Home আঞ্চলিক ভোট গ্রহনে প্রস্তুত পাইকগাছা : ঝুকিপূর্ণ ৩, ৬ ও ৯নং ওয়ার্ড

ভোট গ্রহনে প্রস্তুত পাইকগাছা : ঝুকিপূর্ণ ৩, ৬ ও ৯নং ওয়ার্ড

9

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছা পৌরসভার শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নিরত্তাপ ও কাউন্সিলরপদে উৎসবমুখর প্রচারণা চলছে। এদিকে, ৩, ৬ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সির পদের সুষ্ঠু নির্বাচন নিয়ে উৎকন্ঠায় রয়েছে ভোটার ও এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে ৩টি ওয়ার্ডকে ঝুকিপূর্ণ মনে করলেও সর্বাধিক সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর।

উপজেলার পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র ২, সাধারণ কাউন্সিলর ৩২ ও সংরক্ষিত কাউন্সিলরপদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর (নৌকা) ও এ্যাডঃ প্রশান্ত মন্ডল (কাস্তে)। নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ ঝুকিপূর্ণ ওয়ার্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নির্বাচনে ১৪ হাজার ৪৩১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভার কোন ওয়ার্ডকে ঝুকিপূর্ণের আওতায় ভাবা হচ্ছে না। সকল ওয়ার্ডকে সমান গুরুত্ব দেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে ৩, ৬ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী আব্দুস সালাম, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও এস,এম, ইমদাদুল হক বলেন, প্রতিপক্ষ প্রার্থীরা তাদের কর্মীদের ভয়-ভীতির পাশাপাশি ভোট কেটে নেয়ার হুমকি-ধামকি দেয়া হচ্ছে। প্রতিপক্ষরা প্রার্থীরা যদিও বিষয়টি অস্বীকার করেছে।

পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫জন আহত হয়েছে। ২জনের অবস্থা গুরুতর। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি শুক্রবার বিকালে পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডে।

জানা যায়, শুক্রবার বিকেলে পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের মোসলেম নায়েবের ছেলে গোলজার নায়েবদের সাথে পার্শ্ববর্তী মৃত কওসার আলী শেখের ছেলে হাকিম শেখের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে গোলজার নায়েব তার বাড়ীর সামনে গেটে কাজ করার সময় প্রতিপক্ষ হাকিম ও তার জামাতা যুবনেতা শফিকুল ইসলাম দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে গোলজার ও তার স্ত্রী সহ একই পরিবারের ৫জনকে আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। আব্দুল হাকিম শেখ ও তার জামাতা শফিকুল ইসলাম জানান, এ জমি নিয়ে মামলা চলছে। কাজ বন্ধ রাখার কথা বললে জোর করলে উভয়পক্ষের মধ্যে মারামারী হয়। গোলজার নায়েব জানান, উক্ত জমি নিয়ে হাকিম শেখের স্ত্রী লতিফা বেগম আমাদের বিরুদ্ধে সহকারী জজ আদালত, পাইকগাছা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, পাইকগাছায় মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানী অন্তে দুটি মামলায় আমাদের পক্ষে রায় প্রদান করেন এবং বাদীপক্ষকে উক্ত জমিতে প্রবেশ করা থেকে বিরত রাখেন।

আচরণ বিধি লঙ্ঘন ও দায়িত্ব কর্তব্য অবহেলা করলে ব্যবস্থা : অতিরিক্ত পুলিশ সুপার

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) জিএম আবুল কালাম আজাদ বলেছেন পৌর নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার করার জন্য প্রশাসন বদ্ধ পরিকর। যদি কোন কর্মকর্তার বিরোদ্ধ অভিযোগ উঠে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি আচরণ বিধি লঙ্ঘন ও দায়িত্ব-কর্তব্যে অবহেলা হলেও ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরে পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত পুলিশের ব্রিফিং সভায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উদ্যেশে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ডি) সার্কেল মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এ) সার্কেল এসএম রাজু আহম্মেদ, ওসি মো: এজাজ শফী, ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম।