পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের বাই সাইকেল বিতরন করেন চেয়ারম্যান এনামুল হক।
বৃহস্পতিবার দুপুরে সোলাদানা বাজারস্থ ইউনিয়ন পরিষদে এল জি এসপির অর্থায়নে ইউনিয়ানের ৬ টি মাধ্যোমিক বিদ্যালয়ে ২৫ টি বাইসাইকেল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, আবু সাঈদ মোল্যা, আব্দুস সবুর, আবু বক্কার সিদ্দিক শিকারী, আনিছুর রহমান, কল্যানী মন্ডল, গাজী জেসমিন সুলতানা, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্রীবৃন্দ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।











































