ফুলতলায় দোকানের চালের টিন কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার জামিরা সড়কের আইডিয়াল স্কুল মোড়ে গভীর রাতে আব্দুল্লাহ অটো ভ্যান সার্ভিসিং এর দোকানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। দোকান মালিক মোঃ হিমু শেখ জানান, মঙ্গলবার দিবাগত রাতে চোরেরা দোকানের চালের টিন কেটে ভিতরে ঢুকে নগদ ২৫ হাজার টাকা, ৫টি নতুন ব্যাটারী ও ৩টি পুরাতণ ব্যাটারীসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে ফুলতলা থানা পুলিশ ও বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
বাগেরহাটে প্রতিবন্ধী কশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ১১ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে যৌননিপীড়নের অভিযোগে মোঃ সাইফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তির নামে মামলা হয়েছে। সোমবার রাতে নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে কচুয়া থানায় এ মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীকে আদালতে হাজির করা হয়েছে। মো.সাইকুল শেখ(৪৫) কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের হোসেন আলী শেখের ছেলে।
এজাহারসুত্রেজানাগেছে, গত ৩১ জানুয়ারি উপজেলার বারুইখালী গ্রামের বাগানের মধ্যে কিশোরীকে একা পেয়ে পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে কিশোরীর ডাকচিৎকারে তার মা ছুটে আসলে মো.সাইকুল শেখ পালিয়ে যায়।
নির্যাতিত মেয়েটির চাচা বলেন, বাগানের মধ্যে আমার মানসিক প্রতিবন্ধী ভাতিজিকে একা পেয়ে সাইকুল শেখ ধর্ষনের চেষ্টা করে। পরে আমার ভাতিজির চিৎকারে তার মা চলে আসলে সাইকুল দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে মো.সাইকুল শেখের ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শেখ শহীদুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে আমি মেম্বর প্রার্থী সে কারনে আমার ভাইকে জড়িয়ে এ মামলা করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে।আদালতের নির্দেষে কিশোরীর জবানবন্ধী গ্রহন ও বয়স পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত আসামীকের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দুই সন্তানের জনক সাইকুলের বিরুদ্ধে এর আগেও এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
গিলাতলা দক্ষিণপাড়ায় ১০’ পিচ ইয়াবাসহ ১ যুবক আটক
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া বারাকপুর খেয়াঘাট সড়ক থেকে মঙ্গলবার রাত ৮ টায় ১০ পিচ ইয়াবাসহ ১ যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ । আটককৃত ব্যক্তি গিলাতলা দক্ষিণপাড়ার মোক্তাদির খান এর পুত্র রুহল আমিন খান (৩৪)। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং-০১, তাং- ০২-০২-২১ ইং । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে তাকে আটক করা হয়। আটককৃত রুহল আমিন খান এর বিরুদ্ধে ২০১৮ সালের ৫ মে আরো একটি মাদক মামলা রয়েছে। মামলা নং-২৮।
খুবি’র নবনির্বাচিত বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি
খবর বিজ্ঞপ্তি
বুধবার দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ-২০২১ এর পক্ষ থেকে সভাপতি মোঃ তারিকুজ্জামান লিপন ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি হাওলাদার আলমগীর হাদি, সহ-সভাপতি যথাক্রমে কৃষ্ণ পদ দাশ, জি এম লুৎফর রহমান, শেখ মোস্তাক আলী, শাহরিয়ার কামাল রানা, লিয়াকত আলী মোড়ল, এস এম আবু নাসের ফারুক, অলোকা রানী দাস, এস এম মনিরুজ্জামান পিন্টু, ইঞ্জিনিয়ার শাহ নওরোজ, এস এম গোলাম কিবরীয়া, বিমান সাহা, ডাঃ শেখ সাঈদ আফতাব ও আব্দুল হামিদ বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মুহাম্মদ সালাউদ্দিন সুকর্ণ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে তানভীর হোসেন বাবু, মোঃ মেহেদী হাসান, মোঃ ইমাম হোসেন, মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সাংগঠনিক সম্পাদক এইচ এম ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সরদার সফিকুর রহমান, অর্থ সম্পাদক খোন্দকার শাহানারা নাজনীন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (জামি), দপ্তর সম্পাদক শেখ মোঃ সোহরাব হোসেন, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রকাশনা সম্পাদক ব্রজেন্দ্র নাথ মন্ডল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ রুবাইয়াৎ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েরা তাসমিন (রাবিতা), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ ফারুক হোসেন মানিক, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক অতিশ দিপংকর বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সুজাউদ্দৌলা, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ মাহমুদুল হাসান তুষার, আইন বিষয়ক সম্পাদক বিভুতি ভূষণ সাহা, নির্বাহী সদস্য বিধান কুমার মন্ডল, মোঃ মঈনুল ইসলাম মঈন, কাজী কামরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সুজাতা চৌধুরী, শেখ আশানুর রহমান প্রমুখ।
মোড়েলগঞ্জে শেখ হাসিনার উন্নয়নের প্রচারপত্র বিলি
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচারপত্র বিলি, মটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় সন্ন্যাসী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ আয়োজন করেন খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের।
ইউনিয়ন আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের েেনতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ সমাবেশে অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের ৩০ কিলোমিটার সড়ক আমতলী, বানিয়াখালী, চেয়ারম্যান বাজার, পল্লীমঙ্গল এলাকায় এ মটর শোভাযাত্রাটি ঘুরে এসে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শেষ হয়।
এ সময় চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে পদ্ধা সেতু নির্মাণ, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিক, শতভাগ বিদুৎতায়ন এ সব উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।
কুষ্টিয়া ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
কুষ্টিয়া প্রতিনিধি
