Home আঞ্চলিক যুবদল নেতা ইফতেখার বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

যুবদল নেতা ইফতেখার বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

12

খবর বিজ্ঞপ্তি

মহানগর যুবদল নেতা মরহুম ইফতেখার বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ত্যাগী ও কারা নির্যাতিত যুবদল নেতা ইফতেখার বিশ্বাস এক বছর আগে আমাদের ছেড়ে এহকাল ত্যাগ করে চলে গেছেন।

গতকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমের স্বরণে জোড়াগেট জামে মসজিদে ১৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, হাবিবুর রহমান বিশ্বাস, মোস্তফা কামাল, জাহিদুল হোসেন খোকন, তরিকুল ইসলাম তুষার, দাউদ খান, মোস্তফা জামান নোমান, কবির হোসেন, রিপন খোকনসহ ওয়ার্ড ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। সবশেষে মরহুমের আত্মান মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।