ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আজ (শনিবার)। সমিতির ৩১টি পদের জন্য মারুফ- বিমান-নৃপেন এবং মনিরা-সন্দিপন-অনুপম পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেছে। উপজেলা পরিষদের হাবিবুর রহমান মিলনায়তনে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭৩জন শিক্ষক ৪টি বুথের মাধ্যমে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বরাবরের ন্যায় এবারও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দায়িত্বপ্রপাপ্ত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও খুলনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা জানিয়েছেন।
ফুলতলার দামোদর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার দামোদর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভা শুত্রবার ব্কিালে দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে মারুফ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জ্জিপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা নেতা মোঃ আসলাম খান, যুগ্ম আহবায়ক এস মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু। নুর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসমাইল হোসেন বাবলু, শাহিদুল ইসলাম মোল্যা , যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, আশরাফুল আলম কচি, ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্ত, মিসেস কেয়া খাতুন, আঃ রশিদ জমাদ্দার, বিকু ভুইয়া, লিটু ভুইয়া, ফরহাদ মোল্যা প্রমুখ।
বাগেরহাটে ইউপি সদস্যের বিরুদ্বে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান রিয়াদুল পঞ্চায়েতের বিরুদ্বে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুরে সাউথখালী ইউনিয়নের বগী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহন করেন। ঘন্ট্যাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বয়াতী, মুক্তিযোদ্ধা রুস্তুম আলী খান, নুর ইসলাম খান, মোঃ শাহ শের আলী, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা রিয়াদুল পঞ্চায়েত, শ্রমিক লীগ নেতা সলেমান খান, শমসের আলী, ব্যবসায়ী খালেক মোল্লা, রিপন হাওলাদার, মতিয়ার রহমান মল্লিকসহ এলাকার আরও অনেকে।
বক্তারা বলেন, রিয়াদুল পঞ্চায়েত আমাদের এলাকার ছেলে। গেল পাঁচ বছর তিনি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের সুবিধা অসুবিধায় তিনি সব সময় আমাদের পাশে থাকেন। যেকোন বিপদে ডাকলে তাকে পাওয়া যায়।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রিয়াদুল পঞ্চায়েতের সুনাম ক্ষুন্ন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গেল পাঁচ বছর রিয়াদুল পঞ্চায়েত যেমন আমাদের পাশে ছিলেন। আগামীতেও আমরা তাকে পাশে চাই।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন বলেন, আসলে স্থানীয় রাজনীতিতে কিছু ঝামেলা থাকে। যারা দায়িত্ব পালন করেন, তাদেরকে বদনাম দেওয়ার জন্য বিভিন্ন মহল বিভিন্ন অপপ্রচার চালায়। আর রিয়াদুল পঞ্চায়েতের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।
বাগেরহাটে দুই কাউন্সিলর প্রার্থীর আ.লীগে যোগদান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপি’র জেলা মহিলা দলের নেত্রী ও পৗরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আসমা আক্তার আওয়ামী লীগে যোগদান শেষে তার বক্তব্যে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ না বলেই বক্তৃতা শেষ করলেন। পরে পিছন দিক থেকে প্রতিবাদ ওঠায় অবশেষে বললে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’। আগামী ১৪ ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভা নির্বাচনকে সমনে রেখে শুক্রবার দুপরে দুইজন কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগে যোগ অনুষ্ঠানে এঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে দলে যোগ দেয়া এদুজন কাউন্সিলর প্রার্থী হলেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডের (১, ২, ৩) কাউন্সিলর প্রার্থী বিএনপি নেত্রী আসমা আক্তার ও ২ নং ওয়ার্ডের কাউন্সীলর প্রার্থী শেখ মনিরুজ্জামান।