ভেড়ামারা ১২ মাইল নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। নিহতরা হলো গাড়ির ড্রাইভার রাশেদ (৩৫) হেলপার ইয়াছিন (৩২) ঘটনাস্থলে মারা যায়। বুধবার ভোর ৫টার সময় ১২ মাইল সাহারা ফিলিং ষ্টেশন এর সামনে ঢাকা মেট্রো-ড-১২০৫২৪ যশোর-ট- ১১৪৮৭৩ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঢাকা মেট্রো-ড-১২০৫২৪ গাড়ীর ড্রাইভার যশোর জেলার সাত পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে রাশেদ (৩৫) এবং হেলপার ঐ উপজেলার ছইর উদ্দিনের ছেলে ইয়াছিন (৩২) ঘটনা স্থলে মারা যায়।
ঘটনার সংবাদ শুনে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা ঘটনা স্থলে উপস্থিত হয়। গাড়ি দরজা ভেঙ্গে লাশ দুইটি বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ দুইটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মিন্টু’র শ্বশুরের ইন্তেকাল: শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু’র শ্বশুর মোল্লা ফজলুল করীম(৮২) বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি ১পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে গোপালগঞ্জ সদরের ছোটফা নিজ গ্রামে তাঁর লাশ দাফন করা হবে। এদিকে সাংবাদিক মকবুল হোসেন মিন্টুর শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
কেশবপুর পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ ৬৫ জনের মনোনয়নপত্র জমা
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ
আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে মেয়র পদে তিনজন, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া তিনজন হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,বিএনপি মনোনীত সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাদের। কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে তিনজন, দু’ নম্বর ওয়ার্ডে চারজন, তিন নম্বর ওয়ার্ডে ১১ জন, চার নম্বর ওয়ার্ডে চারজন, পাঁচ নম্বর ওয়ার্ডে চারজন, ছয় নম্বর ওয়ার্ডে চারজন, সাত নম্বর ওয়ার্ডে সাতজন, আট নম্বর ওয়ার্ডে সাতজন ও নয় নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের বাইরে ৩টি সংরক্ষিত আসনের এক নম্বরে ৪ জন, দুই নম্বরে ৬ জন ও তিন নম্বরে ৫ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, লিটন গাজী ও সোহেল হাসান, দু’ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান, হাবিবুর রহমান, আবু শাহিন ও তরিকুল ইসলাম, তিন নম্বরে বর্তমান কাউন্সিলর জামাল উদ্দিন, জিএম কবীর, শেখ কামরুজ্জামান, নাছির উদ্দীন, মোরশেদ আলী, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান, প্রদীপ চক্রবর্তী, শওকত হোসেন, মনিরুজ্জামান ও আজিবর মোড়ল, চার নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু, জাহাঙ্গীর আলম, সৈয়দ আকমল আলী ও কুতুব উদ্দিন বিশ্বাস, পাঁচ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শহিদুজ্জামান, ইকরামুল হোসেন, মেহেদী হাসান ও আব্দুর রাজ্জাক, ছয় নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাকির হোসেন, মনোয়ার হোসেন, রুহুল কুদ্দুস ও আনিছুর রহমান, সাত নম্বর ওয়ার্ডে কামাল খান, মদন সাহা অপু, আক্তারুজ্জামান, ইকরামুছ সালাম খান, ওয়াজেদ খান ডাবলু, মানিক লাল সাহা ও শাহরিয়ার রহমান, আট নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খান, আব্দুল হালিম মোড়ল, সেলিম খান, আমিনুল ইসলাম, খন্দকার মফিজুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল গফুর মোড়ল এবং নয় নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম এবাদত সিদ্দিক বিপুল, আবুল কালাম আজাদ ও আব্দুল বারিক বিশ্বাস মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেছা, খাদিজা খাতুন, মঞ্জুয়ারা বেগম ও রাশিদা খাতুন, দু’নম্বরে বর্তমান কাউন্সিলর শাহানা কবীর, আসমা খাতুন, মুক্তি, আছিয়া খাতুন, মমতাজ বেগম ও রূপা আইচ এবং তিন নম্বর আসনে বর্তমান কাউন্সিলর মনিরা খানম, তহমিনা বেগম, আসমা খাতুন, জাহানারা খানম ও রিক্তা খাতুন মনোনয়পত্র জমা দিয়েছেন। বর্তমানে কেশবপুর পৌরসভায় ভোটার সংখ্যা ২০ হাজার সাতশ’ ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার একশ’ ৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার পাঁচশ’ ৪০ জন।
বীর মুক্তিযোদ্ধা মিন্টু’র শ্বশুরের ইন্তেকালে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু’র শ্বশুর মোল্লা ফজলুল করীম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………………. রাজেউন)। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১পুত্র, ৩ কন্যা নাাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক মকবুল হোসেন মিন্টুর শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
খুলনা নওয়াপাড়া নৌ পরিবহন কমিশন এজেন্ট এ্যাসোসিয়েশন’র কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা নওয়াপাড়া নৌ পরিবহন কমিশন এজেন্ট এ্যাসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় নওয়াপাড়া বাজার কার্যালয় এই কমিটি গঠন করা হয়। এই কমিটি ৩বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপাতি অপূর্ব বিশ^াস বাবু, সহ-সভাপতি আলহাজ¦ মো. বশির উদ্দিন আহমেদ ও সনজিত বসু, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অনুপ অধিকারী, কোষাধ্যক্ষ আলহাজ¦ মো. ফজলুর রহমান শেখ, দপ্তর সম্পাদক মো. হাদিউজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য শাহ খালিদ মামুন, জালাল উদ্দিন মোল্ল্যা,মো.জাকির হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. অপু হোসেন, মো. ইমরান হোসেন এবং মো. রিপন।
জোড়া শিব মন্দিরের সম্মুখস্থ সীমানা প্রাচীর কাজের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বুধবার সকাল ১১টায় খুলনা রেলওয়ে পরিসর, ৫নং ঘাট-এর ঐতিহাসিক জোড়া শিব মন্দিরের সম্মুখস্থ সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান মন্দির কমিটির সভাপতি দেবী প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এ দেশের প্রতিটি সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে বিশ্বের দরবারে অসাম্প্রদায়িক দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সকল উন্নয়নের পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, শ্মশানঘাট, কবরস্থান-এর উন্নয়ন সাধিত হচ্ছে। জোড়া শিব মন্দির খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বিশ্ব হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে। এটি খুলনার একটি গৌরবের ব্যাপার। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল এই মন্দিরের উন্নয়নের জন্য বিভিন্ন সময় অর্থ দিয়ে সহায়তা করেছেন। এই মন্দিরের উপর তাঁদের বিশেষ দৃষ্টি রয়েছে। শুধু তাই নয়, মাননীয় সিটি মেয়র ও সংসদ সদস্য মহোদয় খুলনা মহানগরীতে কোনো ভূমিদস্যু যাতে অন্যের জমি দখল করতে না পারে তারজন্য যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই এমন নেতৃত্বের কারণে আমরা খুলনায় বাংলাদেশের অন্যান্য প্রান্তের থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছি। এ মন্দিরে বিভিন্ন সময় বিশ্বের কূটনীতিক ও পর্যটকরা পরিদর্শনে আসেন। তাঁদের নিরাপত্তার কারণে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের আন্তরিক সদ্দিচ্ছায় মন্দির কমিটি মন্দিরের সম্মুখস্থ সীমানা প্রাচীরের কাজ শুরু করেছেন। তারজন্য সিটি মেয়র, সংসদ সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনÑকেসিসি ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও খুলনা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান মিয়া স্বপন, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সম্পাদক আকিল উদ্দিন আকিল, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক বাবু, পূজা পরিষদ খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী পরিমল দাস, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদন থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার। আরও উপস্থিত ছিলেনÑউজ্জ্বল ব্যানার্জী, মহাদেব সাহা, সুশান্ত ব্যানার্জী, প্রণব চক্রবর্ত্তী, প্রফুল্ল দেবনাথ, সুকুমার সাহা, অশোক বাহাদুর, রবীন সাহা, অলোক দে, বাপ্পি রায়, ভোলা কাঞ্জিলাল, প্রদীপ দাস, দীপক সাহা, বাবু শীল, ধ্রুব প্রসাদ রায়, মাণিক শীল, শিলারানী পাল, নিতাই কুমার ব্যানার্জী, সজীব দাস, বিশ্বজিৎ সাহা, মধুসূদন দত্ত, প্রবীর রায়, দেবদাস রায়, মলয় মুখার্জী, সৌরভ হাজরা, রবীন দাস, বিপ্র দাস, যতীন কর্মকার, শঙ্কর সাহা, কৌশিক সরকার, ধ্রুব ম-ল, অমিত রায়, অনিক বিশ্বাস প্রমুখ।
খুবি’র ৩ জন শিক্ষকের শাস্তির প্রতিবাদে আজ সম্মিলিত নাগরিক পরিষদের সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষককে বরখাস্ত ও ২ জন শিক্ষককে অপসারণের প্রতিবাদে আজ ০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১:৩০টা সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার উদ্যোগে নগরীর শিববাড়ী মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে সর্বস্তরের জনগণকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা।
মাছের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় ইঁদুরের উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আকরাম কারিকর নামে এক যুবক মারা গেছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দেবহাটা উপজেলার সখিপুর বৈরীপোতা বিলে এ দুর্ঘটনা ঘটে। আকরাম কারিকর সখিপুর মাঝপাড়া গ্রামের আবুহার কারিকরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈরীপোতা বিলের বেশিরভাগ ঘেরে ইঁদুরের উৎপাত প্রকট আকার ধারণ করেছে। তাই অধিকাংশ ঘের মালিকই তাদের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন। বুধবার বিকেলে আকরাম কারিকরও নিজের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শীতজনিত রোগে কাবু শিশুরা
মাগুরা প্রতিনিধি
মাগুরায় টানা কয়েকদিনের ঘন কুয়াশা আর প্রচ- শীতের কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে তীব্র ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। তীব্র শীতের কারণে মাত্র কদিনের ব্যবধানে ডায়রিয়া ও নিউমিনিয়া, শ্বাসকষ্টসহ নানা সমস্যা নিয়েহাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। প্রতিদিন হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত আসন না পেয়ে খোলা বারান্দায় ও ফ্লোরে শুয়েচিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতাল ঘুরে দেখা যায়, পুরাতন ভবনের পুরুষ ও নারী মেডিসিন ওয়ার্ডে ২৬টি আসনের বিপরীতে রোগী রয়েছেন একশোরও বেশি। সেখানে বর্তমানে প্রতিদিন গড়ে ২০ জনের অধিক নতুন রোগী ভর্তি হচ্ছে। শিশু ওয়ার্ডের ১০টি আসনের বিপরীতে রোগীর সংখ্যা রয়েছে ৯৬ জন। প্রতিদিন নতুন করে গড়ে ৩০-৩৫ জন শিশু ভর্তি হচ্ছে, যার অধিকাংশই ঠান্ডাজনিত নানা সমস্যা। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালে প্রতিদিনই ঠা-াজনিত সমস্যায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি হাসপাতালটিতে ভর্তিকৃত রোগীর প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন শিশুই ডায়রিয়া, নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত নানা সমস্যা নিয়েভর্তি রয়েছে।
মেহেরপুরে সূর্যমুখী চাষের অপার সম্ভাবনা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সবধরনের সবজিসহ বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে। এবার জেলায় রবিশষ্যের চাষাবাদে নতুন মাত্রা যোগ করেছে সূর্যমুখী ফুলের চাষ। এ অঞ্চলের মাটির গুনাগুন, আবহাওয়া ও জলবায়ু সূর্যমুখী চাষাবাদের জন্য উপযোগী হওয়ায় কৃষকের কাছে জনপ্রিয় ও আগ্রহী করে তুলতে জেলার একমাত্র তৈলবীজ খামার আমঝুপিতে এর পরীক্ষামূলক চাষ করা হয়েছে। অনেক কৃষক আসছেন পরামর্শ নিতে। সূর্যমূখী চাষ হলে দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরুণ হবে বলে বলছেন বিশেষজ্ঞরা। সূর্যমুখী একটি তেল ফসল। এটি স্থানীয়ভাবে উচ্চমূল্যের ফসল হিসেবেও পরিচিত। ভোজ্য তেলের মধ্যে সূর্যমুখী শরীরের জন্য অত্যন্ত ভালো। এটি শরীরের কোলেস্টেরল ঠিক রাখে। তাই সূর্যমুখীর চাষাবাদ কৃষকের কাছে জনপ্রিয় করে তুলতে তৈলবীজ খামারে বীজ উৎপাদনের লক্ষ্যে এবার এ খামারে ১৯ বিঘা জমিতে পরীক্ষামূলক চাষ করা হয়েছে। সেই সঙ্গে জেলায় আরও ২৯ বিঘা জমিতে এর চাষ করা হয়। মাঠজুড়ে হলুদ ফুলের সমারহ। ফুলের সৌন্দর্য দেখতে আসছে দর্শনার্থীরাও।
মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিডি দাস জানান, সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চাইতে একটু আলাদা। কোলেস্টেরলমুক্ত প্রচুর পরিমাণে প্রাণশক্তি থাকায় সূর্যমুখী তেল আমাদের শরীরের দুর্বলতা, কার্যক্ষমতা বাড়ায়। রান্নার জন্য সয়াবিন তেলের চাইতে এর তেল দশগুণ বেশি পুষ্টি সমৃদ্ধ।
