শেরে-বাংলা স্মৃতি পদক পেলেন মোড়েলগঞ্জের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু শেরে বাংলা স্মৃতি পদক পেলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী ও করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আব্দুর রহিম বাচ্চুকে এ পদক প্রদান করা হয়। ২৯ জানুয়ারী ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত পদক বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক, বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মহাসচিব ফরিদ খান। অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি পীরজাদা শহিদুল হারুন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর হাতে পদক তুলে দেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেষ্ট পেয়েছেন।
খুসাস’র কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বার্ষিক বনভোজন
খবর বিজ্ঞপ্তি
গত শনিবার খুলনা পৌরসভার কিংবদন্তি চেয়ারম্যান স্বর্গীয় মহেন্দ্র ঘোষের স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার টাউন নোয়াপাড়ায় খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর কার্যনিবাহী পরিষদ ২০২১-২০২২ এর অভিষেক অনুষ্ঠান, বার্ষিক বনভোজন ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাগেরহাট থেকে আগত কবি মাওলানা আবু বক্কর সিদ্দিক। এরপর কার্যনিবাহী কমিটির শপথ বাক্য পাঠ করান খুসাস প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স. ম. হাফিজুল ইসলাম। দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে খুসাস সভাপতি শেখ মনিরুজ্জামান লাভলুর সভাপতিত্বে এবং খুসাস সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ জিনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব বিশিষ্ট লেখক ও গবেষক এস.এম. রইজ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাইদ ডাবলু, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ.এইচ.এম জামাল উদ্দিন, খুসাস উপদেষ্টা এস.এম. শের আলী শেরবাগ, বাগেরহাট কবি সাহিত্যিক সংসদের সভাপতি কবি মানিক মাহমুদ ও সাধারণ সম্পাদক কবি আবু সাইদ মিনা, রেহেনা গাজী ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শেখ মোঃ ইকবাল হোসেন, কাওসারী জাহান মঞ্জু, সেলিনা ইসলাম, পাইলট কুমার গাইন, সহিদুল ইসলাম বুলবুল, মোঃ জাকির হোসেন, কাজী আব্দুর রহমান, মনিরুজ্জামান মনির, সাবিত্রী গাইন, মেহবুব মল্লিক, ইব্রাহীম মনির, গোলাম রসুল খোকন, সুলতানা আক্তার সেতু, রীনা জাহান মিতু, সাহিদা আক্তার নিপা, বদিউল আলম চৌধুরী, কবি মিনু আক্তার, সোয়াদ খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডাঃ শরিফুল আলম ও মোঃ শরিফুল ইসলাম।
বড় বাজার ক্লথ মার্চেন্ট এ্যাসোসিয়েশন’র আজিজুল সভাপতি ও এজাজ সা. সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বড় বাজার ক্লথ মার্চেন্ট এ্যাসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে আলহাজ¦ মো. আজিজুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক মো. এজাজ নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি এস এম ফরহাদ হোসেন, সহ-সভাপতি মো. আসলাম , যুগ্ম সম্পাদক মো. বাবুল হোসেন ও মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অসীম কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম ইসলাম জয়, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিলন, কার্যকরী সদস্য এস এম ফারুক ও মো. অহিদুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্র জানান, ৫৮জন ভোটারের মধ্যে ৫৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল হাসেম এবং কমিশনার ছিলেন দিলীপ কুমার সাহা। তাদের সহযোগিতা করেন খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির সচীব মো. মোসলে উদ্দিন।
সাতক্ষীরায় পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাক্সিন
সাতক্ষীরা প্রতিনিধি
সরকারের পাঠানো ৬০ হাজার ডোজ কোভিশিল্ড করোনা ভ্যাকসিন সাতক্ষীরায় এসে পৌঁছেছে। রবিবার সকাল ৯ টায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত এসমস্ত ভ্যাকসিন রিসিভ করেন। সমুদয় ভ্যাকসিন সাতক্ষীরা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত জানান, সরকারের নির্দেশনা সাপেক্ষে টিকাদান কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। তবে আশা করছি আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারীর মধ্যে টিকাদান কার্য্যক্রম শুরু করতে পারবো। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে বলে জানান এই কর্মকর্তা । সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনা টিকা জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জন প্রতিনিধি, পুলিশ সদস্য, পয়ঃনিষ্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের দেয়া হবে। সিভিল সার্জন বলেন, আমরা এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকা তৈরি সম্পন্ন করেছি।এবং তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। করোনার টিকা দেয়ার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়সহ সাতটি উপজেলায় দুটি করে ও ৭৮টি ইউনিয়নে একটি করে মোট ১০৫টি টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি টিমে টিকাদানে অভিজ্ঞ ২জন স্বাস্থ্যকর্মী ও চার জন স্বেচ্ছাসেবক রয়েছে।
তিনি বলেন, এই টিকা জেলা শহর ও উপজেলা গুলোতে সরবরাহ করা হবে। টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনা টিকা পাঠানো হয়েছে সাতক্ষীরায়। এসব টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করবে জেলা স্বাস্থ্য বিভাগ।তিনি আরও বলেন, টিকা গ্রহণের পরে তাৎক্ষণিক কোনো সমস্যা হলে সমাধানের জন্য সাত সদস্য বিশিষ্ট অ্যাডভান্স ইভেন্টস ফলোয়িং ইমুউনাই- জেশন ম্যানেজমেন্ট (এইএফআই) টিম গঠন করা হয়েছে এবং কমিটির লোকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
শরণখোলায় ৩৬ মামলার আসামীর বিরুদ্ধে মানববন্ধন
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেহাটের শরনখোলায় দুর্ধষ এক সন্ত্রসী ও ৩৬টি মামলার আসামী বিএনপি নেতা মোঃ নুরুল হক মোল্লার ছেলে মোঃ সাইফুল মোল্লা (৩৫) এর বিরেেুদ্ধে একটি মানববন্ধন করেছে অতিষ্ঠ এলাকাবাসী। দিন দিন সাইফুল মোল্লা এলাকাবাসীর কাছে এক মুর্তিমান আতংঙ্ক হয়ে ওঠার কারনে ৩১,জানুয়ারী (রবিবার)সকাল দশটায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের বাসিন্দরা এ মানববন্ধনের আয়োজন করেন । এ সময় বক্তারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ,মাদক সেবন সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করাই সাইফুলের নেশা ও পেশা। এর পুর্বে সাইফুল রাজৈর এলাকার ব্যাবসায়ী মোঃ আসলাম হোসেনের মেয়েকে অস্রের মুখে তুলে আনেন এবং শরনখোলা থানা পুলিশের এক সদস্যকে মারধর করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। খোন্তাকাট ইউনিয়ন জুড়ে এক ত্রাসের রাজাত্ব কায়েম করলেও তার পরিবার কখনো সাইফুলের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। তার নামে থানা ও আদালতে ৩৬টি মামলা চলমান রয়েছে । ২৪ ,জানুয়ারী ভোর রাতে উপজেলার মঠের পাড় এলাকার একটি মাঠের মধ্যে মুমুর্ষ অবস্থায় সাইফুলকে কে বা কারা ফেলে রেখে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর তালুকদার তাকে উদ্বার করে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এক পর্যায়ে তাকে ঢাকায় নিয়ে যান তার পিতা নুরুল হক মোল্লা । এসময় তিনি ছেলের নানা কু-কর্ম ঢাকতে সাংবাদিকদের কাল্পনিক অভিযোগ করেন এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেন। এছাড়া মানববন্ধনে উপাস্থিত এলাকাবাসী দাবি করেন, সন্ত্রাসী সাইফুলকে যারা আশ্রয়-প্রশ্রয় দেন, তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। এ উপলক্ষে (রবিবার) সকালে খুলনা জেনারেল হাসপাতালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস, টিএলএমআইবি প্রকল্প এবং পিমে সিস্টার্স এর সহযোগিতায় খুলনা সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিরা বলেন, যথাসময়ে চিকিৎসা নিলে কুষ্ঠরোগ ভাল হয়। কুষ্ঠরোগী শনাক্ত করে চিকিৎসা দিতে হবে। কুষ্ঠরোগীর প্রতি কোন বৈষম্য রাখা যাবে