Home বিনোদন সীমার ‘ওরে মন ভুলে যা’

সীমার ‘ওরে মন ভুলে যা’

10

বিনোদন ডেস্ক

চলতি বছরের শুরুর দিকে প্রকাশ পায় কণ্ঠশিল্পী সীমার ‘কাঁচ ভাঙ্গা আয়না’ শিরোনামের গান। এবার এ গায়িকা হাজির হলেন ‘ওরে মন ভুলে যা’- শিরোনামের গান নিয়ে। সম্প্রতি গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হয়েছে গেইম অফ টিউনের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান। ‘ওরে মন ভুলে যা’ গানটির কথা ও সুর করেছেন সিয়াম সরকার জান। সংগীত পরিচালনা করেছেন পিবি রুদ্র। সীমা বলেন, গানটির কথা-সুর বেশ ভালো লাগার মতো। নিজের শতভাগ দিয়েই গানটি করেছি।

আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। সামনেও আরো ভালো ভালো গান করতে চাই। সে লক্ষ্য নিয়েই কাজ করছি।