Home আঞ্চলিক শরণখোলায় যৌথ অভিযানে বাঘের চামড়া সহ পাচারকারী আটক

শরণখোলায় যৌথ অভিযানে বাঘের চামড়া সহ পাচারকারী আটক

11

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের শরণখোলায় র‌্যাব-৮ ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে একটি বাঘের চামড়া সহ এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈর বাসষ্ট্যান্ড সংলগ্ন শুভ ফিলিং ষ্টেশন এলাকা থেকে তাকে আটক আটক করা হয়।

র‌্যাব-৮ ও বনবিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের মৃতঃ আঃ রশিদ ফকিরের পুত্র ও বাঘের চামড়া পাচারকারী চক্রের হোতা মোঃ গাউস ফকির (৪৫)’র কাছে হরিণের চামড়া আছে এমন গোপন সংবাদে পূর্ব সুন্দরবনের  শরণখোলা রেঞ্জ অফিসের এক কর্মকর্তার মাধ্যমে ক্রেতা সেজে গাউস ফারুকীর সাথে ১৩ লক্ষ টাকায় বিক্রির কথা হয়।

পরে বন বিভাগ বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব-৮ এর সহযোগীতা নিয়ে ১৯ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার রাজৈর বাসষ্ট্যান্ড সংলগ্ন শুভ ফিলিং ষ্টেশন এলাকায় বিক্রির ১৩ লক্ষ টাকা পরিশোধের সময় র‌্যাব-৮ ও বনবিভাগের যৌথ দল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের একটি চামড়া ও টাকা সহ তাকে আটক করে। পরে তাকে বরিশাল র‌্যাব-৮ এর কার্য্যালয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, বাঘের চামড়া সহ আটকের বিষয়টি সত্য। ২০ জানুয়ারী সকাল ১০টায় বিভাগীয় বন কর্মকর্তার কার্য্যালয়ে র‌্যাব-৮ ও বনবিভাগের যৌথ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হবে বলে তিনি জানান।