Home আঞ্চলিক মোংলায় ৪শ ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

মোংলায় ৪শ ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

13

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি::

মোংলায় ৪শ ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাতে দিগরাজ বাজার কলেজ রোড এলাকা থেকে মাদকসহ এই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে : এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে দিগরাজ বাজার কলেজ রোড এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ৪শ ৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাফিন হাওলাদার (২৮) ও শামিম শেখ (২৫) কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সাফিন খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের ছেলে এবং শামিম একই এলাকার শহিদুল শেখের ছেলে। বুধবার রাতে আটককৃতদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে কোস্ট গার্ড। পরে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো বলেন, কোস্ট গার্ড’র আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, সাগর-সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।