এদিকে বাগেরহাট পৌরসভার সংরক্ষিত ১ নং ওয়ার্ডের (১, ২, ৩) কাউন্সিলর পদে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী তালুকদার রীনা সুলতানা অটোরিক্সা প্রতিক নিয়ে ও ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সীলর প্রার্থী পৌর আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের সাবেক আহবায়ক মো. নাসির উদ্দিন পাঞ্জাবী প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনের শেষ মুহুর্তে এসে নিজ দলের বর্তমান এক কাউন্সিলরসহ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রীর প্রতিপক্ষ দুই কাউন্সিলর প্রার্থীকে দলে যোগ দেয়ানোর ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীন মতবিরোধ প্রকাশ্যে এলো।
দলে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সরদার সেলিম আহমেদ, ফরিদা আক্তার লুচি, ড. একে আজাদ ফিরোজ টিপু, যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
যোগদানের সময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এই দুই কাইন্সিলর প্রার্থী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রানিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শেখ তন্ময় এমপির হাতকে শক্তিশালী করতে তারা বাংলাদেশ আওয়ামীলীগের যোগ দিয়েছেন। আমি বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমার উপর কোন চাপ ছিল না। বিএনপি নেতা ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সীলর প্রার্থী শেখ মনিরুজ্জামান ডালিম প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
আগামী ১৪ ই ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভা নির্বাচনে মোট ৩৮২০০ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বলেশ্বর নদীতে জব্দ একটন জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বলেশ্বর নদীতে কোস্টগার্ডের অভিযানে জব্দ এক টন জাটকা ইলিশ শরণখোলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি)রাতে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনের নির্দেশে মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। এর আগে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার কচিখালী কন্টিনজেন্টের সদস্যরা মাছসহ জব্দ ট্রলারটিকে শরণখোলা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন ট্রলারের মাঝি ফোরকান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মাছগুলোকে এতিমখানায় বিতরণের নির্দেশ দেন।
কোস্টগার্ড কচিখালী কন্টিনজেন্ট কমান্ডার এম হাবিবুর রহমান জানান, বুধবার (০৩ ফেব্রুয়ারি)রাতে বলেশ্বর নদের মোহনায় নিয়মিত টহলকালে এফবি গাজী-২ নামের ট্রলারিটিকে থামতে বলা হয়। তখন ট্রলারটি না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ১৫ জন জেলেসহ ট্রলারটিকে আটক করেন।
ট্রলার মালিক মো. ওয়ারেছ গাজীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলা গ্রামে।তিনি দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সাথে জড়িত।ট্রলারে থাকা জেলেদের বাড়ি বরগুনা সদরের পোটকাখালী এলাকায়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, মৎস্য আইনে ট্রলার মাঝি ফোরকান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া জাকটাগুলো উপজেলার সকল এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মোংলায় ১ হাজার শীতার্ত মানুষকে কম্বল দিলেন নোয়াখালীর সংসদ সদস্য মোর্শেদ আলম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার সাগর ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলের অসহায়-দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-০২ আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লি: এর চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ আলম। তার পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা বন্দরের শিল্পাঞ্চলস্থ বেঙ্গল এলপিজি প্লান্টে এক হাজার দরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক ও বেঙ্গল এলপিজির কর্মকর্তারা শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। বেঙ্গল এলপিজির এজিএম প্রকৌশলী হোসনে মোবারক বলেন, যতদিন মোংলায় এ প্লান্ট থাকবে ততোদিনই প্লান্টের চেয়ারম্যানের পক্ষ থেকে উপকূলীয় দরিদ্রদের মাঝে এ সহায়তা প্রদাণ অব্যাহত রাখা হবে। এর আগে গত বছরও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে বেঙ্গল এলপিজি লি:। এছাড়া করোনা প্রাদুর্ভাবের মধ্যেও এখানকার অসংখ্য মানুষকে খাদ্যের পাশাপাশি নানা সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
