Home জাতীয় পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

12

ঢাকা অফিস

পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।