Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

54

মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র  নির্বাচন পরিচালনা কমিটি’র চেয়ারম্যানের নিকট দায়িত্বপত্র অর্পণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিভাগীয় মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করে দায়িত্বপত্র প্রদান করেন মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেনÑসমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা শেখ আইনুল হক, বর্তমান সভাপতি নুরুজ্জামান জামান, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক কুমার, মোঃ ইলিয়াস খান, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল শেখ, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মামুন, প্রচার সম্পাদক মোঃ মুজিবর রহমান, সদস্য মোঃ আবু হানিফ, সিরাজুল ইসলাম চৌধুরী, অফিস সহকারী সোহাগ মল্লিক, মোঃ সোহেল রানা প্রমুখ। দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এ সময়ে নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, অতীতের মত এবারও সমিতির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নপূর্বক প্রয়োজনীয় সকল কর্যক্রম নিষ্পন্ন করে নির্বাচিত কর্মকর্তাদের হাতে মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র পরিচালনার দায়িত্ব-ক্ষমতা হস্তান্তর করা হবেÑইনশাল্লাহ।

কালীগঞ্জ পৌর নির্বাচনে আবারও নৌকার মাঝি আশরাফ

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আশরাফুল আলম আশরাফ আবারও নৌকার মাঝি হলেন। তিনি পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক। শনিবার (৩০ জানুয়ায়ী) পঞ্চম ধাপের পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের প্রার্থী বাছাই সভাতে মেয়র প্রার্থী হিসেবে আশরাফুল আলম আশরাফের নাম চুড়ান্ত করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার এ নির্বাচনে দলীয় নৌকা প্রতিক পেতে ৭ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। তারা হলেন- স্থানীয় আ’লীগের মনোনিত বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, যুবলীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক সাংসদ আব্দুল মান্নানের ভাইপো সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শাহেদ কবির লিমন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড, মতিয়ার রহমান মতি, যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজা ও পৌর আ’লীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁ।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান,পৌরসভা নির্বাচনের শেষ ধাপের ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হবে। এ পৌরসভাতে মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভারতে ৩ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলো দুই শিশুসহ ১২ বাংলাদেশি নারি-পুরুষ

বেনাপোল প্রতিনিধি

অবৈধ পথে ভারত গিয়ে দেড় থেকে ৩ বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন দুই শিশুসহ ১২ বাংলাদেশি নারি-পুরুষ। শনিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টার সময় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

তারা ভারতে দেড় থেকে ৩ বছর সাজাভোগ করেছে বলে ভুক্তভোগীরা জানায়। পরে বেনাপোল পোর্ট থানা থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যায়।

ফেরত আসাদের মধ্যে ৩ জন নারি,৭ জন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তাদের বয়স ৭ থেকে ৩৫ বছর এর মধ্যে। এরা বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত বলেন, ‘বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় তারা ভারতে যায়। সে দেশের ব্যাঙ্গালুর এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে তালাশ নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে ।দেড় থেকে ৩ বছর পর তারা দেশে ফিরে এসেছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘এ সব নারি পুরুষরা পাসপোর্ট ভিসা ছাড়া বিভিন্ন সীমান্ত পথে ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করার সময় সেই দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তারা জেলহাজতে যায়। পরে ভারতের ব্যাঙ্গালুরে তালাশ নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে দেড় থেকে ৩ বছর থাকার পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছে ।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

কুয়েটে “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনলাইনের মাধ্যমে চার অর্ধদিবস ব্যাপী “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার বেলা ২.৩০ টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। ট্রেনিং প্রোগ্রামে রিসোর্র্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর জনাব এম. আমিনুর এবং সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ ফিরোজ মিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৫

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে মুকুল হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত দশটার দিকে উপজেলার শিরিলি মদনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

তারা হলেন, শিরিলি মদনপুর গ্রামের মোন্তাজ আলীর ছেলে টিপু সুলতান (২৮), ওই গ্রামের ইনতাজ আলীর দুই ছেলে দিপু হোসেন (৩০) ও রায়হান হোসেন (২০), উপজেলার কাশিপুর গ্রামের মহিদুল ইসলামের দুই ছেলে আসাদুল ইসলাম (২৬) ও সাজেদুল ইসলাম (২০)। আসাদুল ও সাজেদুল সম্পর্কে টিপুর শ্যালক।

মুকুল শিরিলি মদনপুর গ্রামের আমিন মোড়লের ছেলে। সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার নামে মণিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে ৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক ব্যবসার কারণে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল মুকুল। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী।

তবে নিহতের স্ত্রী লায়লা খাতুন বলেন, আগে মাদকের কারবার করলেও দুই বছর আগে সব ছেড়ে দেন আমার স্বামী। এরপর তিনি ঘেরের ব্যবসা ধরেন। মাঝেমধ্যে যশোর শহরে রডের কাজ করতেন। শুক্রবার রাতে আমার স্বামী সাড়াপোল বাজারে ছিলেন। তখন ইনতাজ আলীর স্ত্রী মাজেদা মোবাইলে তাদের বাড়িতে ডেকে নেয় তাকে। তখন আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে তারা।

এদিকে মুকুল হত্যার ঘটনায় নিহতের পিতা আমিন মোড়ল বাদি হয়ে ছয়জনকে আসামী করে মণিরামপুর থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, শিরিলি মদনপুর গ্রামের মোন্তাজ আলী, তার ছেলে টিপু সুলতান, মোন্তাজের চার ভাইপো দিপু হোসেন, রায়হান হোসেন, সাদেক আলী ও রাশেদ হোসেন। এদেরমধ্যে টিপু,দিপু ও রায়হান পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ৩-৪দিন আগে শিরিলি মদনপুর গ্রামের পশ্চিমপাড়ার মোন্তাজকে মারপিট করে মুকুল। শুক্রবার রাতে মোন্তাজের বাড়ির পাশে নিজের ঘেরে যায় সে। ওই সময় মোন্তাজের ছেলে টিপুর চোখে টর্চ লাইট মারে মুকুল। তখন বাকবিত-ার এক পর্যায়ে টিপুর মা এগিয়ে আসলে তার গালে চড় মারে মুকুল। এরপর মোন্তাজ আলীসহ বাড়ির অন্যদের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে খুন হয় মুকুল। ওইসময় টিপু ও দিপু আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার এসআই জিয়াউল হক বলেন, মুকুল হত্যার ঘটনায় তার পিতা বাদি হয়ে ছয় জনকে আসামি করে মামলা করেছেন। তিনজন গ্রেফতার আছে। বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

রোটারী ক্লাব অব খুলনা গোল্ডেন সিটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট গ্রান্টের আওতায় কম্পিউটার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