তিনি জানান, শরীরের হাড় সুস্থ ও মজবুত করে। সূর্যমুখী তেলে থাকা ম্যাগনেসিয়াম আমাদের মানসিক চাপ দূর করে। এক কথায় সূর্যমুখী তেলে মানবদেহের মহাওষুধ হিসেবে ভূমিকা রাখছে। আমঝুপি বিএডিসি’র সূর্যমুখী ফুলের খামার দেখতে আসা আগ্রহী কৃষক রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাক জানান, দৃষ্টিনন্দন এই ফুল প্রকৃতিকে করেছে মনোমুগ্ধকর। অনেকেই ক্যামেরাবন্দি হচ্ছেন সুর্যমূখীর সঙ্গে। তিনি তার জমিতে এই ফুল চাষের আগ্রহ প্রকাশ করেন এবং এখান থেকে পরামর্শ নিচ্ছেন। একই কথা জানালেন সাগর ও হারুন অর রশিদ।
মেহেরপুর বিএডিসির উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অন্য ফসলের চেয়ে সূর্যসুখী ফুল চাষে খরচ কম। এতে সার ওষুধ কম লাগে। তেমন পরিচর্যাও করতে হয় না। তাছাড়া অন্যান্য তৈল বীজ যেমন সরিষার, তিলের চেয়ে তেলও বেশি পাওয়া যায়। পুষ্টি চাহিদা পুরুণে সুর্যমূখী তেলের জন্য বিদেশ থেকে এর বীজ আমদানি করতে হয়। তিনি জানান, দেশে সূর্যমুখীর আবাদ করা গেলে বিদেশ থেকে আমদানি কমে যাবে। এটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে সারিবদ্ধভাবে বীজ বপন করা হয়। বপনের ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ফসল তোলা যায়। সামান্য পরিমাণ রাসায়নিক সার ও দু’বার সেচ দিতে হয় এ ফসলে।
প্রতি একর জমিতে ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। আর এক একর জমির উৎপাদিত বীজ থেকে ৫০ থেকে ৫৫ হাজার টাকা লাভ করা সম্ভব। সূর্যমুখী গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়।
মেহেরপুরে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ শুরু
মেহেরপুর প্রতিনিধি
উৎপাদন খরচ হ্রাস ও বেশি ফলন পাওয়ার লক্ষ্যে জেলায় এই প্রথম শুরু হয়েছে যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম। গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাথানপাড়া মাঠে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বুধবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী, গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দীন আহম্মেদ, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, ও রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। ২০২০-২১ রবি মৌসূমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের চাষাবাদ ব্লক প্রদর্শনীর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছেন গাংনী উপজেলা কৃষি অফিস।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান বলেন- যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম সাড়া ফেলেছে এলাকার কৃষকদের মাঝে। কৃষকরা স্বল্প শ্রম এবং কম খরচে বেশি উৎপাদন করতে পারে সেজন্য বর্তমান সরকারের এ উদ্যোগ।
তরুণ ভোটার, মা-বোনদের ও বয়ঃবৃদ্ধ মুরুব্বি সবার কাছে ভোট চাই: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, সারাদেশের উন্নয়নের সাথে খুলনার ব্যাপক উন্নয়ন চলমান রয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নগরীর প্রতিটি রাস্তার, ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই এর সকল উন্নয়ন কাজ সম্পন্ন হবে। ইতমধ্যে জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যাল খুলনা বিল পাশ হয়েছে। নগরীর যানজট নিরসনের লক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম সড়ক জিরোপয়েন্ট থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চারলেনের নির্মান কাজ শুরু হয়েছে। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে অসহায়, দরিদ্র ও কর্মজীবী প্রসূতি মায়েদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কামাল লিলিকে ভোট দিলে আপনাদের ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনাদের ভোটে নির্বাচিত হলে সে সবসময় আপনাদের খেদমতে পাশে থাকবে। আমরা তরুন ভোটার, মা-বোনদের, বয়ঃবৃদ্ধ মুরুব্বি সবার কাছে ভোট চাই। আশা করি আপনারা আগামী ১৩ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে লিলির আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
গতকাল সন্ধ্যায় ২৯ ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে টিবি ক্রস রোড ও সুন্দরবন কলেজ সেন্টারে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চাঁন ফারাজী, শেখ আনোয়ার হোসেন, জোবায়ের আহমেদ খান জবা, শেখ ফারুক হাসান হিটলু, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, নাজনীন নাহার কনা, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক আহমেদ, এ্যাড. শামীম মোশারফ, ফয়জুল ইসলাম টিটো, শিহাব উদ্দিন, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম এ নাসিম, এ্যাড. রাবেয়া হালিম করবী, এস এম আসাদুজ্জামান রাসেল, কামরুল ইসলাম, রিতা আলম মো. শহিদুল হাসান, আইয়ুব খান, নুরানী রহমান বিউটি, নাসরিন আক্তার, নুর জাহান রুমি, রেকসোনা কালাম লিলি, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান শাওন, মাহমুদুর রহমান রাজেস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসি।
এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলি ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে ৩টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নির্বাচনী গনসংযোগ করেন।
জিয়া পরিষদ নেতা শফিকুল আলম এর মাতার ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর জিয়া পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম মুন্সির মাতা সৈয়দা মরিয়ম বেগম (৮৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইলের কালিয়া টোনা মুন্সি বাড়ি চত্বরে জানাযা এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
সদর থানা তাঁতী দলের সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা সদর থানার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর দলীয় কার্যালয়ে সদর থানার আহবায়ক মোল্লা আলী আহমেদ সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর থানার সদস্য সচিব মাসুদ রেজার পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ। সভায় তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, কেসিসি সংরক্ষীত-১০ ওয়ার্ডের নির্বাচনী প্রচারনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিয়াজুর রহমান, দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, হাবিবুর রহমান, মো. ফারুক হোসেন, শেখ ইউনুচ আলী, ইন্তাজ আলী সরদার, ইব্রাহিম আজাদ, বাচ্চু হোসেন, ইসা শেখ, আতাউল করিম, সাইদুর রহমান আবু, সোহাগ মোল্যা, সাচ্চু শেখ, মঞ্জুর রহমান খান, পলাশ শেখ, সামসুর রহমান, মোস্তফা সানা, মো. রুবেল, মো. মাসুম, মঞ্জুর শেখ, রিপন হাওলাদার, সুমন মাতুব্বরসহ অনেকে।
