Home জাতীয় করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯৭

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯৭

13

ঢাকা অফিস

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯৭ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের ওই বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৯৭ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন। আরও ১৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯২২ জন হয়েছে।

অন্যদিকে, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন হয়েছে।