Home আঞ্চলিক শহীদ জিয়া ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক :মঞ্জু

শহীদ জিয়া ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক :মঞ্জু

19

খবর বিজ্ঞপ্তি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের রুপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

জাতির এক ক্রান্তিকালে জিয়াউর রহমান এক ঐতিহাসিক যুগান্তকারি দায়িত্ব পালন করেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয় এবং তিনি যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। তিনি হন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতাত্তোর দূ:সহ স্বৈরাচারী দূঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক সেই সংকটের এক পর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। মিথ্যা প্রতিশ্রুতির অপরাজনীতি দ্বারা জনগণকে প্রতারিত করে স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন মহল যখন মানুষের বাক-ব্যক্তি-স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছিল, দেশকে ঠেলে দিয়েছিলো দূর্ভিক্ষের করাল গ্রাসে, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত হতে হয়, জাতির এরকম এক চরম দু:সময়ে ৭ই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া ক্ষমতার হাল ধরেন।

জিয়াউর রহমান ক্ষমতায় এসেই তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পূনঃপ্রতিষ্ঠা করেন। উৎপাদনমূখী রাজনীতি প্রবর্তন করে তিনি দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লব, সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয় ঘটিয়ে ১৪০০ খাল খনন ও পূণর্খনন করেন। গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে ৪০ লক্ষ মানুষকে অক্ষর জ্ঞান দান করেন। এছাড়া গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করে গ্রামাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করেন। তিনি পল্লী চিকিৎসক ব্যবস্থা প্রবর্তন করেন, ফলে তাঁর আমলে ২৭৫০০ পল্লী চিকিৎসক নিয়োগপ্রাপ্ত হয় এবং তাতে গ্রামীন জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধি হয়। শহীদ জিয়া ছিলেন আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের আগ্রাসনের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখারও অবিণাশী দর্শন। শহীদ জিয়ার জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো। আর এর জন্য সর্বশক্তি দিয়ে ‘গণতন্ত্রের মা’ গৃহবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শনের উপর আলোচনা সভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

অলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, রেহেনা ঈসা,  স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, এড. জোয়াদ্দার খোকন, এড. তসলিমা খাতুন ছন্দা, এড. মাসুম অর রশিদ, গাজী তফসির আহমেদ, এম এ রহমান বাবুল, অধ্যাপক মনিরুল হক বাবু, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মাহবুব কাওসার, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, এড. গোলাম মওলা, জালু মিয়া, ইকবাল হোসেন খোকন, খায়রুজ্জামান জনি, সাদিকুর রহমান সবুজ, শেখ সাদী, সাজ্জাত হোসেন তোতন, সাজ্জাত আহসান পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ শেখ, ম শ আলম, আবুল কালাম জিয়া, শাহনাজ, জহর মীর, বদরুল আনাম খান, শরিফুল আনাম, আফসার উদ্দির মাস্টার, আবু সাঈদ আব্বাস, এড. মোহাম্মদ আলী বাবু, আহসান উল্লাহ বুলবুল, এড এমদাদুল হাসিব, ইমতিয়াজ আলম বাবু, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, এইচ এম সালেক, আশরাফ হোসেন, রবিউল ইসলাম রবি, মোল্যা ফরিদ আহমেদ, আসলাম হোসেন, এনামুল হক সজল, এনামুল হাসান ডায়মন্ড, ওহেদুর রহমান দিপু, কাজী মাহমুদ আলী, মোহাম্মদ আলী, মোস্তফা কামাল, মেহেদী হাসান সোহাগ, মোল্যা কবির হোসেন, আরমান হোসেন, আনজিরা খাতুন, মাজেদা খাতুন, কওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, মিসেস মনি, লক্ষী রানী, মাওলানা আব্দুল গফ্ফার,  একেএম মাহবুব আলম, হুমায়ুন কবির, ডা. ফারুক হোসেন, সিদ্দিকুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।     

কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল সভায় খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির দু’দিনের কর্মসূচির বুধবার ২০ জানুয়ারি বিকেল ৪টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে সদর থানার ট্যাংক রোডস্থ জামে মসজিদ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বাদ জোহর খালিশপুর মুজগুন্নি নেছারিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ ও বাদ মাগরিব দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে থানা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।