শিরোমণি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম শেখ হারুন এর মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম শেখ হারুন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর মাগফেরাত কামনায় ৫ ফেব্রুয়ারী শুক্রবার জুম্মাবাদ পরিবারের পক্ষ থেকে শিরোমণি নিজস্ব বাড়ীতে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা গিলাতলার সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গীর হোসেন, দিঘলিয়া সদর সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ শিপলু ভুইয়া, হাফেজ আতাউর রহমান,শেখ মোঃ মুছা, শেখ ওমর ফারুক, শেখ জাকির হোসেন, মুরাদ হোসেন, তোফাজ্জেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়ার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার।
আলীমগেটে পাটের খড়ির গোডাউনে অগ্নিকান্ড
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার আটরা শিল্প এলাকার আলীমগেটের সামনে শুক্রবার সকাল পৌণে ১০ টায় একটি পাটের খড়ির গোডাউনে অগ্নিকান্ড ঘটে । শুক্রবার সকাল ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে খানজাহান আলী ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার সোয়াইব হোসেন মুন্সি জানান আমাদের নিয়মিত টহলদল শুক্রবার ইর্ষ্টানগেট এলাকায় যাওয়ার পথে আগুন দেখতে পায় , পরবর্তিতে একটি ইউনিট স্থানিয়দের সহযোগিতায় ৪০ মিনিট পর পুরোপুরি আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয় । তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। গোডাউনের মালিক মোঃ আলম গাজী জানান , বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। অগ্নিকান্ডে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।
বিশিষ্ট রাজনীতিবিদ ও ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ্’র ৩য় মৃত্যু বার্ষিকিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান, বিএল বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত ভিপি, ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ গাজী শহীদুল্লাহ’র ৩য় মৃত্যু বার্ষিকিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৫ ফেব্রুয়ারী শুক্রবার পরিবারের পক্ষ থেকে সকাল ৭টায় মরহুম গাজী শহীদুল্লাহ’র রুহের মাগফেরাত কামনায় তাঁর নিজস্ব বাংলোতে কোরআন খতম ও দোয়া এবং জুম্মাবাদ গিলাতলা গাজীপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএ রহমান বাবুল, গাজী ইকরাম হোসেন, গাজী সিরাজুল ইসলাম, গাজী নাজিম উদ্দীন, মাওলানা জাকির হোসেন,শেখ আবুল কালাম আজাদ, বেগ ফরিদ হোসেন, বেগ শাহীন, গাজী আব্দুর রশিদ,রাজ্জাক হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়ার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব হাফেজ মোঃ ইয়াছিন।
৬নং যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন ৬নং যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী জুম্মাবাদ যোগিপোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার যোগীপোল মসজিদ থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও মত বিনিমিয় করেন। মতবিনিময়কালে এলাকাবাসী ৬নং যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বেগ লিয়াকত আলীকে দেখতে চায়। এসময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, বাকেশি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেগ কামরুজ্জামান, ডা. আকবার আলী, বেগ হানিফ, বেগ সিবলী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা কুয়েট এর ইসিই বিভাগের টেকনিশিয়ান মাহমুদুল হাসান মিল্টন এর ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(কুয়েট) এর ইসিই বিভাগের টেকনিশিয়ান মোঃ মাহমুদুল হাসান মিল্টন গতকাল ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পতিমধ্যে স্ট্রোকজনিত কারণে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪২) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ শুনে কুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ গ্রামের বাড়ী বগুড়ায় নিয়ে যাওয়া হয়।
