Home জাতীয় মৃত্যু নিয়ে স্ট্যাটাস, ৪ দিন পর বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মৃত্যু নিয়ে স্ট্যাটাস, ৪ দিন পর বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

18

ঢাকা অফিস

রাজধানীর বিমানবন্দর এলাকায় পদ্মাওয়েল গেটের পাশে একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়।

এর আগে গত ১৪ জানুয়ারি ফেসবুকে আকাশ ইকবাল লিখেছেন- ‘একদিন আমার সকল স্বপ্নের, সমাপ্তি হবে কোনো এক কবরস্থানে।’ এর চারদিন পরেই বাসচাপায় স্ত্রীসহ প্রাণ গেল তার। তাদের এমন মৃত্যুতে স্বজনদের আহাজারি যেন থামছেই না।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, সকালে মোটরসাইকেলে করে তারা দুইজন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি।