Home আঞ্চলিক দিঘলিয়ায় দুটি ইট ভাটার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

দিঘলিয়ায় দুটি ইট ভাটার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

24

আসাদ, দিঘলিয়াঃ

শুক্রবার বিকাল ৫ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর বেলে ঘাটে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের হাজীগ্রামে অবস্থিত দুটি ইটের (সান ব্রিকস ও খান ব্রিকস) ভাটায় ইটের দাম বেশি, ইট পরিবহনের গাড়ি অনিয়ন্ত্রিত ভাবে চলাচল, এলাকার রাস্তা ঘাটের ক্ষতি সাধন, শ্রমিকদের মজুরি কম প্রদানের প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানাযায় পার্শবর্তী অন্যান্য ইট ভাটায় যেখানে ৮০০০ টাকায় বিক্রি হচ্ছে সেখানে খান ব্রিকস ও সান ব্রিকস বিক্রি করছে ৯৫০০ টাকায়, যা বর্তমান বাজার মূল্য থেকে ১৫০০ টাকা বেশি দামে বিক্রি করছে। ইট পরিবহনের গাড়ি অনিয়ন্ত্রিত চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা এবং অতিরিক্ত ওজনের জন্য রাস্তার ক্ষতি সাধন করছে। অনুষ্ঠানে বক্তারা জানান যে, পাট মিল গুলো বন্ধ হয়ে যাওয়ায় এই ইট ভাটা গুলোতে মহিলা শ্রমিকদের দৈনিক মজুরী হিসাবে মাত্র ১৮০ টাকা প্রদান করে যা অত্যান্ত অমানবিক।

প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান। আরও উপস্থিত ছিলেন মোল্যা মাকসুদুর রহমান, কে এম আসাদুজ্জামান, দিদার মোল্যা, ডা. বি এম আলম, তরিকুল ইসলাম ডালিম, খান দেলোয়ার হোসেন, এসকেন্দার আলী, আব্দুস সালাম, কে এম তৈহিদুজ্জামান, রাহাত খান, আসাদ, স্হানীয় গন্যমান্য ব্যক্তি সহ প্রমূখ। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম গোলাম রহমান।