না। হাসপাতালে বিনামূল্যে এর চিকিৎসা দেয়া হচ্ছে। কুষ্ঠ হলে নিয়মিত ঔষুধ সেবন করলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কুষ্ঠরোগীকে সকলের সহযোগিতা করতে হবে। খুলনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন, ডাঃ পার্থ কুমার ঘোষ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পিমে সিস্টার্স এর কো-অর্ডিনেটর মোঃ আক্তার আলী, সিএসএস এর প্রজেক্ট অফিসার মোঃ খালেকুজ্জামান, এস কে ফারুকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। উল্লেখ্য, দানা, গুটি ও ফ্যাকাশে অবশ দাগ কুষ্ঠরোগের লক্ষণ। চামড়ায় অবশ দাগ দিয়ে এ রোগের শুরু হয়। কুষ্ঠরোগ কোন মরণব্যাধি নয়, চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে সুস্থ হওয়া যায়। শুধু সচেতনতার অভাবে ও অবহেলার কারণে বিকলাঙ্গ হয়। নিয়মিত চিকিৎসা নিয়ে এ রোগের আক্রান্ত রোগীরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং নিয়মিত ৬মাস থেকে এক বছর চিকিৎসায় কুষ্ঠ ভালো হয়। এর আগে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বরে স্ট্যান্ডিং র্যালি অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডিং র্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
খুবির উপ-উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
রবিবার দুপুর ২টায় শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে তাঁর কার্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয় থেকে নতুন ১৫০টি কম্পিউটার ক্রয়ের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা ত্বরান্বিত করে শিক্ষকদের মাঝে বিতরণ, সংশ্লিষ্ট কোম্পানীর সাথে গ্রুপ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে দুটি বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ ত্বরান্বিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষকদের সেমিনার, শিম্পোজিয়ামে অংশগ্রহণে ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করায় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপ-উপাচার্য তাদের বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো ত্বরান্বিত করার আশ্বাস দেন।
খুবিতে এমবিএ-র চূড়ান্ত পরীক্ষা শুরু
খবর বিজ্ঞপ্তি
রবিবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের নিচতলায় মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)-১৮ ব্যাচের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা হল পরিদর্শন করেন। এসময় ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর এস. এম. জাহিদুর রহমান ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান ড. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
তালায় এক রাতে ১১ টি দোকানের নাগদ টাকাসহ মামাল চুরি
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালায় এক রাতে ১১ টি দোকানের নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। ৩১জানুয়ারি(রবিবার) ভোরাতে উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে এ দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। এসময় চোরাচক্ররা বাজারের ১১ টি দোকানের তালা কেটে নগত টাকা, পোস্ট-ই সেন্টারের সরকারী ল্যাপটপ, মনিটরসহ প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
সরেজমিনে দেখাযায়, শালিখা বাজারের সভাপতি সাজ্জাত হোসেন সরদারের সার-কীটনাশকের দোকান, প্রভাষক এস. আর. আওয়াল এর ঔষধের দোকান, আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, আরিফুল ইসলাম খোকনের চা ও ভ্যারাইটিস ষ্টোর, জহুরুল ইসলামের মোবাইলের দোকান, মনিরুলের মুদিখানার দোকান, লিটনের চায়ের দোকান, আসাদুলের দোকান, বিশ্বজিৎ সেনের মুদিখানা, আনারুলের ফলের দোকান, আলিমুদ্দীন গাজীর কম্পিউটারেরর দোকানসহ একরাতে ১১টি দোকান হানা দেয় চোরাচক্ররা।
তালা থানার ওসি(তদন্ত) আবুল কালাম আজাদ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শোনা মাত্রই আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি তবে চোরাচক্রদের আটকের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।
প্রতিবন্ধী বিপ্লবের স্বপ্নপূরণে পল্লীবিদ্যুৎ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
দিনমজুরি করে স্ত্রী সন্তান নিয়ে ভালই কাটছিল বিপ্লবের। স্বপ্ন ছিল টাকা জমিয়ে খুঁটির খুপরি ছেড়ে ইটের ঘরে ওঠার। কিন্তু বিপত্তি ঘটে দুই বছর আগে। আম পাড়তে উঠে পড়ে গিয়ে মেরুদন্ডের হাড় ভেঙে যায় বিপ্লবের। জমানো টাকাসহ হাট-বাজার থেকে সাহায্য নিয়ে চারলাখ টাকা খরচ করেও স্বাভাবিক জীবনে ফেরা হলো না তার। অবশেষে দুই পা অকেজো হয়ে হুইল চেয়ারেবন্দী হয় যুবক বিপ্লবের জীবন।
ইটের ঘরের আশা দুরাশা হলো বিপ্লবের। ভিক্ষাকে পেশা হিসেবে নিতে না পেরে দুই হাজার টাকায় বাড়ির মোড়ে চা পানের দোকান বসান তিনি। স্ত্রী জোহরা বেগমও ধরেন সংসারের হাল। রাস্তায় কর্মসূচির কাজ করেন তিনি। স্কুল পড়–য়া একমাত্র ছেলেকে নিয়ে এভাবে দিন কাটছে পরিবারটির।
হঠাৎ একদিন বিপ্লবের বাড়িতে হাজির যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মণিরামপুর সদর দপ্তরের কর্মকর্তারা। বিপ্লবের পৈত্রিকসূত্রে পাওয়া দুই শতক ভিটেয় নিজেদের অর্থায়নে সেমি পাকাঘর করে দেওয়ার আশ^াস দেন তারা। আশ^াস অনুযায়ী একলাখ ৭২ হাজার টাকায় সংযুক্ত টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ রঙিন টিনের দুইকক্ষের ইটের ঘর নির্মিত হয়েছে বিপ্লবের ভিটেয়। ঘর পেয়ে হাসি ফুটেছে বিপ্লবের মুখে।
বিপ্লব মণিরামপুর উপজেলার নাগোরঘোপ গ্রামের মৃত শহিদুল ইসলাম পাটোয়ারীর ছেলে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপক প্রকৌশলী অরুন কুমার কু-ু বলেন, ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউএনও অফিসের সহায়তায় বিপ্লবের খোঁজ পাই। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহপ্রদান কর্মসূচির আওতায় আমাদের ১৭ জন কর্মকর্তা নিজেদের অর্থায়নে এক লাখ ৭২ হাজার টাকায় তাকে একটি ঘর করে দিচ্ছি। দ্রুত ঘরটি হস্তান্তর করা হবে। সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহবান এই কর্মকর্তার।
বিপ্লব বলেন, আমগাছ থেকে পড়ে আমার সব শেষ হয়ে গেছে। দুই বছর চারমাস ধরে ভুগছি। দুই পা অকেজো হওয়ায় এখন হুইল চেয়ারে চলাফেরা করি। বংশে কেউ ভিক্ষুক ছিল না। তাই সেই কাজ করতি পারিনি। বাড়ির সামনে একটা দোকান দিছি। ওতে দিন চলে যাচ্ছে। বাঁশের খুঁটি আর টিনের বেড়ার ঘরে কষ্টে থাকিছি। ইটের ঘরে ঘুমোব ভাবতি পারিনি। পল্লী বিদ্যুতের স্যারেরা আমারে ঘর দিছে। আমি এখন সুখে আছি।
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের জেলা কমিটির সভা
তথ্য বিবরণী
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের প্রস্তুতিমূলক কার্যক্রমের খুলনা জেলা শুমারির স্থায়ী কমিটির অবহিতকরণ ও মতবিনিময় সভা রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।
সভাপতির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, নির্ভুল তথ্য সঠিক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। তাই জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়নে দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।
সভায় জানানো হয়, দেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১ সালের ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিচালিত হবে। ২৪ অক্টোবর রাত ১২টা শুমারিরাত্র ধরা হয়েছে। জনশুমারি ও গৃহগণনা ২০২১ কার্যক্রম জোনাল অপারেশন, শুমারি তথ্য সংগ্রহ, পিইসি (চড়ংঃ ঊহঁসবৎধঃরড়হ ঈযবপশ) এবং আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক এই চারটি পর্যায়ে সম্পন্ন হবে।
অন্যান্য শুমারির তুলনায় এবারের শুমারিতে কিছুটা ভিন্নতা রয়েছে। এবারেই প্রথম ওহঃবমৎধঃবফ ঈবহংঁং গধহধমবসবহঃ ঝুংঃবস (ওঈগঝ) চালু করা হচ্ছে। যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, জোনাল অফিসার, উপজেলা শুমারি সমন্বয়কারী, জেলা শুমারি সমন্বয়কারী, বিভাগীয় শুমারি সমন্বয়কারীগণের নামসহ বিস্তারিত পরিচিতি এক ক্লিকেই জানা সম্ভব হবে। জিআইএস ম্যাপ ব্যবহার করে সারাদেশে প্রায় চার লক্ষ গণনা এলাকার ম্যাপ প্রস্তুত করা হবে, এটা নির্ভুল শুমারি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুমারির মাধ্যমে সংগৃহীত তথ্য এসডিজি সংক্রান্ত সূচক প্রণয়নে এবং ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ও অগ্রগতি মূল্যায়নে ভূমিকা রাখবে। শুমারিতে গড়ে ১০০টি খানার জন্য ০১ জন গণনাকারী এবং ০৫-০৬ জন গণনাকারীর জন্য ০১ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হবে।