প্রতাপনগরে সাবেক চেয়ারম্যান হাজী আবু দাউদের নির্বাচনী মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকালে নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯৯০ সালের নির্বাচনে ঐতিহ্যবাহী প্রতাপনগর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হাজী আবু দাউদ মতবিনিময় কালে বলেন, ইউনিয়নটি অবহেলিত ও মেঠো এলাকায় অবস্থিত। এখানে রাস্তাঘাটসহ সকল ক্ষেত্র ছিল খুবই দুর্ভোগের। এলাকার মানুষ নিতান্ত অসহায় হয়ে স্বাভাবিক সুযোগ সুবিধা বঞ্চিত ছিল। আমি নির্বাচিত হওয়ার পর সোনাতনকাঠি, কুড়িকাহুনিয়া, প্রতাপনগর, চাকলা, সুভদ্রাকাটি, রুইয়ারবিল, নাকনা, কল্যানপুর, হিজলিয়া, কোলা এলাকায় সড়ক নির্মান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করি। কেয়ার রাস্তা নির্মানের মাধ্যমে দুর্গম এলাকাকে সুবিধাদান করি। এলাকার মানুষের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নারী শিক্ষার সুব্যবস্থার জন্য প্রতাপনগর আল-আমিন আলিম মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করি। নিত্যপণ্য ও সুষ্ঠু বাজার চালুর জন্য তালতলা বাজারে জমি দান ও বাজার প্রতিষ্ঠা করি। এলাকার অনেক মসজিদ, মাদরাসা, ঈদগাহ উন্নয়নে আমার অবদান ছিল যথেষ্ট। ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে বই প্রদান, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও আপনজন হিসাবে পাশে থেকেছি। পরবর্তীতে চেয়ারম্যান না থেকেও সকল প্রকার সামাজিক ও উন্নয়নমূলক কাজ এবং মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছি। এলাকার মানুষের ব্যাক্তিগত ও ব্যবসা-বাণিজ্যে অর্থনৈতিক নিরাপত্তার জন্য তালতলা বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেলট স্থাপন করেছি। পাশ্ববর্তী নওয়াবেঁকী ও বিছটে ইসলামী ব্যাংকের আউটলেট স্থাপন করেছি। তিনি আরও বলেন, প্রতাপনগর ইউনিয়ন তিনদিকে নদী বেষ্টিত। প্রতিবছর কোন না কোন স্থানে বাঁধ ভাঙ্গন ঘটে। আমি তাৎক্ষণিকভাবে এলাকার সকলকে সাথে নিয়ে বাঁধ রক্ষার কাজ করে এসেছি। আম্ফানের পর হাজার হাজার মানুষ নিয়ে কাজ করেছি। মেইন সড়কে ভাঙ্গন দেখা দিলে একই ভাবে ঝাপিয়ে পড়ে আল্লাহর রহমতে রক্ষায় সক্ষম হই। হরিষখালী বাঁধ ও কার্পেটিং সড়ক ভেঙ্গে গেলে জনগণকে নিয়ে আমি লক্ষাধিক টাকা খরচ করে রক্ষার কাজ করি। দুর্ভাগ্য, ৪ দিনের মাথায় বাঁধ ভেঙ্গে যায়। সেখান থেকে এখনো সকলকে নিয়ে বাঁধ রক্ষা ও অভ্যান্তরিন সড়কসহ বিভিন্ন উন্নয়নে কাজ করে আসছি। ফুলতলা বাজার টু ত্রিমহনা-বিছট রাস্তায় জনগণকে নিয়ে বালির বস্তা ফেলে চলাচল উপযোগি করেছি। প্রতাপনগরের দক্ষিণে হরিষখালী রিং বাঁধের কাজ এলাকাবাসীকে নিয়ে নিজ ও সকলের অর্থে নির্মান করা হয়েছে। এছাড়া প্লাবিত মানুষদেরকে নিজঅর্থে লক্ষাধিক টাকা ব্যয়ে সহযোগিতা করেছি। আমি সুখ-দুখে এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এসেছি। কাউকে কষ্ট দেওয়া বা ক্ষতিতে ফেলানোর মানসিকতা আমার কখনো ছিলনা এবং এখনো নেই। বর্তমানে ইউনিয়নের মানুষ খুবই লাঞ্চিত, নির্যাতিত ও কষ্টে আছেন। অনেকে কষ্টের জ্বালায় বাইরে চলে যাচ্ছেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মানুষের কষ্ট লাঘব ও বাইরে চলে যাওয়া অসহায় মানুষদেরকে ফিরিয়ে আনবো। মাদক, ইভটিজিং, সান্ত্রাসমূলক অপকর্ম রোধ করবো। মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা করতে চাই। ক্ষতিগ্রস্থদের দুঃখ-কষ্ট রোধ করতে সকল ক্ষেত্রে উন্নয়ন করতে চাই। গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দিতে চাই। ইউনিয়নের সকল প্রার্থী দ্বিধা-দ্বন্দ্ব ও পারস্পরিক সুস্পর্ক স্থাপনের মাধ্যমে স্বচ্ছতার সাথে নির্বাচন অনুষ্ঠানে আমরা আশাবাদী। প্রতিদ্বন্দ্বি বা কোন মানুষকে আমি আক্রোশের কেন্দ্র না করে ইউনিয়নবাসীকে নিয়ে ইউনিয়নকে আমি শান্তির ভূমিতে পরিণত করতে চাই। তিনি এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে তাকে চেয়ারম্যান পদে ভোট দিতে অনুরোধ জানান।
আনুলিয়ায় জাহাঙ্গীরের খুনিদের ফাঁসির দাবীতে প্রতিবাদ সমাবেশ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীরের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে খুনীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর এলাকাবাসীর আয়োজনে বিছট সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৯ সালে ৫ ফেব্রুয়ারি খুঁনি আজিজ, রবিউল ও আলািমন নৃশংসভাবে জাহাঙ্গীরকে হত্যা করে মধ্যম একসরা মাদ্রাসার সেফটি ট্যাংকের ভেতর লুকিয়ে রেখেছিল। আবু মুছা রনির সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য স ম আলমগীর আলম, শহীদ জাহাঙ্গীর হোসেনের বড় ভাই আলমগীর হোসেন, আনুলিয়া ব্লাড ব্যাংকের ফজলুর রহমান মাস্টার, সজল হোসেন, মাওলানা ওমর ফারুক তুহিন ও লিটন হোসেন। বক্তাগণ খুঁনিদের ফাঁসির দাবী করেন। এছাড়া জাহাঙ্গীরের কবর জিয়ারত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, রাজাপুর একসরা বায়তুল ফালাহ জামে মসজিদের ঈমাম মাওঃ আঃ মজিদ।