রোটারী ক্লাব অব খুলনা গোল্ডেন সিটির আয়োজনে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের, ডিস্ট্রিক্ট গ্রান্ট: ২১১৩৭৬৬ এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ ও সংক্ষিপ্ত প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব খুলনা গোল্ডেন সিটির সভাপতি ডাঃ সুদেব চন্দ্র মন্ডল, উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার পিপি. সৈয়দ আবু সইদ, এ্যসিসটেন্ট গভর্নর মুক্তি কুমার দাস, (অব.) প্রধান শিক্ষক বাবু গিরীশ চন্দ্র মন্ডল, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দদের ভেতর উপস্থিত ছিলেন শ্রী বিকাশ চন্দ্র বাওয়ালী, শ্রী মলরেন্দু ঘোষ, শ্রী রবীন্দ্রনাথ নাগ, শ্রী তাপস দাস, শ্রী রিপন বিশ্বাস, বর্না রানী মল্লিক, ইউপি সদস্য শ্রী তপন কুমার মন্ডল, রোটারী ক্লাব অব খুলনা গোল্ডেন সিটির প্রেসিডেন্ট ইলেক্ট নাসরিন হক শ্রাবনী, ক্লাবের সহ-সভাপতি বিচক্ষন মন্ডল ও সাইফুল ইসলাম রাসেল, ক্লাব সেক্রেটারি ফেরদৌসুর রহমান পিয়াস, ক্লাব সদস্য ওবায়দুর রহমান মিশু, ওয়াকি আহনাফ, শাহিনুর রেজা প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে মানব সেবায় রোটারী ক্লাবের অবদান ও আগামী দিনের সুনাগরিক হবার জন্য প্রযুক্তি বিষয়ে দক্ষ নাগরিক তৈরীতে রোটারী ক্লাব অব খুলনা গোল্ডেন সিটির কর্মসূচি চলমান রাখার আশাবাদ প্রকাশ করেন।

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া ভোট কেন্দ্রে নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম, পুলিশের ফাঁকা গুলি বর্ষণ, আটক-১

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর হামলায় নৌকার প্রার্থীর এজেন্টসহ ৩ জন আহত হয়েছে। সেসময় সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের লোকজন ভোট কেন্দ্রে ঢুকে নৌকার এজেন্ট সাগর আলীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলায় আরও ২ জন আহত হয়। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেসময় ২০ মিনিট কাল ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে আবার শুরু হয়। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

বাগমারা জনকল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাগমারা জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা ২৯ জানুয়ারী ২০২১ শুক্রবার রাত ৮টায় বাগমারা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক কমিশনার শেখ সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑসহ-সভাপতি অসীম কুমার বিশ্বাস, এড. হেমন্ত সরকার, টিকেন্দ্র নাথ ম-ল, রাজিব কান্তি হালদার, সহ-সাধারণ সম্পাদক এড. তৌহিদুর রহমান তুষার, শেখ শহীদুল ইসলাম, ওয়াহিদুর রহমান বাবু, কার্তিক রায়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মুন্সী ইলিয়াসুর রহমান, আশরাফুর রহমান তুফান, এম রাশেদ হাসান পিনো, জয়ন্ত বালা, সাহারুজ্জামান লোটন, সুখরঞ্জন গোলদার, প্রশান্ত বাছাড়, মহিলা সম্পাদিকা পারভীন হাসমত, আঃ হালিম সুমন, দুলাল চন্দ্র গোলদার, তৌহিদুল ইসলাম মুরাদ, আজিজুর রহমান তুষার, এড. দেবান্ত প্রসাদ ম-ল, মোঃ মনিরুল ইসলাম, সুধীর কুমার রায়, মাহবুব হোসেন প্রিন্স, দেবাশিষ বিশ্বাস, নাসির শেখ, তৌফিকুর রহমান সানি, আক্তার হোসেন, বিধান গোলদার, পরিতোষ বাছাড়, উপদেষ্টা গৌতম রায় ও শাহ লায়েক উল্লাহ প্রমুখ। সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা শেষে মার্চের প্রথম সপ্তাহে বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় অঙ্কিতাকে 

স্টাফ রিপোর্টার

দৌলতপুর পাবলা বনিকপাড়ার সুশান্ত দে’র ৮ বছরের শিশু কণ্যা স্থানীয় বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোয়া (৮) কে কম্বল দেয়ার প্রলোভন দিয়ে আসামি প্রীতম রুদ্র (২৭) তার ৪তলা বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ গুম করার জন্য বস্তায় ভরে বাড়ির নিচ তলার বাথ রুমে লুকিয়ে রাখে।

শনিবার (৩০ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান আসামি প্রীতমকে আদালতে হাজির করেন। এসময় প্রীতম ধর্ষণ ও হত্যার বিবরণে দিয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ রেকর্ড করেছেন। প্রীতম রুদ্র দৌলতপুর পাবলা বনিকপাড়া বিনাপানি ভবনের প্রভাত কুমার রুদ্র’র ছেলে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান জানান, পরদিন ওই এলাকার একটি ভবনের নিচতলার শৌচাগার থেকে উদ্ধার হয় অঙ্কিতার বস্তাবন্দি মরদেহ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য বীণাপানি ভবনের মালিক প্রভাত রুদ্র, পার্লারের মালিক মুক্তিসহ ছয়জনকে আটক করা। তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে প্রীতম রুদ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বেরিয়ে আসে হত্যা রহস্য। 

মামলার বিবরণে জানা যায়, দৌলতপুর পাবলা বনিকপাড়ার সুশান্ত দে’র ৮ বছরের শিশু কণ্যা স্থানীয় বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোয়া ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলতে যায়। দুপুর   ২ টার দিকে বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুজির পর দৌলতপুর থানায় জিডি করা হয়। ২৬ জানুয়ারি মামলা হয়। এ মামলায় একই এলাকার জাহাঙ্গীর ও তার স্ত্রী রিক্তাকে গ্রেফতার করে। জাহাঙ্গীর ও তার স্ত্রী রিক্তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৬জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৮ জানুয়ারি দুপুরে দৌলতপুর পাবলা বনিকপাড়া কালী মন্দিরের পাশে বীণাপানি ভবনের নিচতলা বাথরুমের ভিতর থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