সভায় খুলনা জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা ও জেলা শুমারি সমন্বয়কারী-০৩ মোঃ বিল্লাহ হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের প্রস্তুতিমূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন খুলনা জেলা শুমারি সমন্বয়কারী মোঃ ফারুক সোহেল।
মহেশপুর পৌর নির্বাচনে দ্বিতীয় বারের মত নৌকার মাঝি হলেন রশিদ খাঁন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
অপেক্ষা ও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বারের মত ঝিনাইদহের মহেশপুর পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন। শনিবার দুপুরে এ খবরটি নিশ্চিত করেছেন দলের একাধিক নেতা-কর্মী। এদিকে এ খবরে দলীয় নেতা-কর্মীরা আনন্দিত-উল্লাসিত।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী মহেশপুর পৌর সভার নির্বাচন। নির্বাচনে আওয়ালীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে ছিলেন ৪ জন মনোনয়ন প্রত্যাশী নেতা। যার মধ্যে ছিলেন বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ইমদাদুল হক বুলু ও জেলা কৃষলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম।
তবে ৪ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে কদিন ধরেই তিন জন প্রার্থীর নাম সর্বত্রই শোনা যাচ্ছিলো । আলোচনার ঝড় চলছিল পাড়া-মহল্লার চায়ের দোকানসহ রাজনৈতিক অঙ্গনে। তবে সকল আলোচনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন মহেশপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসাবে দ্বিতীয়বারের মত নৌকা প্রতিক পেলেন বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন ।
মোংলায় ৪৭ কেজি হরিণে মাংসসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৪৭ কেজি হরিণে মাংসসহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাতে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ এ চোরকারবারীদের আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লে: এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টার দিকে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় গোয়েন্দা তথ্য মতে ওই এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮) ও মোংলার দক্ষিণ কাইনমারী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে শহিদুল (৪০)। পরে তাদের কাছ থেকে একটি হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস ও চোরাকারবারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদেরকে রাতেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বনবিভাগ।
নগর যুবলীগ ও ছাত্রলীগের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসন ১০ এর উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেক্সনা কালাম লিলি কে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা করেছে খুলনা মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগ। রবিবার বিকাল ৩ ঘটিকায় নগরীর ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় মতিবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, কাজী জাহিদ হোসেন, এসএম আকিল উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এ্যাড ফারুখ হোসেন, শেখ শিহাব উদ্দীন, কৃষকলীগ নেতা এ্যাড শাহাজাহান কচি, কাউন্সিলর প্রার্থী রেক্সনা কালাম লিলি, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, মো: শওকত হোসেন, তাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, রাশেদুজ্জামান রিপন, ইমরুল ইসলাম রিপন, মো: আরিফুর রহমান, ইলিয়াস হোসেন লাবু, আসাদুজ্জামান শাহীন, লাবু আহমেদ, ফয়সাল ইসলাম অপু, শারমিন সুলতানা, রহিমা আক্তার মনি, ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, জব্বার আলী হীরা, জহির আব্বাস, হেলাল হোসেন, ইয়াসিন আলী, পাপ্পু সরকার, দিদারুল আলম, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহামুদুল রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুর ইসলাম তুফান, নীলা খান, আসাদুজ্জামান সানি, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, মো: সাইফুল ইসলাম, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, কাজী আল রিয়াজ, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সাকিব হাসান স্বপ্ন, মুক্তাজুল ইসলাম সোহাগ, আতিকুর ইসলাম সাব্বির, আমির হামজা অনিক. আবিদ আল হাসান, রাব্বি আহমেদ রানা, ইমতিয়াজ মুন্না, তানভীর ইসলাম সাব্বির প্রমুখ।
রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মীনি
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মীনি। রবিবার (৩১ জানুয়ারী, ২১) তিনি দেবহাটার নান্দনিক ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে আসেন। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সহধর্মীনি লাভলী কামাল খুলনা বিভাগীয় কমিশারের সহধর্মীনির সাথে ছিলেন। খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মীনি ও সাতক্ষীরা জেলা প্রশাসকের সহধর্মীনি লাভলী কামাল দেবহাটার রুপসী ম্যানগ্রোভে আসলে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে রুপসী ম্যানগ্রোভের রুপের বাহারের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখান। তারা রুপসী ম্যানগ্রোভের ট্রেইল দিয়ে হেটে সীমান্ত নদী ইছামতির সৌন্দর্য উপভোগ করেন। পরে নৌকা ভ্রমন ও রুপসী ম্যানগ্রোভের উন্নয়ন কার্য্যক্রম অবলোকন করেন। তারা এমন নান্দনিক ও সৌন্দর্যমন্ডিত প্রাকৃতিক পরিবেশে মানুষের বিনোদনের ব্যবস্থা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সহধর্মীনি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা তথ্য আপা মৌসুমি পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারের পৃষ্ঠপোষকতাই পাপুলের মতো এমপিরা দুর্নীতি করার সাহস পাচ্ছে: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনী মিলে যে ভোট ডাকাতির পাতানো নির্বাচন সম্পন্ন করেছে, সেটা সরকারী শত বাধার সীমাবদ্ধতা স্বত্ত্বেও মিডিয়ার কারণেই দেশ-বিদেশের মানুষের কাছে উন্মোচিত হয়েছে। ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে দেশবাসী আরো একটি নজিরবিহীন তামাশার রক্তাক্ত নির্বাচন প্রত্যক্ষ করেছে। তিনি বলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ান আওয়ামী লীগ সরকারের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতে আটক থাকা চার বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে। পাশাপাশি ১ দশমিক ৯ মিলিয়ন কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। এ অর্থদন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ কোটি ২০ লাখ টাকার সমান। কুয়েতের আদালতে বর্তমান সংসদের একজন এমপির সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটিতে সরকারের টনক না নড়লেও এটি দেশের জন্য লজ্জার। বর্তমান রাতের ভোটের সরকার এর দায় কোনভাবেই এড়াতে পারে না। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া পাপুলের মতো এমপিরা বেপরোয়া দুর্নীতি করার সাহস পেতো না।
রবিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে লবণচরা বান্দাবাজার ও স্লুইচ গেট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরনকালে তিনি এসব কথা বলেন। মঞ্জু আরও বলেন, আর সময় দেয়ার সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে হাসিনা সরকারকে বিদায় করতে হবে। হাসিনা সরকারের ভোট চুরির ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আগামী ১৪ ফেব্রয়ারি বিএনপি মনোনিত রোকেয়া ফারুকের বই প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন রেহেনা ঈসা, অধ্যক্ষ তরিকুল ইসলাম, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, আফসার উদ্দিন মাস্টার, ইশহাক তালুকদার, জাহিদ কামাল টিটো, তৌহিদুল রহমান খোকন, সিরাজুল ইসলাম লিটন, ডা. ফারুক হোসেন, নুরুল ইসলাম লিটন, কাউন্সিলর মাজেদা খাতুন, প্রার্থী রোকেয়া ফারুক, নাজমুল হাসান নাসিম, সাখাওয়াত হোসেন, মুন্নি জামান, ইশমত আরা কাকন, শাহাবুদ্দিন অজিজুল দিদার, মুশফিকুর রহমান অভি, রাজিবুল আলম বাপ্পী, শেখ আল মামুন, সেলিম বড় মিয়া, মাসুদ রেজা, লোকমান মাহমুদ, রেহেনা ইসলাম, ইব্রাহিম আজাদ, কামরুজ্জামান টুকু, মাসুদ রুমী, মেহেদী হাসান, ফিরোজ আহমেদ, ইয়াকুব আলি, এবাদুল ইসলাম, আলমগীর হোসেন, সুলাইমান ইসলাম, জামাল হোসেন, সোমা আক্তার, শাহানা আক্তার, চিবু হাওলাদার, আব্দুর রহিম, আবু সাইদ উদ্দিন, আফজাল, মুন্সি ইদ্রিস গুলজার, জাহাঙ্গীর রাজা, আমিন, ভুট্রো প্রমুখ।
শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা দরকার: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা দরকার। মসজিদকে সর্বোত্তম পবিত্র স্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সকলকেই এ পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এজন্য জীবনের এই সংক্ষিপ্ত সময় মহান আল্লাহ’র নির্দেশিত পথে অবিচল থাকতে হবে। তবেই পরকাল আমাদের জন্য অর্থবহ হবে। বর্তমান সরকারের সময়ে দেশের সকল উপজেলায় মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণসহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করা হয়েছে। সরকারের পাশাপাশি মসজিদ নির্মাণ কাজে তিনি ধর্মপ্রাণ মুসলমানদেরও এগিয়ে আসার আহবান জানান।
সিটি মেয়র রবিবার সকালে নগরীর বানরগাতি এলাকায় আরামবাগ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সিটি মেয়র মসজিদটির নির্মাণ কাজে সম্ভব সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরদার নূরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও কেসিসি’র মেয়র প্যানেল সদস্য কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু। অন্যান্যের মধ্যে মহানগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ গোলাম কিবরিয়া, কেসিসি’র কাউন্সিলর এস এম খুরশীদ আহম্মেদ টোনা, দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইদ্রিস আলী, উপাধ্যক্ষ মাওঃ আব্দুর রউফ, তালিমুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এফ এম নাজমুস সউদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুন্সী আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, ইমাম ও খতিব মাওঃ জি.এম আব্দুর রাজ্জাক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
‘মঞ্জুর মোর্শেদ লাবু ছিলেন একজন সৎ সাহসী মুজিব যোদ্ধা’
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মঞ্জুর মোর্শেদ লাবু ছিলেন একজন সৎ সাহসী মুজিব যোদ্ধা। সকল গণতান্ত্রিক আন্দোলনে লাবুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। তিনি আরো বলেন, স্বৈরাচার এরশাদ ও খালেদা বিরোধী আন্দোলনে লাবুর দু:সাহসিক ভূমিকা আন্দোলনকে অনেকখানি এগিয়ে নিয়েছিলো। লাবু নি:স্বার্থ ভাবে দলের জন্য কাজ করেছেন। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতার কারনে বিএনপি ভীত সন্ত্রস্ত ছিলো। সেকারনেই বিএনপি-জামায়াত লাবুকে হত্যার নীলনক্সা করে হত্যা করেছিলো। তিনি আরো বলেন, লাবু মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারতেন তিনি। লাবু শুধু খুলনাতেই নয় তার নিজ জন্মস্থানেও ছিলেন সমান জনপ্রিয়। মঞ্জুর মোর্শেদ লাবু এলাকায় সাধারণ মানুষের যে কোন সমস্যায় সবার আগে এগিয়ে আসতেন। লাবু সাধারণ সম্পাদক হওয়ার পরে সোনাডাঙ্গায় সংগঠনের শক্তি বৃদ্ধি পেয়েছিলো। সেই ঈর্ষায় বিএনপির লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে দলের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। লাবু শারীরিকভাবে আমাদের মধ্যে না থাকলেও তার কর্ম ও দলের প্রতি তার ত্যাগ তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে।
রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ মঞ্জুর মোর্শেদ খান লাবু’র ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণসভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, জোবায়ের আহমেদ খান জবা, আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাজী জাহিদ হোসেন, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, এ্যাড. একেএম শাহজাহান কচি, এস এম আসাদুজ্জামান রাসেল, রাশেদুজ্জামান রিপন, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশারফ, ইয়াছিন আরাফাত, মো. শহিদুল হাসান, ইলিয়াছ হোসেন লাবু, জহির আব্বাস, মাহমুদুর রহমান শাওন, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, শাহিন আলম, এম এ হোসেন সবুজ, আব্দুল কাদের সৈকত, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে লাবু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মো. শাহেদ। এর আগে সকাল ৯টায় নেতৃবৃন্দ শেখপাড়া বিদ্যুৎ স্কুলের সামনে অকুস্থলে লাবুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সোনাডাঙ্গা থানা আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’র ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ। গতকাল রবিবার ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে থানার সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, মল্লিক আবিদ হোসেন কবির, আবুল কালাম আজাদ কামাল, কামরুল ইসলাম বাবলু, আরজুল ইসলাম আরজু, এস এম রাজুল হাসান রাজু, আব্দুল কাইয়ুম গোরা, মোক্তার হোসেন, এ্যাড. এনামুল হক, আলী আকবর, মো. রুহুল আমিন খান, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মেহজাবিন খান, তোতা মিয়া বেপ্যারী, চ ম মুজিবুর রহমান, শেখ জাহিদুল হক, হাজী মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, মীর মো. লিটন, নুর জাহান রুমী, সোহেল চৌধুরী, কবির পাঠান, কামরুল ইসলাম, শাহানা ভানু, তামান্না ইসলাম, মাকসুদা বেগম প্রমূখ। এছাড়া সকাল ৯টায় শেখপাড়া অকুস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময়ে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব ইউনিয়নের মহানগর কর্মী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর শাখার কর্মী সভা রবিবার বিকেল ৪:৩০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু ও পরিচালনা করেন সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑজেলা কমিটির নেতা আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, দপ্তর সম্পাদক প্লাবন পাল বাঁধন, মহানগর যুগ্ম আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, যুব নেতা ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, জেলা কমিটির সদস্য হরষিৎ ম-ল, ৩০ ও ৩১নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস, সদস্য সচিব আদনান আহমেদ, যুব নেতা এড. ত্রিদীপ কুমার ম-ল, রামপ্রসাদ রায়, মিঠুন কুমার ম-ল, প্রসেনজিৎ কুমার ম-ল প্রমুখ। সভায় বক্তারা বলেন, করোনাকালীন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও লক্ষ লক্ষ শিক্ষিত-আধাশিক্ষিত যুবকরা বেকার হযে পড়েছে। এদের কর্মসংস্থানের সৎ উদ্যোগ সরকারের নেই। অথচ ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। অন্যদিকে সন্তোষজনক হারে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। চাকুরীতে ঘুষ-দুর্নীতি, আত্মীয়করণ-দলীয়করণের কারণে প্রকৃত মেধার মূল্যায়ণ হচ্ছে না। বরং ঘুষ-দুর্নীতি অযোগ্যতাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হচ্ছে। দীর্ঘ মেয়াদে যার ফলাফল ভয়নকভাবে নেতিবাচক। এ সমস্য থেকে উত্তোরণের লক্ষ্যে যুব সমাজকে সত্য ও ন্যায়ের পথে ধাবিত হয়ে অনাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীরকে আহ্বায়ক ও রামপ্রসাদ রায়কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট খুলনা সদর থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পাইকগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গত দু’দিনে সড়ক দুর্ঘটনায় দু’জনের করুন মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে নতুন বাজার এবং রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হাবিব নগর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদশী ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, পৌরসভার ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের মৃত তোরাব সরদারের ছেলে রেজাউল ইসলাম বুলি (৪২) ঘটনার দিন শনিবার রাত ১১টার দিকে নতুন বাজারে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিল। এ সময় রাত ১১টার দিকে দ্রুতগামী একটি প্রাইভেটকার রেজাউলকে চাঁপা দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তালা নামক স্থানে রেজাউলের মৃত্যু হয়। অপরদিকে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামের মৃত নূরুজ্জামান সরদারের ছেলে ইমরান সরদার ওরফে জুলফিকার (২৫) মটর সাইকেল যোগে কপিলমুনির দিকে যাওয়ার পথে হাবিব নগর মাদরাসা সংলগ্ন এলাকায় পৌছালে খুলনা থেকে আসা যাত্রীবাহী বাস ইমরানকে চাঁপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি এজাজ শফী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঢাকা মেট্রো-গ ১৫-৪৩৩২ নং প্রাইভেটকার ও খুলনা মেট্রো-জ-০৫-০০৫৭ নং যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।
