Home আঞ্চলিক বেঁদে সম্প্রদায়ের মাঝে ৫’শতাধিক কম্বল বিতরন করলেন ঝিনাইদহ পুলিশ সুপার

বেঁদে সম্প্রদায়ের মাঝে ৫’শতাধিক কম্বল বিতরন করলেন ঝিনাইদহ পুলিশ সুপার

47

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

সমাজের পিছিয়ে পড়া ঝিনাইদহ কালীগঞ্জের অসহায় বেঁদে সম্প্রদায়ের মাঝে উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জে ৫০০ পিচ কম্বল বিতরন করলেন জেলা পুলিশ সুপার। ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় কালীগঞ্জ রেলগেট বেঁদে পল্লীতে উপস্থিত নারী পুরুষের মাঝে ওই কম্বল বিতরন করা হয়। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেদে সম্প্রদায়ের নারী পুরুষদের উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোায়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কাশীপুর রেলগেট বেঁদে সম্প্রদায়ের মনিরুল ইসলাম ও বারবাজার বেঁদে পল্লীর প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্টানে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেই উত্তরন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্চাসেবী সংগঠনটি এমন মানবিক কাজ করে আসছে। তিনি ভ’মিকা রাখায় ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমানকে একজন মানবিক পুলিশ কর্মকর্তা আখ্যায়িত করে বলেন, তার সার্বিক ব্যবস্থাপনায় ওই সংগঠনটি সারা দেশের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এ কাজে তিনি সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

সরকারী মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক সুব্রত নন্দির সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্টানে গনমাধ্যম কর্মীদের মধ্যে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিব ওসমান, যুগ্ন সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, আশিকুর রহমান সোহাগ, হুমায়ুন কবির ও এহতেশাম রফিকসহ স্থানীয় ও জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কালীগঞ্জ শহরের কাশীপুর ও বারবাজারের ৫ শত বেঁদে সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।