সুস্থ সবল দেহ ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সিটি মেয়র

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা সিটি কপোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন,সুস্থ সবল দেহ গঠন এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এজন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ও এলাকার যুবকদের খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার জন্য নতুন প্রজন্মকে উৎসাহিত করছে। যারা মাদকাশক্তি বা মোবাইল ফোনের নিতিবাচক আসক্তির কারণে ধবংসের পথে ধাবিত হচ্ছে তাদেরকে ক্রীড়া চর্চার মাধ্যমে বিপথ থেকে ফিরিয়ে আনতে হবে। সিটি মেয়র গতকাল শনিবার বেলা ৪ টায় জাতীয় তরুণ সংঘ আয়োজিত মহেশ^পাশা দিঘীর পশ্চিমপাড় মাঠ প্রাঙ্গনে মুুিজব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাউন্সিলরকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আ’লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুকুল, এ্যাড. শেখ সামসুল হুদা। শেখ মোঃ অপু আহম্মদের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, কাজী নাসিবুল হাসান সানু, মাকছুদ হাসান পিকু, শেখ মনিরুল ইসলাম, মোঃ সেলিম রেজা, জাকারিয়া রিপণ, বজলু হাওলাদার, টিটু খান, আব্দুল হালিম হাওলাদার, বিধান চন্দ্র রায়, শেখ মিজানুর রহমান, মাষ্টার আসাদুজ্জামান, আবু বক্কার, মোঃ সেলিম প্রমুখ। কাউন্সিলরকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা কাশিপুর একাদশ  ভিশন ২১ কে ৩-০ গোলে পরাজিত করে কাশিপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সর্বোচ্চ গোলদাতা লিঠু ও সেরা খেলোয়াড় তন্ময় এবং ম্যান অব দা ম্যাচ রিয়াজ।

পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগর ২৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগরের ২৬নং ওয়ার্ড শাখা’র আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে নাজিরঘাট পেশাজীবী শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকেল ৪টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সদস্য মোঃ কওছার শেখ এবং পরিচালনা করেন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন বাবু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগের সভাপতি মাস্টার আতাহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর পেশাজীবী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোল্লা মাহাবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑমোঃ কামাল হোসেন, আল আমিন গাজী, মোঃ রোকনুজ্জামান রোকন, আনোয়ার হোসেন, মনির হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ সুমন হাওলাদার, মোঃ সাগর, মোঃ এনায়েত হোসেন, মোঃ রায়হান, মোঃ বাবু সরদার, মোঃ মনির গাজী, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আব্দুল জলিল সনা, মোঃ শান্ত ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ রিপন হোসেন, মোঃ মতিউর রহমান, নন্দ সাহা, মোঃ বাবু সরদার(২), মোঃ ফরিদ হাওলদার, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সিদ্দিক, মোঃ কামাল শেখ, মোহাম্মদ আলী শেখ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ নান্না খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আলতাফ শরীফ, মোঃ আব্দুল হক সরদার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ কওছার শেখকে আহ্বায়ক ও মোঃ জামাল উদ্দিন বাবুকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট ২৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মায়ের সাথে অভিমান করে হাবিবা (১০) নামের পঞ্চম শ্রেনীর এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।  ৩০ জানুয়ারী শনিবার বিকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ’র মেয়ে ও শরণখোলা আইডিয়াল ইন্সষ্টিটিউটের পঞ্চম শ্রেনীর ছাত্রী হাবিবা আক্তার তার অন্য ছোট দুই বোনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটি করলে তার মা তাকে সামান্য বকাঝকা করে পরে দুপুরের খাবার পরে হাবিবাকে দেখতে না পেয়ে তার মা অনেক খোঁজাখুজি করে তার পড়ার রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে দরজা না খুললে তার বাবা দরজা ভাঙ্গলে তাকে আড়ার সাথে ঝুলতে দেখে। সন্ধ্যা ৬টার দিকে হাবিবাকে শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শরণখোলা থানার এসআই স্বপণ কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ করে হাবিবার বাবা-মা ও চিকিৎসকের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মোড়েলগঞ্জে পৌরসভা নির্বাচনে বিজয়ী যারা

 এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিনিধি

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটের মোড়েলগঞ্জে শনিবার ৩য় ধাপের পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মহিলা  ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। সকাল ৮ টা থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কমলেও ২ টার পর বাড়ে ভোটারের সংখ্যা। বিশেষ করে মহিলা ভোটার। তবে একাধিক কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। তবে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী।

  নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি  র‌্যাব, বিজিপি, কোষ্টগার্ড, ডিবি সহ ছিল মোবাইল টিম। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সহ প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিল। ৯টি কেন্দ্রে আনসার সদস্য ছিল ৮১ জন। এর মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৮ জন ও সাধারণ সদস্য ৩৬ জন।

  এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম মনিরুল হক তালুকদার। যার কারনে ৯টি ওয়ার্ডে শুধু কাউন্সিলর ও সুরক্ষিত আসনের নির্বাচনে ৫৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ’।    

   নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে শাহিন শেখ (ডালিম), ২নং ওয়ার্ডে মো. ইউনুছ আলী সরদার (উট পাখি), ৩নং ওয়ার্ডে আজিজুর রহমান মিলন(পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে মো. নান্না শেখ (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে শঙ্কর কুমার রায় (টেবিল ল্যাম্প), ৬নং ওয়ার্ডে মো. মোতালেব ফকির (পাঞ্জাবী), ৭নং ওয়ার্ডে ওয়ালিউর রহমান সুজন (উটপাখি), ৮নং ওয়ার্ডে মো. রেদোয়ানুল করিম (পানির বোতল), ৯ নং ওয়ার্ডে মো. মহিদুল শেখ (পানির বোতল) এ ছাড়াও  সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে হিরা বেগম(আনারস), ৪, ৫, ৬ রোকেয়া বেগম(টেলিফোন) ও ৭, ৮, ৯ সাদিয়া সুলতানা(চশমা) প্রতিক নিয়ে বেসরকারি ভাবে কাউন্সির নির্বাচিত হয়েছেন।

কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম  

আলমগীর হোসে, কেশবপুর প্রতিনিধিঃ

কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে আবারও নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম। তিনি কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কেশবপুর পৌরসভা নির্বাচনে রফিকুল ইসলাম আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন।

শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রফিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে (নৌকা) মনোনয়ন দেওয়া হয়।

ইতিমধ্যে উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র পদে রফিকুল ইসলামের পক্ষে সংগঠনের সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহা দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বর্তমানে কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফশিল অনুযায়ী, কেশবপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ করা হবে ১২ ফেব্রুয়ারি। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

মণিরামপুরে ফের মাহমুদুল হাসান মেয়র নির্বাচিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে পৌর মেয়র হিসাবে টানা দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৭০০ ভোট। এছাড়া মেয়র পদে নির্বাচন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব পেয়েছেন ৪১৪ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের ৭৮% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা সহিদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে, কাউন্সিলর পদে হাকোবা ওয়ার্ডে আজিম হোসেন, গাংড়া-মহাদেবপুর ওয়ার্ডে সুমন দাস, মণিরামপুর ওয়ার্ডে বাবুলাল চৌধুরী, দূর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডে আদম আলী, তাহেরপুর ওয়ার্ডে আসাদুজ্জামান আসাদ, জুড়ানপুর ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, মোহনপুর ওয়ার্ডে কামরুজ্জামান কামরুল, কামালপুর ওয়ার্ডে বাবুল আক্তার এবং বিজয়রামপুর ওয়ার্ডে আইয়ুব পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য হিসাবে গীতা রানী, অফেলা খাতুন ও অনিমা মিত্র নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মণিরামপুর পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, কোন প্রকার অপ্রীতি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে নৌকা প্রতীকে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান।