সাংবাদিক মিথুন মাহফুজের আজ প্রথম মৃত্যু বার্ষিকী
পাইকগাছা প্রতিনিধি
আজ ১ ফেব্রুয়ারী পাইকগাছার কৃতি সন্তান ও প্রয়াত সিনিয়র সাংবাদিক মিথুন মাহফুজ এর প্রথম মৃত্যুবার্ষিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এদিন সকালে পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সরল গ্রামের বাসভবনে কোরআন খতম ও দোয়া এবং আছরবাদ থানা জামে মসজিদ ও কোর্ট জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। উল্লেখ্য, পাইকগাছা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মরহুম মোঃ নূর আলী ও একই কলেজের সহযোগী অধ্যাপক মরহুমা লতিফা খানম রানীর বড়পুত্র ছিলেন মিথুন মাহফুজ।
দোকান নির্মাণের উপশহরে একটি বাড়ির যাতায়াতের পথ বন্ধের অভিযোগ
যশোর অফিস
যশোর উপ-শহর হাউজিং এস্টেটের একজন বাসিন্দার বাড়ির সামনে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কতিপয় ব্যক্তি ওই বাসিন্দার যাতায়াতের পথ বন্ধ করে এই নির্মাণকাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, এই বিষয়টি গৃহায়ন কর্তৃপক্ষের। তারা ব্যবস্থা নিতে বললেই আমরা সেটির সমাধানের চেষ্টা করতে পারি।
হাউজিং এস্টেট বি/১৪১ ব্লকের বাসিন্দা ডা. চাঁদ সুলতানা ডোরা আজ রোববার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলীকে দেওয়া অভিযোগে জানান, তার বাবা শেখ মানছুর উদ্দিন আমেরিকা প্রবাসী। এছাড়া, তিনি নিজে একজন চিকিৎসক, বর্তমানে ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। উপ-শহরের বাড়িটি ভাড়া দেওয়া। গত ১৫ জানুয়ারি তাদের বাড়ির সামনে ফাঁকা স্থানে (তাদের চলাচলের স্থান) অজ্ঞাত লোকজন পাকাঘর নির্মাণ শুরু করে। বাড়ির ভাড়াটিয়া নিষেধ করলেও তারা শোনেনি।
তিনি জানান, খবর পেয়ে গত ২৯ জানুয়ারি তিনি যশোরে এসে দেখেন, তাদের চলাচলের জায়গার বেশিরভাগ অংশ দখলে নিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। তিনি তাদের কাউকে সেখানে পাননি। সেখানে ঘর নির্মাণ করা হলে বাড়িতে তাদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে।
তিনি বিষয়টি হাউজিং এস্টেট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে সেগুলো দ্রুত উচ্ছেদ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জানতে চাইলে যশোর উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু বলেন, বিষয়টি আমি জানি। কিন্তু এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। তারা ব্যবস্থা নিতে বললে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারি।
যশোরে সিঁড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু
যশোর অফিস
কামরুল (৪০) নামে যুবক সিঁড়ি থেকে রোববার দুপুরে মারা গেছে। সে যশোর শহরের টালিখোলা গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতর পরিবারের লোকজন জানান, রোববার ৩১ জানুয়ারী সকালে কামরুল অন্যান্য দিনের ন্যায় শহরের জজকোর্ট সংলগ্ন মাসুমের ভবনে গড়ে ওঠা খাবার হোটেলে বাবুর্চির কাজের উদ্দেশ্যে সকালে যায়। দুপুরের দিকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হয়। মূমূর্ষ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল রোববার সকাল সাড়ে ১০ টায় যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে অভিযান চালিযে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ওই উপজেলার সলুয়া বাজারের ওয়াজেদ খাঁর ছেলে ইয়াছিন আরাফাত,একই উপজেলার আফরা গ্রামের আফজাল হোসেনের ছেলে আজিজুর রহমান।
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে সলুয়া বাজারে অভিযান চালিয়ে উক্ত দু’জনকে ১১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। পরে তাদেরকে চৌগাছা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করে।
যশোরে পৌঁছেছে ৯৬ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা
যশোর অফিস
যশোরে প্রথমধাপে নয় হাজার ৬০০ ভায়াল বা ৯৬ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) পৌঁছেছে। বেক্সিমকো কোম্পানির ফ্রিজারভ্যানযোগে আটটি বক্সে করে রোববার (৩১ জানুয়ারি) ভোর সোয়া পাঁচটার দিকে সিভিল সার্জন কার্যালয়ে টিকার চালান এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে আসা ভ্যাকসিনগুলো উপযুক্ত তাপমাত্রায় জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য তিনিসহ চারজন প্রশিক্ষণ নিয়ে এসেছেন।
তিনি আরও জানান, জেলায় ১০টি কেন্দ্রে ২৭টি টিম টিকাদানের কাজ করবে। এছাড়া, ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে টিম গঠন করা হয়েছে। এছাড়া দশটি রিজার্ভ টিম রাখা হয়েছে। আগামীকাল থেকে টিকা প্রদান প্রশিক্ষণ শুরু হবে। ৬ ফেব্রুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেওয়া অগ্রাধিকার তালিকা অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান শুরু করা হবে। এছাড়া টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। এদিন যশোরে টিকা নামিয়ে ফ্রিজার গাড়িটি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নানা হয়রানি বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ রেখেছেন ভারতের পেট্রাপোল বন্দর জীবন-জীবিকা বাঁচাও কমিটি নামে একটি সংগঠন। তবে এ পথে আমদানি-রফতানি পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে সংগঠনটির ডাকা কর্মবিরতিতে এ পথে সব ধরনের পণ্য আমদানি, রফতানি বন্ধ রয়েছে।
এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এ পর্যন্ত কোনো সমাধান না আসায় বাণিজ্য সচল অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন। আটকেপড়া পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, মাছ, শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, মেশিনারিজসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ শতাধিক ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও দেড় শতাধিক ট্রাকে বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে আসা-যাওয়া করতেন। কিন্তু সীমান্তরক্ষী বিএসএফ সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়।
এ ছাড়া বিএসএফের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ট্রাক তল¬াশিতে দীর্ঘ সময়ক্ষেপণ হচ্ছে। এসব সমস্যা সমাধানে আন্তরিক হতে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কিন্তু কোনো সমাধান না আসায় বাধ্য হয়ে বন্দর জীবন-জীবিকা বাঁচাও সংগঠনটি কর্মবিরতি পালন করে আমদানি-রফতানি বন্ধ করে দেয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতীয় সংগঠনটির ৫ দফা দাবির মধ্য রয়েছে, সাধারণ ব্যবসায়ী এবং মুদ্রা বিনিময়কারী পরিবহন, ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট ও ট্রাকচালক সহকারীর ওপর বিএসএফ ও অন্যন্য এজেন্সির কর্তৃক নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে। অবিলম্বে আগের মতো হ্যান্ডকুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে। বাণিজ্যিক স্বার্থে আগের মতো পণ্যবাহী চালক ও সহকারীদের হেঁটে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া পরিবহনের ট্রাকগুলো ২৪ ঘণ্টার মধ্যে খালি করার ব্যবস্থা করতে হবে। আধুনিকতার অজুহাতে বন্দরের শ্রমিকদের কর্মহীন করা চলবে না।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ভারতীয় সংগঠন যৌক্তিক দাবি নিয়ে তারা কর্মবিরতি পালন করছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় ব্যবসায়ীরা যেমন লোকসানের মুখে পড়েছেন। সন্তোষজনক সমাধানের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন শুরু হবে এমনটি আশা প্রকাশ করেন তিনি।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে সবাই ক্ষতির মুখে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। চলমান সমস্যা সমাধানের মাধ্যমে যাতে দ্রুত বাণিজ্য সচল হয় তার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে ।