ফকিরহাটে সরিষার উপর মাঠ দিবস অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (জি.কে.বি.এস.পি) এর আওতায় মাঠি দিবস অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার চামারিয়া মহাশ্নশান কালি মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি অফিসের নবনিযুক্ত পরিচালক কৃষিবিদ কাজি আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তৃতায় বলেন বীজ কৃষকদের কাছ থেকে নিলে উৎপাদন ভাল হবে, আমরা বিদেশের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের বীজ নিজেরা তৈরী করে তা দিয়েই ফসল ফলালে উৎপাদন যেমন বাড়বে তেমনী খরচ ও কমবে। তিনি আরো বলেন বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষির উন্নয়নে ব্যাপক কাজ করেই চলেছেন। আমরা সরকারের সেই উদ্যোগ গুলি কাজে লাগিয়ে কম খরচে অধিক ফসল বাড়ানোর জন্য তিনি সকল কৃষকদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি অফিসের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতায় বলেন কৃষিতে আমাদের অভাবনীয় সাফল্য রয়েছে, তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হলে ১ইঞ্চি জমিও ফেলে রাখলে হবে না। তাই কৃষিকে আরো বেগবান করতে হলে সকলের প্রচেষ্টা অত্যান্ত জরুরী বলেও তিনি মন্তব্য করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা অঞ্চল খুলনা এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবির, বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার দাশ, অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল আল মামুন, উপ-সহকারী কৃষি অফিসার বিপুল কুমার পাল ও কৃষক আরব আলী প্রমুখ। এর আগে অতিথিবৃন্দরা মোঃ ইউনুস আলী ও আরব আলীর সরিষা ক্ষেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
অভয়নগরে ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া সার্ভিস সেল এর আয়োজনে এজিএম ডালিম মোল্যার সবাপতিত্বে গতকাল বুধবার সকালে নওয়াপাড়া আকিজ সিটি সেন্টরের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডায়মন্ড ইনসিওরেন্স কোম্পানির নির্বাহী মুখ্য কর্মকর্তা পিপলু বিশ্বাস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন রফিকুজ্জামান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএমডি মো শাহিদুর ইসলাম, এএমডি মঈন উদ্দিন মোড়ল, জীবন বীমা কর্মকর্তা সাংবাদিক জাকির হোসেন হৃদয়, এসএএমডি গাজি আল-জাবির, দেলোয়ার হোসেন কেন্দ্রীয় সোরিয়া সদস্য। এছাড়াও উক্ত অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন, এজেন্ট আব্দুল বাশার, নাজমুল হুসেইন, লাভলি বেগম, শাহানা খাতুন, আওমীলীগ নেতা টিপু সুলতান, রুবেল হোসেন সহ উপজেলা শাখার ৯০জন এজেন্ট উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে কম্বল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের পক্ষ থেকে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কোটচাদপুর পৌর এলাকার আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, দোড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও মুভিবাংলা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি নিরব আহমেদসহ অন্যান্যরা। সেসময় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংসদে পাস হওয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নামে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন সংসদে পাস হওয়ায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিশেষ ভূমি রাখায় খুলনা সিটি করোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য মাননীয় সেখ সালাহ উদ্দিন জুয়েলসহ সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, খুলনা জেলা সভাপতি ডাঃ এস এম সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি ডাঃ এম এ রশিদ, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ডাঃ এইচ এম আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক ডাঃ রিয়াজুল কামাল, ডাঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ জহুরুল হক, অর্থ সম্পাদক ডাঃ এস এম এমদাদুল হক, দপ্তর সম্পাদক ডাঃ এ জেড এম কামরুল হাসান, প্রচার সম্পাদক ডাঃ মোঃ হোসেন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ফজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ সৈয়দ আলী হাফিজ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক শেখ আলতাফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ নাজমা আকতার, তথ্য ও গবেষণা সম্পাদক মাওঃ ডাঃ এম এ জামান আজাদী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ মাওঃ সাইদুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব ডাঃ তারেুল আলম চৌধুরী, ডাঃ মোঃ অহিদুর রহমান সরকার, ডাঃ মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, ডাঃ সুজিত ঢালী শান্ত, ডাঃ সরদার আবু ইছা, ডাঃ নাজমুল হাসান, রূপসা উপজেলা সভাপতি আলহাজ্ব ডাঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান, ডুমুরিয়া উপজেলার ডাঃ আঃ জলিল, বটিয়াঘাটা উপজেলা সভাপতি ডাঃ গোলাম হোসেন, পাইকগাছা উপজেলা সভাপতি ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।
নদী ও ফসলি জমি রক্ষায় গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নদী ও ফসলি জমি রক্ষায় গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন ঘোষণা করা হয়। বেলা নেটওয়ার্ক সদস্য এবং প্রগতি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক জনাব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিষ্ণুপদ দত্ত, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুদ্দিন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদির মোল্লা। যশোর জেলার অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর উপজেলায় ও খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলায় এই গণস্বাক্ষর অভিযান কর্মসূচি বাস্তবায়িত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলে ভবদহ জলাবদ্ধতা নিরসনে ও কৃষিজমি রক্ষার এই গণস্বাক্ষর অভিযানে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সানা আব্দুল মান্নান, মোঃ মনিররুজ্জামান, মোঃ আজিজুর রহমান প্রমূখ।
নারী নির্যাতন ও বাল্যবিয়ে ইস্যুতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান
খবর বিজ্ঞপ্তি
নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত রূপসা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।
বুধবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে রূপসা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। রূপসা উপজেলা বিআরডিবি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক নারীনেত্রী মাধুরী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্লাটফর্মের সদস্য ও কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী, রূপসা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, টিএস বাহিরদিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, বিবাহ রেজিস্ট্রার আবুল কালাম প্রমূখ।
এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী মার্চ পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, বাল্যবিয়ে বন্ধে এ্যাডভোকেসি, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা ইত্যাদি।
পাওনা টাকার দাবী করায় ঝিনাইদহের এক ব্যবসায়ীর নামে প্রতারক দম্পতির ২ জেলায় মামলা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ গ্রামের মৃত বিশারত আলীর ছেলে মাহফুজুর রহমান। পারিবারিক ভাবে সম্পর্ক গড়ে ওঠে জেলার হরিণাকুন্ডু উপজেলার আরিফুর রহমান ও অহিদা সুলতানা দম্পতির সাথে।
সম্পর্কের জেরে নিজের কেনা ও পৈত্রিক সুত্রে পাওয়া ২২ শতক জমি বিক্রি করেন ব্যবসায়ী মাহফুজুর রহমান। জমি বিক্রির সময় টাকা না দিলেও চেক দেন জমি ক্রেতা আরিফুর রহমান ও অহিদা সুলতানা। পাওনা টাকা না দিলে চেক ডিজঅনার মামলা করেন মাহফুজুর রহমান। এরপর থেকে তাকে হয়রানি করতে উঠে পড়ে লেগে পড়েছে প্রতারক আরিফুর রহমান ও অহিদা সুলতানা দম্পতি। যেই জেলায় তিনি কখনও যাননি। যার সাথে কোনদিন লেনদেন করেননি সেই জেলায় মাহফুজুর রহমানের নামে মিথ্যা প্রতারণা মামলা দিয়েছেন তারা। এখন টাকা পাওয়া তো দুরের কথা জেলায় জেলায় মামলার ঘানি টানতে দিন যাচ্ছে ব্যবসায়ী মাহফুজুর রহমানের।
মাহফুজুর রহমান জানান, দেড় বছর আগে হরিণাকুন্ডুর মকিমপুর ও সদর উপজেলার মুরারীদহ মৌজায় কেনা ও পৈত্রিক সুত্রে পাওয়া মোট ৫০ শতক জমি বিক্রি করেন আরিফুর রহমান ও অহিদা সুলতানার কাছে। ওই সময় ২৮ শতক জমির টাকা দিলেও ২২ শতক জমির টাকা না দিয়ে চেক দেয় অহিদা সুলতানা। দিনের পর দিন টাকা না দিয়ে ঘোরাতে থাকে তারা। উপায় না পেয়ে ব্যবসায়ী মাহফুজুর রহমান ২০১৯ সালে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৫৫ লাখ টাকা দাবী করে মামলা দায়ের করেন। এরপর শুরু হয় ওই দম্পতির প্রতারনা। মাহফুজুর রহমানকে হয়রানি করতে উঠে পড়ে লেগে পড়েন।
মাহফুজুর রহমানের নামে বিজ্ঞ মহানগর হাকিম এর আমলী আদালত দৌলতপুর থানা খুলনা ও পটুয়াখালীর মির্জাগঞ্জে ২ টি আলাদা প্রতারণা মামলা দায়ের করেন। খুলনার দৌলতপুর আদালতের মামলা নং-সিআর ১৪৯/২০ ও পটুয়াখালীর মির্জাগঞ্জ আদালতের মামলা নং-সিআর ১৭২/২০।
মাহফুজুর রহমান বলেন, আমার টাকা না দেওয়ার জন্য আরিফুর রহমান ও অহিদা সুলতানা দম্পতি হয়রানি করতে শুরু করেছে। পটুয়াখালীতে আমি কোনদিন যায় নি। খুলনার দৌলতপুরে আমার কোন ব্যবসায় নেই। কিন্তু সেখানে আমার নামে মামলা করিয়েছে ওই প্রতারক চক্র। আমি এ মামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
মাহফুজুর রহমান আরও অভিযোগ করে বলেন, আমি পটুয়াখালি ও খুলনার দৌলতপুরে মামলার হাজিরা দিতে যেতে পারছি না। সেখানে গেলে তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে আরিফুর রহমান আমার ক্ষতি করতে পারে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে অভিযুক্ত আরিফুর রহমান ও অহিদা সুলতানার সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
বেগ লিয়াকত আলী’র মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে মতবিনিমিয় সভা গতকাল সন্ধায় ফুলবাড়ীগেট সড়ক পরিবহন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি মোঃ জাকির ফকির। মোঃ আলতাফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ও যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৪নং ইউনিট আ’লীগের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক কোরবান আলী , ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, মনিরুল ইসলাম মানু, নওসের মোল্যা , মোল্যা আজাদ হোসেন, কামরুল হাসান শেখ, তরিকুল ইসলাম হাওঃ , মাজেদ মোল্যা, েেশখ সোহেল, পান্নু, শহিদুল ইসলাম, মোঃ জামাল শেখ , সোহেল রানা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বেগ লিয়াকত আলীকে যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এবং খানজাহান আলী থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীন রাজনিতিবিদ দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। মতবিনিমিয় সভা শেষে ফুলবাড়ীগেট, রেললাইন ও বাজার এলাকায় মতবিনিমিয় করেন।
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জাহিদের স্মরণসভা ও দোয়া
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল সোমবার বেলা ১১টায় তেরখাদা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জাহিদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম জাহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তার আতœার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সভায় খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদীর পরামর্শক্রমে তেরখাদার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, সহ সভাপতি মোল্যা সেলিম আহমেদ, এম বাবুল সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, যুগ্ম সম্পাদক সুধাংশু কুমার বিশ্বাস, রাসেদুজ্জামান রাসেল। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুজ্জামান, ইকলাজ আলী শেখ, মোঃ ইকরাম হোসেন ইমন, লক্ষী রানী দাস ও রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।
বাংলাদেশ মতুয়া মহাসংঘের নবনির্বাচিত মহাসচিব সাগর সাধু ঠাকুরকে সংবর্ধণা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মতুয়া মহাসংঘের নবনির্বাাচিত মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুরকে সংবর্ধনা দিয়েছে মতুয়া ভক্তবৃন্দ। বুধবার বিকেলে মোড়েলগঞ্জ শ্রী শ্রী সার্বজনীন হরিসভা মন্দির ও হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরে এ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীধাম লক্ষীখালীর বর্তমান গদিনশীন মতুয়া মহাসংঘের মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর।
