স্টাফ রিপোর্টার
খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে বিপুল পরিমান স্বর্ণালংকার উদ্ধারসহ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া থেকে একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে ঢাকায় যাচ্ছিল ওই এলাকার রায়হান উদ্দিনের ছেলে শামীম হোসেন (৫৩)।
গোপন সংবাদের ভিত্তিতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
– ছবি-খুলনা গেজেট











