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
গতকাল রাত ৮টায় রূপসা উপজেলার জাবুসায় আওয়ামী লীগ কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি বলেন, দেশরতœ শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন দেশের মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের চাহিদা পূরণ করছে। মানুষ আজ খাবারের অভাবে না খেয়ে থাকে না, শীতবস্ত্রের অভাবে শীত কষ্ট পায় না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, ডাঃ আরশিল আজিম, যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, গফফার শেখ, রবিউল ইসলাম লিটু, বাবর আলী শেখ, ফরিদ শেখ, কামরুল ফকির, নজরুল শেখ, মনি, আব্দুল্লাহ, চঞ্চল রায়, জাহাঙ্গীর, আলমগীর, বেনজির শেখ, কবির হোসেন শেখ প্রমুখ।
মুজিব শতবর্ষ উপলক্ষে নিরাপদ সড়ক চাই ( নিসচা) খানজাহান আলী থানা শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরন
ফুলবাড়ীগেট , (খুলনা) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে নিরাপদ সড়ক চাই ( নিসচা) খানজাহান আলী থানা শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান রবিবার সন্ধায় শিরোমনিস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ আব্দুস সালাম । প্রধান অতিথি ছিলেন নিসচার কেন্দিয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, নিসচার থানা কমিটির সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন আশরাফুজ্জামান , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, মোড়ল মুজিবর রহমান, শেখ আসলাম হোসেন, শেখ ইউসুফ আলী, বাচ্চু শেখ, মন্জু শেখ , শেখ রেজাউল ইসলাম, কাজী মোতাহার , লিটন শেখ, শেখ মহিবুল্লাহ , শেখ সাহেব আলী, হাফেজ মোঃ ইব্রাহীম, ইমদাদ হোসেন প্রমুখ ।
বড়দলে ইউপি সদস্য মফিজুলের নির্বাচনী মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম মফিজুল ইসলামে পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) সকালে মেম্বারের বাস ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মেম্বার মফিজুল ইসলাম ২নং ওয়ার্ড (জামালনগর, কেয়ারগাতি ও ডুমুরপোতা) এ ২০১১ ও ২০১৬ সালে দু’বার ইউপি সদস্য নির্বাচিত হন। মতবিনিময় সভায় তিনি বলেন, দু’টার্মে দায়িত্ব পালনকালে আমি ওয়ার্ডের উন্নয়নে অনেক কিছু করেছি। যারমধ্যে মানিকখালী ব্রীজ সংলগ্ন কালভার্ট নির্মান, ডুমুরপোতা পশ্চিম জামে মসজিদে ৫০ হাজার টাকা, নিজস্ব অর্থ ৩৩ হাজার টাকা, জামালনগর কেন্দ্রীয় জামে মসজিদে ৫০ হাজার, নিজ অর্থ ১০ হাজার টাকা, ডুমুরপোতা পূর্বপাড়া জামে মসজিদে টিআর ৪২০০০ টাকা, পূর্বপাড়া (পীরসাহেব) জামে মসজিদে টিআর ৪২০০০ টাকা, জামালনগর নতুন মাদরাসায় নিজস্ব ১০০০ টাকা, জামালনগর ঈদগাহ জামে মসজিদে টিআর ৪২০০০, মানিকখালী ফেরিঘাট মসজিদে টিআর ৪২০০০, নিজস্ব ২০০০ টাকা, জামালনগর উঃপাড়া জামে মসজিদে টিআর ৪২০০০, নিজস্ব ১০০০ টাকা, কেয়ারগাতি জামে মসজিদে জেলা পরিষদের ২ লক্ষ টাকা, টিআর ৪২০০০ টাকা, ডুমুরপোতা কালিমন্দিরে টিআর ৪২০০০, নিজস্ব ১২০০০, জামালনগর গীর্জায় ৬৫০০, শেখ রাসেল ফুটবল মাঠে ৫০০০, কেয়ারগাতি ফুটবল মাঠে ৩০০০ সহযোগিতা করেছি। কালিবাড়ি হতে ফুলতলা রাস্তা ইটের সোলিং (নিজস্ব ২০০০০ টাকা), ডুমুরপোতা জয়দেব মন্ডলের বাড়ি হতে মোল্যা পুকুর পর্যন্ত সোলিং দেড় লক্ষ টাকা, জামালনগর করিম মিস্ত্রীরবাড়ি হতে বিল্লালের বাড়ি পর্যন্ত সোলিং ১ লক্ষ টাকা, জিল্লুর বাড়ি হতে কেয়ারগাতি খেয়াঘাট পর্যন্ত সোলিং ৪ লক্ষ টাকা, কেয়ারগাতি খেয়াঘাট হতে বটতলা রাস্তা সংস্কার নিজস্ব অর্থে ২০০০ টাকা, সোনাতন মাষ্টারের বাড়ি হতে আঃ রহমানের বাড়ি ১ লক্ষ টাকা, জামালনগর পূর্বপাড়া স্কুল হতে নাজিমের বাড়ি পর্যন্ত সোলিং ১৫০০০, নিজস্ব ১৫০০ টাকা, খ্রিষ্টানপাড়া সোলিং এর কাজ নিজস্ব ৫০০০ টাকা ব্যয় সম্পন্ন করেছি। কর্মসূচির আওতায় ফুলতলা হতে নড়েরাবাদ খাল খনন, কেয়ারগাতি খেয়াঘাট সংলগ্ন নদীর বাঁধ সংস্কার, মানিকখালী ব্রীজ সংলগ্ন ওয়াপদা সংস্কার, জিমতলা খাল হতে নড়েরাবাদ গেট পর্যন্ত ওয়াপদা সংস্কার, ওয়ার্ডের সকল গ্রামীন অবকাঠামো মাটির কাজ, ডুমুরপোতা শ্মশান ঘাট, কেয়ারগাতি বটতলা হতে খেয়াঘাট সড়ক কার্পেটিং, খ্রীস্টান পাড়া হতে ডুমুরপোতা কালিবাড়ি এইচবি সড়কে কার্পেটিং, গোয়ালডাঙ্গা বাজার হতে কেয়ারগাতি ফুটবল মাঠ কার্পেটিং, টুটুল মোড়লের বাড়ি হতে রাস্তা কার্পেটিং কাজ করেছি।
মেম্বার মফিজ আরো বলেন, আমি মেম্বার হওয়ার পূর্বে এলাকায় পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় কৃষকরা ফসল উৎপাদনে অক্ষম হয়ে পড়েছিল, আমি বিগত ৮ বছরে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা সচল করেছি। মানিকখালী থেকে ওয়াপদার পূর্বপাশ দিয়ে নড়েরাবাদ পর্যন্ত খনন করেছি। আমি পুনরায় নির্বাচিত হলে জিমতলা খালে স্লুইস গেট, জামালনগর-কেয়ারগাতিতে দু’টি গুচ্ছগ্রাম, ওয়ার্ডের বাকী কালভার্টগুলো নির্মান, জামালনগর পূর্বপাড়ায় মাঠ ভরাট, শেখ রাসেল ফুটবল মাঠ ভরাট, জামালনগরে চরভরাট সীমানা দিয়ে টেকসই বাঁধ নির্মান, মানিকখালী-বামনডাঙ্গা রাস্তা কার্পেটিং, ডুমুরপোতা শ্মশানঘাট হতে নাজিমের বাড়ি, কালিবাড়ি হতে ফুলতলা রাস্তা ও ফুলতলা হতে কেয়ারগাতি খেয়াঘাট পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজ করবো ইনশাল্লাহ। এছাড়া এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দালালী রোধ ও অসহায় মানুষের পাশে থেকে ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা চালাব।
বুধহাটায় প্রাণিজ পুষ্টি ও আত্মকর্মসংস্থান বিষয়ক সেমিনার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় প্রাণিজ পুষ্টি নিরাপদ ও আত্মকর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বুধহাটা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের পরিচালনায় ইউনিয়নের ৫০ জন গবাদি পশু খামারী অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, উপজেলা প্রাণি সম্পদ কম্পিউটার অপারেটর রকিব আহম্মেদ, অহিদুজ্জামান সাগর, নিতাই ঢালী, মাসুদুর রহমান, অংকন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি কম্বিং অপারেশনে জাল আটক
আশাশুনি প্রতিনিধি
মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে আশাশুনিতে বিশেষ কম্বিয়ং অপারেশ-২০২১ পরিচালনা করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ট্রলার যোগে অভিযান পরিচালনা করেন। এসময় নদী হতে দু’টি বেহুুন্দি জাল আটক করা হয়। পরে আটককৃত জাল ছুর দিয়ে কেটে বিনষ্ট করা হয়।
বুধহাটায় গুরুত্বপূর্ণ সড়কে পথ না রেখে ড্রেন নির্মান ॥ জনদূর্ভোগ চরমে
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারে মেইন রোডে ড্রেন নির্মানের নামে অপরিকল্পিত কাজ করায় গুরুত্বপূর্ণ পথ ব্যবহারে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আশাশুনি টু সাতক্ষীরা সড়কে বড় বাজার এলাকায় রাস্তার দু’পাশে বা এক পাশে ড্রেন নির্মান করা হয়েছে বা হচ্ছে। কিন্তু ড্রেন নির্মানের ক্ষেত্রে বুধহাটা বাজারের উপর কাজে পরিকল্পনা হীনতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ফলে বাজারের গুরুত্বপূর্ণ সড়কের মুখ বন্ধ হয়ে যাওয়ায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল হোষ্টেল, খেলার মাঠ, পোস্ট অফিস, ব্যাংক এশিয়া, কিন্ডার গার্ডেন স্কুল, সার ও কিটনাশকের গোডাউন, এনজিও অফিস ও এলাকায় বসবাসকারী অসংখ্য মানুষের যাতয়াতের প্রবেশ পথ অধীক গুরুত্বপূর্ণ। কিন্তু সেদিকে কোন প্রকার খেয়াল না রেখে অপরিকল্পিত ভাবে মেইন সড়কে বড় আকারের ড্রেন নির্মান কাজ করা হয়েছে। অথচ ঐ সব স্থানে ও এলাকায় যাতয়াতের পথের উপরে উচু করে ড্রেন নির্মান করা হয়েছে। অথচ ব্রহ্মরাজপুর বাজারে একই ভাবে ড্রেন নির্মান করা হলেও সেখানে গুরুত্বপূর্ণ পথে ও সড়কে ড্রেনের উচ্চতা কমিয়ে যাতয়াতের সুব্যবস্থা করা হয়েছে। বুধহাটা বাজরের ক্ষেত্রে এমন উদাসীনতার ঘটনায় এলাকার মানুষ হতভাগ হয়ে পড়েছেন। এখানে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মানুষকে ঐ পথে যেতে তার মটর সাইকেল, সাইকেলসহ সকল যানবাহন মেইন সড়কের উপর রেখে যেতে বাধ্য হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে রেখে যাওয়া যানবাহন চুরির ঘটনাও ঘটছে। গোডাউনের মালামাল আনলোড ও গোডাউন থেকে সরবরাহ করতে সেখানে গাড়ি নিতে না পারায় গোডাউন ব্যবহারে বিপর্যস্ত হতে হচ্ছে। এ ব্যাপারে বুধহাটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন জানান, কয়েকবার ঠিকাদারকে বলেছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।