প্রতাপনগরে আওয়ামীলীগ কার্যালয়ে মতিবিনময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে ভেড়িবাঁধ নির্মান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী ও নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এসময় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আসলাম হোসেন, প্রতাপনগর এবিএস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শহিদুল্লাহ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
কাদাকাটিতে জমঈয়তে আহলে হাদীসের সম্মেলন অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটিতে জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখেন, বাংলাদেশ জদঈয়তে আহলে হাদীছের সেক্রেটারী জেনারেল ও মাদরাসাতুল হাদীস নাজিরা বাজার ঢাকার প্রিন্সিপ্যাল শাইখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সেক্রেটারী জেনালের উপাধ্যক্ষ এ এস এম ওবায়দুল্লাহ গযনফরের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বসতপুর ফাযিল মাদরাসার আরবী প্রভাষক ও জেলা জমঈয়তের জেনারেল সেক্রেটারী মাওঃ মুহাম্মদ শাহাদাৎ হুসাইন, জমঈয়তে আহলে হাদীস খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত মোবাল্লিগ শাইখ রবিউল ইসলাম, জেলা জমঈয়তে শুব্বাবে আহলে হাদীসের সভাপতি ও চাকলা ফাযিল মাদরাসা (যশোর) প্রভাষক এইচ এম আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ আহসান উল্লাহ।
আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। সভায় এসএপিপিও আব্দুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, এস এম আঃ ওয়াহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় রবি ফসল, বোরো ধান আবাদের অবস্থা, পোকামাকড়ের উপদ্রব রোধ, প্রণোদনা ও পুনর্বাসন ফসলের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার সাজিয়াড়া নুর মসজিদে জুম্মার নামাজ শেষে মুছাল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে বিলপাটিয়ালা অসুস্থ আব্দুর রশীদ মোল্লাকে দেখতে তার বাড়িতে যান। তার চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া সকাল থেকে বিলপাটিয়া গ্রামের সকল বাড়িতে যেয়ে সকলের কাছে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে আরাজি ডুমুারিয়া গ্রামের মুরব্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে মির্জাপুর গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের মানুষেন সাথে কুলশ বিনিময় করেন। সন্ধ্যায় খড়িয়া-মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৈঠকে অংশ নেন। রাতে খলশী ও গোলনায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন আজিজুর রহমান শেখ, হারুনুর রশীদ বাবু,সুমন শেখ,রবি মোড়ল, বাধঁণ মন্ডল, এস কে বাপ্পি, প্রমুখ।
জনদৃষ্টিকে ভিন্নখাতে নিতে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার রায় দেয়া হয়েছে: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। দেশে বিদেশে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অপশাসন, কুশাসন প্রচার তড়িঘড়ি করে আড়াল করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজানো মামলায় সরকারের নির্দেশে নড়াইলের আদালত সাজা দিয়েছেন। সরকারের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নে শুধু গণমাধ্যম নয়, গোটা জাতি এখন সেল্ফসেন্সরশীপে ভুগছে। এরমধ্যে সরকারের কিছু অপকর্ম বিদেশী গণমাধ্যমে প্রকাশিত হলে সেটির উপযুক্ত ব্যাখা না দিয়ে বরং তারেক রহমানকে সামনে আনা হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে।
বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সত্য উচ্চারণের কারণে মানহানি মামলায় এ ধরণের রায় নজীরবিহীন ঘটনা। এই ঘটনায় পরিস্কারভাবে বোঝা যায় যে, আইন আদালত সরকারের হাতের মুঠোয়। মূলতঃ নানা অপকীর্তির কারণে বর্তমানে দেশে-বিদেশে এই সরকারের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট। এই কারণে সরকার বেপরোয়া ও উন্মাদ হয়ে জনদৃষ্টিকে ভিন্নখাতে নিতে একতরফা বিচারিক প্রক্রিয়া চালিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার রায় দেয়া হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতের রায় কুটিল মাষ্টারপ্ল্যানেরই অংশ। অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা ও প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
দুর্নীতিবাজ মিডনাইট সরকারকে আর সময় দেয়ার সুযোগ নেই: মঞ্জু
খবর বিবৃতি:
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান ভোট চোর, দুর্নীতিবাজ মিডনাইট সরকারকে আর সময় দেয়ার সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে অবৈধ সরকারকে বিদায় করতে হবে। তিনি বলেন, এদেশ আর এদেশের জনগন বিএনপির কাছে নিরাপদ। তিনি আগামী ১৩ ফেব্রুয়ারির উপ নির্বাচনে বিএনপি মনোনিত রোকেয়া ফারুকের বই প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
শুক্রবার (৫ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে লবণচরা স্লুইচ গেট, হঠাৎ বাজার, মোল্যাপাড়া, কমিশনার কালভার্ট ও বড় খালপাড় এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরনকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, আসলাম হোসেন, তানভিরুল আযম রুম্মান, ডা. ফারুক হোসেন, লোকমান গাজী, ইকবাল হোসেন, শাকিল আহমেদ, ইবাদুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, শাহাবুদ্দিন আহমেদ, মাসুদ রুমী, এম এ হাসান, আবু তালেব, সেলিম হোসেন মন্টু, রফিক গাজী, বাবুল গোলদার, জামাল হোসেন, ইয়াকুব আলী, আব্দুর রহিম, মাসুম শিকদার, ইদ্রিস আলী, মামুন, এজাজ মোল্যা, রিপন, ইব্রাহিম মোল্যা, আব্দুল রহমান, মিরাজ, সাদিকুল, আমীন, নাজমুল হাসান, আলমগীর হোসেন প্রমুখ।
অপরদিকে বিকেল ৪টায় ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে নগরীর খানজাহান আলী রোড, হাজী মহসীন রোড ও ফকির বাড়ি লেন গণসংযোগ করেন ওয়ার্ড বিএনপির বদরুল আনাম খান, মেজবাহ উদ্দিন মিজু, কেএম মাহবুব আলম, মাহাদি হাসান সুমন, কবির হোসেন, কামরুল বিশ্বাস, শিখা, আনজুমান, শহিদুল হাসান প্রমুখ।
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকেল ৪টায় বান্ধা বাজার এলাকায় মো. ইকবাল হোসেন, ডা. ফারুক হোসাইন, শাকিল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, আবু তালেব, এম এ হাসান, টিপু হাওলাদার, আলমগীর কবির, আফজাল হোসেন, সুমন শিকদার, মুন্সি ইদ্রিস আলী, মাসুম তানভির প্রিন্স প্রমুখ। এদিকে ৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে নড়রীর গেদন পাড়া, খ্রীষ্টান পাড়া, জনকল্যাণ স্কুল এলাকায় গণসংযোগ করেন হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান লিটু প্রমুখ।
নগরীতে তাঁতী দলের উদ্যোগে লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে সদর থানা তাঁতী দলের উদ্যোগে নগরীর ৩০নং ওয়ার্ডের টুটপাড়া মেইন রোড, রূপসা সন্ধ্যা বাজার, খানজাহান আলী রোড, সচিন পাড়া, মরিয়ম পাড়াসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, মোল্যা আলী আহমেদ, মাসুদ রেজা, হাবিবুর রহমান, মো. ফারুক হোসেন, শেখ ইউনুচ আলী, বাচ্চু হোসেন, আতাউল করিম, সোহাগ মোল্যা, সাচ্চু শেখ, মঞ্জুর রহমান খান, পলাশ শেখ, সামসুর রহমান, মোস্তফা সানা, মো. রুবেল, রিপন হাওলাদার, সুমন মাতুব্বর, মো. মুন্না, সাগর শেখ, সোহাগ, মেহেদী হাসান, মো. হুমায়ুন, মিজান শিকারীসহ অনেকে।
খাদ্য পরিবহন ঠিকাদার কল্যাণ সমিতির নবনির্বাচিতদের আ’লীগের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি::
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা সভাপতি ও কে এম রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক সহ পূর্ণ প্যানেলে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
নগরীতে মিছিলে পুলিশের লাঠিচার্জের নিন্দা মহানগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি আদালতের রায়ে কারাদন্ড প্রদানের প্রতিবাদে খুলনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধাদান এবং নির্বিচারে লাঠিচার্জ করে শেখ তৈয়েবুর রহমান সহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তারা পুলিশের আচরনকে ন্যাক্কারজনক ও মাফিয়াসুলভ হিসেবে অভিহিত করে একটি অবৈধ অনির্বাচিত গায়ের জোরে ক্ষমতা দখল করে থাকা সরকারকে মসনদে টিকিয়ে রাখার জন্য তাদের দোসরের ভ’মিকা পালন থেকে বিরত থাকার আহবান জানান। বিএনপির নেতাকর্মীদের শরীরের প্রতিটি আঘাতের পাল্টা জবাব পাওয়ার ফিরিয়ে দেওয়া হবে বলেও বিবৃতিতে হুশিয়ার উচ্চারণ করা হয়।
