলী বাবলু।