অন্যান্যের মধ্যে হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রতন কুমার সাহা, মতুয়া সহা সংঘের আন্ত উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হালদার, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হাওলাদার, হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরের সভাপতি রবিন্দ্রনাথ হালদার, সেবাহিত মাষ্টার পংকজ কুমার হালদার, অধ্যাপক সুষেন কুমার তালুকাদার, সুকদেব হালদারসহ বিভিন্ন ভক্তবৃন্দ।
দেবহাটায় উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম দেবহাাটা
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ফেব্রুয়ারী) দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে মাসিক সমন্বয় সভায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ আলহাজ্ব আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দপ্তর সম্পাদক আজিজুল হকআরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ প্রমুখ।
এসময় সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া হাসপাতালে চিকিৎসার মান বাড়াতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
বুধহাটায় কেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় কেরাত, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বুধহাটা উত্তরপাড়া ঢালীবাড়ী প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে গোবরদাড়ী দেলবার সরদার এতিমখানা মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম, ২য় স্থান বাওচাষ এতিমখানা মাদ্রাসার ছাত্র আবু রায়হান ও ৩য় স্থান অধিকার করে একই মাদ্রাসার ছাত্র এহসানুর রহমান। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান বুধহাটা কওছারীয়া দাখিল মাদ্রাসার ছাত্র সোহেল হোসেন, ২য় স্থান জি.ফুলবাড়ী এতিমখানা মাদ্রাসার ছাত্র জাহিদ হোসেন ও ৩য় স্থান অধিকার করে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার ছাত্র জাকির হোসেন। সোহাগ ঢালী, সাব্বির গাইন, সোহাল ঢালী, সবুজ ঢালী ও ইমন হোসেনের উদ্যোগে প্রতিযোগিতায় বিচারক ছিলেন, মাওঃ আব্দুল ওহাব, মাওঃ রহমতুল্লাহ, মাওঃ রুহুল আমিন, মাওঃ জাহিদুল ইসলাম, মাওঃ আব্দুল কাদের। প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা কপোতাক্ষ শিল্পগোষ্ঠীদের অংশগ্রহনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বড়দলে মহিলাদের আরবী শিক্ষা ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দলে মহিলাদের আরবী শিক্ষা ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার বড়দল মধ্যম পাড়ায় এ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়।
ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট-৩২৮ এর প্রতিষ্ঠাতা ও ডিসট্রিক্ট চেয়ারম্যান মনোয়ারা রহমানের পক্ষে প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি নার্গিস জামায়েত। এ সময় সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল জি এম জামায়েত হোসেন, সংগঠনের আইএসও সামিনা ইসলাম, সদস্য মাহবুবা জামান ও আয়েশা চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য জি এম আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক জি এম হারুনার রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি নার্গিস জামায়েত বলেন, অবহেলিত জনগোষ্ঠির বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে এখানে মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও আরবী শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
আশাশুনিতে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য রাস্ট্রীয় উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সহায়তা, দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও টেকসই বাঁধ নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল বিআরডিবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা জরুরী ত্রাণ ও পুনর্বাসন এডভোকেসী কমিটির আয়োজনে কমিটির আহবায়ক কিশোরী মোহন বৈদ্যর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদস্য সেলিনা আক্তার। লিখিত বক্তব্যে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভেড়ী বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ ৮০৩৭টি পরিবার ও ভিটেমাটি ত্যাগ করে স্থায়ী-অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৫৮৩ পরিবারকে যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে না আসে ততদিন খাদ্য ও আনুষঙ্গিক সহযোগিতা প্রদান, দরিদ্র মানুষদের গৃহ পুনর্বাসনের ব্যবস্থা ও আগামী ঝড়-জলোচ্ছ্বাস মৌসুমের আগেই ভেঙ্গে যাওয়া অসমাপ্ত বাঁধ নির্মান, অতি ঝুঁকিপূর্ণ বাঁধ মজবুত করা এবং প্লাবিত রাস্তাগুলো মেরামত করার দাবী জানানো হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা ভূমি কমিটির সভাপতি ও নাগরিক সমাজের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা নাগরিক সমাজের সভাপতি ও পানি কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, নাগরিক সমাজের ইয়াহিয়া ইকবাল প্রমুখ আলোচনা রাখেন।
বড়দলে চেয়ারম্যান প্রার্থী জগদীশের নির্বাচনী সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানার পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোদার চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক বড়দল ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা। সম্মনিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। যুবলীগ নেতা এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় শিক্ষক অমলেন্দু নাথ মন্ডল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, ইউনিয়ন কৃষকলীগ মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা খাতুন তমা, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক নিরুজ্জামান ডালিম, চিত্তরঞ্জন সরকার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান সুনম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ ইউনিয়নের উন্নয়নে জগদীশ সানাকে সমর্থন প্রদান ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয় লাভ করতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আশাশুনি উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সুমন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক পদে সুমনকে প্রস্তাব করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
