খুলনা বিএনপির দু’দিনের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি ১৯ জানুয়ারি ও কাল ২০ দু’দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
১৯ জানুয়ারি থানা বিএনপি সমূহে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ১১টায় থানা বিএনপির দলীয় কার্যালয়ে সভা ও দোয়া। বিকেল ৩টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শনের উপর আলোচনা সভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দোয়া শেষে কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ দলীয় কার্যালয়ে বসে শোনবার জন্য সকলকে আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টুর স্ত্রীর ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির সহসভাপতি, খুলনা জেলা ছাত্র দলের সভাপতি, খুলনা জেলা যুব দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টুর সহধর্মীনি বয়রা সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সভনেত্রী সদালাপি হাস্যেজ্জ্বল ফৌজিয়া ইয়াসমিন পলি ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)।
১৭ জানুয়ারি সকাল পৌনে ১০টার দিকে সোনাডাঙ্গা হেলথ কেয়ার ক্লিনিকে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ডায়বেটিকস ও কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর খালিমপুর কোহিনুর মোড়স্থ আরাবিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপি নেতা পিয়ারুর পিতার ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর পিতা অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব চিশতী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। ৯ জানুয়ারি দিবাগত রাতে চিকিৎসাধিন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।