Home আঞ্চলিক দিঘলিয়ায় ভূমিহীন ৭০ টি পরিবার বুঝে পেলেন ঘর

দিঘলিয়ায় ভূমিহীন ৭০ টি পরিবার বুঝে পেলেন ঘর

23

শেখ রাজিব, দিঘলিয়া প্রতিনিধি

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার ভূমিহীন, গৃহহীন -হতদরিদ্র ৭০ ( সত্তর ) টি  পরিবারের মাঝে   ঘরে হস্তান্তর করা হয়ে।

উপজেলা হলরুমে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল আলম সাহেবের সভাপতিত্বে ভূমিহীন ৭০ সত্তর টি পরিবারকে সরকারের খাস জায়গায় প্রত্যেক পরিবারের জন্য  দুই শতাংশ জমি ও বাড়ির দলিল ও অন্যান্য কাগজপত্র হস্তান্তর করেন ।

এসময়  বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  মুজিব বর্ষের উপহার  ভূমিহীন, গৃহহিন , অসহায়  জনগোষ্ঠীর পূর্নবাসন আশ্রয়ন প্রকল্পের ২ ( দুই ) এর আওতায় প্রথম ধাপে  সারা বাংলাদেশে ৬৬ হাজার ২৮৯ টি   দুই কক্ষ বিশিষ্ট ঘর হস্তান্তর করেন।

প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন  – তিনি   বলেন বাংলাদেশে কোনো গৃহহিন ভূমিহীন মানুষ থাকবেনা , পর্যায়ক্রমে আশ্রায়ন প্রকল্পের আওতায় পূর্নবাসন করা হবে ।    এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , মোঃ আলী রেজা বাছা ভাইস চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ ,  জনাব আলীমুজ্জামান মিলন সহকারী কমিশনার ( ভূমি )  , মমতাজ শিরীন ময়না মহিলা ভাইস চেয়ারম্যান  দিঘলিয়া উপজেলা পরিষদ , জনাব আহছান উল্লাহ চৌধুরী  অফিসার ইনচার্জ দিঘলিয়া থানা , জনাব মোল্লা আকরাম হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দিঘলিয়া উপজেলা , এসময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-বৃন্দ , বীরমুক্তিযোদ্ধা , সাংবাদিক ও উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।