৩ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসমাউল হুসাইন লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখাকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মোঃ আশিকুজ্জামান (সুমন) কে আইন বিষয়ক সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে।
রামপালের গৌরম্ভা ও উজলকুড় ইউনিয়নে আওয়ামীলীগের জনসভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামপাল উপজেলার ২টি ইউনিয়নে পৃথক ২টি নির্বাচনী জনসভা করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় গৌরম্ভা ইউনিয়নের ৯ নং চিত্রা ওয়ার্ডের বুজবুনিয়া বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অরুন কুমার ঘোষ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ই¯্রাফিল শেখ, জুলহাস ইজারদার, শেখ হাফিজুর রহমান, রাসেল মুন্সি, তপন কুমার বিশ্বাস, অশোক কুমার মন্ডল, মিজানুর রহমান, ফরহাদ হোসেন আকুঞ্জী, বাদশাহ মুন্সি, মোঃ ফারুক হোসেন, শেখ মোঃ রাজু, শাহিদুল ইসলাম বাবু, মোঃ সোহাগ শেখ প্রমখ।
এদিকে উজলকুড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদোগে ফয়লাহাট চিংড়ি পোনা আড়ৎ মালিক সমিতির চান্দিনায় আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন। স্থানীয় আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য মাসুম বিল্লাহ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন হাওলাদার জুলফিকার আলী ভুট্টো, গাজী রাশেদুল ইসলাম ডালিম, শেখ ফরহাদ হোসেন, কাজী আসাফুজ্জামান বাবুল, সেলিম হাওলাদার, আব্দুর রহমান মোল্লা, মল্লিক মোয়াজ্জেম হোসেন, কামরুজ্জামান পলাশ, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ওমর ফারুক শেখ, আশরাফুল আজম আকুঞ্জী, হাবিবুল্লাহ হাওলাদার, আঃ কাদের মোল্লা, রুবেল মোল্লা প্রমূখ।
তালা বাজারের ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময়
ইলিয়াস হোসেন, তালাঃ
তালা থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করে তালা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় তালা ডাকবাংলা চত্বরে বাজারের সকল ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবন্দদের অংশগ্রহনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েত আকবর। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, তালা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা থানার এস.আই প্রীতিশ রায়। তালা বাজার বনিক সমিতির সহ-সভাপতি সরদার কবির হোসেন’র পরিচালায় সভায় অন্যান্যের মধ্যে তালা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সূর্য্যকান্ত পাল, জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান হাবিব, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, বনিত সমিতির সহ-সম্পাদক কাজী লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফটিক, ব্যবসায়ী সৈয়দ বাচ্চু, বাবলুর রহমান, শেখ হাশেম আলী স¤্রাট, সুদাম আঢ্য, সাইদুর রহমান ও প্রদীপ সাধু প্রমুখ।
সভায় বাজারের আইন-শৃঙ্খলা সমুন্ন রাখতে নৈশ প্রহরী বৃদ্ধি, বাজারে আলোক ও সিসি ক্যামেরা বৃদ্ধি, বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা সৃষ্টি এবং সকল ব্যবসায়ীদের মাসিক চাঁদা প্রদান নিয়োমিত করন সহ নানান গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা হয়।
তালার বলরামপুর গ্রামের গৃহবধু সন্তান সহ নিখোজ
ইলিয়াস হোসেন,তালাঃ
তালার বলরামপুর গ্রামের আমেনা বেগম নামের এক গৃহবধু তার ৩ বছরের সন্তান সহ নিখোজ হয়েছে। গত ৩দিনেও স্ত্রীর সন্ধান না পেয়ে স্বামী এরশাদ চৌধুরী তালা থানায় বুধবার (৩ ফেব্রুয়ারী) জিডি করেছেন। উপজেলার বলরামপুর গ্রামের আব্বাজ আলী চৌধুরীর ছেলে এরশাদ চৌধুরী জানান, গত ৩ ফেব্রুয়ারী তার স্ত্রী আমেনা বেগম রহস্যজনক ভাবে বাড়ি থেকে নিখোজ হয়। একই সাথে তার শিশু পুত্র সিয়াম চৌধুরী নিখোজ রয়েছে। এঘটনার পর থেকে সবস্থানে ব্যপক খোজখবর নিলেও এখনও স্ত্রী ও পুত্র’র সন্ধ্যান মেলেনি। এব্যপারে এরশাদ চৌধুরী বুধবার তালা থানায় একটি জিডি (১১৫/২১) করেছেন।
এব্যপারে উক্ত জিডির তদন্তকারী অফিসার এসআই মো. কাউসার জানান, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া নিখোজ গৃহবধু ও শিশুর সন্ধ্যান চালানো হচ্ছে।
বাগেরহাটে সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে করোনাকালীন সময়ে ঝড়েপড়া সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের রাজনৈতিক ফেলো আওয়ামী লীগ নেতা সাদিয়া আফরোজ এবং ছাত্রদল নেতা আলী সাদ্দাম আহমেদ দীপের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাটের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড. লুনা সিদ্দিকী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা ছাত্র লীগের সহ-সভাপতি কাজী মঞ্জুর হাসান উল্কা, বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালহা মাহি, এসএম ফয়সাল মোর্শেদ, সাংবাদিক আলী আকবর টুটুল, এস.এম রাজ, এস.এস শোহান, সোহাগ হাওলাদার প্রমুখ।
বক্তারা, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনিটরিং সেল গঠন এবং শিক্ষক-শিক্ষিকাদের জোর তৎপরতা নিশ্চিত করার দাবি জানান। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় অভিভাবকদের সমন্বয়ে আলাদা মনিটরিং সেল গঠন করে সার্বক্ষনিক তদারকির কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত সকল সুবিধা নিশ্চিত করার আহবান জানান।
ডালিমের পিতার মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ডালিমের পিতা মোল্লা সাফায়াত হোসেন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ……… রাজেউন)। তিনি মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বৈকালী জানাযা চত্বরে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলাম, একেএম সানাউল্লাহ নান্নু, কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন, কাজী এনায়েত আলী আলো, মো. শাহজাহান জমাদ্দার, মোল্লা হায়দার আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ডালিমের পিতা মোল্লা সাফায়াত হোসেনের মৃত্যুতে গভীর প্রকাশ, শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।











































