Home আঞ্চলিক কুষ্টিয়া ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়া ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

7

মো. রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

ভেড়ামারা ১২ মাইল নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। নিহতরা হলো গাড়ির ড্রাইভার রাশেদ (৩৫) হেলপার ইয়াছিন (৩২) ঘটনাস্থলে মারা যায়।

আজ বুধবার ভোর ৫টার সময় ১২ মাইল সাহারা ফিলিং ষ্টেশন এর সামনে ঢাকা মেট্রো-ড-১২০৫২৪ যশোর-ট- ১১৪৮৭৩ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঢাকা মেট্রো-ড-১২০৫২৪ গাড়ীর ড্রাইভার যশোর জেলার সাত পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে রাশেদ (৩৫) এবং হেলপার ঐ উপজেলার ছইর উদ্দিনের ছেলে ইয়াছিন (৩২) ঘটনা স্থলে মারা যায়।

ঘটনার সংবাদ শুনে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা ঘটনা স্থলে উপস্থিত হয়। গাড়ি দরজা ভেঙ্গে লাশ দুইটি বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ দুইটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।