প্রতাপনগরে ভিজিডি কার্ডের চউল বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ থেকে এ চাউল বিতরণ করা হয়। ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের জন্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে ভি.জি.ডি কার্ডধারীদের চাউল বিতরণ করা হচ্ছে। ২০২১ ও ২০২২ চক্র মাসিক বরাদ্দ প্রতি কার্ডে ৩০ কেজি খাদ্য শস্য বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গত শনিবার রাত দেড়টায় মৃত্যুবরণ করেন পূর্ব ডুমুরিয়ার জব্বার খান (৭০)। খবর পেয়ে গতকাল রবিবার সকালেই মরহুমের বাড়িতে যান সাংবাদিক জাহাঙ্গীর। একই রাতে মৃত্যুবরণ করেন চর ডুমুরিয়া গ্রামের কুদ্দুস ও ইদ্দিসের মা মেহেরুন নেছা (৬৫)। খবর পেয়ে মরহুমার বাড়িতে যান তিনি এবং উভয় পরিবারের সদস্যদের সান্তনা দেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বেলা সাড়ে ১০ টায় ডুমুরিয়ার ওয়াপদার পাশে বসবাসকারী ভূমিহীনদের সাথে মতবিনিময় করেন। এছাড়া দিনব্যাপী খলশী, সাজিয়াড়া ও মির্জাপুর গ্রামের সকল শ্রেণী পেশার মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোজহার ফকির, হারুনুর রশিদ বাবু, মোল্লা জাকিরুল ইসলাম, মিলন শেখ, সুমন শেখ, পলাশ রায়, বাধঁন মন্ডল, মহির মোড়ল, জাফর সিকদার, কামরুল ইসলাম, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, খানজাহান হোসেন প্রমুখ।
রূপসায় বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রূপসা প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মদিন উপলক্ষ্যে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনার ব্যবস্থাপনায়, জেলা বিএনপির সদস্য বিলাস হালদারের সহযোগিতায় রূপসা উপজেলার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ৩১ জানুয়ারী রাতে টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাংগা গ্রামের ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সা: সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ নিয়ামত আলী, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক জিএম আসাদুজ্জামান। টিএসবি ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হিরক গোলদারের সভাপতিত্বে ও পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইসরাইল বাবুর পরিচালনায় বক্তৃতা করেন ইমরান শেখ, আবুল কাশেম, মিলন শেখ, মাহাবুব শেখ, জাহিদ শেখ, রমজান গোলদার, মিথুন ঘোষ, সোহেল শেখ, দিপ্ত দাস, রবিউল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, জাকারিয়া শেখ, গুরু প্রমুখ। অনুষ্ঠানে অর্ধ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চলে গেলেন প্রিয় শিক্ষক মোশাররফ হোসেন
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সবার প্রিয় শিক্ষক আলহাজ মোশাররফ হোসেন মোল্লা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। রোববার দুপুর একটার দিকে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার স্ত্রী, দু’ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। সবার প্রিয় শিক্ষক মোশাররফ হোসেন মোল্লা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। শিক্ষক মোশাররফ হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার ছাত্র সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব, দক্ষিণ গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাহফুজুর রহমান, সাংবাদিক সোহরাব হোসেন, ডাক্তার শারাফাত হোসেন রাজনৈতিক ব্যক্তিত্ব জিএম হাবিবুর রহমান, উন্নয়ন কর্মী গিয়াস উদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী এমডি সোহাগ, কলেজ শিক্ষক কবির হোসেন, ব্যাংক কর্মকর্তা ইয়াছিন আলম, ডিএম সালাহউদ্দিন আহম্মেদ ও মামুনুর রশিদ, শিক্ষক আবুল হোসেন ও সেলিনা পারভীন, বেসরকারি চাকরিজীবী আবু মুছা প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যবিপ্রবির সিনিয়র ড্রাইভার জাহাঙ্গীরের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) সিনিয়র ড্রাইভার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। শনিবার দিবাগত রাতে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, মো. জাহাঙ্গীর আলম ছিলেন যবিপ্রবিতে নিয়োগপ্রাপ্ত প্রথম গাড়ি চালকদের মধ্যে অন্যতম। বিশ^বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁর অসুস্থতার সময় যবিপ্রবি পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর আলমের অকাল প্রয়াণে যবিপ্রবি পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রথম যবিপ্রবি পরিবার তার কোনো সহকর্মীকে হারালো। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন, সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি। একইসঙ্গে যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের শিক্ষার্থীরা তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
স্বপ্নদেখোর উদ্যোগে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
যশোর অফিস
রোববার স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার নিজ কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), যশোর এর উদ্যোগে ৫দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে যশোরের প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক জেলা কার্যালয় যশোরের উপ-মহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি উদ্যোক্তারা বড় ভূমিকা পালন করছে। ক্ষুদ্র ও কুটির শিল্প বাস্তবায়নের ফলে অনেক উদ্যোক্তা বর্তমানে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। শুধুমাত্র চাকরির পেছনে না ঘুরে ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে স্বল্প পুঁজি দিয়ে চাইলেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।’
অনুষ্ঠানে কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক জেলা কার্যালয়ের জরিপ ও তথ্য কর্মকর্তা রমজান আলী। উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থীদেরকে মাস্ক, প্যাড ও কলম বিতরণের মাধ্যমে ট্রেনিং কার্যক্রম শুরু হয়। এসময়ে উদ্যোক্তা হওয়ার নানা সুযোগ, সম্ভাবনা, সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা, মো. আজহারুল ইসলাম।
বটিয়াঘাটায় লিগ্যাল এইড কার্যক্রমের প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রবিবার সকাল ১১ টায় বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড কমিটি খুলনা ও রূপান্তর এর আয়োজনে লিগ্যাল এইড কার্যক্রমের প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার জনাব প্রবীর কুমার দাস (সিনিয়র সহকারী জজ)। ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি ও রপান্তর পরিচালিত পিপিজে প্রকল্পের আওতায় যৌথভাবে এই সভাটির আয়োজন করা হয়।সভাটি পরিচালনা করেন পিপিজে-খুলনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায় ও উপজেলা ফিল্ড অফিসার শান্তুনু মন্ডল।
গণশুনানীতে তৃনমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত নাগরিকদের কিভাবে আইনি সহায়তা পৌঁছে দেওয়া যায় এবং গরীব অসহায় মানুষের পক্ষে ন্যায়বিচার নিশিচতকরনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত অংশগ্রহনকারীদের সমস্যার প্রশ্নের সরাসরি উত্তর দেন। যার ফলে গ্রামের সাধারন মানুষের মধ্যে সরকারের বিচার ব্যবস্থার প্রতি আস্থা অর্জন হয়।
ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
‘সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে রোববার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, এইড’র প্রতিনিধি আশাফুর নাহার আশাসহ অন্যান্যরা।এসময় বক্তারা, কুষ্ঠ রোগ দেশ থেকে দূর করতে রোগীদের অবহেলা না করে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়কদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। রোববার দিনব্যাপী শহরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এসময় ভূমি সেবা নিতে আসা ব্যক্তিদের সেবার মান আরও উন্নত করতে অফিস সহায়কদের প্রশিক্ষণ প্রদাণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, সহকারী কমিশনার ভূমি খান মো: আব্দুল্লা আল মামুন। দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ২৫ জন অফিস সহায়ক অংশগ্রহণ করেন।
কেশবপুরে ৩৬৯ শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে ৩৬৯ জন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য বিতরণ করা হয়েছে। রোববার বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮২ জন এবং জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮৭ জন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পেস্ট ও লোশন দেওয়া হয়। দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, সাংবাদিক উৎপল দে, প্রজেক্টের হিসাবরক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার।
অভয়নগরে এতিম ছাত্রদের মাঝে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরন
অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে শীতবস্ত কম্বল বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে মাদীনাতুল উলুম সিরাজকাঠি মাদ্রাসা ও বাগদাহ পূর্বপাড়া সৈয়দ নূর হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোডিং এর ছাত্রদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়। কম্বল বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাদীনাতুল উলুম সিরাজকাঠি মাদ্রাসার মুহতামিম মুফতি ইফসুফ সাহেব অপরটির সভাপতিত্ব করেন, বাগদাহ পূর্বপাড়া সৈয়দ নূর হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আকছার আলী শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগরের গণমানুষের নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, মাদীনাতুল উলুম সিরাজকাঠি মাদ্রাসার নাজেযে তালিমাত মুফতি নজরুল ইসলাম, দারুল ইকামা মুফতি আ: জলিল সাহেব, উস্তাদ মুফতি আমিনুল ইসলাম, মাওলানা ইয়াকুব সাহেব, হা: মাও: ওমর ফারুক, মো. তৌহিদুল ইসলাম, মো. হাদীউজ্জামান, কারী জোবায়োর হোসেন, মাও: আল-আমিন, বাগদাহ পূর্বপাড়া মাদ্রাসার সাধারণ সম্পাদক গাজী সিদ্দিকুর রহমান, কোষাধ্রাক্স কামরুল ইসলাম জমাদ্দার, হাফেজ মো. মনিরুজ্জামান, হাফেজ মো. ইসমাইল হোসেন, মাও: আবুর বাশার সহ প্রমুখ।
বিশ্ব কুষ্ঠ দিবসের র্যালি ও আলোচনা সভা অভয়নগরে
অভয়নগর প্রতিনিধি-
‘সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়’ এই শ্লোগানে অভয়নগরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভীর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত পাঁচ
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার নওয়াপাড়া কাঁচা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তাক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন- নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা (৪০), নওয়াপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেন (২৫), অভয়নগর থানা যুবদল নেতা রবিউল ইসলাম (৪০), ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মারুফ (২৮) ও আকরাম আক্তার কোরায়েশী পাপ্পু (২৭)। আহত যুবদল নেতা রবিউল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় নওয়াপাড়া কাঁচা বাজারে অবস্থিত থানা যুবদলের সাবেক সভাপতি আলতাফ মোল্যার অফিসের সামনে আমরা সংগঠনের বিষয়ে কথা বলছিলাম। এসময় পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান জনির নের্তৃত্বে একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহকারে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেনসহ আমি রক্তাক্ত জখম হই। এ খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীরা আমাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য আলম মোল্যা ও ফয়সালকে যশোর সদর হাসপাতালে এবং আমাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান জনি জানান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তকিবুলের দেয়া ফেসবুকের একটি পোস্টেকে নিয়ে ঘটনার সূত্রপাত হয়। বিষয়টির সমাধানের লক্ষে সাবেক যুবদল সভাপতি আলতাফ মোল্যা শনিবার সন্ধ্যায় আমাকে ও তকিবুলকে সাবেক পৌর মেয়র রবিউল হোসেনের বাড়িতে ডাকেন। এসময় সৃষ্ট সমস্যার সমাধান করা হয়। সমাধান শেষে রাতে বাড়ি ফেরার সময় বিএনপি নেতা মশিয়ার রহমান মশির উস্কানিতে স্বেচ্ছাসেবক ও পৌর ছাত্রদলের একদল নেতারা অতর্কিতে হামলা চালিয়ে আহত করে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মারুফ ও আকরাম আক্তার কুরায়েশী পাপ্পুকে। দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে সৃষ্ট সংঘর্ষের বিষয় সম্পর্কে আমি কিছুই জানিনা। তাদের নিজেদের কোন্দল ঢাকতে আমাকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি জানান, পদবঞ্চিতরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। যা সংগঠন বহির্ভূত। সংঘর্ষের ঘটনায় আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সত্য নয়। থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু জানান, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের তিরষ্কার করা এবং কথাকাটাটির এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যা দুঃখজনক। সৃষ্ট ঘটনা সমাধানের লক্ষে সাংগঠনিক প্রক্রিয়া চলছে। পদবঞ্চিত কয়েক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাঘারপাড়া বিএনপি নেতা টিএস আইয়ুব অভয়নগরে বিএনপির রাজনীতি ধ্বংশ করতে অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। তথাকথিত ব্যক্তিদের দিয়ে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের পকেট কমিটির গঠন করায় এধরণের সংঘর্ষের ঘটনা ঘটছে। ভবিষ্যতে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গিলাতলা দক্ষিণ পাড়ায় ৪৭ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা দক্ষিণ পাড়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত ৪৭ তম বার্ষিক আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল আগামি ৮, ৯, ও ১০ মার্চ গিলাতলা দক্ষিনপাড়া (৬ নং ওয়ার্ড ) গাফফারফুড সংলগ্ন মাহফিল ময়দানে অনুষ্ঠিত হবে । মাহফিল সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা রবিবার বাদ আছর মাহফিল ময়দানে অনুষ্ঠিত হয় । মাহফিল কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার জিহাদী , মসজিদ ও মাহফিল কমিটির সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম, মোঃ মোক্তার বিশ্বাস, মোঃ শাহাজামাল, আমজাদ হোসেন, ফরমান মোল্লা, মোঃ জাহিদুল ইসলাম , সাংবাদিক সাইফুল্লাহ তারেক, আক্কাছ আলী, কামরুল ইসলাম, খলিলুর রহমান, মোঃ জামাল, আঃ সালাম, মোঃ লাভলু, হাসমত মোড়ল প্রমুখ । মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করবেন ।
রাকিবুল ইসলাম বকুলের পিতার মুত্যুতে খানজাহান আলী থানা ছাত্রদলের শোক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বিএনপি নেতা রাকিবুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা ছাত্রদল নেতৃবৃন্দ । বিবৃতিদাতারা হলেন খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা মোঃ আল আমিন হাওলাদার , মোঃ তৌহিদুল ইসলাম,মোঃ মাসুম বিল্লাহ, মশিউর রহমান তুষার,মিরাজুল ইসলাম রানা, শেখ বিপ্লব হোসেন, মোঃ নাজমুল হাসান জয়,মোঃ আশরাফুল ইসলাম মিলন, আকাশ শেখ, মোঃ সাইফুল্লাহ তাজিম, রফিকুল ইসলাম, হায়াত শুভ, মোঃ লিখন সেখ, রাকিবুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।











