বিবৃতিদাতারা হলেন সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, নেহিবুল হাসান নেহিম, শামসুন নাহার লিপি, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, তারিকুল ইসলাম তারেক, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, জুবের আলম তুয়াজ, সোহেল রানা, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, ইশতিয়াক আহমেদ, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল হোসেন প্রমুখ।
জেলা বিএনপি ঃ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন এস এম মনিরুল হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, মেজবাউল আলম, শেখ আলী আসগর, ইলিয়াস মল্লিক, মোল্লা সাইফুর রহমান, উজ্জল কুমার সাহা, সাইদুজ্জামান খান, খান ইসমাইল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, সরদার আব্দুল মালেক, খান আইয়ুব আলী, হিরু মল্লিক, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, জাভেদ মল্লিক, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু প্রমুখ।
সোনাডাঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতির মায়ের মৃত্যুতে মহানগর পূজা উদ্যাপন পরিষদের শোক
খবর বিজ্ঞপ্তি::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্রের মাতা মায়া মিত্র (৭৬) গতকাল সন্ধ্যা ৬:১৫টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (দিব্যাং লোকান সগচ্ছতি)। আজ খুলনা রূপসা মহাশ্মশানে বেলা ১১টায় মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ প্রয়াতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শবদেহে পুষ্পমাল্য প্রদান করেন এবং তাঁর আত্মার সদ্গতি কামনা করে প্রার্থনা করেন। বেলা ১১:৩০টায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১:৩০টায় সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিপ্লব মিত্রের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী পরিমল দাস, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাবলু বিশ্বাস, সঞ্জীব দাস, তাপস সাহা, গৌরাঙ্গ সাহা, বিদ্যুৎ দাস, শিবু রায়, প্রসীত সাহা, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ দীপক দত্ত, দৌলতপুর থানা সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, হরিণটানা থানা সভাপতি মনোজ কান্তি রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, খানজাহান আলী থানা সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ, সদস্য সচিব দেবদাস ম-ল দেবু, মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য দীপক দত্ত, ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, উজ্জ্বল রায়, বাবু শীল, অলোক দে, মাণিক শীল, রবিন দাস, মুকেশ রাম, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, সুশীল দাস, রাজকুমার শীল, সজল দাস, বিধান রায় প্রমুখ।
জাতীয় যুব সংহতি খুলনা জেলা ও মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি::
খুলনা মহানগর জাতীয় খুলনা জেলা ও মহানগর শাখার এক আলোচনা সভা আজ রাত ৭টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জাতীয় যুবসংহতি খুলনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জি এম বাবুল। সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব সংহতি খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার। সভায় যুব সংহতির অব্যাহিত দেয়া নেতাদের নাম প্রত্যাহার করায় তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তারা হলেনÑযুব সংহতির সিনিয়র সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু ও সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মাজাহার জোয়ার্দ্দার পান, দেলোয়ার হোসেন লালু, এজাজ আহমেদ, এম এ রব, গাজী খোকন, কাজী আব্দুল্লাহ। বক্তব্য রাখেনÑমহানগর সাংগঠনিক সম্পাদক রেজা মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মিলন, নুরুল হক, রবিউল ইসলাম, মোঃ রিপন, মোঃ বেল্লাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ জামাল হোসেন, হাসান হাবিব রুমি, নাসির মোড়ল, আব্দুর রাজ্জাক, মোঃ রানা প্রমুখ।











































