খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ৪২ বছরে ছাত্রদলের বহু ইতিহাস ঐতিহ্য রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও ছাত্রদলের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্বে দেবে ছাত্রদল।
খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর বসুপাড়ায় জাতীয় শিশুসদনে এতিম ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সাজ্জাদ আহসান পরাগ, শরিফুল ইসলাম বাবু, শেখ জামিরুল ইসলাম, জামাল উদ্দিন, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, বাচ্চু মীর, মোস্তফা কামাল, বাবু মোড়ল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তুষার, হেদায়েত হোসেন হেদু, বুলবুল আহমেদ, মাহবুব হোসেন, ওহেদুজ্জামান, এ কে এম তাসাদুজ্জামান, হাফেজ আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, আবু সাহাদাৎ কিমিয়া, আশিকুর রহমান আশিক, মুসফিকুর রহমান অভি, আরিফুর রহমান আরিফ, মাহিম আহমেদ রুবেল, সাজ্জাত হোসেন জিতু, এমরান হোসেন, মাহমুদ হাসান মুন্না, রাজিবুল আলম বাপ্পী, মিরাজুল ইসলাম, আব্দুল আহাদ শাহিন, নাজিম উদ্দিন শামীম, শামীম রেজা, তুহিন ইসলাম, শেখ আল মামুন, নাজমুল ইসলাম, মনিরুজ্জামান মনি, ইজবুল রহমান ইমুল, সাহাবুদ্দিন সাজু, ফারদিন সরাফত, রুহুল আমিন রাসেল, তানভির ইসলাম শিমুল প্রমুখ।
অপরদিকে বাদ মাগরিব সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে থানা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হিজরা সম্প্রদায়ের শীতার্ত হিজরাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামিরুল ইসলাম, আকরাম হোসেন খোকন, জামাল উদ্দিন, মোস্তফা কামাল, রবিউল ইসলাম রবি, তরিকুল ইসলাম তুষার, ইজবুল রহমান ইমুল, শেখ আল মামুন, ইফতিকার আহমেদ প্রমুখ।
আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যু জন্মবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যু জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচি সফল করার জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।











