নড়াইলের দু’টি পৌরসভায় আ’লীগের প্রার্থী বিজয়ী

নড়াইল প্রতিনিধি

নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে জানাগেছে, নড়াইল পৌরসভা আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা পেয়েছেন ১৯হাজার ২৬ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির (ধানের শীষ) জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ৪হাজার ৩শ ৬২ভোট। নড়াইল পৌরসভায় ভোটার রয়েছে ৩৪ হাজার ৩১৩। ভোট পড়েছে ৭৪.৯২ ভাগ।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় আওয়ামীলীগের আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ১২হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপির সমর্থিত প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৬ ভোট। কালিয়া ভোটার রয়েছে ১৬হাজার ৩৮৩ জন। কালিয়া পৌরসভায় ভোট পড়েছে ৮২ ভাগ।

আওয়ামীলীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা এক প্রতিক্রিয়ায় বলেন, ভোটাররা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উপহার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো জাল ভোট বা কারচুপির ঘটনা ঘটেনি।

যশোর পৌরসভায় নৌকা পেলেন পলাশ

যশোর অফিস

যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন হায়দার গনি খাঁন পলাশ। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করা যশোর শহরের ঘোপ এলাকার স্থায়ী বাসিন্দা পলাশ বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ শনিবার ঢাকায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় গণভবনে এই সভায় সভাপতিত্ব বরেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এতে পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর যশোরে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশকে। এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাই সাংবাদিক সাজ্জাদ গনি খাঁন রিমন।

তিনি জানান, ঘণ্টাখানেক আগে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রার্থীতালিকা ধানমন্ডির অফিসে টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যশোর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে হায়দার গনি খান পলাশের নাম রয়েছে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটের দাবিদার ছিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ছাড়াও হুমায়ুন কবির কবু, আসাদুজ্জামান মিঠু, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ ছিলেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু দলীয় রাজনীতিতে যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুগামী হিসেবে পরিচিত। বাদবাকিরা যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেরদ অনুসারী হিসেবে পরিচিত।

আজকের সভায় যশোরের কেশবপুরে রফিকুল ইসলাম, ঝিনাইদহের মহেশপুরে মো. আব্দুর রশিদ খান এবং কালীগঞ্জে মো. আশরাফুল আলমকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।

যশোরে বিএনপির মেয়র প্রার্থী মারুফ

যশোর অফিস

যশোর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মারুফুল ইসলাম। তিনি এই পৌরসভার সাবেক মেয়র।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসবিচ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।

মারুফুল ইসলামকে লড়তে হবে আওয়ামী লীগের হায়দার গনি খাঁন পলাশের বিরুদ্ধে। একই দিন পলাশ নৌকার মনোনয়ন পান।

যশোর পৌরসভায় ধানের শীষের জন্য মারুফ ছাড়াও আবেদন করেছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য চৌধুরী রফিকুল ইসলাম ওরফে মুল্লুক চান এবং হাজী আনিছুর রহমান মুকুল।

বিরোধীদল বিএনপি এদিন পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় ৩০ প্রার্থী চূড়ান্ত করে। একইসঙ্গে তিনটি উপজেলা পরিষদ ও একটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদেও দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

৩১ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং দুপুর দুইটায় ঢাকা ও ময়মনসিংহ পৌরসভার প্রার্থীদের গুলশান কার্যালয়ে থেকে ‘দলীয় প্রত্যায়নপত্র’ হস্তান্তর করা হবে। মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিন ঘোষিত প্রার্থীদের মধ্যে যশোরের কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস এবং ঝিনাইদহের মহেশপুরে আমিরুল ইসলাম খান ও কালীগঞ্জে মহাবুবার রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩০টি পৌরসভায় মেয়র পদে ও তিনটি উপজেলা পরিষদে এবং একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।এ নিয়ে পাঁচ ধাপে ২০৬টি পৌরসভার তফসিল ঘোষণা করলো ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।

যশোরে অটো রিক্সা ছিনতাই আটক ১

যশোর অফিস

সন্ধ্যারাতে শহরের জেস টাওয়ারের সামনে থেকে অটো রিক্সা ভাড়া নিয়ে ছিনতাইকালে আবু ফুরাদ নামে এক যুবককে জনগন ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মাছ রাঙ্গা গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী পীর বাড়ির পাশে রেল লাইন বস্তির আলামিনের ছেলে। এ সময় আবু ফুরাদের ভাইসহ দু’জন পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় শনিবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে।

যশোর শহরতলী পালবাড়ী মূর্তির মোড়ের ওজিয়ার রহমানের ছেলে বিল্লাল হোসেন বলেছেন, তার ৫০ হাজার টাকা মূল্যের অটো রিক্সা ফজর আলী চালাতো। ফজর আলী উক্ত অটো রিক্সা নিয়ে যশোর শহরের জেস টাওয়ারের সামনে ২৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় অবস্থান কালে আবু ফুরাদ ভাড়া নিয়ে চাঁচড়া বাবলাতলা কবরস্থান এলাকায় ভাড়া নিয়ে যায়। সেখানে পৌছালে আবু ফুরাদসহ তার ভাই ওমর খড়কীর লাভলু রিক্সার গতিরোধ করে। চালক ফজর আলীকে এলোপাতাড়ী মারপিট করে তার কাছ থেকে অটো রিক্সা নিয়ে চলে যায়। পরে উক্ত রিক্সা আবু ফুরাদ সদর উপজেলার মালঞ্চী নামক স্থানে পাকা রাস্তার উপর রাত পৌনে ১১ টায় অটো রিক্সার ব্যাটারী খোলার সময় স্থানীয়  লোকজন সন্দেহ জনকভাবে আবু ফুরাদকে অটো রিক্সাসহ আটক করে। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। আবু ফুরাদের ভাই ওমর আলীর সাথে অটো রিক্সার চালক ফজর আলী পূর্ব পরিচিত।

যশোর ঘুনি গ্রামের গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা

যশোর অফিস

নাসরিন আক্তার (১৮) নামে এক গৃহবধূকে বিগত ১৮ সাল থেকে নির্যাতনের এক পর্যায় অবৈধভাবে আটক করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করেছে, নির্যাতিত গৃহবধূর ননদদ যশোর সদর উপজেলার ঘুনি গ্রামের জাফর ব্যাপারীর মেয়ে আসমা খাতুন,রেক্সোনা ও দেবন ফারুক ব্যাপারী।

সদর উপজেলার ঘুনি গ্রামের মৃত নুর ইসলাম ব্যাপারীর মেয়ে নাসরিন আক্তার শুক্রবার দুপুরে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় তিনি বলেছেন,গত ৮ মে ২০১৮ সালে তার পিতা নুর ইসলাম ব্যাপারী মারা যাওয়ার পর জাফর ব্যাপারীর মেয়ে ও ছেলেরা নাসরিন আক্তারের বুদ্ধি প্রতিবন্দীর মাতার অসহায়ত্বর সুযোগে ওই বছরে অর্থাৎ ২০১৮ সালের ২৮ মে জাফর ব্যাপারীর ছেলে ফিরোজ ব্যাপারীর সাথে আসমা খাতুন ও রেক্সোনা ও ফারুক ব্যাপারী বিয়ে দেয়। বিয়ের পরের দিন ফিরোজ ব্যাপারী স্ত্রী নাসরিন আক্তারকে আসামীদের কাছে রেখে দুবাই চলে যায়। এরপর নাসরিন আক্তারকে দিয়ে ঘরের ঝিঁ এর কাজ করানোসহ নির্যাতন করতে থাকে। নাসরিন আক্তারকে খেতে না দেওয়ায় নাসরিন আক্তার রাজহাসের কুড়ো মেশানো ভাত খেয়ে জীবন ধারণ করেন। পর্যায়ক্রমে নির্যাতন ও মুখে ক্রীমের সাথে কেমিক্যাল মিশিয়ে মুখ পুড়ে দেয়। হাতে ও মুকে ব্লেড দিয়ে নানা ভাবে নির্যাতন করে। পরে তাকে ঘরের মধ্যে আটকে রেখে। গত ১৬ জানুয়ারী নাসরিণ আক্তার টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে এলাকাবাসীর কাছে আশ্রয় নিয়ে বিষয়টি ফাঁস করে দেয়। এলাকাবাসী নির্যাতিত ও আহত গৃহবধূকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

যশোরে সাইকেল চোর গণধোলাইয়ের শিকার

যশোর অফিস

যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বাইসাইকেল চুরি করে পালানোর সময় রফিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে জনগণ ধরে গণপিটুনি দিয়েছে। সে যশোরের মণিরামপুর উপজেলার খাঁনপুর বটতলা গ্রামের আব্দুল করিমের ছেলে। বর্তমানে সে যশোর শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার সীমার বাড়ির ভাড়াটিয়া।

যশোর শহরের খালধার রোডস্থ লোনঅফিস পাড়ার আব্দুস সালাম বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস শনিবার ৩০ জানুয়ারী দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার সকাল ৮টায় ব্যক্তিগত কাজে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে তার ২৫শ’ টাকা মূল্যের বাইসাইকেলটি রেখে পাশে যান। ১০মিনিট পর তিনি বাইরে এসে দেখেন তার বাইসাইকেলটি এক যুবক নিয়ে যাচ্ছে। তিনি চিৎকার দিলে কলেজের স্টাফ ও ওই স্থানে থাকা জনগন এগিয়ে এসে ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়।  পরে বাইসাইকেল চোর রফিকুল ইসলামকে পুলিশে সোর্পদ করে।

যশোর বোর্ডে জিপিএ-৫ বেড়েছে সাড়ে সাত হাজারের বেশি

যশোর অফিস

করোনা ভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফলাফল ঘোষিত হওয়ায় যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে সাড়ে সাত হাজারের বেশি। ২০১৯ সালের পরীক্ষায় ৫ হাজার ৩১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও ২০২০ সালের পরীক্ষার্থীদের মধ্যে এ সংখ্যা ১২ হাজার ৮৯২।

আর ঘোষণা অনুযায়ী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনকৃত ১ লাখ ২১ হাজার ৫২৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। শনিবার দুপুরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঘোষিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

যশোর শিক্ষাবোর্ড জানিয়েছে, কোভিড-১৯ জনিত বৈরী পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত ‘এইচএসসি পরীক্ষার ফলাফল প্রণয়ন সংক্রান্ত পরামর্শক কমিটি’র সুপারিশ অনুসারে এবং বোর্ড কমিটির অনুমোদন সাপেক্ষে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২০ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ২১ হাজার ৫২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। করোনা ভাইরাসের কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ঘোষণা অনুযায়ী এদের সবাইকে উত্তীর্ণ করা হয়েছে।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৬১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৭৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৯২ জন।

২০১৯ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ২৬ হাজার ২২৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৯৫ হাজার ৪৯৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৪৪২ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৩ জন। পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৫। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৩১২ জন। বহিষ্কৃত হয়েছিল ৬০ জন।

২০১৮ এই বোর্ড থেকে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয় ৬৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ছিল ৩১ হাজার ৬৫২ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৬০৬ জন। পাসের হার ৬০ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৮৯ জন। বহিষ্কৃত হয়েছিল ৪৭ জন।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯২২ জন। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৪১৪ জন এবং ছাত্রী ৪ হাজার ৫০৮ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হজার ২১৩ জন। এদের মধ্যে ছাত্রী ১ হাজার ৪৬৮ জন, ছাত্র ৭৪৫ জন।ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৫৭ জন। এদের মধ্যে ছাত্রী ৪৮৬ জন এবং ছাত্র ২৭১ জন।

এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, করোনা মহামারির কারণে পরীক্ষা ছাড়াই ফলাফল তৈরি করা হয়েছে। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে কেউ কেউ হয়তো এসএসসি, জেএসসিতে জিপিএ-৫ পেয়েও এবার জিপিএ-৫ বঞ্চিত হয়েছে। আবার কেউ কেউ আগে জিপিএ-৫ না পেলেও এবার তা অর্জন করেছে। তবে সবমিলিয়ে যশোর বোর্ডে জিপিএ-৫ অনেক বেড়েছে।

হরিণাকুন্ডুতে নৌকার প্রার্থী ও কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ও কোটচাঁদপুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে শহিদুজ্জামান সেলিম জয়ী হয়েছেন। হরিণাকুন্ডু নৌকার প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৭ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৩৪ ভোট।

অন্যদিকে কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম পেয়েছেন ৮ হাজার ৩৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১১৯ ভোট। ঝিনাইদহের এই দুটি পৌরসভায় সকাল থেকে ভোট গ্রহণ বিকাল পর্যন্ত চলে। কোটচাঁদপুরে শান্তিপূর্ণভাবে ভোট হলেও হরিণাকুন্ডুতে কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়।

অংকিতা হত্যার নিন্দা ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির আহবান আ’লীগের

খবর বিজ্ঞপ্তি

সম্প্রতি নগরীর দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী অংকিতা হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যে বা যারা এ ধরনের নিকৃষ্ট জঘন্য কর্মকা- করে সমাজকে কুলষিত করছে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি অংকিতা হত্যাকারীকে যেকোন সহযোগিতা করে তাহলে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ হতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের মানুষ রূপী পশুদের সমাজ থেকে বর্জন করে আগামী প্রজন্ম একটি সুন্দর সমাজ উপহার দিতে হবে। সেজন্যে সকলকে অত্যন্ত সচেতনভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

দাকোপে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) সংবাদদাতা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সিএনআরএস’র সহযোগীতায় এবং বিশ^ ব্যাংকের অর্থায়নে খুলনার দাকোপে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (ফেজ-১) চুড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রকল্পের পিএমইউ ড. মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, ভাইস-চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আক্তার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুদেব রায়, মাসুম আলী ফকির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএনআরএস এর টিমলিডার মঞ্জুরুল আহসান, শিবসা পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান সানা, স্বাধীনতার প্রত্যয় পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট হালদার প্রমুখ। কর্মশালায় প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন ডেপুটি টিমলিডার মশিউর রহমান।

১০ দিনের মাথায় পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে  সড়কের পিচ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পৌরসভার দূর্গাপুর গ্রাম থেকে চেকপোস্ট পর্যন্ত ২ কি: মি: সংযোগ সড়ক নির্মানের ১০ দিনের মাথায় পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে  পিচ। উওেজনা দেখা দিয়েছে গ্রামবাসীদের মাঝে।

নির্মান কাজে ব্যপক অনিয়ম ও দূর্নিতির কারনে বেহলা অবস্থা সড়টির এমন অভিযোগ এলাকবাসীর।

১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই সড়কটি নির্মান কাজ শুরু হয়  গত ১২ জানুয়ারী। নির্মান কাজে ব্যবহার করা হয়েছে নিন্মমানের সামগ্রী। নিন্মমানের ইট, খোয়া,বালু ,পাথর ,পিচ এমনকি পোড়া মোবিল ব্যবহার করে ইতিমধ্যে ৫০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। সড়কের নামাজ গ্রাম এলাকায় পা দিয়ে ঘষলেই উঠে যাচেছ সড়কের পাথর কুচি। ফলে গ্রাম বাসীদের মাঝে দেখা দিয়েছে চরম উওেজনা।

ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু পৌর সভার এই সড়কের নির্মান কাজ করছেন। প্রকৃতপক্ষে বেনাপোল পৌর সভার সচিব রফিকুল ইসলাম নিজের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সটি ভাড়া করে গত ৫ বছর ধরে পৌর সভার বিভিন্ন উন্নয়ন কাজ করে আসছে। বড় ধরনের অনিয়ম করে নিজেই বিল সাবমিট করে কোটি কোটি টাকার সম্পদ করেছেন বলে অভিযোগ গ্রামবাসীদের।

নামাজ গ্রামের মোস্তাক আহমেদ স্বপন অভিযোগ করে বলেন, বেনাপোল পৌর সভার সচিব হাতে গোনা ১/২ জন ঠিকাদার দিয়ে গোপনে টেন্ডার করিয়ে নিজেদের মাধ্যমে ঠিকাদারি কাজ পরিচালনা করে আসছে। আমাদের বিশ^াস পৌরসভার কর্মকর্তারা নিজেরাই এসব লুটপাট করে যাচ্ছে।

বেনাপোল পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকবর হোসেন বলেন, শুধু এই সড়কটি নয় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে রাস্তা, সড়ক, ড্রেন, কালভার্ট ও ফুটপথ নির্মানে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে কোটি কোটি টাকা তছরুপ করছে বেনাপোল পৌর সভা। সড়কটিতে পিচের বদলে পোড়ামোবিল ব্যবহার করায় পা দিয়ে ঘষা দিলেই পিচ উঠে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু জানান, বেনাপোল পৌর সভার সচিব রফিকুল ইসলাম পৌর সভার সকল উন্নয়ন কাজ অন্যের লাইসেন্স ভাড়া করে নিজেই ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা লুটপাট করছে। লুটপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি। 

বেনাপোল পৌর সভার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, ২ কি: মি: এই সড়কটি নির্মানে নিয়ম মেনেই কাজ করা হয়েছে। ১১ কোটি টাকার সড়কটি প্যাকেজ আকারে করা হচ্ছে। তবে আপনি অফিসে আসেন, বসে কথা বলা যাবে।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া  প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার সকাল ১১ টায় ডুমুরিয়া ওয়াপদার ছিন্নমুল মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। খোলা আকাশের নীচেয় দিনাতিপাত করার করুন গল্প শোনের তাদের কাছ থেকে। এর আগে পূর্ব ডুমুরিয়া  গ্রামের সকল বাড়ি যেয়ে নানা শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব ডুমুরিয়া গ্রামের আব্দুল জব্বার খানকে দেখতে যান। তাঁর চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে ডুমুরিয়া বাজার বাসন্ট্যান্ডে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে সাজিয়াড়া গ্রামে সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহির মোড়ল, জাফর সিকদার, কামরুল ইসলাম, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, খানজাহান হোসেন, মিলন শেখ, সুমন শেখ, রবিউল মোল্লা, জাকির মোল্লা, শাইদুল মোড়ল, হারুনুর রশিদ বাবু, মোজাম্মেল হক মোহন, জাফর মোড়ল, নাসির গাজী, নওশের সরদার,ইছহাক শেখ, রিজাউল শেখ, বাধণ মন্ডল, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

উদ্বোধনী খেলায় দাপটের সাথে খেলে জিতলো যশোর একাদশ

বিশেষ প্রতিনিধি ॥

কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১” উদ্বোধন করা হয়েছে। এ টুর্ণামেন্টে ১৬ দল অংশ গ্রহন করবে। শনিবার দুপুরে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ খেলার উদ্বোধন ঘোষনা করেন। এ উপলক্ষে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। উদ্বোধনী খেলাতে ফরিদপুর মধুখালী ক্রিকেট একাদশকে ৩১ রানে হারিয়ে যশোর আছিয়া ক্লেমন ক্রিকেট একাদশ জয়লাভ করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে দুপুরে ভূষন মাঠে অনুষ্টিত উদ্বোধনী খেলাতে প্রথমে টচে জয়লাভ করে ব্যাট করতে নামে যশোর আছিয়া ক্রিকেট একাদশ। তারা নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফরিদপর মধুখালী ক্রিকেট একাদশ ১৯ ওভার ১ বলে সবকটি ইউকেট হারিয়ে ১৫১ রান করতে সমর্থ হয়। খেলায় ৩১ রানের ব্যবধানে যশোর আছিয়া ক্লেমন ক্রিকেট একাদশ জয়লাভ করে। বিজয়ী দলের আকাশ ৪ উইকেট লাভ করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা পুরস্কার তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য ও সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু। উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সাবজাল হোসেনসহ ক্রিড়া ফেডারেশনের নেতৃবৃন্দ।

এ টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কার স্পন্সর ছিলেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার কালীগঞ্জ প্রেসক্লাব। উদ্বোধনী খেলায় প্রচার সহযোগিতায় ছিলেন আমেরিকান টাইলস এন্ড স্যানেটারী।

খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন, মশিউর রহমান নয়ন ও সাইদুর রহমান শাহিন এবং স্কোরার ছিলেন বাবু কার্ত্তিক ভট্টাচার্য্য। ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন খোরশেদ আলম ও কামাল হোসেন। টুর্নামেন্টের ৩১ জানুঃ রোববার ২য় ম্যাচে অংশ গ্রহন করবেন  মাগুরা ক্রিকেট একাদশ ও মহেশপুর ক্রিকেট একাদশ।

তালতলা মন্দির কমিটির উপদেষ্টার মুত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

তালতলা আর্য্য মন্দির কমিটির উপদেষ্টা ও বাইতিপাড়া নিবাসী শ্যামল মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাজার কালিবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হচ্ছেন পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী, উজ্জল ব্যানার্জী, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, রতন নাথ, স্বপন সরকার, তপন সাহা, দিলীপ সাহা, রূপন দে, মৃনাল মজুমদার, মহাদেব দাস, বিকাশ সাহা, বিশ^জিৎ দে মিঠু, বিপ্লব সাহা লব, বাবলু রায় ও শোভন মজুমদার। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বৃহস্পতিবার ইহলোক ত্যাগ করেন। তার বয়স হয়েছেল ৫৬বছর।

ডুমুরিয়ায় নির্মাণাধীন ভবনের সীমানা নিয়ে হামলায় আহত ৪

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পাশাপাশি নির্মানাধীন বহুতল ভবনের সীমানা নির্ধারনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চুকনগর বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুকনগর বাজারস্থ আব্দুল্লাহ মটরস ও মামুন মটরস’র পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। মামুন মটরস’র সত্ত্বাধিকারী আল মামুন শেখ অভিযোগ করে বলেন,তার নির্মাণাধীন ভবন লাগুয়া আব্দুল্লাহ মটরস’র সত্ত্বাধিকারী কামরুল ইসলাম লাভলু প্রভাব খাটিয়ে সীমানা প্রাচীর অতিক্রম করে গায়ের জোরে তার জায়গায় প্রবেশ করে।এতে মামুন মটরস’র ভবন নির্মাণ কাজ বন্ধের উপক্রম হয়।বিষয়টি স্থানীয় বাজার কমিটির মাধ্যমে নিরসন হলেও সেটি তোয়াক্কা না করে ঘটনার দিন সকালে পরিকল্পিত ভাবে কামরুল তার লোকজন নিয়ে আবারও কার্যক্রম শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে লোহার রড,দা,লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালানো হয়।এসময় ধারালো অস্ত্রের আঘাতে মামুন মটরস’র কর্মচারী কামরুল ইসলাম মোড়ল (৩৫) মাথা কেটে রক্তাক্ত জখম,এছাড়া বাবু শেখ (৩৬) ও জোবায়ের আহমেদ (২৫) গুরুতর আহত হয়।অপরদিকে আব্দুল্লাহ মটরস’র আব্দুল্লাহ আল-মামুন (২৪) ফোলা জখম হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহি ৪দলীয় ভলিবল খেলা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার সাহস ইউনিয়নে কাগজীপাড়া যুব সংঘের আয়োজনে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ৪ দলীয় ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় আ‘লীগ নেতা সাবেক ইউপি সদস্য মোঃ শামিম হোসেন মোল্যার অর্থায়নে ৫নং ওয়ার্ডবাসির সৌজন্যে গতকাল শনিবার দিনব্যাপি স্থানীয় কাগুজিপাড়া বাজার মাঠ প্রাঙ্গনে আয়োজিত প্রতিযোগিতাটি শত শত ক্রীড়ামোদী উপভোগ করেন।প্রতিযোগিতায় খুলনা শেখপাড়া ভলিবল দল,বান্দা ভলিবল,আসাননগর ভলিবল ও খরসন্ডা ভলিবল দলের মধ্যে ৫ম পর্বে লিগ পদ্ধতিতে এটি অনুষ্ঠিত হয়।চুড়ান্ত পর্বে ৫০ পয়েন্টের খেলায় খুলনা শেখপাড়াকে (৪৪-৫০) পয়েন্টে হারিয়ে বান্দা ভলিবল দল শিরোপা অর্জন করে।শেখ আকরাম হোসেন ও সরদার হাফিজুর রহমান খেলাটি পরিচালনা করেন।খেলা শেষে ইউপি সদস্য শামীম হোসেন মোল্যার সভাপতিত্বে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরন করেন।

ডুমুরিয়ায় মৎস্য ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মৎস্য ঘের থেকে আঃ হামিদ মোড়ল (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলে উপজেলার টোলনা ডাকাতিয়া বিলে নিজ মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত আঃ হামিদ উপজেলার বেতাগ্রাম এলাকার মৃত আঃ করিমের ছেলে।পুলিশ জানায়,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশটি ঘেরে মধ্যে একটি খালে ভাসছে,সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।স্থানীয় লোকজন ও মৃতের স্বজনরা জানান,সে একজন মৃগী রোগী ছিল।ধারনা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ডুমুরিয়ায় গাঁজাসহ এক মাদকসেবী আটক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ অভিজিত মন্ডল ২০) নামের এক মাদকসেবীকে আটক করেছে।  গত শুক্রবার রাতে উপজেলার বরুনা এলাকা থেকে তাকে আটকরা হয়।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বরুনা এলাকার রুইদাস মন্ডলের ছেলে অভিজিত কে আটক করে তার নিকট থেকে অনুমান ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে এবং আসামীকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

বিএনপি নেতা বকুলের পিতা সিরাজুল ইসলামের মৃত্যুতে রামপাল বিএনপির দোয়া

স্টাফরিপোর্টার

রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল  ইসলামের মৃত্যুতে এক গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার ফায়লাহাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাওলাদার আরফিন উদ্দিন দারু, উজলকুড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিলন আকুন্জী, কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুবদল নেতা মো. লাভলু ফকির, সৈয়দ কুদরত, তারেক আনাম, মাসুদ, তুহিন, গোপী, মোজাহিদ, পাপ্পু, হাসান, জুয়েল, মোরাদ কাজী, উজ্জত, মানিক, বাতেন, মাসুদ, ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম,যুগ্ন আহবায়ক মেহেদী হাসান,  যুগ্ম আহবায়ক মিলন লস্কর, যুগ্ম আহবায়ক ইব্রাহীম আাকুন্জী,  সদস্য সুমন, হেলাল আহমেদ, শরীফ, তাইজুল প্রমুখ।

