Home আঞ্চলিক রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা মিছিল

রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা মিছিল

8

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  জাতীয় শ্রমিক ফেডারেশন আহবানে রাষ্ট্রায়ত্ব  আলিম জুট মিলের শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা সভাপতি মোঃ আমিরুল সরদার এর নেতৃত্বে এক লাল পতাকা মিছিল আটরা শিল্পাঞ্চল এলাকায় খুলনা যশোর মহাসড়কে অনুষ্ঠিত হয়। মিছিলটি আলিম জুট মিলের ১নং গেট চত্বর  থেকে শুরু করে খুলনা- যশোর মহাসড়ক হয়ে আফিল গেট বাইপাস মোড় প্রদক্ষিণ শেষে ইস্টার্ন জুট মিলের ১নং গেটের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় প্রায় পৌনে ১ ঘন্টা খুলনা -যশোর মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায় । ইস্টার্ণগেটের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা করেন শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সভাপতি ও আন্দোলন কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল সরদার, ওয়ার্কাস পার্টি ফুলতলা থানা সম্পাদক মোঃ আব্দুল মজিদ মোল্লা, ইস্টার্ন জুট মিলের সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া, ইস্টার্ণ জুট মিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গাজী, আলিম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি মোঃ ইকবাল, ইউপি মেম্বার মোঃ বক্তিয়ার পারভেজ প্রমুখ।

মিরেরডাঙ্গায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরির মিরেরডাঙ্গায় ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সোমবার বেলা ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে কেসিসি ২ নং ওয়ার্ডের মিরেরডাঙ্গা মোল্লাবাড়ির শরিফুল আলম বাবুর ভাড়াটিয়া মৃত দেলোয়ার কাজীর পুত্র  আলমগীর কাজী (৪০) এর বসত ঘরের ভিতর থেকে ১ কেজি গাজা সহ আটক করা হয় । কেএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( উওর ) মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ছিলেন খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, সেকেন্ড অফিসার শওকত মাহমুদ, এসআই লুৎফুল হায়দার, এ এস আই শাহাবুদ্দিন । এব্যপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান  এ ঘটনায়  থানায়  মাদকদব্র নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে, নং-০৬, তাং-১৮-/০১-/২০২১ ।