গোয়ালডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানার মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা মতবিনিময় সভা করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) বিকালে ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক বড়দল ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে বলেন, বড়দল ইউনিয়ন প্রয়াত চেয়ারম্যান ইউনুস আলি সানার উন্নয়নের পর দেখার মত কোন উন্নয়ন করতে পারেননি পরবর্তী চেয়ারম্যানবৃন্দ। ইউনিয়ন চরম অবহেলিত ও এলাকার মানুষ নানাভাবে বঞ্চিত হয়ে এসেছে। আমি জন প্রতিনিধি না হয়েও এলাকার মানুষের কথা ভেবে অনেক কাজ করে এসেছি। যা ছিল আমার ব্যক্তগত অর্থ ও প্রচেষ্টার ফল। আমি বিগত ১৪ বছর ধরে এলাকার মানুষের সাথে থেকেছি। চম্পাখালী প্রাইমারী স্কুল হতে মজিদ সরদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, নজরুল সরদারের বাড়ির কাছে ড্রেন, ছলেমানের বাড়ির কাছে রাস্তা ও সুরতানদের বাড়ির রাস্তা ইটের সোলিং, শুক্কলিয়া মাদরাসা উন্নয়নে নগদ ৩০ হাজার টাকা ও তালগাছ, গোয়ালডাঙ্গা হাফিজিয়া মাদারাসায় ২৫ হাজার টাকা, ফকরাবাদ হাফিজিয়া মাদরাসায় ইট ও সিমেন্ট, ডুমুরপোতা পুরাতন মসজিদ ২৫ হাজার টাকা, জামালনগর কেন্দ্রীয় মসজিদে ১০ ব্যাগ সিমেন্ট, মানিকখালী ফেরীঘাট মসজিদে এক ট্রাক পাথর খোয়া, জামালনগর ভাঙ্গন রোধে দেড় লক্ষ টাকা, ওয়াপদা বাধ রোধে ৬০০ শ্রমিক, একজন প্রয়াত চেয়ারম্যানের চিকিৎসা সহায়তায় দেড় লক্ষ টাকা, ফকরাবাদ ঈদগাহর কাছে দু’টি রাস্তার কাজ ও তিতুখালী নদী উন্মুক্ত করেছি। অপরদিকে বুড়িয়ায় ৩টি মন্দিরে টিন ও খুটি, বামনডাঙ্গা দুর্গা মন্দিরে ৫২ হাজার টাকার টাইলস, মাদিয়ায় দু’টি মন্দিরে সহায়তা, বড়দল কলেজিয়েট স্কুলে ৮টি কেরামবোর্ড, বড়দল বাজার মাছের চান্নিতে তাবু, গোয়ালডাঙ্গা দুর্গা মন্দিরে ৪০০০ ইট, কালিমন্দিরে গ্রীল, ফকরাবাদ দু’টি মন্দিরে ৪০০০ ইট, বামনডাঙ্গা শ্মশান নির্মান, জগদীশের ব্রীজ হতে ওয়াপদা রাস্তা পর্যন্ত ইটের সোলিং (কাজ চলমান), ৩টি গীর্জায় সহযোগিতা প্রদান, বিভিন্ন স্থানে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান ও সহায়তা প্রদান করে এসেছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করার যে দুর্লভ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এজন্য স্বউদ্যোগে উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সাথে আইন শৃংখলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। খাস জমি অবৈধ দখন মুক্ত করণ, বাইনতলা নদী অবৈধ দখল ও খাল বিক্রয় রোধ, দালালী সন্ত্রাস, চাঁদাবাজী মুক্ত ইউনিয়ন গড়তে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আদর্শ ইউনিয়নে পরিণত করতে চাই।

মধ্যম বড়দলে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলার মধ্যম বড়দলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানার পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মধ্যম বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদুজ্জামান ফরিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান সুমনের পরিচালনায় সমাবেশে সহকারী শিক্ষক অমল কৃষ্ণ সরদার, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রাক্তন মেম্বার সমীরণ কুমার, কৃষকলীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রয়াত চেয়ারম্যান ইউনুস সানার পরে ইউনিয়নে উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। তারা করে যাওয়া রাস্তার ইট পাশে পড়ে যাচ্ছে। ঠিক করার কেউ নেই। দেশে এগিয়ে গেলেও আমাদের ইউনিয়ন পিছিয়ে যাচ্ছে। এলাকার মানুষ আমার কাজকাম দেখে আমার প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছে, তাই তাদের আাহবানে ও এলাকার উন্নয়নের কথা ভেবে আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমি নির্বাচিত হতে পারি আর নাই পারি আপনাদের সাথে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে যাব।

বুধহাটায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বুধহাটা বাজার বণিক সমিতি ও বুধহাটা যুব কিশোর সংসদের যৌথ আয়োজনে খেলায় পাইথালী মিলন মহল ফুটবল একাদশ ও কুল্যা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় পাইথালী মিলন মহল ফুটবল একাদশ ৪-০ গোলে কুল্যা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। রেফারি ছিলেন, নুরুল ইসলাম মিলন, আবুল কালাম ও ইউনুছ হোসেন। ধারাভাষ্যে ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা, প্রভাস কুমার চুটু ও আশরাফ হোসেন। বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন করেন, বুধহাটা হাই কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের পরিচালক ডাঃ আজমুল হক লিটু। এসময় বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুলল ইসলাম মোহিদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। ০৬ ফেব্রুয়ারি ফাইনালে বুধহাটা ফুটবল একাদশ ও পাইথালী মিলন মহল ফুটবল একাদশ মুখোমুখি হবে।

চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশাশুনি প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ের সামনে বাজার চত্বরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  মোঃ মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের প্রভাষক, নলতা কার্ডিফ মডেল স্কুলের সভাপতি ও নলতা শরিফ প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মহসিন, জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক মোঃ আব্দুর রহমান, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক দিলীপ কুমার সরকার, প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আবুবকর গাইন, সিনিয়র সহ-সভাপতি ডাঃ বিশ্বনাথ সরকার, ২নং ওয়ার্ডের মেম্বার সাইলুজ্জামান খান, গোলাম কাইয়ুম, আবুবকর সরদার, রাধারানী অধিকারী, শ্যামলী রানী সরকার, আশরাফ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্মল মন্ডল, তপন কুমার গাইন, নারায়ণ সরকার, মোঃ সুব্রত সরকার, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, দীনেশ সরকার, মোশারফ হোসেন, মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন, আশরাফ উদ্দিন বুলবুল, প্রিয়াংকা সরকার, সাদিয়া খাতুন প্রমুখ। এছাড়া নব গঠিত কমিটির অভিষেক ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়।